এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০৭260641
  • যাদবপুরের ঘটনা একটা ট্রিগার হিসাবে কাজ করেছে, মনে হয়। ক্ষোভ-গুলো ছিলই, সব কলেজেই
  • d | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০৬260639
  • কাল তো বেশ অনেক রাত অবধি জেগে ছিলাম। তারপর এরা এত্ত ভাটিয়েছে!! কত পাতা পড়তে হবে রে!!
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০৫260637
  • কিকিদির জন্য নেমন্তন্ন রইলো, কোনো একটা হোককলরবের জমায়েতে আসার জন্য ঃ)
  • aranya | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০৫260638
  • পাই, খুব ভাল লাগল এই পোস্ট-টা পড়ে
  • | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০৪260636
  • বেশি লম্বা পায়ে যাবেন না। তাইলে আবার আমাকে গোড়ালি উল্টোদিকে কিনা দেখতে হবেঃ((
  • kiki | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০৩260635
  • অ! আমারো মোটা মাথায় হিসেবটা কিছুটা এলো, একটা গন অভ্যুত্থান হতে চলিছে, যেটা যাদবপুরের ন্যাজ ধরে এলো, (তাই কও! নইলে এ তো এত বাড়িয়ে দেবার দরকার ছিলো না, শক্তভাবে অনেক আগে মিটিয়ে নেওয়া যেত হয়ত) মাঝমধ্যিখান দিয়ে মেয়েটা আর তার পরিবার ফাঁসলো।আর কটা ছেলেপিলে পেটানি খেলো। তা সে সব মহান বিপ্লবেই তো চাট্টে পাঁঠা বলি হয়। হোক। মহান বিপ্লব দীর্ঘজীবি হোক।

    খালি একটাই সন্দ রইলো যাদবপুরকে টেনে না খেলিয়ে সব অরাজকতা নিয়ে সংগ্রাম শুরু করলে কি এত ভালো শুরু হত না! মানুষ এত জুটতো না? মানে সবাই তো আর চোখে ঠুলি এঁটে চলে না, ক্রমাগত যাদবপুরের নাম দিক দিগন্তে ছড়িয়ে যাচ্ছে, তাদের উপর অত্যাচার নিয়ে এত এত পোষ্টার, গান। ভিসি হঠাও ইত্যাদি।এখন সেটা সবার জন্য হয়ে গেলে কেমন একটা লাগে যেন!
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০২260634
  • অরণ্যদা, হচ্ছে। এই ইস্যুগুলো নিয়েও স্লোগান উঠছে। কাছ থেকে দেখে জেনেই বলছি। ওরা এগুলো নিয়েও ভাবছে। এখ্ন দিকে দিকে এই সলিডারিটি আন্দোলন ছড়িয়ে পড়েছে। সেখানকার লোকজনের সাথে তো এদের যোগাযোগ হচ্ছে, ওদের ইস্যুগুলোও এদের কাছে আসছে।আর এই সলিডারিটি যে এসেছে সেটা শুধু যাদবপুরের ছাত্রদের পুলিশ ঠেঙিয়েছে বলে আসেনি, তারা এই সমস্যাটা, হয়তো অন্য কোন ফর্মে নিজেদের সমস্যার সাথে রিলেট করতে পেরেছে। কলেজে কলেজে যে সন্ত্রাসের মুখোমুখি তারা হয়, তার সাথে আইডেন্টিফাই করতে পেরেচে বলেই। আর সেটা যাদবপুরের আন্দোলনকারী ছেলেপুলেরাও ভালোভাবেই জানে। এই নিয়ে ডিসকাশন গ্রুপগুলোতে, নানা মিটিং এ এই কথা ভীষণভাবেই উঠে আসছে। মিটিং, জমায়েতগুলোতেও। কালকেই কথা হচ্ছিল, বর্ধমান, মেদিনীপুরে যেখানে সলিডারিটি প্রোটেস্ট হয়েছে, সেইসব ছেলেপুলেদের সাথে ওদের যোগাযোগ হয়েছে, তারা বলেছে, তাদের ওখানকার ইস্যুগুলো নিয়ে কীভাবে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, বলেছে তোমরা যাদবপুর নিয়ে তো অন্ততঃ বলতে পারছো, আমরাও নাহয় সেটা বলি। কিন্তু সেই বলার মধ্যে নিজেদের ইস্যু নিয়ে না বলতে পারার যন্ত্রণার তাগিদ যে আছে সেটা এখানকার লোকজনও বুঝতে পারছে। কথা হচ্ছিল, সেই ইস্যুগুলোকে এখানে তোলা হবে, তুলতে হবে। হোক কলরব ভিসি তাড়ানোর স্লোগান নয়, হোক কলরব একটা প্রোটেস্ট সিম্বল।
    কালকের স্লোগানগুলো, জানিনা ভিডিও কেউ এখনো আপলোড করেছে কিনা, অনেকগুলো চ্যানেলেই দেখিয়েছে, আগেরদিনের গুলো মোহর সব তুলেছিল, সেগুলোতে দেখবেন, রাষ্ট্রীয় সম্ত্রাসের বিরুদ্ধে মূল কলরব। ভিসি সেই সন্ত্রাসের মূর্তিমান প্রতীক। তাঁর অপসারণের দাবিটাও এত জোরালো, সেই জায়গা থেকেই।

    আন্দোলনের মধ্যে এলিটিসম একটা এলিমেন্ট ছিল, সেটা নিয়েও ওরা খুবই সচেতন। সেটা কাটাতে। কিন্তু এরকম একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনে,হ্যাঁ, স্বতঃস্ফূর্ততাই তার সবচে জোরালো পয়েন্ট হলেও তার জন্যেই আবার অন্য নানা মতও কখনো কখনো বেরিয়ে আসে। ঐ যেমন টিএমসি র মিছিল নিয়ে কিছু নাকউঁচু মন্তব্য। কিন্তু এগুলোর সবচেয়ে বেশি বিরোধিতাও আন্দোলনকারীরাই করেছে। এত জন, এত রকম মত, এত রকম মতাদর্শ, তার মধ্যেও এরকম একটা সম্মিলিত আন্দোলন করা খুবই কঠিন কাজ, কাছে গেলে সেটা টের পাওয়া সম্ভব। তাও অসম্ভব তো সম্ভবও হয় ঃ)
  • - | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০১260632
  • নিশ্চয়ই, ম, ধন্যবাদ।
    বাম-রাম সব রাজ্যের এবং নৈরাজ্যের কাছেই সমান আশা। তাই শুধুই আলো, আধাঁরির কোনও স্থানই নাই। লম্বা লম্বা পায়ে আলোরই মধ্যে দিয়ে চলে যাই। ঃ-)
  • aranya | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০১260633
  • প্পনের কার্টুন খাসা হয়েচে
  • | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০০260631
  • বাজে অজুহাত দিয়ো না। আসল কথা হলো গিয়ে ইচ্ছে। শুধু কুঁড়েমি। শেষবার কবে খাতায় দুচার লাইন লিখেছো মনে করো।
  • Arpan | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৫৮260630
  • মামী, বেশি কিছু চাই না। হপ্তায় চাদ্দিন আপিস করে দিলেই হবে। তালেই সব সমর্থন ঝরে ঝরে পড়বে।

    তোমাদের পুজোতে বর চেয়ে রেখো একখানি। খুব কি বেশি চাওয়া? ঃ P
  • Bhagidaar | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৫৫260629
  • পিপি আবার জার্মানি কবে গেল?
  • | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৫৪260627
  • এইসব ভুল খবর আপনাকে কে দেয় বলুন তো! জীবিতাবস্থায় রামরাজ্য দেখে যাবার ইচ্ছে আছে- কে সে গুড়ে বালি দেয়?
    আপনি আশা হারাবেন না। আর রোজ আসবেন। আলোআঁধারির মধ্যে দিয়েই আমরা কোথাও পৌঁছে যাবো।( ছোট্ট ২ পায়ে)
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৫৪260628
  • আন্দোলন নিয়ে আমি বলব, আমি বলব।

    যাদবপুর আন্দোলন থেকে যাদব্পুর টাদবপুর ঝেড়ে ফেলতে হবে।

    সোজা কথা সোজাভাবে বলতে হবে - -
    চারিদিকে এই নৈরাজ্য, অবিচার, দুর্নীতি, অনাচারের বিরুদ্ধে গর্জে উঠুন ( গর্জে ওঠা বলা যাবে না, তাইলে হোকগর্জন এর সাথে ধাক্কা লেগে যাবে)... তার বিরুদ্ধে এই কলরবে সামিল হউন।
  • byaang | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৫৩260626
  • অভ্যু তো এটাও জানে না যে সিকি হেমন্তের নিষ্পাপ রাত্তিরে সবার মধ্যে ঝগড়া লাগিয়ে বেড়ায়। আমিও জানতাম না, হনুর থেকে জানলাম।
  • | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৫০260625
  • আমাদের বসন্ত নাই, এখন হেমন্ত। বাইরে লাল পাতার গালিচা আর গায়ে ধুমসো কোটঃ(
  • - | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৪৯260623
  • অ্যাই দেকুন, ম, আমি নিজেই তো আগ্রহী শ্রোতা। এদ্দিন তো শুনছিলুম নাকি সবাই ভীষণ কষ্টে আছেন মোদী-তোদীরা মেরে-টেরে ফেলছে। ইত্যাদি। ইত্যাদি। এখন তো আবার অন্য খবর শুনছি!
    আন্দোলন হল বলেই না ঠিক মত শুনতে পেলুম ভিসি "টুকেছেন", তেমনই আবার আন্দোলন হলেই সেফ/নো করিডোরের শ্রোতা হয়ে যাব।
    আন্দোলনের কাছে আমার অনেক আশা যে!
  • | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৪৯260624
  • অপ্পন,খুব খুব চমৎকার হয়েছঃ) কলরবকারীদের ছবি এঁকে মাঝেমধ্যে সাপোর্ট দিলেও তো পারো। প্রাক্তন ছাত্র হিসেবে খুব কি বেশি চাওয়া:P

    ছবিটা তুমি টইয়ে দিয়ে দাও।এখানে হারিয়ে যাবে।
  • byaang | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৪৮260622
  • অভ্যু কি জানে যে কাল ঈশান হংকংয়ের রাস্তায় লাল সোয়েটার পরে গিটার বাজিয়ে গান গেয়ে উৎসাহ দিচ্ছিল?
  • byaang | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৪৬260620
  • জামাই কি তাহলে বেড়ালছানাদের ভয় পায়? নাকি বেড়ালছানাটা জামাইকে ভয় পেয়ে আমেরিকা থেকে জার্মানি গেল পিপির কাছে আশ্রয় চাইতে?

    অভ্যু এখন ঘুমোস না। এখন ঘুমোতে নেই।
  • Abhyu | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৪৬260621
  • ppn সই আছে, খাসা!
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৪৩260619
  • এটা কি অপ্পোন আঁকল - খাসা এঁকেছে তো।
  • Arpan | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৪২260618
  • উফ, ক্ষী জ্বালা, পিছিয়ে পড়িনি তো! তোমাদের পুজো কি তবে আদিমতে বসন্তকালে হবা? ;-)

    এই নাও, ল্যাদ-ট্যাদ কাটিয়ে অবসেশে।

  • | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৪০260617
  • অপ্পন পোড়ামুখো, বলছি না,আমাদের এখনো পুজো হয়নি:X
  • | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৩৯260616
  • ড্যাশ,বাকিরা কলরব করুক।সেফ করিডোর সমস্যা নিয়ে আসুন আমি আর আপনি আলোচনা করি। সেফ করিডোর =নো করিডোর আন্দোলন নিয়ে আপনার ভাবনাটা বিশদে বলুন না। আগ্রহী শ্রোতার অভাব হবে না।
  • Abhyu | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৩৮260615
  • দমুদিকে সিসি কোরো না। খবদ্দার। ও ভারি কড়া লোক। তার উপর কষ কষ করে কান মুলতে ভালোবাসে।
  • Bhagidaar | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৩৬260614
  • আমি মোটেই ভুতের ভয় পাইনা!
  • byaang | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৩৫260612
  • লোকজনের কমেন্ট তাদের অনুমতি না নিয়ে অন্য কাউকে মেইল করে দেওয়াটা উচিত হবে কি? তারপরে দমু এসে একগাদা বকুনি দিলে ভালো হবে?
  • aranya | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৩৫260613
  • বাংলাদেশে শাহবাগ আন্দোলন-টা বেশ ভরসা জাগিয়েছিল -মৌলবাদ বিরোধী কন্ঠস্বর। জানি না এখন কি অব্স্থায় আছে
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:৩৪260610
  • বোঝো! ভিসির চাগ্রিটা পাকা হয়েছে... ছাত্রদের স্কিন র‌্যাপ প্রজেক্টের তাহলে কি হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত