এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৬259529
  • আমি আবার আজকের এই সময়ে সেলাই মেশিনের গল্পটাতে নষ্ট লজি হয়ে গেলাম
  • d | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:০২259528
  • এইজন্যই সুগত মিত্র হোল ইন দ্য ওয়ালের কথা ভেবেছিলাম

  • kiki | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৭259527
  • কুমু,
    থেঙ্কু। জানায়ে দেবো।ঃ)

    খুব ভালো থেকো তুমি।
  • সিকি | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:১২259526
  • ইকী! আমি কী কল্লাম? বলছি গায়ে জ্বর আছে ...
  • d | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:০৭259525
  • সিকিকে এমন পিটব না .... পাঁচ পয়সা বানিয়ে দেব।
  • সিকি | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৫259524
  • আপনেরা বিশ্বাস করবেন্না জানি, তাও বলি, ভাষ্য লেখার বরাত আম্মো পেয়েছি। অবশ্য দেবীবন্দনা নয়, সেটা হলে অনেক সুবিধেই হত, দেবীবন্দনার ভাষ্য লেখা অনে-ক সোজা।

    লিখতে হবে নেত্যবন্দনার ভাষ্য। সোসাইটির কুটি কুটি ছানাপোনার দল গাছকোমর শাড়ি পরে নাচ করবে - ঠুং ঠাং ঠুং ঠাং চুড়ির তালে, আর বন্ধু তিন দিন তোর বাড়িতে যাইলাম, তো সেই নাচের আগে, মধ্যিখানে এবং শেষে আমাকে তিনটি ভাষ্য লিখে দিতে হবে, পুজোর পরিবেশ অনুযায়ী যেন অ্যাপ্ট হয়। এচ্চেয়ে উপোস করে অঞ্জলী দেওয়াও সোজা ছিল। ও হ্যাঁ, আজ দুপুরের মধ্যে করে দিতে হবে। এর পরে সেই ভাষ্যকে ইংরেজিতে অনুবাদ করবেন সোসাইটির এক ইংরেজির দিদিমণি। এবং স্টেজে দাঁড়িয়ে পাঠ করবেন তিনিই।

    বলুন তো, এমনি করে বাচ্চাবাচ্চা বৌমানুষগুলোর হাতে র‌্যাগড হতে কার ভালো লাগে?

    এখেনেই শেষ নয়। স্টল ম্যানেজমেন্ট। তার দায়িত্ব আমার। বাচ্চাদের স্কিট হবে "সাফাই"এর ওপর, তার রেকর্ডিং, সাউন্ড মিক্সিং, আমাকে করতে হবে, শুধু তাইই নয়, কুইজ কনটেস্ট হবে, তার কোশ্চেন সেট করার দায়িত্বও পার্শিয়ালি আমার।

    এর সাথে ইনভার্টারের ব্যাটারি খারাপ, বেলার দিকে পাম্প খারাপ হয়ে জল বন্ধ, এ সব তো আছেই, তদুপরি কাল থেকে আমার চলছে ভাইরাল জ্বর। প্যারাসিটামল খেয়ে কোনওরকমে খাড়া আছি।

    বাঙালি হওয়া আশীর্বাদ না অভিশাপ - এই মর্মে কেউ যদি কোনওদিন বাংলা রচনা লেখে, আমার থেকে ইনপুট নিয়ে নিতে পারে।
  • Abhyu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১২259523
  • আচ্ছা এটা দি, আগে শোনো নি নিশ্চয়ই
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৪259522
  • কোত্থেকে একটা বাসী পচা লিঙ তুলে এনেছে
  • Abhyu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৬259521
  • ডিডিদাকে গান দিলাম, শুনলেন না তো? আচ্ছা এইটা শুনুন। ন মিনিট থেকে। সাউথ ইন্ডিয়ান মহালয়া।
  • aranya | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫২259520
  • ডিডি-দা, পুজোয় নাচেন না, কোন অনুষ্ঠানে? আপনার নাচের একটা ভিডিও দেখেছিলাম, রিয়াল ট্যালেন্ট
  • dd | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫০259519
  • দেবী ভাষ্যটা কি জিনিস ? মানে ঐ বীরেন ভদ্র যেমনটি পাঠ কত্তেন - সে রকম ? তো সেটাই তো দিব্বি। আবার নতুন করে ল্যাখার ক্ষি ?

    লুরুতে ওটাই পাঠ হয়। একজন ভদ্রলোক প্রতি বছরই করেন। এবং তাঁর পুরোটাই মুখস্ত। একেবারে বীরেন ভদ্রেরই নকল করেন। শুনতে খারাব লাগে না।

    আর ঐ ফিলার হিসেবে নাচ গান গুলো চেঞ্জ হয়। লাস সীনটা একই রকম। একটি সুন্দরী অল্পোবয়ষ্কা মেয়ে অসম্ভব চোখ পাকিয়ে এবং হাঁপরের মতন নিশ্বাস নিতে নিতে আরেকটি মোটা মেয়ের এক কাঁধে ঠ্যাং তুলে মিছিমিছি বর্শা দিয়ে খোঁচায়। পিছনে দমাদ্দম ঢাকের আওয়াজ,আর লাইট দিয়ে ঘন ঘন বিদ্যুতচমক।

    এ সময়ে প্রবল হাত্তালি পরে আর আমার ঘুম ভেঙে যায়।
  • Abhyu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৯259518
  • গান শোনেন
  • aranya | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৬259517
  • আমিও করেছিলাম একবার, অঞ্জলি অব্দি উপোস। দুপুর দুটোয় অঞ্জলি দিয়েছিলাম, HHB
    অবিশ্যি ঘুম থেকে উঠেছিলাম দুপুর বারোটায়, সেটা আলাদা কথা
  • kumu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৩259516
  • হ্যাঁ তালেগোলে ঐ হিমালয়যাত্রার প্ল্যানটা পিছিয়ে যাচ্চে,এত গন্ডগোলে বৈরাগ্যও ঠিকমত আসচে না।
  • Abhyu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪১259515
  • দুপুর একটা না কটা পর্যন্ত নির্জলা উপবাস - হুঁ হুঁ
  • aranya | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৯259514
  • এই গ্যাচে, কুমু, আমি মানে এখানে না লিখলেও, সর্বদাই আপনের কুশল কামনা করে থাকি।
    মহাপ্রস্থানের পথে হিমালয় যাত্রায়ও আপুনি সাথে থাকবেন, এ ভরোসা এখনও আছে
  • kumu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৬259513
  • গাইয়েরা এই ভোর আট্টার সময় ফোন করে হুমকি দিচ্চে,ভাবা যায়?
  • kumu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৫259512
  • অরণ্যর কথায় প্রবল অভিমানের জোয়ার আসন।
    অভ্যু ছাড়া আর কেউ তো খোঁজ নেয় না।
    (ঠিকমত অভিমান হল?না হলে বলবেন)।

    অভ্যু মনে ভক্তি না থাকলে এইধরণের জিনিস লেখা চাপ।তবে আমি এবার সিরিয়াসলি মহালয়া নিয়ে টই খুলব ভেবেছিলস্ম।কিন্তু সময়াভাবে আমার বহু প্রজেক্টের মত ইটিও মৃত্যুমুখে পতিত হয়।
  • aranya | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২৬259511
  • অঞ্জলি-র আগে উপোস করেছিলে তো?
  • Abhyu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২৩259509
  • লিখুন লিখুন - এখানেও লিখুন।
    আজকে আমি অঞ্জলি দিয়েছি, আরতি দেখেছি, তারপরে পাঁঠার মাংস আর আর ইলিশ মাছ খেয়েছি। এক টাকার কয়েনে দক্ষিণা দিয়েছি।
  • aranya | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২৩259510
  • আরে কুমু যে, অনেকদিন পর আপনার সাথে ব্যাটে-বলে হল। ভাল আছেন তো?
  • kumu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২০259508
  • আপ্নেরা হয়তো শুনতে চাইবেন্না কিন্তু আমি ভোর সাতটার সময় উঠে দেবীবন্দনার ভাষ্য লিখতে বসেচি।
  • Abhyu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৫১259507
  • ঈশানদা এখানে কিন্তু পরিষ্কার লিখেছে যে মেয়েটির বাবার সামনেই ধর্ষণের হুমকি দেওয়া হয়।
  • aranya | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৪৪259506
  • মোদী-র ব্ক্তৃতা শুনে খুবই ইমপ্রেসড, আমার বন্ধুরা, যারা এমএসজি-তে গিয়েছিল
  • ঈশান | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩৫259505
  • আরেকটা জিনিস মনে হল। সবকিছুতেই আজকাল ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি জুড়ে দেওয়া হয় কেন বুঝিনা। ব্যক্তিগত স্পেসে ঢুকে পড়া, বাড়িতে চড়াও হওয়া, হুমকি দেওয়া, এগুলো খুব কম গুরুত্বপূর্ণ অপরাধ বলে মনে করা হয় বলেই হবে।
  • ঈশান | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩৪259504
  • এই মরাল দাদাগিরি দেখলে পিত্তি চটে বোম হয়।
  • jhiki | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২২259503
  • গুন্ডা ভকত!! বাবা-মার দেওয়া নাম সার্থক করেছে!

    আমি আমাদের বাড়ীর গেটে এক বা একাধিক ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গ্যাঁজাতাম... ভাগ্যিস তখন এইসব পাড়ার দাদারা ছিল না!
  • Abhyu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:১৬259502
  • - | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৫259501
  • ওহ বয়! প্রশ্ন ছিল কি করবেন্না, ইনি ৩ নং পয়েনে গিয়ে বল্লেন কি করবেন ঃ-D উত্তর হত প্রথম দুটো পয়েন মনেও রাখবনা ঃ-)

    "বিয়ে না হয় করলেন। এমন কী আছে যা জীবনেও করবেন না?
    তিনটে জিনিস আছে। এক যত নামযশই হোক না কেন, ভাল না লাগলে সিনেমা করব না। গিটার বাজাব, পটশিল্পে যোগ দেব। কিন্তু সিনেমা করব না। দুই কোনও দিন কত টাকা পাচ্ছি সেই দেখে কোনও প্রজেক্ট করতে রাজি হব না। তিন প্রথম দুটো পয়েন্ট সারা জীবন মনে রাখব।"
    আজগের আবাপ
    http://www.anandabazar.com/supplementary/anandaplus/%E0%A6%B6-%E0%A6%AF-%E0%A6%9F-%E0%A7%9F-%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%97-%E0%A6%89%E0%A6%87%E0%A6%95-%E0%A6%9F-%E0%A6%95-%E0%A6%AA-%E0%A6%9F-%E0%A6%B6-%E0%A6%96-%E0%A6%A8-%E0%A6%AC-1.73488
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত