এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:৩১260790
  • কাজু, আজ করে দেব। পাক্কা।

    তাই বলে মোষের মাংস খারাপ খেতে - এমন কথা বলিস না। খুব দুঃখ পাবো।
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:২৭260789
  • লসাগু দাকে এবং বাকিদেরও যারা একই রকম মত খানিক এক্সপ্রেস করেছেন...
    কোন পরিবর্তনই স্বার্থবুদ্ধিশূন্য হয়ে কিছু লোক ( তাও আবার তিরিশ হাজার ছাত্র ) করবে এটা আদৌ দরকারি নয়... শুধু দরকারি নয় তাই ই নয়, ক্ষতিকর ও একরকমভাবে। আমি যাতে সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত তাই নিয়ে অন্যরা রাস্তায় নামছে বা পোস্টার দিচ্ছে... আমি শুধু দুহাত তুলে তাদের সমর্থন করলাম... এভাবে সরকার পাল্টানও বেশ কঠিন, ব্যবস্থা তো দুরের কথা... সবচেয়ে বড় কথা... ব্যবস্থা পালটে কি আনতে চাই? এমন একটা ব্যবস্থা যাতে মানুষ একজোট হয়ে, সমষ্টিগতভাবে নিজেদের ভালমন্দ সংক্রান্ত রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিজেরাই নেবে...সক্রিয় অংশগ্রহণ ছাড়া এমন একটা ব্যবস্থা টিকিয়ে রাখাও যাবে না .. আনাও না... কিন্তু তর্কের খাতিরে যদি ধরে নি আনাও যায়, তাতেও টিকিয়ে রাখা যাবে না বলেই খুব দ্রুত সেটা অন্য কোন ব্যবস্থার রূপ নেবে। সারদার ক্ষতিগ্রস্তদের সমস্যা নিয়ে ছাত্ররা কথা বলছে কি বলছে না র থেকেও জরুরি বিষয় তাই দুটো... এক, তারা নিজেরা কি করছেন আর দুই, বাকিরা তাদের সলিদারিটি তে কি করছেন... ছাত্রদের দিক থেকে এই সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কিছু দেখিনি এখন অবধি... শুরুটা এবং শেষটা সরাসরি ক্ষতিগ্রস্তদেরই করার কথা...
    এবং যতদিন না করছেন ততদিন বিশেষ কিছু পালটাবে না...
    পরিবর্তন ছাত্রদের বা কোনও অংশের মানুষ এরই একার নয়... তারা যদি আপনার স্বার্থে পরিবর্তন আপনার জন্যে এনেও দেয়... সেই পরিবর্তনকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার যাতে না করে সেইজন্যেই আপনার সক্রিয় অংশগ্রহণ ও নবজরদারি দরকার... পার্টি বিপ্লব করে দিয়ে পার্টির শাসন চালু হয়েছে... ব্যবস্থা পালটায় নি...
    সিকিদার বাবার মত হাজার হাজার মানুষ রাস্তায় না নামলে ভিবজিওর বা সারদা হতেই থাকবে... ছাত্ররা আজ তা বন্ধ করার আন্দোলন করে বন্ধ করে ফেললেও কাল নিজেরা অমন একটা কিছু খুলবে... খুলবেই... যারা ভাবেন বিপ্লব করতে মানুষকে নিজের স্বার্থ জলাঞ্জলি দিতে হয় তারা আর একবার ভেবে দেখুন... সবার অসংখ্য ক্ষুদ্র স্বার্থগুলো আর সেই নিয়ে লড়াই ক্রমশ তীব্র হতে হতে "বিপ্লব" এ কনভার্জ করবে... আর যদি তা না করে তাহলে এ বিপ্লব কিসের বিপ্লব?

    ফলত আপনিও নামুন মাঠে... আপনি ৩০ জন জোগাড় করুন... সেটা ৩০০ হবে ... আপনি ৩০০ করলে ৩০০০০...। আপনি ৩০০০ করলে ৩০,০০০০০। ( আজ্ঞ্যে হ্যাঁ, ব্যাপারটা এমন নন-লিনিয়ারই )
  • Tim | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:২৫260788
  • ছোটাইদি মনে হয় স্ববিরোধীতার কথা বলছে। সেতো আছেই। অমাদের সবার মধ্যেই আছে। তাহলে কি নিখুঁত না হয়ে ওঠা পর্যন্ত সমালোচনাকে অপেক্ষা করতে হবে?
  • Kaju | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:২৪260787
  • না না বলি হওয়া দিয়ে টেস্ট কী করে বিচার হয়? আগে তো মোষও বলি হত, সন্ধিপুজোয় চালকুমড়ো-ও বলি হল। তা এগুলো কি ভালো খেতে?
  • T | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:২৩260786
  • নাহ্‌ আমি জানি না।
  • Kaju | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:২১260784
  • পাঁঠা নিয়ে চলছে, আর ওদিকে সিকিস্যারের কাছে মোষের পালা চাইলাম, ইউটিউব থেকে পেড়ে দিল না।
  • Blank | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:২১260785
  • পাঁঠা র টেস্ট ই বেশী মনে হয় - কারন পাঁঠা বলি হয়।
  • Kaju | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:১৭260783
  • ওফ্‌, এই জিন বয়েস ! কি হচ্চে কি এসব! বায়লজি নিয়ে এগুলো কী! বলতে হয় তো জিন (দৈত্য) খোক্কস বলুন না।
  • d | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:১৬260781
  • টি কি জানে, পাঁঠা না পাঁঠি কোনটায় টেস্ট বেশী?
  • তাপস | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:১৬260782
  • সরি - রং টাইমিং
  • T | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:১৫260780
  • ওফ্‌, এই পাঁঠা ফাঁঠা! কি হচ্চে কি এসব! খাওয়ার জিনিস নিয়ে এগুলো কী! বলতে হয় তো নিমপাতা বলুন না।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:১১260779
  • যাগ্গে। মহত্ব ফহত্ব গুলি মারা যাক, সময়ে সময়ে দরকার পড়লে নোংরা ভাষা আমি একটু আধটু ইউজ করি। আগে করতাম না, এখন বয়েস বাড়ার সাথে সাথে টেনডেন্সিটা বাড়ছে। কদিন আগে সুরজিৎ কর পুরকায়স্থর নামেও ফেসবুকে সো-কলড নোংরা গালাগাল দিয়েছি। এবং, আগে যা লিখলাম, কোনও নী জার্ক রিয়্যাকশন থেকে নয়, মেজাজ হারিয়ে নয়, খুব ঠাণ্ডা মাথায় লিখেছি। মহত্বের নেশা টেশা কিছু নয়। আমি পলিটিকালি কারেক্ট কোনও পার্সোনালিটি নই। অনেক ভুলভ্রান্তিতে ভরা। যে সব অন্যায়ের প্রতিবাদ করি, তার তুলনায় দুচাট্টে স্ল্যাং ইউজ করা নিতান্তই নিষ্পাপ অপরাধ বলে মনে করি। হয় তো ভুল ভাবি, শুধরে নেবার চেষ্টা করব।

    কিন্তু পাঁঠাকে পাঁঠা বলে সম্বোধন যদি না-ই করা যায়, তবে এ গণতন্ত্র নিয়ে আমি কী করব, আকবা ইঃ। সবই কি বর্ণপরিচয়ের মরালে চলবে?
  • i | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:০৪260778
  • সিকি,
    আমার কাছে মাফ চাওয়ার কিছু নেই। একেবারেই নেই।

    এও খুবই মহত্বের নেশা থেকে বলা।
  • তাপস | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:০৩260777
  • মেইনস্ট্রিম মিডিয়া দাঙ্গার বা কমুনাল টেনশনের খবর প্রকাশ করার ক্ষেত্রে এটি সাবধানী - সাধারণভাবে। ৯২ এর সময়েও ছিল। এখনো আছে। তার সমালোচনা আছে, যে এই যুগেও এগুলো করার কোনো মানে হয় কিনা - কিন্তু সেটা অন্য প্রশ্ন। ওই যে সংবাদমাধ্যমের দায়িত্ব ও কর্তব্য বলে একটা জিনিস এখনো কনসেপচুয়ালি ঘুরে বেড়ায় - এটা তারই একটা প্রতিক্রিয়া। সংবাদমাধ্যম নিজেকে বেশ দায়ী ও কর্তব্যান্বিত ভাবে। ফলে সব খবর দেওয়া হয় না, হবে না। এটাকে অন্য রকম খবর চাপা কিম্বা না ছাপার সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না
  • i | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:০২260776
  • টিম,তফাৎ আছে, নৈতিকতা বলেও একটা ব্যাপার আছে।যে দোষে আমি দুষ্ট, নিজের সেই দোষ সংশোধনের বিন্দুমাত্র চেষ্টা না করে, শুধু অন্যের সমালোচনা করে যাওয়া, করেই যাওয়া-এতে কাজের কাজ হয় না।
    এও খুব মহত্বের নেশা থেকে বললাম ধরে নিন।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:০০260773
  • পাঁঠা আমি বলেছি। জিন বয়েস কে বলেছে খেয়াল নেই। তবে খচ্চর পাঁঠা শব্দবন্ধ আমিই ইউজ করেছি, না, মেজাজ হারিয়ে নয়, ঠাণ্ডা মাথায়। সোজাসাপটা নিপাট খচরামিকে খচরামি বলতে আমাকে মেজাজ হারাতে হয় না।

    তবে, এনিওয়ে, অন্যদের, স্পেশালি আই-দিকে সেটা আহত করেছে, এর জন্য আমি নিঃশর্তে মাফ চেয়ে নিচ্ছি।
  • d | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:০০260774
  • আর আমি জানতে চাইলাম পান্ঠা না পাঁঠি কোনটা ভাল খেতে। কেউ বলল তো না-ই এখন আবার তাতে 'গালি'র ট্যাগ লাগাচ্ছে!!
    এদিকে পুরুষ কাঁকড়ার তুলনায় মাদী কাঁকড়া অনেক বেশী ভাল খেতে। কে জানে তাতে আবার কে গালির গন্ধ কে ঘেন্নার গন্ধ খুঁজে পাবেন।
  • i | ০৭ অক্টোবর ২০১৪ ১৫:০০260775
  • যা খুশি ভাবতে পারেন। মহত্ত্বের নেশা আরও কত কি।বলে যান বলে যান বলে যান।
  • d | ০৭ অক্টোবর ২০১৪ ১৪:৫৬260771
  • বাব্বাহ্‌ মহত্ত্বের কি নেশা!!
  • Tim | ০৭ অক্টোবর ২০১৪ ১৪:৫৬260772
  • জিন বয়স পাঁঠা এসব কে কাকে বলেছে জানিনা, তবে সেসব নিশ্চই ভাটে /টইতে হচ্ছে ধরে নিচ্ছি। সেগুলো নিন্দনীয় তবে উপাচার্য্যের থেকে কম নিন্দনীয়। এখানে যাঁরা মেজাজ হারাচ্ছেন তাঁরা কোন বিশেষ পদ থেকে এই কথাগুলো বলছেন না, একটা আড্ডায় লোকে ঝগড়া করে গাল দেয়ানেয়া করছে, দিনের পর দিন মিডিয়ায় এসে বক্তিমে দিচ্ছে না পদাধিকারবলে। তফাৎ আছে তো। আমার এক আত্মীয় ঘরোয়া পরিসরে কথায় কথায় শুয়ার বলে যাকে তাকে গাল দিতেন। সেইটা আর মন্ত্রীর চেয়ার থেকে শুয়ার বলে গাল পাড়া কি এক?
  • i | ০৭ অক্টোবর ২০১৪ ১৪:৪৪260770
  • ছাত্ররা যদি তাদের নিজস্ব দাবি নিয়ে আন্দোলন করে,আর সে দাবি যদি ন্যায্য হয়, তাতে কি ক্ষতি। জগৎ সংসারের সমস্ত অন্যায় অবিচারকে এক আন্দোলনের ছাতার তলায় আনতেই বা হবে কেন?
    আর তথাকথিত ক্ষুদ্র স্বার্থ চরিতার্থতায় যদি আন্দোলনের সাময়িক অবসান হয়, তাতে দোষের কিছু দেখি না তো। ছোটো দাবি কিন্তু ন্যায্য দাবি। সেটুকু লড়াই করে আদায় করে নেওয়া।আন্দোলনের শুরুতে এখানেই কোনো টই তে শারদ্বত নামে একজনের কোনো পোস্টে খুব পরিষ্কার করে লিখে দেওয়া ছিল দাবি গুলো। এখন অবশ্য খেই হারিয়েছি।সেটা হয়তো আমারই অপারগতা। আর বারে বারেই মনে হচ্ছে ছাত্রদের নিজস্ব লড়াই, তাদের নিজেদের মত করে তারা লড়ুক। তাতে ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ হয় তো হোক। বিবিধ নিহিত স্বার্থের ব্যাপারগুলো অন্ততঃ থাকবে না সেখানে।

    একটা খুব তিক্ত কথা বলি এবারে।আমরা উপাচার্যের নিন্দে করছি যে কটি কারণে তার মধ্যে একটি তাঁর অসহিষ্ণু মনোভাব-তিনি ধৈর্য ধরে না থেকে, আলোচনার পথে না গিয়ে পুলিশ ( পড়ুন কমান্ডো) ডাকলেন। এবার আমরা, তাঁর সমালোচকরা, আন্দোলনের সমর্থকরা কি করছি? এই ছোট্ট আড্ডায় সামান্য কথায় ধৈর্য হারিয়ে একে অপরকে পাঁঠা, পাঁঠী বলছি-বয়স, জিন ইত্যাদি তুলে খোঁচা দিচ্ছি। কোন যোগ্যতায় এরপরে আমরা উপাচার্যের নিন্দে করব বলতে পারেন আপনারা?
  • h | ০৭ অক্টোবর ২০১৪ ১৪:৪২260769
  • মাইরি হাড় হিম করা ব্যাপার। সিকি অ্যাঁ?
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১৪:০৯260768
  • কাল একটা পোস্টার লেখা হয়েছিল। যে যেখানে লড়ে যায়, আমাদেরই লড়া, ওটার কোন ছবি থাকলে দিয়ে দেব। নাহলে কাল তুলে আনবো।
  • Ekak | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:৫৪260766
  • আই ডোন্ট নো হয়েদার দে উইল শো আপ অর নট। হতেই পারে কিছুদিন আন্দোলনে থাকার পর তারা সলিডারিটি ফীল করলো কোনো আলাদা মুভমেন্ট এর প্রতি। কিন্তু আপনি একটা N +১ লজিক ধরে এগোচ্ছেন। ইটা হলে ওটাও নয় কেন :) মজা লাগছে। এভাবে ব্যাপারগুলো হয়না। আমাদের এক স্যার কে মনে পড়ছে খুব আবেগপ্রবণ মানুষ। চোখ বড় বড় করে বলতেন বিপ্লব মানে আকস্মিক সামগ্রিক পরিবর্তন !!! এই এই আকস্মিক আর সামগ্রিক এর উচ্চারণ ছিল শুধু শোনার না দেখার মত :) ওরকম নয় আরকি ব্যাপারটা। ওরকম করে কিছু হয় ও না। যারা ফিল্ডে আছে তারা বলুক।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:৫১260765
  • না পাই, একেবারেই জানতাম না এটা। কোথাও বেরোয় নি খবরটা।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:৪১260764
  • যাক, ছাত্ররা তাহলে ঠিক আমার মতনই স্বার্থপর। নিজেদের ঘাড়ে লাঠি না পড়লে তারাও সদলবলে মাঠে নামে না। সারদায় লুটে গিয়ে যারা পথে বসেছে, আত্মহত্যা যারা করেছে, তাদের কথা আমিও ভাবি না, ছাত্ররাও ভাবে না। রায়গঞ্জ কলেজে যখন অন্য ছাত্ররা মার খায় তাদের কথা আমিও ভাবি না, অন্য কলেজের ছাত্ররাও ভাবে না।

    এই যদি বলো, ভিসি-ফিসি না, উত্তরবঙ্গে হাঙ্গার ডেথ নিয়ে একটা প্রতিবাদ করব লাবনিতে, অষ্টমীর দিন - ভেরি ফিউ উইল শো আপ।

    দুচার জন ব্যতিক্রম আছে, কিন্তু তারা সংখ্যায় নগণ্য।

    বুঝে গেলাম। তোমাদের কাছ থেকে শুনে আরো ক্লিয়ার।
  • Ekak | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:৩৯260763
  • হে হে স্পেশাল ব্রান্চ তো গুরুর নীপা। সে কথা থাক। যার যা ডিউটি করতেই হবে।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:৩২260761
  • ক। আমিও ডিরেক্ট স্টেক হোল্ড করে না এমন বিষয়ে ছাত্রদের সাথে আমার আশা জড়িয়ে দেব না। ইটস টু ইমম্যাচিওর টু বি কলড আ নেশনওয়াইড মুভমেন্ট - গ্লোবাল মুভমেন্ট তো অনেক পরের কথা। হংকংয়ের ছাত্রদের মুভমেন্টের থেকে এই মুভমেন্ট সবদিক থেকে আলাদা। ন্যাশনাল মিডিয়া বা ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাত্তা পাবার উদ্দেশ্যে এই মুভমেন্ট চলছে না। এটা চলছে ইমপ্রমচু, ন্যায়বিচারের দাবিতে। শহর লেভেলে, জেলা লেভেল, ম্যাক্স রাজ্য লেভেলে।

    ও হ্যাঁ, লাবণীর ঘটনায় তেমন মিডিয়া কভারেজ না থাকলেও কালকের এইটবির অবস্থানে যথেষ্ট মিডিয়া প্রেজেন্স ছিল। এমনকি কলকাতা পুলিশ স্পেশাল ব্র্যাঞ্চের লোকও অবস্থানকারীদের নামফোন্নং জোগাড় করছিল মিডিয়াপার্সন সেজে :-) উল্টো দুটো প্রশ্ন শুনেই মুখ ফসকে বলে ফেলেছিল, সে স্পেশাল ব্র্যাঞ্চের লোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত