এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০০:৩৭259798
  • আমি একটা দেই। আমাদের সময়ের ক্যাম্পাস কাঁপানো গান।

  • শ্রী সদা | ০২ অক্টোবর ২০১৪ ০০:৩৭259799
  • অনুপম বেসিক্যালি ঐ সবাই ইংরিজিতে কথা বলে, হাইফাই সাজানো ফ্ল্যাটে থাকে, ডিনারে ওয়াইন খায়, প্রেম (বৈধ বা অবৈধ) ছাড়া কারো জীবনে কোনো প্রবলেম নেই - টাইপের সিনেমার আদর্শ মিউজিক্যাল কাউন্টার পার্ট। ট্র্যাশ টু দি পাওয়ার ইনফিনিটি। মাঝে মাঝে মনে হয় চন্দ্রবিন্দু বা সুমন যে ভাষায় গানপত্তর লিখে গেছেন সেখানে এইসব জনতা মুখ খোলার সাহস পায় কোত্থেকে !
  • a x | ০২ অক্টোবর ২০১৪ ০০:৩৭259800
  • এই গান্টাও (অভিলাষা) কি বাজে রে বাবা। য্যামন কথা তার ত্যামন সুর।
  • | ০২ অক্টোবর ২০১৪ ০০:৩৬259796
  • অনুপম একঘেয়েমির চরমতম সীমায় পৌঁছে গেছেন না বলে উনি বিশেষ সুরে সিদ্ধিলাভ করেছেন বল্লে মধুর শোনাবে;)
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০০:৩৬259797
  • মামী, আলেপ্পি।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০০:৩৫259795
  • অভিলাষা আগে শুনিনি। এই প্রথম শুনলাম। পোষালো না।
  • | ০২ অক্টোবর ২০১৪ ০০:৩৩259794
  • এটা কোথাকার ছবি অপ্পন? শহর বেড়ে বেড়ে গাছপালা গিলে নিচ্ছে আর শ্রান্তি কাটাতে আমরা সবুজের দিকে দৌড় লাগাচ্ছি।
  • a x | ০২ অক্টোবর ২০১৪ ০০:৩২259792
  • এক্স্যাক্টলি। সেই এক সুর। আজ অবধি যে কটা শুনলাম।
  • শ্রী সদা | ০২ অক্টোবর ২০১৪ ০০:৩২259793
  • আমার শোনা অভিলাষার বেষ্ট গান ঃ

    ১৯৯৮ এর প্রথম অ্যালবামের।
  • ন্যাড়া | ০২ অক্টোবর ২০১৪ ০০:৩১259790
  • অনুপম রায় একটাই সুর জানেন। সব প্রবন্ধে সেটারই রকমফের লাগিয়ে গান বলে চালান। খারাপ কি? হৈ হৈ-পূর্বক করে তো খাচ্ছেন!
  • | ০২ অক্টোবর ২০১৪ ০০:৩১259791
  • পরশপাথর ভেঙে যাবার পর অনিন্দ্য 'শহর' বলে একটা দল করেছিলো। প্রথম অ্যালবাম টা কিনেছিলাম- তখনো ক্যাসেট ছিলোঃ)
    হায়, সে কোন প্রাগৈতিহাসিক যুগের কথাঃ)
  • Ishan | ০২ অক্টোবর ২০১৪ ০০:২৭259789
  • তবে এই গানটি মোটেও ভালো হয়নি।
  • Ishan | ০২ অক্টোবর ২০১৪ ০০:২৬259788
  • আর অনুপমের তো যথেষ্ট ট্যালেন্ট আছে। একেবারেই অযোগ্য না। পুরোনো পরশপাথরের অনিন্দ্যরও ছিল। যাদের ছিলনা, তাদের মধ্যে অয়ন হল এক নম্বর। বাকিদের নাম আর বললাম না।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০০:২৫259787
  • উফ, কত্তদিন বেড়াতে যাই না। গাড়ির স্টিয়ারিং আর সংসারের জোয়াল ঠেলতে ঠেলতে প্রাণ হাঁপিয়ে উঠেছে।

    এইটাতে যেতে ইচ্ছে করছে। কালিপুজোর সময় আবার একটা লং উইকেন্ড আছে মনে হয়।

  • Ishan | ০২ অক্টোবর ২০১৪ ০০:২৪259786
  • এই সাউন্ড কোয়লিটি কীকরে আনে কে জানে। একটা স্টুডিও কিনতে হবে মনে হয়। :-(
  • | ০২ অক্টোবর ২০১৪ ০০:২২259785
  • কি হয়েছিলো ওর? বেশি তো বয়েস নয়ঃ(

    তবে পরশপাথর হারিয়ে যাওয়াই স্বাভাবিক।দল ভেঙে গিয়েছিলো তো।অনিন্দ্য ই গান গাইতে জানতো,এখনো গাইছে -বাকি অয়ন, উরিবাবা, আর যাই হোক ওর দ্বারা গান হয়্নাঃ)
  • aranya | ০২ অক্টোবর ২০১৪ ০০:২১259784
  • অভিলাষা-র নামই শুনি নি - জলধর বাবু হয়ে কি পরিমাণ পিছিয়ে আছি :-(
  • shrI sadaa | ০২ অক্টোবর ২০১৪ ০০:১৬259783
  • অভিলাষা ব্যান্ডের ফাউন্ডার প্লাস লীড সিংগার কুট্টি মজুমদার মারা গেলেন।
    পরশপাথর আর অভিলাষা, এই দুটো ব্যান্ড প্রথম একটা দুটো বেশ ভালো অ্যালবাম করে জাস্ট হারিয়ে গেছিল। এখনকার এই অনুপম রায় ইত্যাদি মার্কেটের বানিয়ে তোলা স্টারদের তুলনায় এক শতাংশ প্রচার ও যদি এঁরা পেতেন ঃ(
  • kiki | ০২ অক্টোবর ২০১৪ ০০:০৯259782
  • একটু খ্যাল কোরো তো গোপন আঁতাত না গোপনতার বলছে। আমি দ্বিতীয়টা লিখে পোষ্টিয়ে ছিলুম, কিন্তু এখন কান বলছে প্রথমটাই ঠিক।

    যাগ্গে গুন্নাইট।
  • Atoz | ০২ অক্টোবর ২০১৪ ০০:০৪259781
  • কিকি থ্যাংকু, গানটা শুনবো। এই বরফপাত এই কঠিন রাত।
  • Atoz | ০২ অক্টোবর ২০১৪ ০০:০২259780
  • হ্যাঁ, হর্ষবর্ধনকে নিয়েও লোকে খিল্লি করে। বলে, মেলায় নিজের পরা কাপড় ও উনি দান করে দিতেন, তখন তাঁর কী অবস্থা হতো? ঃ-)
  • kiki | ০২ অক্টোবর ২০১৪ ০০:০১259779
  • এই রে,

    এই বরফপাত, এই কঠিন রাত

  • kiki | ০১ অক্টোবর ২০১৪ ২৩:৫৭259777
  • আমিও শাড়ী পরা হয় না বলে এবার আলমারি খালি করে বিলিয়ে দিইচি। অবশ্যই আরো নতুন কিনতে পারি যাতে। কিন্তু এরকম ভালো ব্যবস্থা লোকে ভালো মনে নেয় না বলাই বাহুল্য। ঃ(
  • Atoz | ০১ অক্টোবর ২০১৪ ২৩:৫৭259778
  • কিকি,
    "এই নিঠুর রাত/ এই বরফপাত" এই গান কোথায় আছে?
    কে যেন কোথায় বলছিলো, খেই রাখতে পারি না।
  • kiki | ০১ অক্টোবর ২০১৪ ২৩:৫৫259776
  • সদা,
    কানটা বাড়িয়ে দে হতভাগা ছেলে!

    না কোন পরকীয়া নাই,পুরোনো ব্যাথা নিয়ে কিছু ইসে আছে। এটি থ্রীলার বানানোর একটা চেষ্টা।কিন্তু পরিবেশন বেশ ভালো।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৪ ২৩:৫৩259774
  • অন্নসত্র করে তো অনেকে, ওনার একটা বস্ত্রসত্র করে ঐ শাড়ীগুলো বিলিয়ে দেওয়া দরকার। এত শাড়ী শুধু শুধু আটকে রেখে লাভ কী? এই ব্যাপারে হর্ষবর্ধন কিন্তু অনেক বিচক্ষণ ছিলেন, মেলায় টেলায় বস্ত্রসত্র করে দিতেন। বোঝা নামলো, লোকের কাজেও লাগলো, নিজেরো নতুন পাবার পথ হলো। ঃ-)
  • Arpan | ০১ অক্টোবর ২০১৪ ২৩:৫৩259775
  • ওহ, উইকি করে দেখলাম। সৃজিত মুখোর সিনিমা। এক নং প্রশ্নটা বোকার মত করেছিলাম। বেসিকালি সদার পোস্ট থেকেই বোঝা উচিত ছিল।
  • Arpan | ০১ অক্টোবর ২০১৪ ২৩:৫০259772
  • প্রশ্নঃ

    ১। চতুষ্কোন কার সৃষ্টি?

    ২। এটা কি চারটি পরকীয়া কাহিনীর যোগফল?
  • শ্রী সদা | ০১ অক্টোবর ২০১৪ ২৩:৫০259773
  • আর চিরঞ্জিতের ব্যপারটা চেপে গেলে ক্যানো !!!
  • kiki | ০১ অক্টোবর ২০১৪ ২৩:৪৮259771
  • আ! পাছন্দ আবার কি! পছন্দ। ধুস!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত