এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১০ অক্টোবর ২০১৪ ১৫:৪৩261299
  • মালালা ইউসুফজাই আর কৈলাস সত্যরথী - পাকিস্তানী ও ইন্ডিয়ান একই স্টেজে গিয়ে একটাই পুরষ্কার যুগ্মভাবে গ্রহণ করবে - এটাই বড়ো কথা। একটা ১৭ বছরের বাচ্চা মেয়ে, ভাবা যায়?
  • Kaju | ১০ অক্টোবর ২০১৪ ১৫:৩৯261298
  • 'নোবেল চোর' সিনেমাটায় বেশ একটা সিকোয়েন্স ছিল।

    ভানুরূপী মিঠুন গেছে শাশ্বতর কুমতলবে নোবেল বিক্রি করার ধান্দায় বিশ্বজিৎ চক্কোত্তির বাড়ি, সে এক শেঠজি। কথাবার্তা হচ্ছে, দর কষাকষি, এদিকে ড্রয়িং রুমের লাগোয়া ঠাকুরঘরে পুরুতমশাই টুংটুং করে ঘন্টা বাজাচ্ছে, কথার অসুবিধে হচ্ছে। 'কী কানের কাছে টুংটুং করছে বে?' শাশ্বত বলে উঠল।

    বিশ্বজিৎ আঙুল নেড়ে - 'পুরুতমশাই, No Bell'।
  • sosen | ১০ অক্টোবর ২০১৪ ১৫:৩৮261297
  • খুব ভালো লাগলো। ভালো লাগাতেই দ্যাওয়া হোলো বুইচি, তা-ও।
  • ঊমেশ | ১০ অক্টোবর ২০১৪ ১৫:৩৭261296
  • দুটো দেশ বর্ডারে যুদ্ধে ব্যস্ত, সেই সময় দুটো দেশের দুই নন-পলিটিক্যাল মানুষের শান্তি পুরষ্কার পাওয়া,
    আমার কেমন একটা অন্য রকম ভালো লাগা অনুভুত হচ্ছে।
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ১৫:২১261295
  • আমারও অনেক আশা ছিল, এ বছরে পেয়ে যাবোই। চল ব্ল্যাঙ্কি, এই শনিবার আমরা খড়দা স্টেশনের সামনে একটা #হোকনোবেলশান্তি বিক্ষোভ সমাবেশ করি গিয়ে।
  • b | ১০ অক্টোবর ২০১৪ ১৫:১৯261294
  • আমাকে যে কিসে দেবে ঠিক করতে পারে না।তাই পাই না।
  • Blank | ১০ অক্টোবর ২০১৪ ১৫:০৯261293
  • আমাকে এবছরেও দিলোনা। জালি নোবেল কমিটি।
  • kumu | ১০ অক্টোবর ২০১৪ ১৫:০৮261292
  • চমৎকার খবর।
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ১৫:০৫261291
  • এ বছর মোটামুটি হোলসেল রেটে নোবেল দেওয়া হচ্ছে।

    মালালা পেল, খুব ভালো খবর। কৈলাশ সত্যার্থী, খুব খুব ভালো খবর।
  • de | ১০ অক্টোবর ২০১৪ ১৫:০২261290
  • এইটা ভালো খবর!
  • jhiki | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৫৯261289
  • হুঁ দেখলাম তো!

    মালালার ওপর নাজেস আফরোজ-এর লেখা এক আর্টিকল মনে পড়ে গেল, কোন কাগজে পড়েছিলাম সেটা ভুলে গেছি...
  • b | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৫৪261288
  • মালালা ইউসুফজাই আর কৈলাস সত্যরথী নোবেল শান্তি পুরষ্কার পেলেন।
  • Blank | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৪৭261286
  • কি বই ??
  • d | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৪৭261287
  • না কিনি নি, আমাকে আমাজন ঘাঁটতে দেখে পাশের জন এসে চিঞ্চওয়াড়ের এক হোলসেলারের ঠিকানা ফোন নং দিয়ে গেল। সে গত সপ্তায় কিনেছে ৪ হাজার দিয়ে।

    আরে এই বইটা আমি এক বছর ধরে তাক করছি, কিছুতেই দাম কমছে না।
  • Blank | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৪৬261285
  • অনেকদিন পরে নোবেল এলো, তাও আসল নোবেল।
  • cb | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৪১261284
  • এ তো অবিশ্বাস্য খবর

    Nobel peace prize awarded to Indian Kailash Satyarthi and Pakistani Malala Yousafzay
  • Blank | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৩৯261283
  • আমি একটা বই একটু সস্তায় দিলে কিনবো বলে ওয়েট করে আছি।
  • de | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৩৭261282
  • ঠিকাছে - বইয়েরটা তার মানে কাজের নয়।

    দমদি - হার্ড ডিস্ক কিনলে?
  • Blank | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৩৬261281
  • দুনের মতন খারাপ ট্রেন আর হয় না। দিল্লী হয়ে গেলে প্রায় ১২ ঘন্টা বাঁচে। তার ওপর ধীরে সুস্থে পরের দিনের জার্নি করা যায়।
  • Blank | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৩৩261280
  • সেরকম কিছু পেলাম না ঃ(
  • d | ১০ অক্টোবর ২০১৪ ১৪:২৮261279
  • আমি যে দুই একখানা বই খুঁজছি তাতে ১ পয়সাও ছাড় দিচ্ছে না গো। ভেউউ
  • -- | ১০ অক্টোবর ২০১৪ ১৪:২৭261278
  • দুন এক্সপ্রেসে হরিদ্বার যান না কেন?
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ১৪:২৫261277
  • শুধু দিল্লিই নয়, আমার বাড়িও। হরিদ্বার যেতে গেলে পটাশম্যামের বা ফরিদার বাড়ির দিকে না গেলেও চলবে, কিন্তু আমার বাড়ির সামনে দিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই।
  • de | ১০ অক্টোবর ২০১৪ ১৪:২৩261276
  • ব্ল্যাংকি - আমাজনের সেলে আজ ৫০% অব্দি ছাড় দিচ্ছে বইপত্রে। তাই কোন ভালো বই যদি রেকো করো তুমি, দমদি বা কেসি। তাই লিখলাম!
  • Blank | ১০ অক্টোবর ২০১৪ ১৪:২২261275
  • দিল্লী টা এমন জালি, ঠিক হরিদ্বার যাওয়ার রুটে এসে বসে আছে। অন্য কোথাও থাকতে পারতো, তা না ....
  • kumu | ১০ অক্টোবর ২০১৪ ১৪:১৩261274
  • ব্ল্যাঙ্কি দিল্লীর সবকিছু এত অপছন্দ করে তো ইদিকে আসে কেন?
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ১৪:০৫261273
  • তুই আয় পরের শনিবার দিল্লিতে। তোকে ভালো করে কুচ্ছো শুনিয়ে দিচ্ছি।
  • Du | ১০ অক্টোবর ২০১৪ ১৪:০৪261269
  • সুদীপ্ত সেন তাও সেল এর জন্য ঠিকঠাক ছিল। বেচারা আম্মা ঐ শুটকো সেলে কত কষ্টেই না থাকবে।
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ১৪:০৪261270
  • মানে জয়ললিতা নো-বেল পাইলো।

    আজ তো খানিক বাদেই নোবেল শান্তি ঘোষণা হতে চলেছে। দেখি আমার নামটা ওঠে কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত