এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৪258960
  • সোসেন, হাজার ছয়েকের কিন্ডলটায় আলো নেই বলছে যে? তুমি ওটা ব্যবহার করেছ? অসুবিধে হয় আলো না থাকার জন্য?
  • d | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৩258959
  • ইয়ে, হু, কিন্ডলে কিন্তুক বাংলা বই পিডিএফ হিসেবে পড়া যায় না ভালোমত।
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪০258958
  • ক্যাম্পাস আর ল্যাব সবাই গুলিয়ে ফেলছে কেন?
    ক্যাম্পাসের মধ্যে জায়গা ঠিক করে দিলে সবাই সেখানে মাঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, তাতে কি ঘন্টা হবে?
    অবস্থান বিক্ষোভ তো রাস্তা আটকেই হবে।
  • সে | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৯258957
  • জার্মানীতে বেশ কটি ইউনিভার্সিটিতে দেখেছি কোনো আইডি কার্ড দেখানোর বালাই নেই। তবে অফিস কাছারিতে বিলক্ষণ আছে। রিসার্চ লেবরেটরীতেও থাকবে। কিন্তু তা বলে ইউনিভার্সিটির ক্যাম্পাসে আইডি সোয়াপ করে ঢুকতে হয় জার্মানীতে?! না আমি এটা বিশ্বাস করতে অপারগ। গত হপ্তায় ইউনিভার্সিটি অফ কন্স্‌টান্সে ঘুরে এলাম, অবাধে। একটু পরে ETH জুরিখে (সুইটজারল্যান্ডে) যাবো, লাইব্রেরীতে বই নিতে। শুধু তাই ই নয়, ওদের মেন্সা (ক্যান্টিনে) তে লাঞ্চ খাবো। ফিরে এসে বলছি, তবে গতকাল অবধি আইডি লাগে নি। প্রাইভেট অফিসে ঢুকতে গেলে আইডি লাগে, সরকারী অফিসে সবসময় লাগে না। অফিস আর শিক্ষাপ্রতিষ্ঠান তো ঠিক এক নয়। এইটেই বলতে চেয়েছি।
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৭258956
  • হু, ই-বুক রিডার তো ভারতে আলাদা করে কিছু তেমন্নাই-কিন্ডল পাওয়া যায়। সেটাই সবচেয়ে হালকা। বই পড়ার জন্যে সবচেয়ে ভালো। হাজার ছয়েক দাম।
    আর ট্যাব যদি চাও তাহলে গ্যালাক্সি ফোর আমি কিনেছি-খুব হালকা। রেজলিউশন খুব ভালো। তবে দাম-ও অনেকটাই বেশি পড়বে। ট্যাব থ্রি নিও-ও হালকা, দাম ১১০০০ মত।
    ভারতে বানানো কোনো ট্যাব সাজেস্ট করব না, কারণ সবগুলোই বই পড়ার পক্ষে খুব ভারী।
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৩258955
  • উপায় ঃ))
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩০258953
  • বুঝলাম। কিন্তু স্বাধীন দেশে যে কেউ রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে পারে? নির্দিষ্ট জায়গায় বিক্ষোভ দেখানোর কথা সে জন্যই বলা হয়েছে যাতে প্রতিবাদ করাও হয়, আবার অন্যের কাজে অসুবিধেও না হয়। যাদবপুরের একটা ক্যাম্পাস আছে, সেখানে হয়ত প্রতিবাদটা রাস্তায় নেমে হচ্ছে না। কিন্তু প্রতিবাদ দেখানোর জন্য একটা জায়গা ঠিক করে দিলে অসুবিধেটা ঠিক কোথায়?
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩০258954
  • আমার জার্মানীর এক্ষপেরিয়েন্স তো অন্য কথা বলে - অবশ্য ইউনিতে নয় - এমপি আইয়ে - আমাদের কার্ড সোয়াইপ করেই ঢুকতে হোতো। স্টুটগার্ট আর ড্রেসডেনে দেখেছি - ইউনিতে বহিরাগতদের ল্যাবে ঢুকতে গেলে সিকিওরিটিকে জানিয়েই যেতে হোতো।

    প্পনকে কাঁচকলা - আমাদের এখনো অর্ডার আসেনি!

    আমাদের আপিসে তো বহুদিন থেকেই আওয়ার সিস্টেম - হপ্তায় 8.5 X 5 ঘন্টা অ্যাটেন্ডেন্স থাকলে আর কেউ কিছু ক'বে না! এইসব ঝামেলা নাই - অবিশ্যি মোদী হনুমান এর পর কি করবে তা বলা যায় না!
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৫258952
  • আরেঃ ! এটা এতক্ষণে দেখলুম ঃ)
    'অন্য দিকে, যাদবপুরের আন্দোলনকারীদের পক্ষে বিশ্বের ১০০ শহরে প্রতিবাদ দিবস পালন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ‘কেন্দ্রের বিজেপি সরকারের উস্কানিতেই আন্দোলন দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ প্রবাসীদের কাছে এমন বার্তা দেওয়া হচ্ছে, যেন বাংলায় সর্বনাশ হয়ে গেছে৷'
  • সে | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৩258950
  • IIM জোকাতে তো দিব্যি ঢুকেছি এবছর জানুয়ারীতে। একদম বহিরাগত হয়েই। ক্যান্টিনে খেলাম। কই বাউণ্ডারীতে কেও আটকায় নি তো। কার্ড ও ছিলো না সঙ্গে।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৩258951
  • TIFR এ তো আমরা বহুদিন ধরে টানা বিক্ষোভ দেখিয়েছিলাম। ক্যান্টিন, গেট থেকে শুরু করে ডিরেক্টরের রুম সর্বত্র। এখন অন্য নিয়ম চালু হয়ে থাকলে জানিনা।
  • T | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২০258949
  • সেটা IISc তেই। পাবলিক কর্তৃপক্ষের কাছে গিয়ে বলেছে পার্মিশন দিন। বলেছে দেবো না। বেসিক্যালি ঝুটঝামেলা এড়াতে। তো, তাতে কি বিক্ষোভ আটকেছে নাকি। আমরা জিমখানাতেই (সেটা আইয়াইএসসির এক্তিয়ারের মধ্যেই পড়ে) বিক্ষোভ দেখালাম তো। মেসফি বাড়ানো নিয়ে প্রচুর বিক্ষোভ হয়েছে, কোনটাতেই কেউ কর্তৃপক্ষের পারমিশন নেওয়ার প্রয়োজন বোধকরে নি। কর্তৃপক্ষও, কেন পারমিশন নাও নি, সেই বলে বাওয়ালও দেয় নি, বা আন্দোলনের লিগ্যালিটি নিয়ে প্রশ্ন তোলেনি। অধ্যাপকরাও মাইনে বাড়ানো নিয়ে অবস্থান বিক্ষোভ করেছেন। সেই সময়েও কেউ এসবের পারমিশন নেয় নি। বেশ কিছু মোমবাতি মিছিল হয়েছে। নন্দীগ্রাম কান্ডের সময়ও হয়েছে।

    এইসব একটা স্বাধীন দেশে হয় নাকি। অ্যাজিটেশনের জন্য পারমিশন নিতে হবে? ফুঃ
  • সে | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৬258948
  • বুঝলাম।
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৪258947
  • হ্যাঁ, বাউন্ডারী ওয়াল আছে। গেটে কার্ড সোয়ইপ করাতে হয়। ল্যাবের চাবি যার যার অ্যাকসেস দরকার তার কাছে দেওয়া থাকে। ক্লাসরুমের চাবি সিকিওরিটির থেকে নিই।
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৩258946
  • T সেদিন যে ইন্স্টিটুটের কথা বললেন যেখানে কর্তৃপক্ষ পার্মিশন দেয়নি যাদবপুর ইস্যুতে মিছিল করার সেটা কোন জায়গা? (ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেলে উত্তর না দিলে অসুবিধে নেই।)
  • T | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১২258945
  • ইউনির কি চারধারে পাঁচিল তোলা? নাকি ডিপার্ট্মেন্টে বা ল্যাবে কার্ড সোয়াপ করে ঢুকতে হয়?
  • Reshmi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১১258943
  • কেসচাদের অ্যাটেনডেন্স নিয়ে কড়াকড়ি এতদিন ছিল না বুঝি? কি কান্ড!
    আমাদের তো সেই কব্বে থেকেই এসব লাগু, মোদী তখন স্বপ্নেও গদীতে বসার কথা ভাবেনি বোধহয়। বহু জনতা যাদের অফিসে আসা/যাওয়ার সময়ের কোন ঠিক ঠিকানা ছিল না, এখন নিয়ম মানতে বাধ্য হয়। তবে টাইমে অফিসে এসে তারা কাজ করে কত উল্টে দিচ্ছে সেটা অন্য প্রশ্ন।
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১১258944
  • হ্যাঁ, আমাদের ইউনিতে আইডি সোয়াইপ করেই ঢুকতে হয়।
  • সে | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৮258941
  • ইস্কুল কলেজের নিয়মাবলী ঠিক করে দেবে কোর্ট? বাঃ রে বাঃ!
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৮258942
  • সাপোর্টারও তো কম নেই, অপ্পন। ফেবুতে আমার দেয়াল দেখে এসো, মণিমুক্তো পাবে জনৈকা এক্স-ইনফোসিয়নের কাছ থেকে। সমস্ত ন্যাশনাল হলিডে ক্যানসেল করে যদি কাজ করানো যায়, তবেই নাকি দেশের জিডিপি পারক্যাপিটাইনকাম বৃদ্ধি পাবে, তবে আমাদের পুওর কন্ট্রি সুজলাসুফলাশস্যশ্যামলা হবে। :)
  • সে | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৭258939
  • হ্যাঁ কোয়ার্ক। শুধু ইয়োরোপে নয়, সোভিয়েত ইউনিয়নের মতো কড়া প্রহরার দেশেও দেখি নাই। এইতো হু আছেন কাজাখস্তানে, সেখানেও কি আইডি দেখিয়ে ঢুকতে হয় এখন? জানতে ইচ্ছে হচ্ছে। হু কিছু বলুন।
  • T | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৭258940
  • হ্যাঁ, IISc তে দেখানো যায়।
  • সে | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৫258937
  • কোথায় ম্যামি? কোথায়?
  • T | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৫258938
  • ধুর, এই অর্ডার হায়ার কোর্টে গেলেই কেটে যাবে। হাস্যকর। কোনটা বিক্ষোভ আর কোনটা বিক্ষোভ নয় সেসব ডিফাইন করা যায় নাকি! অরবিন্দভবনের সামনে জড়ো স্লোগান দেওয়ার পর কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই এটা কি করছ, তখন যদি বলে বিক্ষোভ প্রদর্শন নয়, এমনি চীৎকার করছি, তখন কি হবে। চাদ্দিকে একশো চুয়াল্লিশ দাগিয়ে দেবে? এই সব ইন্টারিম নির্দেশ ফির্দেশ টোটাল ধুর টাইপ।

    আর দেখলুম বিমলশংকর নন্দ কেসটা করেছিলেন। ইনি তো মস্ত বড় গুণধর। ঠিক আছে, ঢ্যামনামো করছে যখন তখন সেই রাস্তাতেই হোক। একটা ভালো উকিল ফুকিল নেই?
  • cb | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৩258936
  • ম্যামি ফিরে এয়েচেন মনে হল
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০২258935
  • IIT, IISC, TIFR এ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিক্ষোভ দেখানো যায়?
  • quark | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৭258934
  • সে'র পোস্টটা দেখার পরে সাহস ক'রে লিখি। ইওরোপে আম্মো ইস্কুল,কলেজ,ইউনিতে আইডির বালাই দেখিনি। তবে আমি খুবই কম দেখেছি বলেই আর রা কাড়িনি এতক্ষণ। হ্যাঁ রিসার্চ সেন্টারে আছে। কিন্তু সেতো অন্য ব্যাপার। স্কুল/কলেজ আর কর্মক্ষেত্র এক জিনিস নাকি?
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৬258933
  • কর্তৃপক্ষের অর্ডার দেওয়া মাপ অনুসারে বিক্ষোভ করতে হবে এখন থেকে ঃ)
  • T | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫১258931
  • "দুই বিচারপতি বলেছেন, কোনও অবস্থাতেই বিশ্ববিদ্যালয় চত্বরে যেখানে-সেখানে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে পারেন না। বিক্ষোভ দেখাতে গেলে চত্বরের বাইরে বা ক্যাম্পাসের মধ্যে কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া জায়গায় তা করতে হবে।" ---আজকের আবাপ।

    বোঝো! কে কোথায় বিক্ষোভ দেখাবে সেটা হাইকোর্ট স্থির করছে। এসব ঠিক করার এরা কে!
  • Arpan | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫১258932
  • জ্জিও। এই না হলে মোদী সরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত