এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩২259110
  • ব্যাং কালকে তিন ঘন্টা বাদে একটা থিসিস লিখবে বলেছিল। তিন ঘন্টা কি এখনও সেশ হয় নি?
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৯259109
  • ইয়ে, টেনিস সিঙ্গল্‌স-এ এশিয়ানদের রেকর্ড তেমন সুবিধের নয়
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৩259108
  • পাডুকোন বা গোপিচাঁদের একবার অল ইংল্যান্ড জেতা ছাড়া তেমন কৃতিত্ব নেই।

    লিয়েন্ডারের কাছাকাছি কেউ নেই।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৭259107
  • প্রকাশ পাড়ুকোন কি দোষ কল্লো?
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৬259106
  • টিম, সালটা কত?

    কুম্ভমেলার?
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৪259102
  • ভারতের বহু মানুষের উপকার করেছেন নিজের কাজের মাধ্যমে - এমন লোককে ভারত রত্ন দেওয়া উচিত
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৪259103
  • জানতাম...
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৪259104
  • ন্যাড়াবাবু বর্ণিত নিরিবিলি জায়গার নাম জানতে চাই।

    অরণ্যদার গঙ্গাবক্ষে প্রেম আমরা সিনেমায় দেখেছি, কদ্যপি ভাবনাতেও আসে নিঃ)

    এইবার ব্যাংএর গল্প টা হয়ে যাক।
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৪259105
  • লিয়েন্ডার কেও তো দ্যায়নি ভারতরত্ন
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৩259100
  • লিয়েন্ডারের নাম কেউ নিল না। ওরকম সাফল্য কারোর নেই।

    সচিনের আগে কেন ধ্যানচাঁদ বা লিয়েন্ডার নয়?
  • cm | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৩259101
  • শচিন অ্যাচিভমেন্টের জন্য কেন পাবেন! উনি পেয়েছেন দেশের লোককে এন্টারটেইন করার জন্য।
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৯259099
  • আরও নাম বাদ গেছে। ধ্যানচাঁদ। আটজনের মধ্যে প্রথম না, সত্যিকারের বিশ্বচ্যাম্পিয়ান। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন না। পিটি ঊষা। তিনিও গোটা কুড়ি পঁচিশ দেশের মধ্যে অনেকদিন সেরা ছিলেন (এশিয়াডের কথা কইছি)। লাইফ টাইম অ্যাচিভমেন্ট ভারতরত্ন পেলেন না। আনন্দও পাবেন না, আন্দাজ করতে পারি।

    এরা পেয়ে গেলে শচিনকে নিয়ে ততটা আপত্তি করবনা। না পেলে খুবই চোখে লাগে।
  • jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫০259098
  • অনেক বানান ভুল..... যাকগে..:(
  • jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৮259096
  • সিন্ধু/ সাইনা?? টারা কি খুব বড় বিজেতা? সিন্ধু তো এশিয়াডেও হারল, সাইনা কোনরকমে কোঃ ফাঃ।

    আর এটা অনেকটা লাইফ টাইম অ্যাচিভমেনএর মত, শচিন ও কেরিয়ারের শেষেই পেল। বিন্দ্রা তো পরশু না তরশু রিটায়ার করল!! আনন্দ যোগ্য ব্যক্তি নিঃসন্দেহে, পেয়েও জাবেন ভারতরত্ন।
  • byaang | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৮259097
  • সে নাহয় লিখে ফেলব। কিন্তু এই "আহা পুরানো গল্পগুলো...." মানে কী?
  • byaang | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৬259095
  • উফ্ফ্ফ্ফ
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৫259093
  • তোমাকেই ব্যাঙ। সে নিয়ে কোনও সন্দেহ রাখাই উচিৎ নয়। কাল যে গল্পগুলো প্রমিস করেছিলে আজ সেগুলো লিখে ফেলো।

    \ঝিকির অনুমান সত্যি হলে খুশীই হব উইত আ স্লাইট খুঁতখুঁত
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৫259094
  • না বুঝলে একটা ছোট্ট করে সরি চাইলেই তো মিটে যায়।
  • byaang | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪১259092
  • এমনকি কাকে আওয়াজ মারে, তাও বুঝি না।
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৯259089
  • কী মাপকাঠি সে সরকারকে বলতে হবে। খেলাধুলোর মাপকাঠিতে শচিনের চেয়ে যোগ্য হলেন বিশ্বনাথন আনন্দ। কিংবা সিন্ধু/সাইনা। কিংবা অভিনব বিন্দ্রা। এঁরা সবাই বিশ্বচ্যাম্পিয়ন বা তার ধারেকাছে। এবং এমন খেলায়, যা মোটামুটি বিশ্বের সব দেশ খেলে। শচিনের মতো "আটজনের মধ্যে প্রথম" না। এঁদের ভারতরত্ন না দিলে শচিনকে কেন, বুঝি নাই।
  • jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৯259090
  • জ্জিও হোক্কলরব... ব্যাঙকে শুধু রাতে ঘুম পাড়ালো না স্বপ্নও দেখালো ঃ)))

    আমি এই ফাঁকে একটু জ্যোতিষচর্চা করি। MOM প্রোজেক্ট হেড পরবর্তী ভারতরত্ন।
  • byaang | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৯259091
  • দমু একদম হনু হয়ে গেছে। এদিকে হনু আর হনু নাই। হনুর গত কয়েকদিনের পোস্টগুলো বুঝতে পেরেছি।
    আর দমু আওয়াজ মারে বুঝতে পারি, কিন্তু কী নিয়ে আওয়াজ মারে, কেন আওয়াজ মারে, কিস্যু বুঝি না।
  • jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৪259088
  • কী ধরণের মাপকাঠি? যদি নিজের বিষয়ে আন্তর্জাতিক সাফল্য বল তো শচিনের চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহুর্তে ভারতে আছে নাকি?
    ভারতরত্ন হায়েস্ট সিভিক অ্যাওয়ার্ড, যোগ্যতম নাগরিককে সরকারের জানানো সম্মান।
    এটা আলাদা তর্ক যে বেশীরভাগ সময় এই নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্যপ্রাণোদিত হয়.... কিন্তু সচিন কোনভাভেই অযোগ্য ব্যক্তি নন।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩১259087
  • আহা পুরানো গল্পগুলো .........
  • byaang | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২৬259086
  • হুঁ আমিও ঝিকির সঙ্গে গলামেলালুম

    তবে ছাত্রছাত্রীদের আন্দোলন সফল। কাল রাতে প্রায় বাংলাসিনেমাসম একটা স্বপ্ন দেখে ফেললাম, আমি এতটাই প্রভাবিত যে আমি নীল কোট্পরা একটা নবকাত্তিক জাতীয় নতুন প্রিন্সিপালকে (স্কটিশ চার্চের) চিল্লিয়ে প্রশ্ন করছিলাম, "আমাদের কি কলেজে এসে লেখাপড়া করার অধিকার নেই?" প্রিন্সিপালের পাশে আবার আমার এক পুরনো বন্ধু, যে কিনা যাদবপুরে সিভিল ইন্জিনীয়ারিং পড়ত, সে হাসিমুখে দাঁড়িয়ে আমার প্রতিবাদ নিয়ে খিল্লি করছিল, তাকেও আমি বহিরাগত বলে চিহ্নিত করলাম। দোষের মধ্যে ঐ নবকাত্তিক প্রিন্সিপাল আমাদের কলেজের লনে মাচা লাগিয়ে সেখানে কয়েকটা ছেলেমেয়েকে হিন্দি গানের সঙ্গে নাচাচ্ছিল, ভালো হিন্দি গান না, ঐ নতুন পাঞ্জাবি টাইপের গান। আর স্পিকার গুলো আমাদের দোতলার একটা ক্লাসরুমের দিকে মুখ করে লাগানো হয়েছিল। ক্লাসে বসে আমি সেই দেখে ক্ষেপে গিয়ে বোটানি অনার্সের ছেলেমেয়েদের নিয়ে প্রিন্সিপালকে ঘেরাও করে "আমাদের কি কলেজে এসে লেখাপড়া করার অধিকার নেই?" জিগিয়ে ফেললাম।
    এদিকে সত্যি সত্যি কলেজে পড়তাম যখন, তখন তিন বছরে সব মিলিয়ে আড়াইটে ক্লাস করে উঠতে পেরেছিলাম।

    ঘুম থেকে উঠে অনেকক্ষণ বুক ধুকপুক করছিল, যে আমি, আমিই কিনা ঐ প্রশ্ন করলাম!! এতটাই পরিবত্তোন কি হতে হয়?
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২২259085
  • থাকলে প্রবলেম নাই। মানে আমার নেই। কিন্তু একটা মাপকাঠি থাকা উচিত। ওই নোবেল টোবেলে যেমন হয়।
  • jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০৩259084
  • ঈশানদা প্রশ্ন পাচ্ছে.... ভারতরত্ন কি তুলে দেওয়া উচিত? আর না তুললে তোমার মতে ভারতের রত্ন হওয়ার ক্রাইটেরিয়া কী?
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৫৮259083
  • ধুর। উনি "এ আমাদের দেশের গর্ব" লাইনে খেলেছেন। ওই লাইনে খেলে শচিন তেন্ডুলকারকে ভারতরত্ন দেওয়া হল। এও একই কেস।
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৫৭259082
  • 'তবে সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ইসরোর মঙ্গল অভিযান পুরোপুরি ‘স্বদেশজাত’ প্রকল্প। বিদেশ থেকে কোনও কিছু কেনা হয়নি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রধান সোমক রায়চৌধুরীর মতে, “ইসরো যদি টাকা খরচ করে বিদেশ থেকে কিছু কিনত, তা হলে নিন্দে করা যেত। কিন্তু সবটাই তো দেশীয় সংস্থা বানিয়েছে। খরচের টাকা তো এ দেশের কোনও না কোনও সংস্থা পেয়েছে। সে সব সংস্থার কর্মীরাই এতে লাভবান হয়েছে। আবার এই সাফল্যে যে সুনাম হল ভারতের, তাতে বিদেশি মুদ্রা আয়ও বাড়বে। লাভটা কার?”'
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৫৩259081
  • তবে সিরিয়াসলি, পাহাড়ি মেয়েটাকে নিয়ে আমরা কিসুই করলাম না (অন্য কাকে আর দোষ দেব, "আমরা"ই বলি)। পাহাড়ের লোকেরা নিজেদের মার্জিনাল ভাববে না তো কী ভাববে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত