এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ১৪:৩১260370
  • প্লেগিয়ারিজম এর ব্যাপারটায় ভিসি টেকনিকালি দায়ী। কিন্তু প্র্যাকটিকালি ওটা দেখলেই বোঝা যায় যে ফার্স্ট অথরের ক্যালাসনেস। ফার্স্ট অথর খুব সম্ভবতঃ পিএইচডি স্টুডেন্ট। সেকেন্ড অথরই আমার ধারণা প্রাইমারি সুপারভাইজার। তাকে আমি চিনিও। সে যথেষ্টই পড়াশোনায় ভালো ছেলে। যাদবপুরে আমাদের এক ব্যাচ সিনিয়র। ভিসি থার্ড অথর, অধিকাংশ পেপারেই - যেখানে অভিযোগ গুলো উঠেছে। খালি একটায় বোধহয় ভিসি সেকেন্ড অথর। সাধারণতঃ যে ধরণের প্লেগিয়ারিজম হয়েছে সেটা খুব আইডিয়া বা রেজাল্ট চুরি করার মত প্লেগিয়ারিজম নয়। একটা অলরেডি এক্সিস্টিং মেথডকে বা প্রব্লেমকে বিবরণ দেওয়ার সময় অন্য পেপার থেকে সাইটেশন ছাড়া টেক্স্ট টুকে দেওয়া হয়েছে। এগুলো পিএইচডি স্টুডেন্টরা গাইডের কড়া নজরদারির মধ্যে না থাকলে অনেক সময়ই করে থাকে। ফলে গাইড কেস খায়। কারণ গাইড সাধারণভাবে আইডিয়া আর রেজাল্টগুলোর ইউনিকনেস বজায় রাখার চেষ্টা করে। ইন্ট্রোডাকশনে বা কোনো মেথডের ডেসক্রিপশনে (যেটা কিনা ইউনিক নয়) টোকা থাকলে গাইডের পক্ষে ধরা অসম্ভব, যদি না গাইড সফটওয়্যার দিয়ে চেক করে। আর আমি খুব ভালো করে জানি দেশে তো বটেই, বিদেশেও এমনকি আই ট্রিপলই র অনেক জার্নালেও সফ্টওয়্যার দিয়ে প্লেগিয়ারিজম চেক এখনো করা হয় না। সেক্ষেত্রে গাইডকে একটাভাবে স্টুডেন্ট এর সততার উপর ভরসা করতেই হবে। বিশেষতঃ কলকাতার ক্ষেত্রে এইসব পিএইচডি স্টুডেন্টরা অধিকাংশ ক্ষেত্রেই প্রাইভেট কলেজের টীচার। তারা ফুল টাইম স্টুডেন্ট নয়। তারা পুরো সময় গাইডের নজরদারিতে বসে কাজ করে না। এক্ষেত্রে এরকম ঘটনা না ঘটাই অস্বাভাবিক। আমার ধারণা একা ভিসি নয়, আরো বহু কলকাতার প্রফেসরের (ইঞ্জিনিয়ারিং) পেপার ঘাঁটাঘাঁটি করলেই এজিনিস বেরোবে। রিসেন্টলি আমি যাদবপুরের ইলেক্ট্রিকালের দুইজন প্রবীণ প্রফেসর আর মেকানিকালের একজন নবীন প্রফেসরের যৌথভাবে সুপারভাইজ করা একটা স্টুডেন্টের (সেও প্রাইভেট কলেজের টীচার) পিএইচডি থিসিস রিভিউএর জন্যে পেয়েছিলাম। সেখানে একটা চ্যাপ্টারের সমস্ত রেজাল্ট একটা পেপার থেকে কপি পেস্ট করা ছিল। তার গাইডরা বুঝতেই পারে নি, থিসিস কিন্তু সাবমিট হয়ে গেছে। চেন্নাই এর অ্যাকাডেমিক জগতের সথে আমার কিছু যোগাযোগ আছে। সেখানেও আমি এই সমস্যা দেখেছি। হাজারে হাজারে ট্র্যাশ পেপার। বিটেক স্টুডেন্ট দের ফাইনাল ইয়ার প্রজেক্ট থেকে টীচাররা কনফারেন্স পেপার দাবী করছে। অথচ নিজেদের গাইড করার যোগ্যতা নেই। ফলে প্রচুর ব্যাঙের ছাতার মত কোম্পানি তৈরী হয়েছে, যারা টাকার বিনিময়ে আইট্রিপলই প্রজেক্ট করায়। এই 'আইট্রিপলই প্রজেক্ট' কথাটার কোনো মানেই নেই। এদের সাথে আইট্রিপলই র কোনো সম্পর্ক নেই। কলেজ গুলোয় এই স্টুডেন্তদের একটা করে আইট্রিপলই পেপার ধরানো হয়। সেটাকে বলে 'বেস পেপার'। বলা হয় এটাকে বেস করে কিছু একটা নামাও। এই প্রজেক্ট কোম্পানি গুলো সেই পেপার ফলো করে কিছু ইধার কা মাল উধার করে কিছু একটা নামায়। আইআইটি রও এরকম কিছু 'পেপার জেনারেটর' প্রফেসর আছে। বিদেশেও আছে। এরা স্টুডেন্ত দের লাইফ হেল করে দেয় পেপার নামানোর জন্য। অথচ গাইড করার বেলায় অষ্টরম্ভা। তখন অনেক সময়ই স্টুডেন্টরা আরো সিরিয়াস লেভেলের টোকাটুকি করে। মানে আইডিয়া বা রেজাল্ট ঝেড়ে দেওয়া - ইত্যাদি। এরকমই চলছে। এগুলো একাডেমিক জগতের সার্বিক পচন। 'পাবলিশ অর পেরিশ' ফিলজফির কদর্য প্রকাশ।

    আমার মতে ভিসি অলরেডি তার অযোগ্যতার অনেক প্রমাণ দিয়েছে। পুলিশ ডেকে ছাত্র ক্যালানো বা তিনোদের কথায় ওঠবোস করে ইউনিভার্সিটি চালানো - এধরণের অপদার্থতাগুলৈ তার অপসারণের দাবী জানানোর জন্য যথেষ্ট। প্লেগিয়ারিজমের ইস্যুটায় ভিসির ভূমিকাটা অনেকটাই পরোক্ষ। টেকনিকালি ভিসি দায়িত্ব এড়াতে পারে না, এটা ঠিক কথা। কিন্তু আবার ভিসির প্রত্যক্ষ মদতে প্লেগিয়ারিজম হয়েছে - এমনও মনে হয় না। কাজেই যেখানে ভিসির প্রত্যক্ষ ভূমিকা, তার নোংরামো দিনের আলোর মত স্পষ্ট, সেগুলোর উপরেই ফোকাস রাখাটা উচিৎ বলে আমি মনে করি। ভিসিকে কেন অপসারণ করা উচিৎ তার কারণ হিসেবে পুলিশ ডেকে ছাত্র পেটানো, মলেস্টেশনের নিরপেক্ষ তদন্ত না হতে দেওয়া, ছত্রছাত্রীদের মধ্যে তৈরী হওয়া অনাস্থা - এগুলোকেই ইস্যু করা উচিৎ। এই ধরণের অপ্রত্যক্ষ প্লেগিয়ারিজম সেগুলোর সাথে ধারে আর ভারে তুলনাতেই আসে না। কিছুটা জোর করে ক্যারেকটার এসাসিনেশনের চেষ্টা টাইপের হয়ে যায়।
  • সে | ০৬ অক্টোবর ২০১৪ ১৪:০৪260369
  • সত্যিই প্রশংসনীয়
    http://www.cleanindia.org/
  • π | ০৬ অক্টোবর ২০১৪ ১৩:৫৩260367
  • আজ যাদবপুরে এইট বি তে সন্ধে সাড়ে ছটায় জমায়েত হচ্ছে। ছোটো করেই হবে। যে যে পারবেন, চলে আসুন।
  • Ekak | ০৬ অক্টোবর ২০১৪ ১৩:৪৮260366
  • কবি শুভ্র বন্দ্য -র Poemas metálicos বিশেষ সম্মান পাচ্ছে মাদ্রিদ এ। ভালো খবর।
  • সে | ০৬ অক্টোবর ২০১৪ ১৩:৪১260365
  • সক্কলকে ঈদ মুবারক।
  • sosen | ০৬ অক্টোবর ২০১৪ ১৩:৩০260364
  • আমি ভাবলাম চেনা কেউ নতুন নিকে লিখছেন। খুব চেনা চেনা লেখার স্টাইল--
  • Tim | ০৬ অক্টোবর ২০১৪ ১৩:২৫260363
  • ড্যাশের সংখ্যা দিয়ে সাংকেতিক নাম। একটি বিমূর্ত মর্স কোড। বি-মর্ষকোডও বলা যায়।
  • sosen | ০৬ অক্টোবর ২০১৪ ১৩:০৮260362
  • -, --, এনারা কারা?
    মমতার পাশাপাশি আমাদের এখানকার মুসলিম পাড়ায় এখন মাথা ঢেকে সিপিএম এবং বিজেপি প্রার্থীরো পোস্টার পড়িছে। কেবা আগে প্রাণ করিবেক দান---
  • Ekak | ০৬ অক্টোবর ২০১৪ ১৩:০২260361
  • ওয়াও। নাসা স্ত্যাসিস নিয়ে কাজ করছে। আপাতত ১৮০ দিন ঘুম পাড়িয়ে রাখার প্ল্যান। এটা নিয়ে কাজ হওয়া খুব দরকার ছিল। কমার্শিয়ালি স্ত্যাসিস হাব বানাতে পারলে যে কোনো মানুষকে এরকম লম্বা ঘুম পাড়িয়ে দেওয়া যাবে। সব সময় জেগে থেকে বোর হওয়ার এবং বোর করার থেকে মুক্তি।
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৪ ১২:৫৭260360
  • আগে জিগিয়েছিলাম কিনা খ্যাল নেই, আরেকবার জিগিয়ে ফেলি, তরুং মজুংদারের নিমন্ত্রণ সিনেমাটার ঝকঝকে প্রিন্ট আছে কারুর কাছে? আমার চুরি যাওয়া ল্যাপটপে ছিল, তখন টরেন্ট থেকে নামিওয়েছিলাম। কিন্তু সে টরেন্টের লিং এখন শুকায়ে গেছে, আর নামে না।
  • lcm | ০৬ অক্টোবর ২০১৪ ১২:২৪260359
  • রিসেন্টলি পাশ হওয়া বিলগুলোর মধ্যে এইটা দেখ্লাম - Street Vendors Act, 2014, ১লা মে থেকে চালু হয়েছে।

    Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act, 2014 is an Act of the Parliament of India enacted to regulate street vendors in public areas and protect their rights... The bill aimed at providing social security and livelihood rights to street vendors
    ...The bill was drafted with the help of the National Advisory Council, chaired by Sonia Gandhi, and approved by the Union Cabinet on August 17, 2012...
  • lcm | ০৬ অক্টোবর ২০১৪ ১২:০৭260358
  • হ-এর কথা হক কথা। সব দেশেই। সব কালেই।
  • h | ০৬ অক্টোবর ২০১৪ ১২:০৩260357
  • আমি আবার যেটা চাই সেটা বলে রাখি, ক্ষমতায় আসতে না পারলেও এমন ঘেউ ঘেউ করবো, যেহেতু কুত্তাদের ভোটেই রাজারা সিংহাসন পেয়ে থাকেন, যে যেই আসুন না কেন ক্ষমতায় কিছু দাবী তাঁদের মানতেই হবে এ অবস্থা করব, এবং তাঁদের নিজেদের কিছু দাবী তাঁরা নিজেরাই মানতে পারবে না এরকম অবস্থা হোক। এই যেমন ধরুন এখনো রাম মন্দির বানানো যায় নি, এই ধরুন এখনো অন্তত ও এন জি সি কে জলের দরে রিলায়েন্স কে দেওয়া যায় নি। অসুবিধে করা গেছে, তাতে কুত্তারা কুত্তারাই আছে, কিন্তু পুরোট দখল করা যায় নি। আমাদের দেশে হ্যায়ারেই কয় শিবিল শোশাইটি।
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৫১260355
  • lcm | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৫১260356
  • কি মুশকিল। আমি তো বিলের কথা বলি নি। বিজেপি আর কংগ্রেসের মধ্যে কোন সোনার পাথরবাটিটি ভালো এই বিতর্ককে ফালতু বলেছি।
  • a x | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪৭260353
  • ডেমোক্র্যাসি তো চিল্লিয়েই চলে। অন্তত লবি কেনা বেচার চেয়ে বেটার।
  • h | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪৭260354
  • নানা পার্সোনালি কোনো কিছু ই নেবো না, শুধু খচে গেলে একটু গাল দেবো, আর না খচলে কোনো ব্যাপার না, বেশি দিন তো রেগে থাকতে পারবো না। গাল যদি দিয়ে ফেলি, গাল খেতেও রাজি ;-)

    দেখি কাঠি ডান্ডিয়া কদ্দূর এগোয়।
  • a x | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪৫260351
  • দ, আমি খালি পয়েন্ট এ টু বি আর্চ কানেকশন গুলো দেখছি ;-)
  • a x | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪৫260352
  • দ, আমি খালি পয়েন্ট এ টু বি আর্চ কানেকশন গুলো দেখছি ;-)
  • a x | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪৪260349
  • এলসিএম, বহু দাবী-ই গ্রাসরুট আন্দোলনের ফলে হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের দাবীতে না। ফরেস্ট রাইটস অ্যাক্ট যেমন বহুদিনের সাস্টেন্ড স্ট্রাগলের ফল।
  • d | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪৪260350
  • খিক খিক

    নাঃ এবারে কাটি।
  • robu | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪৩260347
  • আমিও তাই চাই।
  • ন্যাড়া | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪৩260348
  • সেটা ঠিক (দ-কে), আমি খুব মন দিয়ে ফলো করছি না। কিন্তু লোকের যে দাউদাউ করে জ্বলছে, সেটা দেখছি। ওনার এই ফোরামের লেখায় যা ব্যুৎপত্তি, আন্দাজ করি যে উনি অন্তত এলাকার হাপ-পুরোনো পাপী। আপনি হয়তো চিনেও গেছেন আর একদিন অবগুণ্ঠন খুলে দেবেন, এই আশায় আছি। চিনি-চিনি কিন্তু চিনতে পারছি না হলে খুব অস্বস্তি হয়।
  • lcm | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪২260345
  • ওহ, বুয়েছি, অ-বিজেপি, অ-কংরেসি --- তারাই একমাত্র কাজের কাজ করেছে দেশের জন্যে। যাক, আমি শুধু চাই যে তারা ক্ষমতায় আসুন।
  • jhiki | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪২260346
  • বাপরে কারো কারো কমেন্টের কী বাজারদর!! একজন মধ্যবয়স্ক, সফল (দুটো-ই অনুমান) মানুষ তার জন্য ল্যা ল্যা ফ্যা ফ্যা করে .... ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাট্টি পহা জমা হলে আলাদা কথা....
  • d | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪১260343
  • *খেয়াল
  • robu | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪১260344
  • বিজেপি প্রধান বিরোধী দল কবে থেকে?!! আর নিয়মাগিরি নেহরুর আমলে?!!
    যাউগ্গা!
  • lcm | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৪০260342
  • আহা, অল্টারনেটিভ তো এলো না, ৬৫ বছর তো হয়ে গেল।
    বাইরে থেকে চিল্লিয়ে আসবে বলে তো মনেও হচ্ছে না।
  • h | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩৯260341
  • আবার না জানার সমস্য। এবং স্পেসিফিসিটি এড়ানোর সমস্যা। বাকি টা সারল্য ঃ-))))

    বিজেপি দাবী করেছে, মেনলি কাউ স্লটার এর বিরুদ্ধে। তো তাতে এখনো ইউনিভার্সাল সাফল্য আসে নি, রাম মন্দিরের বেলাতেও আসে নি। তো আসে নি যে সেটা অ-বিজেপি বিরোধি দের সাফল্য ;-)

    তবে আসতেই পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত