এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ২২:৪২260460
  • এই তর্ক করতে গিয়ে আমি এই মুহুর্তে একটি পেপারের জন্য প্যারাফ্রেজে ব্যস্ত ছিলাম - সেসব ঘেঁটে গেল। এই বেদনা যে সায়েন্সের লোকজন কবে বুঝবে! ঃ-( ওরে, টেকনলজির লোকেদের জন্য অত মৌলিক বিষয়ও তোরা ফেলে রাখিসনি, প্লাস টেকনলজির লোকেদের সে ক্যাপাও নেই। আমাদের একটু শান্তিতে প্যারাফ্রেজ করতে দে বাবা। কথা দিচ্ছি, কপি পেস্ট করব না, প্রফেসর হতেও যাব না। ভিসি তো হবই না। ;-)
  • sswarnendu | ০৬ অক্টোবর ২০১৪ ২২:৪১260459
  • একক,
    প্রথমটা বোধহয় বুঝতে বা বোঝাতে ভুল হল কিছু... ৬৫০ টা শব্দ ছড়িয়ে ছিটিয়ে মিলে যাওয়া তবু হয়ত গেলেও যেতে পারে আমার না জানা কোন পেপারের সাথে... যদিও সেইটারও চান্স খুবি কম... কিন্তু দুটো সেকশন হুবহু এক ( একটা সেমিকোলন অ্যান্ড হয়েছে শুধু ) অথচ সোর্স আমার অজানা এটার সম্ভবনা পৃথিবীতে প্রাণের উৎপত্তির সম্ভবনা গোছের ই একটা সংখ্যা হবে... এইটা বলতে চেয়েছিলাম
  • anirban | ০৬ অক্টোবর ২০১৪ ২২:৩৮260457
  • সমস্ত রাঘব বোয়ালদের গাঁথবো না, এইটা ধরে নেওয়া হচ্ছে কেন? আর ক্যারাকটার অ্যাসাসিনেশন আসছে কোত্থেকে? ফার্স্ট অথর বদলাচ্ছে, কিন্তু কো-অথর আর টোকা একই থাকছে এইটা অবজার্ভেশন। এটা অ্যাকাডেমিক মিসকন্ডাক্ট - খুবই সিরিয়াস ধরনের। এখানে ক্যারাক্টার অ্যাসাসিনেশনের কোনো ব্যাপার নেই। যে কেউ পেপারগুলো নামিয়ে দেখে নিতে পারে - যে কিভাবে ৬৫০-এর বেশি শব্দ প্যারাগ্রাফের একত্র অবস্থানসহ মিলে গেল। ক্যারকটার অ্যাসাসিনেশন-এর প্রশ্ন আসে যখন প্রফেশনাল জগতের বাইরে কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কুত্সা করা হয়। এটা গ্রোস প্রফেশনাল মিসক্ন্ডাক্ট - এটাকে ডিফেন্ড করার কোনো জায়গাই নেই।
  • Ishan | ০৬ অক্টোবর ২০১৪ ২২:৩৩260456
  • উফ ক্কী টপিক, দাঁত ফোটাতে পারছিনা (তার মানে এই নয়, যে, চুরিবিদ্য মহাবিদ্যা আমি জানিনা)। সাধে কী আর লোকে বলে পিএইচডিরা মুভমেন্টটা হাইজ্যাক করে নিল। :-)

    পুঃ গণপতির খবরটা কোথায় পাওয়া গেল/যাবে?
  • Ekak | ০৬ অক্টোবর ২০১৪ ২২:৩১260455
  • স্বর্নেন্দু
    প্রথম ক্ষেত্রে বেটার এলগরিদম দরকার। ৬৫০ টা শব্দ ছড়িয়ে ছিটিয়ে মিলে যাওয়া আর ৭০০ শব্দের প্যারাগ্রাফে তাদের একত্র অবস্থান তো এক না। ন্যাচেরালি প্রথমদিকে খুব বোকা বোকা ওই পোম কবিতা লেখার সফটওয়ার কেস হবে। কিন্তু এটা নিয়ে ক্রমশ কাজ হতে থাকলে একটা বিশাল নলেজ বেস উইথ মাচ দেভেলোপ্দ প্রসেস তৈরী হবে।

    দ্বিতীয় ক্ষেত্রে, পীয়ার রিভিউ করে কি লোকজন সেরকম পয়সাকড়ি পায় ? প্ল্যাগিয়ারিস্ম করলে ফান্ডের টাকা থেকে কয়েক খাবলা নেই হয়ে যাবে ও আরেকজন সেটা পাবে এই জায়গা টা তৈরী হলে প্রথমদিকে আপনি যা বললেন ওই পিঠ চুলকানোর নীতি অনুযায়ী ছোট ঘেট তে কেও কাওকে ছোঁবে না কিন্তু অযায়দলি ওপেন সোর্সে নেদারল্যান্ডের কোনো রিসার্চার হালকা করে নৈহাটির রিসার্চার কে চুলকে দিতেই পারে। তাদের সাবজেক্ট এক হলেই সরাসরি প্রভাবিত করার ক্ষমতা নেই বলে। বা রাইভাল বলে। এইখান থেকে প্রসেস টা স্টার্ট করে গেলে আর পিঠ চুলকানোর স্বস্তিময় জায়গা টা থাকবে না। সবাই সবাইকে সমঝে চলবে।
  • sswarnendu | ০৬ অক্টোবর ২০১৪ ২২:৩০260453
  • "আমার সকলের জন্যই সিম্প্যাথি আছে। " মানে? বাস এ যে কনুই মারে তার প্রতিও? সেটাও তো কমন... আর যদি বল হ্যাঁ তাহলে যে মেয়েটা কনুইটা খেতে হল ভিড়ে দাঁড়িয়ে তার প্রতি সিম্প্যাথি কোথায় গেল? বা এই প্রশ্নে বলি... Tim যা বললেন... সৎ অ্যাকাডেমিক দের প্রতি সিম্প্যাথির কি হবে?
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ২২:৩০260454
  • বাসে কনুই মারা একটা প্রোঅ্যাকটিভ বদমাইশি। এক্ষেত্রে যদি বাসে কনুই মারার সমতুল্য অপরাধ কেউ করে থাকে সেটা ফার্স্ট অথর (যদিও দুটো একই মাত্রার অপরাধ নয়)। ভিসির অপরাধ তিনি জানার পরেও প্রতিবাদ করেন নি, বা সেখান থেকে নিজের দূরত্ব তৈরী করার চেষ্টা করেন নি। দুটো এক নয়। কিন্তু এই কূট তর্কের তো কোনো মানে নেই। আমি তো একবারও বলি নি ব্যাপারটা ধামাচাপা দেওয়া হোক। ক্যারাকটার এসাসিনেশনের উদ্দেশ্য নিয়ে করলাম, না কি সত্যিই একাডেমিয়ার এইধরণের সমস্যা সমাধানের ব্যাপারে সিরিয়াস আমরা, সেটাতো আমাদের পরবর্তী কাজকর্মেই প্রমাণ হবে। ইস্যুটাকে পার্স্যু করবো কিনা, আরো অন্য রাঘব বোয়ালদের গাঁথবো কিনা - সেসব দিয়ে ঠিক হবে। তাহলেই চলবে।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৪ ২২:২৯260452
  • পদ্মফুল তো সব হয়েই এসেছে। রোসো। ঃ-)
  • dd | ০৬ অক্টোবর ২০১৪ ২২:২৮260451
  • রক্তের রক্তস্নানের রক্তকরবীতে প্রস্ফুটিতো শসাগড়া মেদিনী। হাউ হাউ ঝাউতলার গুপ্তোগহ্বর থেকে আহ্লাদী আহ্লাদী মুখে বেড়িয়ে আসছে লরেন পার্টী। আর কন্দকাটা গুহার মুখে দলা পাকিয়ে আছে সিপুএম। গাছের থেকে সড়াৎ সড়াৎ করে লাফিয়ে নেমে দল পাচ্ছে তিনো।মাকুরা ঘোঁট পাকাচ্ছে হেমন্তের পোস্টাপিসে যেখানে গান গাইছে কল্লোল। মাংসো রাঁধছে সিকি।

    রাজপথ থেকে গলিপথে কোলা ব্যাঙের দল। দেয়ালে দেয়ালে লেখা "ভিসি তুমি মিষ্টি লোক/তোমার টাকে পালক হোক" আর তালগোল পাকিয়ে পাকসাট খাচ্ছে প্লেজিয়ারিস্টরা তাদের রিস্ট ভত্তি প্লেজার।

    ক্রেট ক্রেট ডক্টরেট এবোলার মতন ছড়িয়ে পরছে।

    আর কেউ নেই। ভেনেজুয়েলার বিস্তৃন প্রান্তরে শেষ মুখোমুখী আম্রিগা আর আইসিস। একজনের হাতে এক বাস্কো লাক্স সাবান অন্য জনের হাতে ফ্রেমে বাঁধানো সুমন দে'র ছবি। কোথাও একটা জল ভোঁদরও নেই।

    সেথায় ক্ষী আক্কেল ড্যাশ বসে আছেন?
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ২২:২৪260450
  • আমার সকলের জন্যই সিম্প্যাথি আছে। অন্ততঃ এই প্রশ্নে। নিজে কলেজ লাইফে চোথা করেছি বলেই হয়তো। ঃ-) পরে আমরা অন্যরকম পরিবেশ পেয়েছি, আমাদের মতামত, চিন্তাভাবনা, কাজ করার ধরণ, সবই বদলেছে। যারা পচা পাঁকে রয়ে গেছে আর দিনরাত্তির সেই নিয়ে ঘাঁটছে, তারা সবাই পদ্মফুল হয়ে ফুটবে - এমন আশা করি না।
  • sswarnendu | ০৬ অক্টোবর ২০১৪ ২২:২২260449
  • পিনাকিদা,
    এটা কোন যুক্তি?
    "চুরিটা এখানে ব্যতিক্রমী কাজ নয়। ওনার পীয়াররাও প্রায় সবাই যা করছে বা করছে, উনিও তাই করেছেন - আমি এটুকুই বলতে চেয়েছি।"--- এই কথা তো র‍্যাগিং, মেয়েদের টোন-টিটকিরি থেকে ভিড় এ কনুই মারা সবের ক্ষেত্রে বলা যায়... সে বিষয়ে কি বক্তব্য তোমার? বাস এ কাউকে কনুই মারতে দেখলে ব্যাতিক্রমি ঘটনা নয় বলে তাকে সিংগল আউট করে থানায় নিয়ে যাওয়ার বিরোধী কি তুমি?
  • anirban | ০৬ অক্টোবর ২০১৪ ২২:২১260448
  • নেই তো সেটা বলা প্রয়োজন। এই রকম পদে বসানোর আগে এইগুলোর স্ক্রুটিনি হওয়া তো অবশ্যই দরকার। অন্য অসৎ পীয়ারদেরও খুঁজে বার করা প্রয়োজন। অবশ্যই।
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ২২:১৭260447
  • চুরিটা এখানে ব্যতিক্রমী কাজ নয়। ওনার পীয়াররাও প্রায় সবাই যা করছে বা করছে, উনিও তাই করেছেন - আমি এটুকুই বলতে চেয়েছি। ক্রেডিবিলিটি ওনার নষ্ট হচ্ছে অন্যদের হচ্ছে না কারণ অন্যদের পেপার নিয়ে আমরা এই ঘাঁটাঘাঁটিটা করি নি। ঘাঁটাঘাঁটি করলে দেখা যাবে কলকাতার একাডেমিয়ার আর্ধেকের বেশী প্রফেসরের সেই অর্থে প্রফেশনাল ক্রেডিবিলিটি নেই।
  • sswarnendu | ০৬ অক্টোবর ২০১৪ ২২:১৫260446
  • Ekak
    না জেনে প্লেজিয়ারিসম এর ঘটনা কিন্তু কমই ঘটে... যে পেপারটার কথা আমি জানতাম না সেই পেপার এর সাথে আমার পেপার এর ৬৫০ টা শব্দ...অর্থাৎ কিনা ২ত গোটা সেকশন, সঙ্গে একটা ফিগার মিলে গেলও এমন হওয়ার প্রোবাবিলিটি ঐ বান্দর টাইপরাইটার আর সনেট এর কেস হবে না কি?
    আর সেকেন্ড যেটা বললেন সেইটাই পিয়ার রিভিউ এর মূল আইডিয়া... কিন্তু আমি তর পিঠ চুলকব তুই আমার সিস্টেমে সেইটা কাজের কাজ অনেক ক্ষেত্রেই করে ওঠে না... বিশেষত এই nth tier "রিসার্চ" এ
  • Tim | ০৬ অক্টোবর ২০১৪ ২২:১০260444
  • একক ঃ-))
    তাইলে তো অ্যাক্টিভ রিসার্চের থেকে প্লেজিয়ারিস্ম খুঁজতেই বেশি লোকে ব্যস্ত থাকবে। মন্দ নয়, পড়ালেখা করে বেকার থাকা কমবে।
  • kc | ০৬ অক্টোবর ২০১৪ ২২:১০260445
  • গণপতি অ্যারেস্টেড?
  • Tim | ০৬ অক্টোবর ২০১৪ ২২:০৮260443
  • এবং ফলতঃ সমস্ত রিসার্চারের কাজকেই জেনেরিক ভাবে টয়লেট পেপার বলে দেওয়ার প্রবণতা চাগিয়ে উঠেছে (এইটা সত্যি ঘটনা, জনৈক সিএ আমায় একবার বলেছিলো তোরা তো টয়লেট পেপার পাবলিশ করিস)।
    এর জন্য সিস্টেম যেমন দায়ী, তেমনি দায়ী অভিজিৎবাবুর মত লোকেরাও, যাঁরা ফাঁকটাই দেখলেন, আইনটা নজর এড়িয়ে গেল।
    পিনাকীদার সৎ অ্যাকাডেমিশিয়ান (যাঁরা দেশেই আছেন) দের জন্য কষ্ট হচ্ছেনা?
  • sswarnendu | ০৬ অক্টোবর ২০১৪ ২২:০৬260442
  • এরকম প্রতিটি বিষয় তুলেই বলা উচিত...... ছাত্রদের ওপরে নজরদারির চেয়ে ঢের বেশি জরুরি বিষয় এই নিয়ে নজরদারই চালানো... এবং গুরুত্বপূর্ণ পদে এমন লোক বসানো যার অ্যাকাডেমিক ক্রেডেন্সিয়াল নিয়ে এত বড় বড় প্রশ্ন চিহ্ন, সেই প্র্যাকটিসটার বিরোধিতার জন্যেও বলা উচিত।
  • anirban | ০৬ অক্টোবর ২০১৪ ২২:০৫260441
  • "সিঙ্গল আউট করে করার মানে হল আমি ইস্যুটার প্রতি যতটা সিরিয়াস, অভিজিৎ চক্রবর্তীর পার্সোনাল ক্রেডিবিলিটিকে খাটো করাতে আমার ইন্টারেস্ট তার চেয়ে বেশী"
    - এইটা তুমি ভুল বুঝেছো। ওর পার্সোনাল ক্রেডিবিলিটি বলে কিছু নেই। ৫ টা লিটার‌্যাল প্লেজিয়ারিজমের কো-অথর যে, তার শিক্ষক ও প্রফেশন্যাল হিসেবে আর কোনো ক্রেডিবিলিটিই নেই। এইটা স্পষ্ট করে না বললে মিথ্যে বলা হবে। আর ওর অথরশিপে যে পেপার তাতে টোকা আছে কিনা সেটা দেখার দায় ওর। মানে অথরের। এটাও ক্লীয়ারলি ডিফাইন্ড। ন্যাড়াদা যেমন সি ই ও-র ক্ষেত্রে বলেছেন, অ্যাকাডেমিক্স-এও তাই।
    আর চুরির ঘটনায় চোরকে সিঙ্গল আউট করে শাস্তি দেওয়াই দরকার - আইনগত ও নৈতিকভাবে। এবং এই ধরনের অন্য সমস্ত ঘটনাতেই তাই করা উচিত। ঠিক যেমন যারা শ্লীলতাহানি করেছে তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবী উঠছে।
  • Ekak | ০৬ অক্টোবর ২০১৪ ২২:০৩260440
  • আপনাদের বিশদ আলোচনা পড়ে দুটো জিনিস মনে হলো।

    ১) শুধু প্ল্যাগিয়ারিস্ম সফটওয়ার দিয়ে কাজ শেষ হবেনা। যেখানে যত রেফারেন্স আছে তার রেফারেন্স তার রেফারেন্স জুড়ে যদি একটা বিশাল এক্সিস্টিং ডেটাবেস থাকে তাহলে একটা করে নোড টানলেই পুরো টা রেফার্ড হয়ে যাবে। এতে না জেনে / খেয়াল না করে প্ল্যাগিয়ারিস্ম এর দোষে দুষ্ট হওয়ার সম্ভাবনা কমবে। তবে এটা বলা সহজ করা বিশাল চাপের।

    ২) পেপার পাবলিশ দুটো পর্যায়ে হলে ভালো। প্রথমবার শুধু ওই ট্রেড এর কমুইনিতিতে পাবলিশ হবে। সবাইকে বলা হবে যেখানে প্ল্যাগিয়ারিস্ম আছে রিপোর্ট কর। সত্যি করে প্ল্যাগিয়ারিস্ম আছে এটা এস্ত্যাব্লিশ করতে পারলে গাইড এবং রিসার্চার এর ফান্ড থেকে কেটে যারা ভ্যালিড রিপোর্ট করবে তাদের পুরস্কৃত করা হবে। এই প্রসেস টা পেরিয়ে ফাইনাল পাবলিশ।

    এরকম ফীসিব্ল ?
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ২২:০২260439
  • জানার পরের রিঅ্যাকশনটা খুবই ভুলভাল। বললামই তো।

    আমার একাডেমিয়ায় এই পুরো চলার পদ্ধতিটা নিয়ে বিবমিষা আছে। প্রতিদিন নতুন নতুন ওপেন এক্সেস জার্নাল বেরোচ্ছে ব্যাবসা করার জন্য। যেখানে অথরকে পাবলিশ করার জন্য পয়সা দিতে হয়। এই চক্রবর্তী বাবুর কয়েকটা পেপার মনে হল (যেগুলো বেশী টানা কপি পেস্ট) ঐধরণের জার্নালে। এই জার্নালগুলোর চুরি নিয়ে কোনো সমস্যা নেই যদি না পড় ধরা। এমনকি আইট্রিপলই তেও প্রতি বছর ট্র্যাশ কনফারেন্সের (মেইনলি লোকাল চ্যাপ্টারগুলোতে) সংখ্যা বেড়ে চলেছে জাস্ট কনফারেন্সগুলো ভালো ব্যাবসার জায়গা বলে। আমাদের ফিল্ডে এখনো কয়েকটা হাই ইম্প্যাক্ট জার্নালে ব্লাইন্ড রিভিউ চালু করে নি, যাতে বড় পানুদের মৌরুসিপাট্টায় ঘা না পড়ে। প্লেগিয়ারিজম নিয়েও সত্যি সত্যি মাথাব্যাথা আছে বলে মনে হয় না। মানে ব্যাপারটা অন্যের অভিযোগ করার জন্য ছেড়ে রাখা আছে। কোনো প্রোঅ্যাকটিভ প্লেগিয়ারিজম চেকের মেকানিজম নেই। কারণ ওরা জানে সেটা হলে এই ট্র্যাশ কনফারেন্স পেপার থেকে ব্যাবসা বন্ধ হয়ে যাবে। এমনকি আইট্রিপলই ও এখন ওপেন অ্যাক্সেস জার্নাল চালু করছে। পুরোটাই ব্যাবসার মডেল। টেকনলজির ফিল্ডে ফিলজফিটা হল এটা যেহেতু টেকনলজি তাই সেই পেপার বা সেই কনসেপ্টই টিকবে, যা কোম্পানিগুলো প্রয়োগ করার জন্য সুইটেবল মনে করবে। অর্থাৎ বাজার ঠিক করে দেবে কোন কাজটা গুরুত্বপূর্ণ, কোনটা নয়। আইট্রিপলই র কোনো দায় নেই জাজমেন্টাল হওয়ার। তাদের কাজ এই পাবলিশ অর পেরিশ প্রতিযোগিতার বাজারে মাল্লু কামিয়ে নেওয়া। অতএব এই ব্রাহ্মমুহুর্তে যা ঘটার ছিল তাই ঘটছে। অলিতে গলিতে অভিজিৎ বাবুর মত রিসার্চার পয়দা হচ্ছে। ইন ফ্যাক্ট তারাই দাপিয়ে বেড়াচ্ছে। আজ জেনেটিক এলগো লাগাচ্ছে, তো কাল ক্লোনাল সিলেকশন, পরশু সিমুলেটেড এনীলিং, তার পরের দিন হিল ক্লাইম্বিং, তার পরের দিন অ্যান্ট কলোনি, ঘাটতি পড়লে এগুলোর বিভিন্ন রকমের কম্বি। বস্তা বস্তা গারবেজ। ঃ-)
  • sswarnendu | ০৬ অক্টোবর ২০১৪ ২২:০১260438
  • হ্যাঁ একটা ইউনিভারসিটিতে পুলিস চেক পয়েন্ট বা সিসিটিভি র চেয়ে অনেকটা জরুরি বিষয় এটা... এটা ছাত্রছাত্রীরা বলবে নাই বা কেন?
  • a x | ০৬ অক্টোবর ২০১৪ ২১:৪৫260437
  • এগুলো সিস্টেমিক প্রবলেম, এটা বলতে চাইছে পিনাকী। সেটা কিছুটা একমত। আমাদের এইসব পদের সায়েন্টিস্টরা বেসিকালি ব্যুরোক্র্যাট, তাই এমনকি সেই জিএম ক্রপের রিপোর্টও নির্জলা টোকা বার হয়। পয়েন্ট আউট করার পরেও কোনো হেলদোল নাই। এগুলো কাটাতে হলে রিগরাস ট্রেনিং দেওয়া উচিৎ ফ্যাকাল্টি থেকে ট্রেনি অবধি - সায়েন্টিফিক এথিক, প্লেজিয়ারিস্ম কি ও কয় প্রকার ইত্যাদি। এই এখানের এত সহজে অ্যাক্সেসিবল ইনফর্মেশন যেখানে, সেখানেও আমাদের ফিল্ডে NIH থেকে এথিক্স কোর্স ম্যান্ডেটরি।
  • anirban | ০৬ অক্টোবর ২০১৪ ২১:৩৫260436
  • " ঐ পেপারগুলোর একটায় দেখলাম কলকাতা ইউনিভার্সিটির এপ্লায়েড ফিজিক্সের হেডও কোঅথর। তাহলে তাকেও নিশানা করা উচিত। আইডিয়ালি। অধিকাংশ পেপারে যে সেকেন্ড অথর, সেই ইয়ং প্রফেসরটির আরো বেশী নিন্দা হওয়া উচিৎ, আর ফার্স্ট অথরদের নিয়ে এমন লেভেলে খোরাক করা উচিৎ যাতে তারা তাদের নিজ নিজ ডিপে মুখ দেখাতে না পারে, ইত্যাদি ইত্যাদি। এরকম করে ঠগ বাছতে গাঁ উজাড় হবে, আর সেটা করাও উচিৎ। কিন্তু একজনকে সিঙ্গল আউট করে নয়।" - এইবার একদম একমত। একদম ঠিক।

    আর এটা সিঙ্গল আউট ভাবছো কেন? এটা শুরু। আমার মনে হয় এটাকে দৃষ্টান্ত করে, প্রতিটা বিশ্ববিদ্যালয়েই রিসার্চ-এথিকস খুব কড়াভাবে চালু করা উচিত। অনৈতিক জিনিসকে একবার ছাড় দেওয়ার প্রিসিডেন্স হয়ে গেলে ক্ষমতাশালীরা এটাকেই বারবার কাজে লাগাবে।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৪ ২১:৩৪260435
  • পিনাকীদা, ঠিক। ধরে নেওয়া যাক এরকম দুয়েকটি কেস হলে টার্নিটিনে চেক করা বাড়বে সাবমিশনের আগে। সেদিক থেকেও এইগুলো আলোয় আসা প্রয়োজন। আরেকটা কথা হলো, কোয়ান্টেটিভ ইনফো। কটা পেপার, কত বছর চাগ্রি ইত্যাদি। এইসব প্রোমোশনের জন্য বা চাগ্রির জন্য যদ্দিন দরকার হবে তদ্দিন করাপশন থাকবেই।
  • anirban | ০৬ অক্টোবর ২০১৪ ২১:৩৩260434
  • আমার বক্তব্য - নিজের বিষয়ের সমস্ত পেপার পড়া থাকলেই জানা সম্ভব টোকা হচ্ছে কিনা। আর সফটওয়ার তো ফ্রি-তে পাওয়া যায়। ওঁদেরকে দেখতে কে বারণ করেছিল? অথরশিপ থাকলে অথরশিপের রেস্পন্সিবিলিটিও নিতে হয় - এথিক্যালি ও লিগ্যালি। এই রেস্পন্সিবিলিটি ওয়েল ডিফাইন্ড। একটা উদাহরণ।
    http://www.elsevier.com/__data/assets/pdf_file/0007/144844/ResearchandPublishingEthics.pdf

    আর ভিসি যদি আগে না জেনে থাকে তাহলে জানার পর এটাকে কনডেম করল না কেন?
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ২১:৩২260433
  • বাচ্চা, আমি কোনোটাকেই গ্রহণ করার কথা বলি নি। সমস্যাটা কালচারের। শুধু অভিজিৎ মুখার্জীর নয়। ঐ পেপারগুলোর একটায় দেখলাম কলকাতা ইউনিভার্সিটির এপ্লায়েড ফিজিক্সের হেডও কোঅথর। তাহলে তাকেও নিশানা করা উচিত। আইডিয়ালি। অধিকাংশ পেপারে যে সেকেন্ড অথর, সেই ইয়ং প্রফেসরটির আরো বেশী নিন্দা হওয়া উচিৎ, আর ফার্স্ট অথরদের নিয়ে এমন লেভেলে খোরাক করা উচিৎ যাতে তারা তাদের নিজ নিজ ডিপে মুখ দেখাতে না পারে, ইত্যাদি ইত্যাদি। এরকম করে ঠগ বাছতে গাঁ উজাড় হবে, আর সেটা করাও উচিৎ। কিন্তু একজনকে সিঙ্গল আউট করে নয়। সিঙ্গল আউট করে করার মানে হল আমি ইস্যুটার প্রতি যতটা সিরিয়াস, অভিজিৎ চক্রবর্তীর পার্সোনাল ক্রেডিবিলিটিকে খাটো করাতে আমার ইন্টারেস্ট তার চেয়ে বেশী।
  • ন্যাড়া | ০৬ অক্টোবর ২০১৪ ২১:৩১260432
  • অনেকটা এরকমইঃ ডকুমেন্টে নাম যাচ্ছে, আমি জানিনা - এটা খুব কমন প্লি - ক্রিমিনাল কেসেও। এনরনের সিইও-ও এই প্লি করেছিল যে হুজুর ওরা সব কাগজ বানিয়ে এনেছে, আমি শুধু সই করেছি। সব কাগজ কি পড়ে দেখা যায়, বলুন স্যার। কোর্ট "অঅঅপ" বলে বলেছে, দেখতেই যদি না পারবে তো তোমর সিইও হয়ে কাজ নেই, লপসি খাও। এবং এর পরে মাহামান্য মার্কিন সরকার সর্বান্স-অক্সলি না কী একটা যেন নামের আইন এনেছে যেখনে ফিনানসিয়াল স্টেটমেন্টে কোম্পানির সিইও-র সই থাকলে সিইও ব্যক্তিগতভাবে লায়াবল।
  • Ishan | ০৬ অক্টোবর ২০১৪ ২১:২৬260431
  • ওদিকে এসবের মধ্যে যাদবপুরে তো মিটিন মিছিল হয়ে গেল। টিভিতে কিছু দেখাচ্ছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত