এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৩259050
  • যাদবপুর থানার বিরুদ্ধে পুলিশ অ্যাট্রোসিটির অভিযোগ - এটা বাদে মোটামুটি সবই তো যাদবপুরের আভ্যন্তরীন ব্যাপার।

    মানে এখন যদি বলা হয় যে, শান্তিনিকেতনের ব্যাপারটার উল্লেখ করা, দুটো বাক্য বলা হয়েছে, সুতরাং আমরা ওদের সঙ্গে আছি - অর্থাৎ, যাদবপুরে মাঝরাতে পুলিশ এসে গোলমাল না করলে শান্তিনিকেতনের কেস নিয়ে যাদবপুরের কোনো মাথাব্যাথা ছিল না, ওদের আভ্যন্তরীন ব্যাপার।

    সলিডারিটি তো একতরফা হয় না।
  • dd | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩২259049
  • কিন্তু খামোখাই চাপা পরে যাচ্ছে পাপোষ পাল।

    উঃ। হাই কোর্ট ক্ষি দিচ্ছে। এই লেপ্ট হুক তো ঐ রাইট পাঞ্চ। আমার ভারী মজা লাগছে কিন্তু।
  • h | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩১259048
  • এতটাই সোনার ছেলে মেয়ে এরা যে, এরা, 'মেয়েটির বাবা সম্পর্কে কোনো কটুক্তি করবেন না' এরকম স্টেটমেন্ট দিয়েছে। কোনো প্রশংসাই যথেষ্ট না। প্রচুর রেস্ট্রেন্ট দেখাচ্ছে। এবং প্রাক্তনী দের নিজের যৌবন সম্পর্কে বাজে ওভার ইনডালজেন্স কে পাত্তা না দিয়েই দেখাচ্ছে।

    অসম্ভব ভালো সোনার টুকরো ছেলে মেয়ে সব। অ্যাপ্রিসিয়েট করি বলেই মেয়ে কে নিয়ে মিছিলে যখন গেছে বৌ, আমি আদৌ বারণ করিনি। কল্পনা করা যায় না। এত মাথা ঠান্ডা, এর ১ শতাংশ ইন্স্টিগেশনে আমি ব্যক্তিগত ভাবে অনেক মুর্খামি করেছি।

    হবে টা কি, কিছুই হবে না। মলেস্টেশন এর পরে হবে না? এর পরে হারামি ভিসি হবে না? এর পরে পুলিশ ছাত্র ক্যালাবে না? প্রতিটাই হবে। কিন্তু এভাবে ভাবলে তো প্রসিকিউশন, বিচার সব ই তুলে দিতে হয়। মানুষের ঘটনার ভিত্তিতে বিচারের কোনো দাবী ই থাকে না।

    ছেলে মেয়েরা অনড় বলে আমার আদৌ মনে হয় নি। অত যে রাত্রে সব বসে ছিল, কেউ খেয়েছে কিনা, শরীর খারাপ করছে কিনা খোঁজ নিয়েছে? কর্তৃপক্ষ র লোকেরা? অত যে মার খেল, কোনো কাউন্সেলিং করেছে, আন্দোলন টাই কাউন্সেলর এর কাজ করেছে। এর ১% সভ্য দেশে হলে মানুষের চাকরি যায়। কল্পনা করা যায় না। আমার মেয়ের স্কুল কলেজে এর মত কিছু হলে আমি হয়তো খুনি হয়ে যাব।
  • byaang | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৮259047
  • দুটো গল্প আছে। একটা প্রেমের জায়গা সংক্রান্ত ও খিল্লি। অন্যটা আইকার্ড দেখিয়ে কলেজে ঢোকার নিয়মটা নিয়ে স্কটিশে কী লেভেলের খিল্লি করেছিলাম আমরা।
    কিন্তু এখন তো সিরিয়াস আলোচনা চলছে। এর মধ্যে খিল্লি ঢোকালে ঈশান হনু পাই এরা আমাকে ঝাঁটাপেটা করবে।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৩259046
  • ব্যাঙ গল্প।
  • byaang | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৯259044
  • আকা একটা মেইলগ্রুপ হয়েছে, ফেসবুক পেজ, গুচতে অসংখ্য আপডেট। সব দেখেশুনে মনে হচ্ছে এটা শুধু ভিসি হঠাও আন্দোলন?? ছেলে মেয়েগুলোর কী কী দাবীদাওয়া সেটা না দেখেই এটাকে শুধু ভিসি হঠাও আন্দোলন বলার মানে কী?
  • h | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৯259045
  • একি রে ভাই ক্যালাবে, কেলিয়ে কেস দেবে, তো মানুষ রাগবে না? আপনি সকলের বিচার ঠিক করুন, তাইলে আমাদের ক্যালালে কিচু বলব না অথবা আপনি শুধু আমাদের ক্যালাবেন না, কিন্তু মেয়েদের কেউ রেপ করলে, চলুন আমরা শান্তি ও পঠন পাঠন ও কেরিয়ার নিয়ে কথা বলব, আর চুমু খাওয়া ব্যান করব। এউ দুটৈ কোনো ভ্যালিড পজিশন না।

    একটাই ভ্যালিড পজিশন। ঘটনার বিশাখা রেকমেন্ডেশন অনুযায়ী তদন্ত হবে, সেটা হওয়ার আগে ওন্যো অভার রাইডিং টার্ম্স অফ রেফারেন্স ওয়ালা তদন্ত ফর্ম করা যাবে না, কারণ সেটা ক্লিয়ারলি বে আইনি, প্রভিশন কোট করা যায়, এবং অযথা পুলিশ ও কম্যান্ডো ডেকে ছাত্র ছাত্রীদের মার খাইয়েছে বলে ভিসি কে যেতে হবে।

    আরেকটা আছে, এই পুলিশ অফিসার দের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, এই ডাক ও বিভিন্ন বাহিনীর ডিপ্লয়মেন্ট এর কম্পোজিশন সেটা কতটা অ্যাপ্রুভাল নিয়ে করা হয়েছে তার তদন্ত। কিন্তু সেটা ছেলে মেয়েরা চেয়েছে কিনা জানি না।

    অতএব ছেলে মেয়েরা যথেষ্ট রেস্ট্রেন্ট দেখাচ্ছে। ভিসি মানুষ পিটিয়ে আজ আবার আপিশ করেছেন। ফাকিং শেমলেস ইডিয়ট।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৮259043
  • হুঁ বিশ্বভারতীর ভেতর থেকে ঐ মেয়েটির জন্য কিছুই প্রায় করা হল না। সেই পাহাড়ী-বাঙালী বিভেদ।
  • h | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৩259042
  • বাই দ্য ওয়ে, বিশ্ব ভারতীর প্রসংগ অন্যত্র তোলা প্রচুর হয়েছে, মানে কোনো টাই আমি করি নি বা করাই নি, কিন্তু কাগজ করেছে, শুধু বিশ্বভারতীর ছেলে মেয়েরা পাহাড়ি মেয়েদের অপমানে প্রতিক্রিয়া দিল না, এই লজ্জা টা থেকে গেল।
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:১২259041
  • মোদ্দা কথা প্রথমদিন যে সলিডারিটি ফিল করেছিলাম তার রেশমাত্র অবশিষ্ট নেই।
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:১১259040
  • বিগাই, না সমাজ বদলানোর কোন দরকার নেই। কিন্তু এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন শেষে ভিসি হঠাও হয়ে খারাপ লাগল। এ নেহাতই যাদবপুরের ছাত্র এবং তার ভিসির মধ্যেকার ব্যপার। নিজেকে বহিরাগত মনে হচ্ছে। অনেক সম্ভাবনা ছিল। অন্তত ক্যাম্পাসে মেয়েদের্সুরক্ষার ব্যপারটা ্খলেও হত আর কি। প্রথমদিন থেকেই মনে হয়েছিল - আমাদের মেরেছিস/ট্যানা হ্যাঁচড়া করেছিস দেখিয়ে দেব টাইপ।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:১০259039
  • ওঃ !

    এমনি গান গেয়ে বা বক্তব্য রেখে ভিডিও করে পাঠিয়ে দিতে পারো, কয়েকজন সেরকমও করছেন।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৭259037
  • সিকি, আপডেটের টইতেও প্লিজ।

    এত্ত এত্ত জায়গায় এত্ত এত্ত মিছিল হচ্ছে, আপডেট করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে ! ঐ গ্লোবাল প্রোটেস্ট এর পেজে কত্ত জন যে তাঁদের এলাকার প্রতিবাদের খবর দিয়ে গেছেন !

    https://www.facebook.com/25globalprotest
  • ঈশান | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৭259038
  • আইওয়ায় যেখানে হচ্ছে সেটা তিনশো মাইল দূরে।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৫259036
  • আইওয়ার প্রতিবাদে চলে যাও !
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৩259035
  • https://www.facebook.com/contactsamik/media_set?set=a.861784083854838.1073741864.100000697646430&type=1

    হোককলরব, দিল্লিতে।

    প্রায় শ পাঁচেক লোক হয়েছিল। বক্তব্য রাখলেন যাদবপুরের প্রাক্তনীরা, দিল্লি ইউনির প্রফেসর, জেএনইউর ছাত্রনেতা, নন-যাদবপুর বহিরাগত, সক্কলে।

    শুধু কোনও গান হল না। :(
  • ঈশান | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:০১259034
  • ধুস সালা এইরকম একটা সময়ে মিছিলে গান গাওয়া হলনা। খুবই ব্যক্তিগত ও স্বার্থপর অপ্রাপ্তি। শেয়ার কল্লাম বলে প্যাঁক দেবেন্না।
  • T | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৯259033
  • রাজাবাজারে প্রতিদিন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ছেলেপুলে 'তুলে' নিয়ে যাচ্ছে মুলোরা। রোশেনারা মিশ্র এবং ক্যালকাটা ইউনি র একজন অধ্যাপক বলছেন।
  • h | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৮259032
  • ন্যাড়া পজ্জন্ত খচে গেল, যে কোনো দিন খচে না, উল্টে আন্দোলন করলে প্যাঁক দেয়, মানে ভিসি টা কি হারামি কি হারামি, থ্রেশ হোল্ড এর শেষ সীমা পেরিয়েছে।
  • h | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৬259031
  • *লজ্জায় মুখ দেখানো যায় না। কি লেভেলের বাজে প্রভিন্সিয়ালিজম আছে কল্পনা করা যায় না।
  • h | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৫259030
  • বিশ্বভারতী একটি রেসিস্ট ইনস্টিটিউশন ও রেসিস্ট অঞ্চল। পিরিয়ড। ভাবলে রাগে গা জ্বলে যায়। বেসিকালি এগুলো আমাদের লাইফ যে মানুষের কোন কাজে লাগে নি, তার প্রমাণ। সত্যি বলছি, আমার মাঝে মাঝে লজ্জায়

    আরে সিউড়ি, যেটা একটা নানা কংগ্রেসে র ডেন, সেখানেও যাদবপুর নিয়ে মিছিল হয়েছে, ইঞ্জীনীয়ারিং কলেজ এর ছেলে মেয়েরা করেছে।

    পিয়ার প্রেসারে গণ আন্দোলন করা গেলে খারাপ না ;-)
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৩259029
  • সেদিন অ্যালামনি ভিডিও কনফারেন্সেও বিশ্বভারতীর কথা বলেছি। ছাত্ররা তাতে সাড়াও দিয়েছিল।
    পরাগরা দিল্লিতে নিশ্চয় বলেছে।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫১259027
  • পার্থবাবুর অবগতির জন্য, বিদেশীদের কাছেও এমন বার্তা দেওয়া হচ্ছে। হায় হায় ! কী বুরে দিনই না এল !
    :D

    জার্মানীর মারবার্গে।
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫১259028
  • বিশ্বভারতীর প্রসঙ্গ আজ তোলা হয়েছিল বক্তৃতায়। প্রতিবাদও জাননো হয়েছে।
  • I | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪৪259026
  • আকাদা কীরকম আন্দোলন চেয়েছিলে? সমাজ বদলাও? তেমনি কল্লে লোকে আবার গুছিয়ে গাল দিতো না?
  • ঈশান | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৮259025
  • খালি বিশ্বভারতীর কেসটা নিয়ে কিছু হলনা, এইটা খচখচ করছে। ওদিকে যাদবপুর নিয়ে বিশ্বভারতীতে মহামিছিল।
  • I | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৬259023
  • কেসগুলো ড্রপ করবে বলেছে। তদন্তের ঠিকঠিকানা নেই। আর সেই রাতে যে এত ছাত্রীকে মলেস্ট করল, তার কী তদন্ত হবে?
  • Arpan | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৬259024
  • ঈশান হাসছে হাসুক। আমিও হাসি। কিন্তু এইসব কথাবাত্তা মনেপ্রাণে বিশ্বাস করে এমন লোকও প্রচুর আছে। সেটা মনে পড়লে আর হাসি পায় না।
  • h | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৩259022
  • না ক্যালালে হত না। শুধু ঝগড়া তর্কা তর্কি পরে দেওয়া অপমান জনক স্টেটমেন্ট না থাকলে হত না।

    আমার মনে হয়, এখনো ছেলেমেয়েরা সবাই সব মেনে নেবে, যদি তদন্ত টা ঠিক ঠাক শুরু হয় আর কেস গুলো ড্রপ করে। কিছুই নড়ব না আর ছেলে মেয়েদের অনড় বলব হয় না।
  • ঈশান | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ২০:২৯259021
  • যাদবপুরের আন্দোলনকারীদের পক্ষে বিশ্বের ১০০ শহরে প্রতিবাদ দিবস পালন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকারের উস্কানিতেই আন্দোলন দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে৷

    :-D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত