এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ০৩ অক্টোবর ২০১৪ ১০:৪০260070
  • কাল-পরশু আমারও মজা আছে। এই মজা শেষ না হতে হতে বিজয়ার আর শারদ শুভেচ্ছার মজা শুরু হবে। কী মজা!
  • সে | ০৩ অক্টোবর ২০১৪ ১০:৩৯260069
  • সবাইকে শুভ বিজয়া।
  • aranya | ০৩ অক্টোবর ২০১৪ ১০:৩৩260068
  • সব্বাই কি মজা কর্ছে
    যাগ্গে, পুজোর দিনে হিংসে নাই কর্লুম, ভাল থাকুন সবাই। আরও আরও ঠাকুর দেখুন, হোক্কলরব করুন, আপনাদের আনন্দেই আমাদের ইয়ানি কি জলধর বাবুদের আনন্দ
  • সিকি | ০৩ অক্টোবর ২০১৪ ১০:১৩260067
  • ভ্যাক্‌, আমি ব্যান্ডেল যাবোওও ... ভেউউউউউউউ
  • de | ০৩ অক্টোবর ২০১৪ ১০:০৮260066
  • আমরা এখন মেট্রো ধরে ঠাকুর দেখবো - গড়িয়া আর শোভাবাজার। গড়িয়ার নবদূর্গা মেট্রো স্টেশন থেকে কতদূর কেউ জানে?
  • de | ০৩ অক্টোবর ২০১৪ ১০:০৭260064
  • হ্যাঁ, পার্লে জি র প্যান্ডেল - তবে বৃষ্টিতে গলে যাচ্ছে না কেন কে জানে?
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ১০:০৭260065
  • ৪১এর পল্লী বোধহয়।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ১০:০৬260063
  • কোন একটা প্যান্ডেলে যেন থ্রিডি এফেক্টে উত্তমকুমারকে ধুতি পরে ট্যাক্সি ধরতে দেখলুম। মাক্কালি।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ১০:০৫260062
  • আমি বোসপুকুরের বিস্কুটের প্যান্ডেল দেখলুম।
  • de | ০৩ অক্টোবর ২০১৪ ১০:০৩260061
  • শ্রীভূমিতে তানিষ্কের হীরের গয়না পড়া ঠাকুর দেখলাম।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৫৭260060
  • আর হ্যাঁ আমি গোলাঘাটায় জ্যান্ত ঠাকুরও দেখে নিয়েছি। জ্যান্ত মাদুর্গাকে জিভ ভেঙিয়ে কটমট চাউনিও পেয়েছি।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৫২260059
  • আমি টাকি কি তাহলে কাল যাব? কালও কি সেখানে ভাসান হবে? ও মিঠু?

    কিন্তু তাহলে বোলপুর-সিউড়ি কবে যাব?
  • de | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৫১260057
  • চতুষ্কোণ দেখলাম - দারুণ লাগলো আমাদের!!

    পোচ্চুর ঠাকুর দেখছি আর রাত জাগচি - তার ফলে দিনের বেলা খালি ঢুলুনি আসছে -

    সক্কলকে নবমীর শুভেচ্ছা - একটু পরে গড়িয়াতে নবদূগ্গা দেখাতে নিয়ে যাবো মেয়েকে!

    নাকতলাটা বাদ্দিলুম - ওই সুচিত্তা সেন পোষায় না!

    রাত্তিরে কি পিলপিলে ভিড় - দিনের বেলা ঠাকুর দেখছি তাই!

    সকলকে নবমীর শুভেচ্ছা!!
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৫১260058
  • কুমুদি, বাঃ। হ্যাঁ, ব্যাঙদির দাবি আমারো রইলো।
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৫০260056
  • হ্যাঁ, তাই বেরোবো।

    আর লাবণিতে শুরু হতে হতে সাড়ে পাঁচটা হবে, সেইমতো এসো, যত্তজনকে পারো নিয়ে এসো। যাদবপুরের হতে হবে, এমন আদৌ নয়।
    কাল ম্যাডক্সে আমাদের স্লোগানিং, পোস্টারিং দেখতে দেখতে লোকজন গাড়ি থেকে নেমে পড়লেন, চলতে চলতে, প্যাণ্ডেল থেকে ঢুকতে বেরোতে দাঁড়িয়ে পড়লেন, ভিড়ে দাঁড়িয়ে গান, স্লোগান শুনতে লাগলেন, ছবি তুলতে থাকলেন, রেকর্ড করতে থাকলেন, তারপর গলাও মেলাতে শুরু করলেন। তো, এমনি কয়েকজনকে তাঁদের বক্তব্য বলতেও বল্লাম। কেউ যাদবপুরের নন। বেশ ভালো বললেন। আর এত্ত উৎসাহ দিলেন !
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৪৭260055
  • ও কুমুদি প্লিজ লেখো না তোমাদের প্রোগ্রামের গল্প? প্লিজ প্লিজ প্লিজ। অভ্যু থাকলে নাহয় একটা নতুন টই খুলে দিত।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৪৬260054
  • ও হ্যাঁ কাল আমি আমার শাশুড়ির সঙ্গে বিডির প্যান্ডেলে অঞ্জলি দিতে গিয়ে এসসিএইচকে দেখলুম। খুব গম্ভীরমুখে ফটো তুলছিলেন অঞ্জলির। কথা বলতে যাওয়ার আগেই আমার ঢাকাই মসলিন শাড়ি খুলে আসায় আর আমার শাশুড়ির বান্ধবীরা আমার শাড়ি গুঁজে দিতে শুরু করায়, আমি আর ঐ অবস্থায় কথা বলতে যেতে পারলাম না। অঞ্জলির ফাঁকে ফাঁকে আশপাশের সব মহিলারা আমার শাড়ি গুঁজে দিচ্ছিলেন, কেউ আমার কানের দুলের পুশ টিপে দিচ্ছিলেন, আর "আহা অভ্যাস নেই তো। ঐ জন্য।" বলে আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন।
  • kumu | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৪৫260053
  • ব্যাং পাই অভ্যু ইত্যাদিদের বলে যাই আমাদের ষষ্ঠীর অনুষ্ঠান চমৎকার হয়েসিল।
  • ঢপেশ্বর ঢোল | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৪৪260052
  • বেলুড়ে এখনি নবমীর পূজা হল।
  • ন্যাড়া | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৪১260050
  • লাবণী, বিদ্যাসাগর-টাগর সবই আমাদের কৈশোর-যৌবনের লীলাভূমি। এখন শরীরে আঁট হয়ে বসে।
  • rabaahuta | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৪১260051
  • হ্যাঁ হ্যাঁ, একেকটা নিক একেকটা স্টেট অফ মাইন্ড। এটা প্রকৃতই। মন ভালো থাকলে রামতাড়ু, নেশার ঝোঁকে বিস্কুট।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৩৮260049
  • খ্যা খ্যা খ্যা। পাই, পরের বার থেকে আমার সঙ্গে ঠাকুর দেখতে বেরোস।
  • ঢপেশ্বর ঢোল | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৩৭260048
  • ও ভাবে না ভেবে এক একটি নিক কে এক একটি স্টেট অফ মাইন্ড হিসেবেও ভাবতে পারেন।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৩৬260047
  • এদিকে লাবণিতে হোক্কলরব শুনে আমার মা এবার আমার সঙ্গে লাবনী যেতে চাইছে। আসলে আমাকে টাকি যাওয়া থেকে বিরত করার জন্য একটা ছুতো পেলেন উনি।
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৩৪260046
  • আরে কাল প্রোগ্রাম, কথাবর্তা ইঃ শেষ হতে হতে প্রায় সাড়ে আটটা। এদিকে এতদূর ফিরতে হবে।অষ্টমীর কোলকাতার রাস্তা। তাও কোন পুজো দেখবো না তাও কি হয়? কিন্তু সেতো আমার মনে হওয়া। মশামেসো তো আমাকে হ্যাট হ্যাট করে বাড়ি ফেরানো ব্রত হিসেবে নিয়ে নিয়েছে। আর আমিও একটা ভাল পুজো না দেখে ফিরবোনা। তো, হাজরার মোড় অব্দি আসতে হবে, তো, দেখি একটা প্যাণ্ডেলে ঢুকলো। বল্লো এই নাও, মুদিয়ালি দেখে নাও। আমি ফোনে কথা বলতে বলতে ঢুকে পড়ে দেখি সে দিব্বি মানে দারুণ প্যাণ্ডেল। মানে পুরোটাই আলোর খেলা। ভিড় টিড় ও তেমন কিছুই নাই। মশামেসো খুব রেলা নিয়ে বল্লো, কী, কেমন দেখালাম ! যাহোক, আমি ইম্প্রেসডই। কিছুটা আশ্চর্যও। ফিরে এসে পাড়ার প্যাণ্ডেলে খুব করে গল্প করলাম, বিনা লাইনে বিনা ভিড়ে এভাবে ফেরার পথেই মুদিয়ালি দেখে আসার কথা। সে তো কেউ বিশ্বাসই করবে না ! আমার ভাসুর দ্যাওর জা সবাই তক্কো জুড়েছে। তো আমি মশামেসোকে বল্লাম আমার পক্ষ নিয়ে বলতে ! তিনি নির্বিকার মুখে জানালেন ওটা তো শক্তিসংঘের পুজো ছিল।
  • robu | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৩৩260045
  • ঃ-)
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৩১260043
  • এমনকি গান্ধী সেজেও গান্ধীর মতন ভালোমানুষকে আমার কাছে বকুনি খাইয়েছে।
  • robu | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:৩১260044
  • দুজনেই এক।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:২৯260042
  • একটাই টি। বদের ধাড়ি। কখনও লুরু থেকে জ্বালিয়ে মারে, কখনও প্যারিস থেকে।
  • dd | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:২৭260040
  • আমার একটি সংশয় আছে। কোনো সহৃদয় ব্যক্তি নিরসন করে দিলে কৃতজ্ঞ থাকবো।

    ধরুন T। ডেফিনিটলি উনি থাকেন IISCতে। মানে লুরুতে।সম্প্রতি মংগলে মটর গাড়ী পাঠিয়ে গুচতে বিশেষ সুখ্যাত পেয়েছেন। এ ভিন্ন উনি চমোত্কার পোস্ট মডার্ন ভুতির গল্পো লিখে থাকেন।

    কিন্তু আরো একজন T আছেন। উনি ফরাসী দেশে থাকেন। প্যারিসে।

    এউ উদ্দিষ্ট দুইজন T কে নিয়েই সমস্যা। T বাবু আর মঁসিয় T অবশ্যই দুজন আলদা ব্যক্তি। কিন্তু স্থানের উল্লেখ না থাকলে আপনেরা ক্যামনে বোঝেন কোন্টি কোন T ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত