এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sswarnendu | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৩৬259950
  • :)
  • Ekak | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৩৫259949
  • আমরা যে অষ্টপ্রহর গা মাথা বেছে দিতে দেখি প্রাইমেট দের সেটা মূলত ওই ড্রাই এপিদার্মিস আর সল্ট এর কারণে। এবার তার মধ্যে প্যারাসাইট পেলে কি আর ননভেজ মানা আছে বলে ছেড়ে দেবে ! :D
  • sswarnendu | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৩১259948
  • *পড়েছিলুম
  • Ekak | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৩০259946
  • তাই ? আমারও মোহরের সাথে চাক্ষুষ হলে খুব ভালো লাগে :)
  • sswarnendu | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৩০259947
  • @একক,
    ওমা প্যারাসাইট বাছে না? শুধুই মরা চামড়া? ডকিন্সে একবার যেন পরেছিলুম...তবে সে বোধহয় পাখিও হতে পারে
  • sswarnendu | ০৩ অক্টোবর ২০১৪ ০১:২৮259945
  • সত্যি কি অন্যায়... কেন যে সমাজের লোকগুলো বোঝে না যদুপুরে ছেলেমেয়েরা একটুও পড়াশোনা করে না, খালি হুজ্জতি করে পাস করে...
    :P
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০১:২৬259944
  • একক, মোহরের সাথে চাক্ষুষ হয়ে খুব ভালো লাগলো আজ।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৪ ০১:২০259943
  • থ্যাংকু শ্রী সদা।
    আবার দেখবো মুভিটা। ভালো ভালো গান আর কবিতা আছে।
  • শ্রী সদা | ০৩ অক্টোবর ২০১৪ ০১:১৮259942
  • আতোজ, বাকিটা ব্যক্তিগত ঃ)
    পুজোর কোলকাতাটাকে আগে কখনো এরকম অসহ্য মনে হয়নি। সব কিছু কেমন প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, উৎসবগুলোও। সেই একই বন্ধুবান্ধব জড়ো করে সিটি সেন্টার/মানি স্কোয়ার/ম্যাডক্সে হ্যাজানো, সন্ধ্যেবেলা মাল খাওয়া, দলবল নিয়ে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা, পি এন পি সি .... নেওয়া যায়না জাস্ট।
  • rabaahuta | ০৩ অক্টোবর ২০১৪ ০১:১৬259941
  • Ekak | ০৩ অক্টোবর ২০১৪ ০১:১০259940
  • সারাসময় গান শুনলুম। আমার তো সকাল বিকেল নাই। জানলার পর্দাও সরাই না বাড়ি থাকলে। মাঝে মাঝে মটকা মেরে ঘুমই আর খাবলা দিয়ে খানিক খাবার খাই আর এঁকেবেঁকে সিগ্রেট ধরাতে যতটুকু পরিশ্রম। অতয়েব সকাল্বিকেল্সময়্ব্রিতুবীহীনভাবে আমিনুদ্দিন গেয়ে গেলেন আআয়ী হ্যা ঘটাআ ঘোর ঘোর ঘুমারা ঘুমারা আআয়ী হ্যা
  • ন্যাড়া | ০৩ অক্টোবর ২০১৪ ০১:০৮259939
  • আমার সদার মতন একটি পুজোর দিন ফেরত চাই। বিনিময়ে গেল কুড়ি বছরের সব পুজোর দিন ফ্রিতে নিয়ে যান।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৪ ০১:০৬259938
  • আরে শ্রী সদা, এ যে দেখি সেই মুভিটার মতন, সেই যে মোহিনী বলে এক গ্রামে যাবার চেষ্টা করছিল এক ডকু নির্মাতা আর তার ক্যামেরাম্যান? কী যেন ছিল মুভিটার নাম-
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৪ ০১:০৩259937
  • একক, থ্যাংকু। আমি এতকাল ভাবতাম শিম্পাঞ্জীরা উকুন বাচ্ছিল আর খাচ্ছিল, চিড়িয়াখানায় দেখেছিলাম।
  • শ্রী সদা | ০৩ অক্টোবর ২০১৪ ০১:০১259935
  • দিনটা বেশ কাটলো।
    সারাদিন কাজকম্মো নেই, ল্যাদ খাচ্ছি আর ব্রেকিং ব্যাড দেখছি। তো এক বন্ধু, রাতুল, ফোন করে বললো, চল অশোকনগরের ঠাকুর দেখে আসি।
    অশোকনগর হাবড়ার আগের স্টেশন। তো অদ্দুরে যাওয়ার কারণ একটাই - আমাদের গ্রুপের এক প্রাচীণ এবং হাইপার-অ্যাকটিভ সদস্য সংগ্রাম এর অফিস ওখানে। WBSETCL এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার জন্যেই কিনা কে জানে, বেচারার পুজোতে একদিন ও ছুটি থাকেনা। তো এই বুর্জোয়া সরকারী শোষণের বিরুদ্ধে সলিডারিটি জানানোর তাগিদেই ল্যাদ কাটিয়ে ট্যাক্সি ধরলাম, গন্তব্য বিরাটি স্টেশন। ট্রেনে ভেন্ডর কামরার দরজায় দাঁড়িয়ে হ্যাজাতে হ্যাজাতে অশোকনগর পৌছোতে প্রায় সন্ধ্যে হয়ে গেল।
    অশোকনগরে পৌছে সংগ্রামকে আপিস থেকে বের করে একটা ভ্যান রিক্সা ভাড়া করে চারজনে উঠে পড়লাম। ওখানকার ফেমাস ছটা না সাতটা পুজো ঘুরিয়ে দেখাবে, দক্ষিণা সাড়ে চারশো। বেশ, তাই হোক।
    অশোকনগর মোটামুটি ফাঁকা জায়গা, যশোর রোড থেকে একটু ভেতরে ঢুকলেই বেশ গ্রাম গ্রাম মনে হয়। দশ-পনেরো মিনিট পরপর একটা করে পুজো প্যান্ডেল, সেটাকে কেন্দ্র করে কিছু লোকজন দোকানপাট, তারপর আবার সব ফাঁকা। কোলকাতার ঐ শারুদে ক্যালরব্যালর থেকে এসে মনে হচ্ছে এটাই স্বর্গ।
    স্প্রাইটের বোতলে ভদকা মিশিয়ে রাখা হয়েছিল। মাঝে মাঝে পালা করে গলা ভেজানো, প্যান্ডেলের "ডিজিটাল এফেক্টস" নিয়ে খিল্লি (থিম ছিল মিঠুন চক্কোত্তি), চারজনে মিলে পাঁচশো গ্রাম গরম জিলিপি পাঁচ মিনিটে উড়িয়ে দেওয়া, এই সব, যেমন হয় আর কি। ফেরার সময় নিউ ব্যারাকপুরে নেমে অটো নিয়ে শের-ই-পাঞ্জাব; চিকেন তন্দুরী, রুমালি রুটি, চিকেন কোলাপুরি ইত্যাদি দিয়ে জমিয়ে খাওয়াদাওয়া করে ট্যাক্সি ধরে বাড়ি।
  • Ekak | ০৩ অক্টোবর ২০১৪ ০১:০১259936
  • কিন্তু আতোজ, প্রাইমেট রা তো উকুন বাছে না। এপিদার্মিস শুখিয়ে উঠে যায়, ঐটা বাছে। খায় ও। সল্ট সোর্স।
  • phukkuri | ০৩ অক্টোবর ২০১৪ ০১:০০259934
  • ক্লাস কেনো, পরীক্ষা কাটব, সেমিস্টার কাটব - ফেল করলে হুজ্জুতি করব।
    পুজোর ছুটিতে ওটা হল #হোকাড্ডা
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০০:৫৮259933
  • ঃ)
  • sswarnendu | ০৩ অক্টোবর ২০১৪ ০০:৫৬259932
  • যাদবপুরে ক্লাস কাটতে ছুতো লাগে? হায় রে, কত কি ই অজানা রয়ে গেল এ জীবনে :P
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০০:৫২259931
  • আর পুজোর ছুটিতে হোক্কলরব মালটা কীসের ছুতো ? ঃ)
  • phukkuri | ০৩ অক্টোবর ২০১৪ ০০:৫১259929
  • এই হোককলরব মালটাই তো ফুক্কুরি, ক্লাস কাটবার ছুতো।
    নাম পাল্টে করা উচিত - #হোকফুক্কুরি
  • Ishan | ০৩ অক্টোবর ২০১৪ ০০:৫১259930
  • দমুর জন্মদিনে হোক্কলরব। :-)
  • aranya | ০৩ অক্টোবর ২০১৪ ০০:৪৩259928
  • হ্যাবাড্ডে দ, জন্মদিন আনন্দে কাটুক
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০০:৪২259927
  • দমদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। রেকর্ড সংখ্যক ই-বুক পড়া ও তাই নিয়ে লেখা হউক।
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০০:৪০259925
  • মাথায় উকুনের সাথে চরিত্র হননের সম্পক্কো ? তা কেশীদা বলেছেন যখন নিগ্ঘাত আছে !
  • kc | ০৩ অক্টোবর ২০১৪ ০০:৪০259926
  • তুমি আবার কাউকে অপমান করা হয়েছে কি হয়নি, তার অথরিটি হলে কবে থেকে? তোমার ভাল লেগেছে, আমার খারাপ লেগেছে। ব্যস।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৪ ০০:৩০259924
  • যারা বিবর্তন ইত্যাদি নিয়ে কাজ করেন, তারা ভালো বলতে পারবেন, প্রাইমেটদের এটা একটা বেসিক প্রবণতা। চিড়িয়াখানায় শিম্পাঞ্জী গোরিলা ওরাংওটানদের লক্ষ করুন। জুটিরা পরস্পরের উকুন বাছে। জুটি ভাঙতে চাইলে মনে হয় উকুন বাছা বন্ধ করে দেয়।
    ঃ-)
  • pinaki | ০৩ অক্টোবর ২০১৪ ০০:২৯259923
  • হ্যাঁ, আমারও মনে হয় নি যে কাউকে অপমান-টান করা হয়েছে বলে। দাবীটা খুব সিম্পল। তুমি বাজে লোক, চাই উকুন তোমায় শাস্তি দিক। একদিকে ভিসি বাজে ছেলেদের শায়েস্তা করতে পুলিশ পাঠাচ্ছে, আর ছাত্ররা উল্টোদিকে বাজে ভিসিকে শায়েস্তা করতে উকুন চাইছে। দুটোর মধ্যে যে কনট্রাস্ট, দ্বিতীয়টা প্রথামটার তুলনায় রিডিকিউলাসলি তুচ্ছ, সেই কন্ট্রাস্টটাই এই স্লোগানটার মূল মজা। পুলিশ তোমায় জাপ্টে ধরে/গান শোনাবো বিশ্রী সুরে - এটারও মূল মজাটা ঐখানটাতেই। এই স্লোগানগুলো আজকের ছাত্র আন্দোলনের ভাষাকে নতুন করে ডিফাইন করছে। খুবই ভালো লেগেছে আমার।
  • rabaahuta | ০৩ অক্টোবর ২০১৪ ০০:২৬259921
  • এইতো সব্বাই জানে। খুবই জনপ্রিয় গান।
  • rabaahuta | ০৩ অক্টোবর ২০১৪ ০০:২৬259922
  • নানা সে অন্য গান। 'তোমার মাথায় বাছবো আমি ভালোবাসার উকুন' এরকম।

    অনেক জনপ্রিয় বাংলা গানের লাইন প্রথম শুনে আমি ভেবেছিলাম লোকে খিল্লী করছে - যেমন তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা, কাঁচপোকা তেলাপোকা পোকা পোকা পোকা, এইসব। পরে জানলাম সত্যি সেসব গান আছে। উকুনের গানটা সেরকম নয়, প্রথমেই ইউটিউব, অথেন্টিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত