এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৫১259080
  • আরে মোদি বলেছে ওই দিয়ে ব্যবসা হবে, টাকা আসবে। সেসব হলে আমার কোনো প্রবলেম নেই। সিরিয়াসলি।

    প্রবলেম অন্য জায়গায়। যে হনু আর আমার রোল রিভার্সাল হচ্ছে। হনু ক্রমশ পোমো হচ্ছে, আমি এবার নকশাল না হয়ে যাই। ওরে বাবা। :-)
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৪৪259079
  • এক জায়্গায় আনার কোন দরকার নেই। ইন ফ্যাক্ট সব জায়্গায় 'আমরা' আছি গোছের কোনো বক্তব্যের প্রয়োজনীয়তাও দেখি না।

    সিউড়ি তে এই সব অল্পবয়েসী রা মিছিল করেছে, এতেই আমি ধন্য।

    সুদু পাহাড়ি মেয়েদের অপমানে লোকে কেবল ই শান্তি শৃংখলা রক্ষা করবে, এটা ভাবলেই অসহ্য ঝাঁট গরম হচ্ছে।
  • Ekak | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৭259076
  • কান্চির ক্যামেরা কান্ড পড়লুম। দেখিনি। এদিয়ে যে প্রচার চালানো হচ্ছে সেটার কারণ বুঝিনি। মেয়েদের বাথরুম -শপিং মলের চেঞ্জিং রুম এসব জায়গায় সেই ডিজিটাল ক্যামেরা আসার সময় থেকে নানা লোক ছ্যাচরাম করে আসছে। লোক্গুলও হটাত পয়দা হয়নি। পাড়ায় দল বেঁধে নাইট গার্ড দেওয়ার সময় গরমের দিনে যারা জানলা পেলেই নজর রাখত, তারাই। এরাই পিঙ্কি প্রামানিকের ছবি ছড়িয়ে দেয়। এদের কড়া শাস্তি হওয়া দরকার। বর্তমান শাস্তির মেয়াদ বাড়ানো দরকার এইপর্জন্তই। প্যারানৈআক হওয়ার প্রয়োজন দেখিনা।
  • #hok | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৫259075
  • ফেবু থেকে দেবতোষ দাসের স্ট্যাটাস টা তোলো। কপি করে রাখো।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৬259074
  • ওদিকে কাঞ্চীর ক্যামেরা কাণ্ড শুনেছেন নিশ্চয় !
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫১259073
  • এদিকে বর্ধমানের অবস্থা তো যা মনে হচ্ছে বেশ খারাপ।

    এটা একজন লিখেছেন।
    Subha Prasad Nandi Majumdar
    'আক্রান্ত রক্তাক্ত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গন। অপরাধ যাদবপুরের সংগ্রামরত ছাত্রদের সমর্থনে পাঁচ মিনিটের একটি মৌন মানব-বন্ধন! অংশ নিয়েছিলেন অধ্যাপক কর্মচারী আধিকারিকরা। প্রথমেই গেট থেকে পিটিয়ে রক্তাক্ত করে সরিয়ে দেওয়া হয় ছাত্রদের। কর্মসূচি শেষ হওয়ার পর দপ্তরে দপ্তরে ঢুকে গেস্টাপো বাহিনী আক্রমন করেছে আধিকারিক কর্মচারীদের। ঘটনাক্রমে আক্রমনের মুহূর্তে আমি দপ্তরে ছিলাম না। আমাকে না পেয়ে ধড় থেকে মুণ্ডু আলাদা করে দেওয়ার হুমকি দিয়ে গেছে। আজ হয়ত বাদ গিয়েছি। কাল হয়ত আমার পালা। আমি প্র্রস্তুত!'
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪০259072
  • বাঁধবেন বলে মনে হচ্ছেনা। অবশ্য বলা যায়না। সুমনতো!
    সোনি সোরি কে নিয়ে বলা হয়নি, বলেছেন। হ্যাঁ, কম বলা হয়েছে। কিন্তু সোনি সোরিকে নিয়ে এই যাদবপুরেই মিছিল হয়েছিল, এই ছাত্ররাই অনেকে ছিল সেখানে।

    কবীর সুমনঃ
    'মাননীয় সহনাগরিকরা,
    এই ভিডিওটি আমি 'শেয়ার' করছি। ভিডিওটি দেখে টের পাচ্ছি - প্রশাসন ও যাদবপুরের মাননীয় ভাইস চ্যানসেলর ব্যর্থ। এই রাজ্যের এক প্রবীন আয়করদাতা নাগরিক হিসেবে লিখছি। কীভাবে এই অসন্তোষের সূত্রপাত তা জানি না। একাধিক সংস্করণ শুনছি। ২০১১ সালে এক রাত্তিরে দুটি বড় শারীরিক বৈকল্য এবং তারপর আমার লোয়ার রেস্‌পিরেটরি ট্র্যাক্ট-এ বড় ধরণের ইন্‌ফেকশনের পর (কোনরকমে বেঁচে গিয়েছিলাম - সরকারি হাসপাতাল বাঙ্গুরের চিকিৎসকদের অসামান্য তৎপরতার সুবাদে) আমার স্বাস্থ্য এমন হয়ে দাঁড়িয়েছে যে শারীরিক মানসিক উত্তেজনা ও চাপ আমার পক্ষে মারাত্মক হয়ে উঠতে পারে। বড় সরকারি চিকিৎসকরা আমায় সতর্ক করে দিয়েছিলেন। আমার পক্ষে কোথাও গিয়ে মিটিং মিছিলে অংশ নেওয়া আর সম্ভব নয়। আমি তাই নিজে গিয়ে খবর নিতে পারিনি। পারবও না আর। - ভিডিওটি দেখে বুঝতে পারছি - বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রশাসনের তরফে কেউ কেউ যদি বেরিয়ে এসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতেন, তাঁদের পিঠে হাত রাখতেন, যৌবনের উতরোল একটু সহ্য করতেন, সস্নেহে কথা বলতেন এবং সবিনয়ে তাহলে পুলিশটুলিশ কারুরই দরকার হতো না। সারা পৃথিবীতেই পুলিশের ভাবমূর্তি খুব ভাল নয়। একজন সাদা-পোষাক পুলিশ ১৯৭২ সালে (আমার বয়স তখন ২৩) যাদবপুর *বি বাসস্ট্যাণ্ডে বলা নেই কওয়া নেই আমার পেটে একটি পিস্তল ঠেকিয়ে খামোখা আমায় খুব খারাপ গাল দেন। আমি তখন ধুতি-পাঞ্জাবি পরতাম, মুখে দাড়ি ছিল। টিফিনবাক্স হাতে আমি আমার নতুন পাওয়া চাকরি করতে যাচ্ছিলাম। তখন আমি ইউ বি আই ল্যান্সডাউন রোডে। ওখান থেকে বাসে উঠব বলে গেছি - ওমা, হঠাৎ মাটি ফুঁড়ে আমার সামনে উদয় হয়ে এক বয়স্ক লোক আমার পেটে পিস্তল ঠেকিয়ে হিস্‌হিস্‌ করে বললেন, "এই নকশালের বাচ্চা, তোর মা কার সঙ্গে 'শুয়েছিল' রে? মাওসেতুং নাকি চু এন লাই? তোর মতো নকশাল জন্মালো কী করে?' - 'শুয়েছিল' বলেননি তিনি, অন্য একটি কথা বলেছিলেন। আমি ভ্যাবলার মতো দাঁড়িয়ে। নকশালপন্থী আন্দোলনে কোনওদিনই যোগ দিইনি, রাজনীতি আমার রক্তে নেই, সারাক্ষণ ভীষ্মলোচন শর্মার মতো রেয়াজ করতাম। তখন আমার সব কিছু জুড়ে আমীর খান, আমীর খান, আমীর খান আর তাঁর খেয়াল আঙ্গিক। রাজনীতি বা বিপ্লবের ছিটেফোঁটাও না। শুধু সঙ্গীত। - লোকটি সেই পিস্তল আমার পেটে গোঁতাতে লাগলেন এবং নানান মধুর কথা বলতে লাগলেন। - হাত-পা কাঁপতে থাকায় টিফিনবাক্স গেল পড়ে। রুটি তরকারি বেরিয়ে পড়ল। এক কাক (শিল্পী শুভাপ্রসন্নর প্রিয় - এবং অশিল্পী আমারও) সেগুলি খেতে তৎপর হলেন। - আর একটু হলে আমি কাপড়ে হিসি করে ফেলতাম ভয়ে। লোকটির কী মনে হলো - এই মক্কেলকে দিয়ে কিছুই হবে না, নকশালপন্থী কোনও তৎপরতা তো নয়ই। পিস্তলের একটা শেষ ধাক্কা দিয়ে আমায় সেই মাননীয় আইনরক্ষক আমায় বলেছিলেন - যাঃ, ফোট্‌। সেই অবতারটির কাছে আমি কৃতজ্ঞ। কারণ তাঁর জন্যেই আমি সেই মুহূর্ত থেকে একজন এনার্কিস্ট। সেই মুখটিকে আমি আজও খুঁজে যাচ্ছি। - যাই হোক, পুলিশ দিয়ে কিছু হয় না, উলটে গোলমাল আরও বাড়ে। মাননীয় ভাইস চ্যান্সেলর যদি একটু কথা বলতেন ছেলেমেয়েদের সঙ্গে! সস্নেহে। দরকার হলে মৃদু তিরস্কারও করে - কারণ সবাই না হলেও দু'একজন পাকা ছেলে সব সময়ে থাকে, তাঁরা খুঁচিয়ে দিতে চান আজেবাজে কথা বলে - যেমন এই ফেসবুকে কোনও কোনও স্বগোষিত "বামপন্থী" আমায় অপমান করতে চান তাঁদের বংশকৌলিন্যের পরিচয় দিতে। আগে আর এস এস করতেন। এখন দেখছি কিছু "বামপন্থী।" যাই হোক, মাননীয় উপাচার্য মহোদয় মাথাটি ঠাণ্ডা রেখে সামনে এসে কথা বললে হয়তো একটা সুরাহা হতো। কয়েকজন শিক্ষকও সঙ্গে থাকতে পারতেন। সক্কলে মিলে সবিনয়ে, সস্নেহে একটু কথা বলতেন। তখন কেউ গোলমাল করে বসলে ছাত্রছাত্রীদেরই কেউ কেউ তাঁদের চুপ করিয়ে দিতেন বলে আমার ধারণা। সেসব কিছুই হলো না, মাঝখান থেকে পুলিশ এলেন। সঙ্গে সাদা পোষাকের কারা যেন। তাঁদের দেখেই আমার ১৯৭২-এর যাদবপুর ৮বি বাস-টার্মিনাসের কথা মনে পড়ে গেল। বুড়ো হয়ে গেলাম। মাননীয় উপাচার্য মহোদয় ও শিক্ষক মহোদয়দের কাছে এই বুড়োর আর্জি - আপনারা বয়সে কতো বড় ছেলেমেয়েদের থেকে। নরম হ'ন। একবগ্‌গা থাকবেন না। যৌবন তো যৌবনের মতোই চলতে চাইবে। যুবকযুবতীদের কথা শুনুন। আলোচনায় বসুন তাঁদের প্রতিনিধিদের সঙ্গে। দেখবেন, একটা সমাধানের পথ বেরিয়ে যাবেই। তেমনি আমার সন্তানপ্রতীমদের কাছে অনুরোধ - আপনারাও মনে রাখবেন আপনারা ও আমার মতো লোক লেখাপড়া করার যে সুযোগ পেয়েছি ও পাচ্ছি তা আমাদের দেশের বেশিরভাগ মানুষ পান না। ৭৮% মানুষ প্রতিদিন মাথাপিছু ২০ টাকাও খরচ করতে পারেন না। অর্থাৎ তাঁরা বছরের ৩৬৫ দিন পেটে খিদে নিয়ে বেঁচে থাকেন। ৮০% লোক জানেন না কলের জল কাকে বলে। এই যদবপুর কেন্দ্রেই যখন ভোটের প্রচার করছিলাম ২০০৯ সালে, গ্রামের পর গ্রামে (যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দূরে নয়) মেয়েরা সার দিয়ে দাঁড়িয়ে হাতজোড় করে আমায় বলছিলেন, "বাবা, রোজার সময়ে অন্তত একটু পানি দিও।" সারা বছর পানি চাওয়ার সাহসও তাঁদের নেই। আমার সন্তানপ্রতীমরা, - এই হলো আমাদের সকলের দেশ। মনে রাখবেন - আপনারা যেখানে আন্দোলন করছেন সেখান থেকে ১০/১৫ কিলোমিটার দূরেই এই অবস্থা। মনে রাখবেন, আমাদের আশেপাশেই এমন স্কুল ও কলেজ আছে যার ছাত্রছাত্রীরা খুবই গরীব ঘর থেকে আসেন। তাঁদের মুখচোখই আলাদা। বারুইপুরে আল আমীন মাইনরিটি কলেজে যান। গরম কমে যাবে আর কিছুদিন পরেই। আমাদের যাদবপুর এলাকাটাই ভালো করে দেখে আসুন। সোনারপুর, বারুইপুর, ভাঙ্গড়, এদিকে খেয়াদা - যান, সেখানকার স্কুলকলেজগুলি দেখে আসুন, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলুন। হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ তাঁদের চেনেন, কথাও বলেন। কিন্তু সবাই চেনেন কি? ভেবে দেখুন - উচ্চশিক্ষা অর্জনের কী অমূল্য সুযোগ আমার-আপনাদের বেশিরভাগের শ্রেণী পেয়ে থাকে। দোহাই আপনাদের ঐ বিদয়ায়তন আপনাদেরই। শিক্ষকদের মতো আপনারাও আর-একটু সহনশীল হোন। দু'পক্ষই এগিয়ে যান। ভুল কিন্তু মানুষমাত্রেই করে থাকে। কেউ ভুল করে থাকলে তাঁকে শোধরানোর সুযোগ দিন। - আর হ্যাঁ, দোহাই আপনাদের মনে রাখবেন, শিক্ষকরাও, পড়ুয়ারাও - সোনি সোরির ওপর যে অকথ্য অত্যাচার হচ্ছিল তখন কিন্তু আমরা বিশেষ চেঁচেমেচি করিনি। একটি অভিযোগও প্রমাণিত নয় অথচ ছত্রধর মাহাতো এখনও কয়েদে। আমাদের আদিবাসীদের তাঁদের সহস্রাধিক বছরের আবাসস্থল, তাঁদের "দেশ" থেকে বিতাড়ন করা হচ্ছে এবং হতেই থাকবে।কাশ্মীরের মানুষদের দিকেও একটু তাকাবেন,বন্ধুরা। ভারত সরকার কিন্তু দেওয়া-প্রতিশ্রুতি রাখেননি: গণভোট হয়নি। তাঁরা কি কেউ নন? যদি ভাবেন আমি জ্ঞান দিচ্ছি - কিছু বলার নেই। "মাওবাদী"? তাইই ভাবুন। তাঁরা অন্তত আদিবাসীদের পাশে, তাঁদের মধ্যে ছিলেন (এখন কোথায় জানি না)। "আমরা" কিন্তু কোনওদিন থাকিনি। অনেক কথা বলা হয়ে গেল। বুড়ো হয়ে গেছি তো, এরকম হয় - দেখবেন, আপনাদের জীবন-সায়াহ্ণেও হয়তো এরকমই হবে। - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান ঐ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়, মাননীয় শিক্ষকরা ও ছাত্রছাত্রীরা সবাই মিলে করুন। উপাচার্য মহোদয় পুলিশ এনেছিলেন (এই রে, আমার আবার ১৯৭২-এর বাস-টার্মিনাসের ঘটনাটা মনে পড়ছে) তাই আমার সহানুভূতি আক্রান্তদের দিকেই। আমার অপরাধ নেবেন না। খোলামেলা কথা বলুন। ক্যাম্পাসেই কোথাও বসে পড়ুন। একসঙ্গে চা খান। বিস্কুট সহযোগে। দেখবেন মিমাংসার সূত্র পাওয়া যাবেই। সকলে আমার আদাব নিন।
  • a x | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩০259071
  • সুমন এখনও গান বাঁধেন নি?
  • cm | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৯259070
  • কবছর আগে পুজোয় ম্যাডক্স স্কোয়ারে ঠাকুর দেখতে গিয়েছিলাম। এক ঝালাপালা সঙ্গীত হচ্ছিল একটিই লাইন বোঝা গেছিল, যুদ্ধ লেগেছে।
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৭259069
  • কাল উনি কবিতাও লিখেছেন, মঙ্গলে যান গিয়ে পৌঁছালো বলে। ঃ-)
  • dd | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৪259068
  • হেনরী ফোর্ড এমতি কয়েছিলেন। যে কোনো রংএর গাড়ী কিনতে পারেন, কোনো অসুবিদে নই as long as it is black।

    তেমতি গর্মেন্ট কয়েছেন, আমরা আর দাম ঠিক করার মধ্যে নেই। যা খুসী তাই দাম হাঁকুন - তবে ঐ লিমিটে মধ্যে।

    সত্তি, লরেন বাবুর ক্ষি সেন্স অব হিউমার। অ্যাকিউট অ্যাকিউট।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২২:১০259066
  • তবে এটা ঠিক বুঝতে পারছিনা। সরকার রেগুলেট করতে পারাবেনা কিন্তু জুলাইএর ক্যাপ বজায় থাকবে, এর মানে কী ?

    India's drug pricing authority said the government has withdrawn its power to set prices of non-essential medicines, but price caps on over 100 non-essential drugs that drew the industry's ire in July will remain.
  • dd | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২২:১০259067
  • নন এসেনশিয়াল আবার কি রম ধরনের শিয়াল? যদি এসেনশিয়াল না হয় খাবেন্না।

    আয়ুর্বেদ করুন। হোমিওপেথি। সিদ্ধাই। মাদুলী পরুন।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৭259065
  • আপাতত লরেনবাবুর সরকারের এই ধ্যাষ্টামোর বিরুদ্ধে কোন কলরব হবে কি ?

    নন এসেনশিয়াল ওষুধের দামের উপর সরকারি রেগুলেশন বাতিল করা হল ! মানে এবার কোং গুলো ওষুধের যা ইচ্ছে দাম হাঁকতে পারবে !!
  • dd | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২২:০১259064
  • ধীরে ধীরে হোক্কলরব একটা বৃহৎ সামাজিক আন্দোলন হয়ে উঠবে। যেখানেই ধ্যাষ্টামো সেখানেই হোক্কলরব। সারা বিশ্বে ১৩৫ টি ব্র্যাঞ্চ।

    কবি, প্যারোডিকার,পোস্টার আঁকিয়ে,স্লোগান লিখিয়ে হাজার খানেক পার্মানিন্ট কর্মী। সব সোস্যাল মিডিয়ায় রেস্পন্স দেখে টপাটপ এনালিটিক্সের লোকেরা পরবর্তী একশন আঁক কষে ঠিক করে দিচ্ছে। ব্র্যান্ড এমবাসাডর হবার জন্য আমীর খানের সি কি হুলো হুলি।

    দু একটি ফ্রীঞ্জ দলছুট যেমতি হোক্কলরব (মার্ক্সিস্ট লেনিনিস্ট) বা ভারতীয় হোক্কলরব পার্টী ফুটে গ্যাছে, স্রেপ ফুটে গ্যাছে।

    নেতৃত্বে আছেন উনি কে? লরেন বাবু ?
  • ঈশান | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৩259063
  • নাঃ রায়গঞ্জ কলেজে বাইরের কেউ ই হত্যে দিয়ে পড়বেনা। মানে পড়তেই পারে, কিন্তু সেটা তো ঠিক লক্ষ্য হবার কথা নয়। রায়গঞ্জের লোকেদেরই কলরব করতে হবে। তবে রায়গঞ্জ নিয়ে সব জায়গায় চাপ দেবার জন্য সলিডারিটির একটা চেন তৈরি রাখা যেতে পারে। সেটা হবে কিনা, সময় বলবে। আপাতত নিরাশ হবার কোনো কারণ দেখছিনা।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫২259062
  • কিন্তু আজ বর্ধমানে পেটানোর কেসটা নিয়ে কী হল ? সেটা কি টিভিতে দেখাচ্ছে। দেখার সুযোগ নেই এখন।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫১259061
  • আব্বে এটা আমার প্ল্যান ছিল। সেই কব্বে থেকে বলছি ! অকুপাই ম্যাডক্স স্কোয়ার।
  • ঈশান | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫০259059
  • যাঃ, এইটা আমার পরের পোস্টারের থিম ছিল। পুজোয় পুজোয় হোক্কলরব। আগেই ফাঁস হয়ে গেল। যাঃ।

    পার্সোনালি আমার একটাই সমস্যা হচ্ছে। এতো জায়গায় এত কিছু হচ্ছে, এতগুলো মেলগ্রুপ আর এতো পেজ, যে, তাল রাখতে পারছিনা। লোকজনকে এক জায়গায় আনা অসম্ভব মনে হচ্ছে। সেটা অবশ্য ভালো সমস্যা। :-)
  • lcm | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫০259060
  • ভালো কথা ... social activists... ...fighting for wider aim....
    রায়গঞ্জ কলেজে কি এরা গিয়ে হত্যে দিয়ে পরে থাকবে অবিচারের প্রতিবাদ করতে?
    হয়ত করবে.... হোপ ফর দ্য বেস্ট...
  • dd | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৬259058
  • দে হানুর গা ধুইয়ে - এ ভাবেও বলা যায়।

    আরেকটা জিনিস খ্যাল কল্লেন ? এই সারোদা,পারুই,পাপোষ,যদুপুর নিয়ে সবাই অ্যাতো ব্যাস্তো যে পুজোর টেম্পই আর উঠছে না। না হলে অ্যাদ্দিনে কাশ ফুল, ঢাকী,গাঁয়ের বাড়ী ইঃ নিয়ে ক্ষি ভয়ানক নস্টালজি শুরু হয়ে যেতো।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৪259057
  • একটু পড়ে দেখা যেতে পারে।

    'We would like everyone to know that we are at no way related to Jadavpur. We are not only confined to JU, it is a social awakening.

    We are just social activists who are fighting here for a wider aim.

    There is a misconception about us so we would love the people to go through our page properly.

    Let the voice of common man be heard.

    Thank You.
    Hokkolorob Team. '
  • Ekak | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৩259056
  • যে পাবলিকরা একে কেলাও তাকেকেলাও মেয়ের বাপটা একটা দালাল এসব লিখছিল তাদের প্রফাইল ভিসিট করে করে দেখেছি, এদের মধ্যে খুব কম প্রেসেন্ট জেনেরেশনের ছাত্র। ছেলে মেয়ে গুলো মাথা ঠান্ডা আগেকারদিনের তুলনায়। ভালো লেগেছে ব্যাপার টা।
  • pharida | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪১259055
  • হনুকে বিরাট হামি।
  • h | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৮259054
  • যাদবপুরের এক্সক্লুসিভিটির যে সমস্যা, আমাদের শিক্ষায় বাজে অপ্রয়জনীয় এলিটিজম, সেন্টার অফ এক্সেলেন্সের নামে আসলে বিভিন্ন স্তরের শিক্ষার অ্যাকসেস তৈরীর সমস্যা এগুলো রয়েছে।

    কিন্তু ছেলে মেয়েদের বেনিফিট অফ ডাউট দিতে হবে। ওরা মার খেয়েছে।

    আশা করব সমস্ত রকম বাজে রেসিজম কে অতিক্রম করার সাহস একদিন ছেলে মেয়েদের হবে, এবং বোগাস এলিটিজম এ ভোগার অভ্যেস করানোর যে চেষ্টা সারা সমাজ ধরে চলছে, সেটাকে তারা নিজেরাই রেজিস্ট করতে শিখবে। এরা তো আর আমাদের মত ঢ্যামনা বুড়ো হয় নি, যে শিখবেই না।
  • byaang | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৬259053
  • আমি হনু আর ইন্দো দুজনকেই ক্কয়ে ক্ক দিয়ে স্নানে গেলাম।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৫259052
  • হনুদাকে একটা হনুমত ক দিয়ে যাই।

    আর ব্যাঙদিকে নাকি আমি ঝাঁটাপেটা করবো !! মানে করার পরে আমি আর আস্ত থাকবো ?
    তবে যদি করতেই হয় ইউভি স্টেরিলাইজড ঝাঁটা দিয়ে পিটবো। সেটুকু এনশিওর করতে না পারলে সরি চেয়ে নেবো। এই আর কি।
  • I | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৪259051
  • আকা, কক্ষনো মনে হচ্ছে না এটা শুধু ভিসি হঠাও আন্দোলন। এই ছেলেমেয়েগুলো যথেষ্ট ম্যাচিওরিটি দেখাচ্ছে। এই ধরণের আন্দোলনগুলোর তো অনেকগুলো ফ্যাসেট থাকে, তুমি তারই একটা দেখছো। হয়তো যথেষ্ট সময় পাও নি, তথ্য পাও নি।
    আটষট্টির ছাত্র আন্দোলনের অজস্র দাবীগুলোর মধ্যে একটা ছিল মেয়েদের ডর্মে ছেলেদের অবাধ যাতায়ত অ্যালাও করতে হবে।এখন এইটা দেখিয়ে কেউ যদি বলে- ও ঃ, এ তো কতগুলো লুচ্চার আন্দোলন ছিল, সেটা কি ন্যায় হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত