এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:২৭260041
  • রোবু থ্যাংকিউ ভোট দেওয়ার জন্য। ঃ)
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:২৪260039
  • মুদিয়ালিতে কী হয়েছে কাল?
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:২২260038
  • আর থ্যাঙ্কু।

    মুদিয়ালি নিয়ে কাল একটি ট্র্যাজিক ঘটনা ঘটে গেছে ঃ(
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:১৬260037
  • একদম, একদম !
    মেইল দেখো।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:১৫260036
  • অ্যাঁ লাবণীতে হোক্কলরব! তাহলে দুইজন যাদপ্পুরের প্রাক্তনীও দিতে পারি। মালামাসি আর আমার শাশুড়ি। তাদেরও ধরে আনব?
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:১৩260035
  • পাই
    ভবানীপুরে অবসর।
    কালীঘাটে বুড়োশিবতলা আর নেপাল ভটচাজ্যি।
    গড়িয়াহাটে হিন্দুস্থান পার্ক আর আরেকটু এগিয়ে দেশপ্রিয় পার্কের কাছে ত্রিধারা। মুদিয়ালিতে শিবমন্দির আর মুদিয়ালি।
    রাণীকুঠিতে নেতাজী সেবা দল।
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:১২260034
  • আজ বিকেলে হোক্কলরব ঃ)
    মানে, এখনো অব্দি তাই ঠিক।
  • সিকি | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:১১260033
  • দমুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:১০260032
  • ব্যাংদি, সাউথের চারটে ভাল প্যাণ্ডেলের নাম বলো তো। যা দিনেরবেলা ঘণ্টা দুয়েকের মধ্যে দেখে ফেলা যাবে।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:০৯260031
  • লাবণি? কেন? ঢাকিদের কম্পিটিশন হয়ে গেছে না? তা হলে ?
  • Hetaal | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:০৭260030
  • ঘরে বসে টই আপডেট করো।
  • robu | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:০৬260027
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:০৬260028
  • ব্যাংদি, আজ বিকেলে লাবণিতে চলে এসো ঃ)
  • Hetaal | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:০৬260029
  • যত বাজে কথা!
    রোদ্দুরের আবার তিব্বত-রানাঘাট কি? সল্টলেকের রোদ্দুর হলেও চাঁদিফাটা রোদ্দুর আর নিমচাঁচির হলেও তাই।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:০৪260026
  • আমার কাছে তিনটে অপশন আছে। শিগ্গিরি ভোট দিন।
    ১) কোলকাতার ঠাকুর দেখা।
    ২) বোলপুর চলে গিয়ে দুইতিন দিন থেকে ছেলেকে বীরভূম দেখানো। উপরি পাওনা দিদা, ভালোমাসি, মেসোমণি আর মাসতুতো বোন।
    ৩) টাকি গিয়ে বিসর্জন দেখে আবার কোলকাতা য় ফিরে আসা।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৯:০০260025
  • আমার
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৫৯260024
  • এমনিতে রোদ আমাত খুব ভাল্লাগে। কিন্তু সমুদ্দুরের ধারের রোদ আমার একটুও ভাল্লাগে না। আমার ঘাড়ে সমুদ্দুরের রোদ লেগে কীসব বিজবিজে বেরিয়ে পড়ে। গোয়াতে গিয়েও ঘাড় চুলকে চুলকে মরলুম। এমনকি হংকংয়ের সেই ওশান পার্ক না কী যেন সেখানে গিয়েও ঘাড় চুলকে চুলকে পাগলের মতন খেপে গেলুম। ভালো করে কিছু দেখতেই পারলাম না। মহাবলীপুরম গিয়েও সেই একই কেস।
    তাই রোদ ভালো, কিন্তু সমুদ্দুরের রোদ খুব খারাপ।
  • | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৫৮260023
  • কেন ছাতা আর রোদচশমা আছে তো?:)
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৪৮260022
  • ঝিকি নিশ্চয়ই দেব। মোস্ট গ্ল্যাডলি। ঃ))
  • jhiki | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৪৭260021
  • একটা থেকে চারটে পর্যন্ত রোদ মাথায় নিয়ে নদীর পাড়ে বিসর্জন দেখার জন্য দাঁড়িয়ে থাকতে হবে?? এ বিসর্জন আমি দেখকে গেলে নিজেই বিসর্জিত হয়ে যাবো.... এক্ষুণি আমার একটু উল্টোদিকের মলে যাওয়া দরকার... ব্লাইন্ড সরিয়ে রোদ দেখে আবার বসে পড়ছি ঃ(
  • jhiki | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৪১260020
  • ব্যাং, ব্যাং ব্যাং দেখে রিপির্ট দিও।
    সিনেমাটা দেখার জন্য একজন ক্ষেপে উঠেছে (ভগবান জানে কেন, এমনিতে টিভিতেও সিনেমা দেখেনা), এত সন্দেহজনক পরিস্থিতি সত্ত্বেও আমার ব্যাং ব্যাং দেখতে ইচ্ছে করছে না... এদিকে তিনি একা যাবেননা.... তোমার রিপোর্ট ওকে হলে আমি ছেলেকে সাথে পাঠিয়ে দেব.... নইলে ... যাগ্গে ...
  • | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৪০260019
  • বোন একটা পুজোর ছবি পাঠিয়েছে। একটা কুলোর মধ্যে খাবার দাবার পরিপাটি করে সাজানো!! অভিনবত্বের শেষ নাইঃ(
  • ঢপেশ্বর ঢোল | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৩৯260018
  • না ঢোল হল ঢপেশ্বর।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৩৮260017
  • এই ঢোলটা কে? কাজু ?
  • ঢপেশ্বর ঢোল | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৩৭260015
  • যেখানে ভদ্র কাদাই নেই সে আবার জায়গা নাকি? কাদা ভাঙ্গার সেন্স অফ অ্যাচিভমেন্টই আলাদা।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৩৭260016
  • নাঃ আমার অত নকুড়াসক্তি নেই।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৩৫260013
  • কোলকাতার গঙ্গায় ভাসান দেখেদেখেও বোর হয়ে গেছি। আর ছেলেতো কাল এমনিই গঙ্গায় যাবে তার মামাদের সঙ্গে ট্রাকে চেপে ভাসান দিতে।

    তাই এবার পুজোয় আমার চাই নতুন কিছু।
  • lcm | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৩৫260014
  • সেকি ! হেদোর মোড়ের কাছেই তো মিষ্টির দোকান। নকুড়, নবীনদাশ ...
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৩৩260012
  • দুদ্দুর কোথায় হেদুয়া আর কোথায় টাকি! হেদুয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে আমার জীবনের প্রায় কুড়ি বছর ইন্টু আট থেকে দশ ঘন্টারও বেশি কেটেছে। তাই হেদুয়ার মোড় দেখতে আমি চাই না আর।
  • | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৩২260011
  • না, তা ফেলে না। তবে খুব ভিড়ে হুড়োহুড়ি হয়। মিক্সড ক্রাউড। নেশাভাং করা ছেলেপিলেও থাকে। ছেলেকে নিয়ে গেলে নৌকোয় চড়ার চেষ্টা না করাই ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত