এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০১ অক্টোবর ২০১৪ ০৪:৪২259710
  • অগস্ত্য-র বোধহয় ইচ্ছে-খিদে ছিল। চাইলে লোপামুদ্রার রান্নায় সন্তুষ্ট থাকতেন আবার ইচ্ছে হলে অসুর বা সমুদ্র হজম করে ফেলতেন
  • Atoz | ০১ অক্টোবর ২০১৪ ০৪:৩৮259709
  • অরণ্যদা, তিনি অগস্ত্য। বাতাপী ঈ ঈ বলে ইল্বল ডাকছিল, কিন্তু অগস্ত্য বললেন," আর সে আসবে না, আমি তাকে জীর্ণ করে ফেলেছি। "
    সেই অগস্ত্যই আবার গোটা সমুদ্রের জল চোঁ করে মেরে দিলেন। ঃ-)
    সেইজন্য টেনিদা বলতো, খাওয়াদাওয়ার কোনো শাস্ত্র নিশ্চয় অগস্ত্য লিখেছিলেন, নাম দিয়েছিলেন পেটার্থ সংহিতা। ঃ-)
    লোপামুদ্রার রান্নাবান্নার ব্যাপারটা একটু চিন্তা করুন, রেঁধেবেড়ে এই লোকটিকে প্রাণ তুষ্ট করে খাওয়ানো কি সোজা কথা? ঃ-)
  • aranya | ০১ অক্টোবর ২০১৪ ০৪:১৪259708
  • পুলস্ত্য কি সেই যিনি বাতাপী, ইল্বল-কে হজম করে ফেলেছিলেন?
  • Atoz | ০১ অক্টোবর ২০১৪ ০৩:৪৩259707
  • আচ্ছা অগস্ত্যের ডাকনাম কিছু ছিল? ঃ-)
    বা পুলস্ত্যের? ঃ-)
  • Atoz | ০১ অক্টোবর ২০১৪ ০৩:৪১259706
  • পরে না, পারে।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৪ ০৩:৪০259705
  • জগা জগদানন্দ ও হতে পরে। ঃ-)
  • Ekak | ০১ অক্টোবর ২০১৪ ০২:০১259704
  • বগা টা বগলাচরণ হতে পারে। জগা জগবন্ধু। মগা দিয়ে কিছু মনে পরছেনা।
    আমার পাড়া টা এমন জায়গায় যে দুগ্যমচ্চবের শব্দমাত্র নাই। নাই কোনো প্যান্ডেল। আমি অবশ্য দেখেশুনে বাঙালি বসতির থেকে দূরে থাকি।
  • a x | ০১ অক্টোবর ২০১৪ ০১:২৮259703
  • কেউ আমাকে এইটে পুরোটা দিতে পারবে/ন?

    তাঁতির বাড়ি ব্যাংএর বাসা
    কোলা ব্যাংএর ছা
    খায় দায় গান গায়
    তাইরে নাইরে না

    ...

    সুবুদ্ধি তাঁতির ছেলের কুবুদ্ধি ঘনালো
    আখরা বাড়ি নিয়ে তাঁতি ব্যাংএর ছা মারিলো

    ...
    ব্যাংএর চাপে বোকা তাঁতি করে হাঁইফাঁই
    না মারো না মারো মোরে তাঁতিরও গোঁসাই

    ...
  • Atoz | ০১ অক্টোবর ২০১৪ ০০:৩১259702
  • আচ্ছা অগা মগা জগা বগা র ভালো নামগুলো কী ছিল? অর্গলাচরণ আর কী কী?
  • Arpan | ০১ অক্টোবর ২০১৪ ০০:২৬259700
  • বহুযুগ পরে কবিরাজি কাটলেট খেলাম।
  • ন্যাড়া | ০১ অক্টোবর ২০১৪ ০০:২৪259699
  • আমার পরবর্তী প্রবন্ধ - পশ্চিমবঙ্গের বাঙালীর ক্রমদীর্ঘমান পুজো কলরব। ট্রেলার দেখুন -

    ১। আগে শুধু বলা হত "মহাষ্টমী"। এখন সব মহা। মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহানবমী, মহাদশমী।

    ২। তৃণমূল, সিপিয়েম, কংগ্রেস, বুজির মধে আঁতাত হয়েছে - পিটিবাবুও অ্যাপ্রুভ করেছেন। পরের বছর থেকে বলা হবে "মহামহালয়া"।

    ৩। পুরো দেবীপক্ষ ছুটি ও মোচ্ছব।

    ৪। প্রতিবার মহালয়াও থিমের হবে। কোনবার বীরেন ভদ্র থিম, কোনবার উত্তমকুমার ইত্যাদি।

    ৫। প্রতি পুজোর আগে "হোক কলরব"। প্রতিদিনের জন্যে ফেসবুকে পেজ হবে, যথা, "মহামহালয়ায় হোক কলরব ২০১৫", "মহাদ্বিতীয়ায় হোক কলরব ২০১৫" ইত্যাদি। আপামর বাঙালীকে ফেসবুক অ্যাকাউন্ট করে লাইক দিতে বলা হবে। নইলে গণঘেরাও।
  • rabaahuta | ০১ অক্টোবর ২০১৪ ০০:১৮259698
  • প্রোঃশঙ্কুর বইয়ের আজকাল এরকম মলাট হয় নাকি???

  • শ্রী সদা | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪৭259697
  • এবার পুজোটা ল্যাদে আর মদে কেটে যাবে মনে হচ্ছে। ষষ্ঠী থেকেই খুব একটা সুবিধের ঠেকছে না। ক্ষী বিপুল ল্যাদ চলে এসেচে জীবনে ঃ(
  • dd | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪১259696
  • যাস ষষ্ঠীটা শেস হোলো। মাগো, আরো তিন্দিন।
  • Blank | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৮259695
  • হ্যা জাওয়া বাড়ি নামটাও শুনেছি। আমি কাল ১২ টার পরে পৌছাবো ওখানে।

    থেংকু। আমি মানিকতলাও ঘুরে আসবো। সাথে দামী ইকুইপমেন্ট্স থাকবে, বাইরে দিয়েই যাবো।
  • ঢপেশ্বর ঢোল | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০১259693
  • মানসীর সামনে অটোস্ট্যান্ড সেখান থেকে অটোয় বটতলা। বটতলাতেই জে এন লাহিড়ি রোড শুরু। লাহিড়ি বাড়ির পূজো দেখে পটুয়া পাড়ার ভেতর দিয়ে মানিক তলা যাওয়া যায় তবে সেটা রেকমেন্ড করবনা। সাথে দামী ক্যামেরা থাকলে না যাওয়াই ভাল। বটতলার পরের স্টপ শিরীষতলা তার পরেই মানিকতলা। রাধা গোবিন্দ মন্দির সেখান থেকে বেশি দূরে নয়।
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০১259694
  • লাহিড়ীবাড়ীর পুজোটাকে জাওরাবাড়ীর পুজোও নাকি বলে। কিন্তু ঠিকানা এখনও পাই নি। পেলেই তোকে মেসেজ করে দেব।
  • ঢপেশ্বর ঢোল | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০০259692
  • মানসীর সামনে অটোস্ট্যান্ড সেখান থেকে অটোয় বটতলা। বটতলাতেই জে এন লাহিড়ি রোড শুরু। লাহিড়ি বাড়ির পূজো দেখে পটুয়া পাড়ার ভেতর দিয়ে মানিক তলা যাওয়া যায় তবে সেটা রেকমেন্ড করবনা। সাথে দামী ক্যামেরা থাকলে না যাওয়াই ভাল। বটতলার পরের স্টপ শিরীষতলা তার পরেই মানিকতলা। রাধা গোবিন্দ মন্দির সেখান থেকে বেশি দূরে নয়।
  • Blank | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৪259691
  • আর একটা পুজোর নাম অন্তত পাওয়া যাবে? জায়গাটা কি মানিকতলার কাছে? তাহলে জিজ্ঞাসা করে টরে যাওয়া যাবে অন্তত।
  • ঢপেশ্বর ঢোল | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫১259690
  • আর বটতলা অব্দি গেলে মানিকতলায় রাধাগোবিন্দ মন্দিরের পূজো ও ঐ অঞ্চলের আরেকটি বাড়ির পূজো। এটাও মনে হয় লাহিড়ি বাড়ির চেয়ে কম পুরোনো নয়।
  • সে | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৪259687
  • আমারো ফোর্থ ইয়ারের প্রোজেক্টের ওপরে রোমোহর্ষোক গপ্পো আছে। কিন্তু সেটা এখন বলবো না।
  • ঈশান | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৪259688
  • হ্যাঁ হ্যান, সব ছিল, কিন্তু সে অন্যরা করেছিল। আমি কিছু জানিনা।
  • ঈশান | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৩259686
  • আমরা কী যেন একটা টেস্ট করেছিলাম। ইকুইপমেন্টটা কোথায় বসানো হয়েছিল জানতে চাওয়া হয়েছিল। সেইটা খালি বলতে পারিনি। বাকি সব পেরেছিলাম। ভাইভা সম্পর্কে আমার মধুর স্মৃতি। :-)
  • jhiki | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৮259684
  • ঈশানাদাদের প্রোজেক্ট খালি লিখে জমা দিলেই চলত? অঙ্ক কষা, ছবি আঁকা এসব ছিলনা? আমাদের তো ১৭-১৮ টা A1 ড্রয়িং শীট ছিল, তার ওপর গুচ্ছের স্কেচ। বলাই বাহুল্য সেসব কলেজ থেকে বাড়ী বয়ে আনার কোন প্রয়োজন বোধ করিনি!!
  • Blank | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৮259685
  • তারমানে চাতরায় গেলে দুটো ই হবে।
  • T | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৩259683
  • অ্যাল, ওটা ডাই অ্যানাদার ডে হবে।
  • T | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৭259682
  • ঈশানদার ফোর্থ ইয়ারের প্রোজেক্ট সোলার পাওয়ার ছিল! আরে আমারো ছিল। সে এক কেলেঙ্কারী কান্ড। সাবমিট করার আগের দিন টুমরো নেভার ডাইজ দেখতে গিসলুম। ফলে পরের দিন যা তা কেস। যাঁর কাছে জমা দিয়েছিলাম সে মাইরি হেব্বি খাপ্পা হয়ে গিয়েছিলেন। এটা কি দিয়েছিস রে বাঁদর? স্যাটেলাইট হিসেবে প্যারাবোলিক অ্যান্টেনা? অ্যাঁঅ্যাঁঅ্যাঁ...সোলার এনার্জ্জী মাইক্রোওয়েভে কনভার্ট করে বিমড ট্রান্সমিশন হচ্চে! ওরে বাঁদর, এইসব তুই ফোর্থ ইয়ারে প্রজেক্ট হিসেবে করবি? স্যাটেলাইট পাঠানো হবে! এয়ার্ক্কী হচ্চে!

    হ'লো না। ফলে আপনারা এখনো অ্যাটমিক এনার্জ্জী নিয়ে হইচই করার সুযোগ পাচ্চেন।
  • ঢপেশ্বর ঢোল। | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৯259681
  • দুটৈ এক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত