এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৭258870
  • আধার ওয়েবসাইটে গিয়ে ই-আধার ডাউনলোড ক'রে নিন। ও ডেসপ্যাচ করা কবে আসবে ঠিক নেই।
  • lcm | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৫258868
  • বললাম না, গোলপার্কে সিটি কলেজে সকালে আমি ঢুকতে গেছিলাম - আটকে দিল - কে, কাকে চাই, কি দরকার - সব বিত্তান্তো বললাম - তবে ঢুকতে দিল - অবশ্য সিকিওরিটি নিজেই বয়ে নিয়ে গেল যার সঙ্গে দেখা করতে চাই তার কাছে।

    তো গর্মেন্ট সিটি কলেজে যদি এমন হয়, তাইলে সিটির অন্যান্য কলেজে হলে কি প্রবলেম?
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৫258869
  • তাহলে এনাদের ভোটগুলো কি ভাবে পড়ে? নাকি পড়ে না?
  • :-X | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৪258867
  • ও, আর আধার কার্ডের কথাও বলি - মাস চারেক আগে সেটা নাকি ডেসপ্যাচ হয়েছে। মাস ছয়েক পরে পেলেও পেতে পারি। নেহাত পাসপোর্টটা ছিলো বলে করেকম্মে খাচ্চ্চি।
  • :-X | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৩258866
  • ভোটার কার্ড নেই। সত্যিই নেই। অথচ লিস্টে নাম আছে। কার্ডের জন্যে বার চারেক নতুন অ্যাপ্লি নিয়ে ঘুরে বেরিয়ে তিনটে চটি নষ্ট হয়েছে, আনন্দবাবুকে ফোন করতে গিয়ে কানে ফোন ধরে রেখে হাতে আর কানে ফোস্কাও পড়েছে।
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫১258865
  • ও সিকি, তোমার মত লোকের তো আরো হাজারটা আই-ডি থাকবে। তোমাকে নিয়ে চিন্তা নেই। ন্যাড়াদা ঝাঁট দেওয়া মহিলার কথা বললেন। আমার ধারনা ওনার ভোটার কার্ড পার্টির স্বার্থেই থাকা উচিত।
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৯258863
  • ভোটার কার্ড না থাকলে ঐ মহিলা ভোট দেন কি করে? আর ভোটই যদি না দেন তাহলে ওনার বেঁচে থাকার প্রয়োজনটাই বা কি? ;-)

    সিরিয়াসলি, ভারতে সব প্রাপ্তবয়ষ্কের কাছে ভোটার কার্ড নেই? সত্যি?
  • ন্যাড়া | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৯258864
  • পিতিবাদী সত্ত্বা ফিরে আসতই, শুধু সুযোগের অপেক্ষায় ছিল।
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৭258862
  • আমার আবার ভোটার কার্ড নেই। আধার কার্ড আছে। চলবে?
  • ঐশিক | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৬258861
  • তাইলে যদুপুর আর তাসের দেশ এর মধে তফাত রইবে না?
  • h | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৫258858
  • #হোককলরব এ একটা উপকার হয়েছে, ন্যাড়া দার র পিতিবাদী সত্ত্বা ফিরে এসেছেন
  • ন্যাড়া | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৫258859
  • সবার কাছে আইডি আছে এ ব্যাপারে আমি সম্পূর্ণ সিওর নই। কূটকচালীর পরের ধাপ হবে কোন আইডি অ্যাক্সেপ্টেড। পার্টির মেম্বারশিপ কার্ড চলেগা? কর্পোরেট আইডি? নাকি গভর্মেন্ট-ইস্যুড হতে হবে? ই যে মহিলা অরবিন্দ-ভবন ঝাঁট দিয়ে পরিস্কার করতে আসেন, ওনার কি আইডি আছে?
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৪258857
  • অবশ্য এলসিএমদা যা বললেন সেটাই যদি মুখ্য উদ্দেশ্য হয়, নিয়ম ভাঙার আনন্দে নিয়ম ভাঙা, তাহলে কিছু বলার নেই।
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৩258856
  • যারা ভারতের নাগরিক নন, তাদের ভোটার কার্ডের বদলে অন্য আই-ডি দেখালেও হওয়া উচিত। ড্রাইভিং লাইসেন্স বা যে দেশের নাগরিক সে দেশের স্টেট আই-ডি, সেও না থাকলে পাসপোর্ট। আই-ডি দেখতে চাওয়ার অসুবিধেটা বুঝছি না।
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪১258855
  • কি হল আবার পাপোষের?
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪০258854
  • আই-ডি তো সবার কাছেই আছে। ভোটার কার্ড নেই? ভোটার কার্ড দেখিয়ে নাম এন্ট্রি করালেই হল। খুব জটিল কিছু তো নয়।
  • dd | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৮258853
  • আরেঃ। আপনেরা পাপোষ পালের খপোরটা জানেন্না বুঝি? টিভিও খোলেন্না ?
  • d | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৭258852
  • আরে পশ্চিমবঙ্গে কোনও কিছুই কেউ নির্দিষ্ট জায়গায় করতে রাজী নয়। ঐজন্য রাস্তাময় থুতুকাশিকফপিক ছড়িয়ে থাকে, বাড়ীতে শৌচালয়ের বদলে রাস্তার নর্দমাই বেশী পছন্দের
  • ন্যাড়া | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩২258851
  • আগেকার স্যান ফ্র্যানসিসকো এয়ারপোর্টে ওরকম একটা জায়গা ছিল। যে কেউ এসে যা খুশি নিয়ে প্রতিবাদ জানাতে পারত। তবে ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ। তো একদিন গিয়ে শুনলেন হয়্তো একজন ক্যালিফওর্নিয়া স্টেটে পিঁপড়েদের সংরক্ষণের দাবি জানাচ্ছে, পরেরদিন গিয়ে দেখলেন কেউ সাউথ কোরিয়ার সরকার কেন কিমচির দামে কন্ট্রোল করছে না সে নিয়ে জ্বালাময়ী ভাষণ দিচ্ছে। হুঁ হুঁ বাওয়া, ফ্রি স্পিচের দেশ বলে কথা! নতুন এয়ারপোর্ট হবার পরে সেই জায়গাটা কোথায় হয়েছে ভগা জানে।

    আইডি-ফাইডি সব ঠিক আছে, কিন্তু প্রাক্তনী হিসেবে আমি কি করে ঢুকব? বা আমার খুড়ো, যিনি ভারতের নাগরিক তথা ট্যাক্সপেয়ার - তিনি কেন ট্যাক্সোর পয়সায় তৈরি বিশ্ববিদ্যালয়ে - যদি না সেটা স্পেশাল সিকিউরিটি জোন হয় - ঢুকতে পারবেন না?
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৯258850
  • বিক্ষোভ দেখাবার নির্দিষ্ট জায়গা তো সব বড় শহরেই থাকে, সব বড় ইউনিতেও থাকে। ভারতে গুচ্ছ ব্যতিক্রম আছে জানি, কিন্তু সেগুলো ব্যতিক্রমই। আমাদের দিল্লিতেই যেমন বিক্ষোভ দেখাবার জন্য জায়গা হচ্ছে জন্তর মন্তরের পেছনের দিকটা। পুলিশকে একটা ইনফর্মেশন দিয়ে রাখলেই হয়। পুলিশ মানা করে না, মিডিয়ার লোকজনও হাজির থাকে ক্যামেরা বুম নিয়ে। তাতে বেশ দিব্য কাজ হয়। খবরেও আসে।

    বিটিডাব্ল্যু, আজ বিকেল চারটে থেকে জন্তর মন্তরের পেছনে হোককলরব সমাবেশ। দিল্লিতে যে যে আছেন, পারলে চলে আসুন। অমি নিজে অবশ্য পাঁচটার পরে যাবো।
  • lcm | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৪258849
  • হুচির কোশ্চেনের উত্তর আমি দেবোই। মোদ্দা কথা হল কোনো নিয়ম চলবে না। আইডি থাকলেও দেখাতে বললে দেখাবে না। গাছতলায় জমায়েত করতে বললে, কলতলায় গিয়ে স্লোগান দেবো।
    নিয়ম না ভাঙলে, নিয়ম তৈরীর কোনো মানেই হয় না। তা বলে ভেবো না, নিয়মহীন জগৎ চাই। নিয়মওয়ালা দুনিয়া চাই কিন্তু সে নিয়ম মানব না। নিয়ম থাকবে, নাম কা ওয়াস্তে।
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৭258848
  • কলকাতায় প্রেম করার ভালো জায়গা হল ঠান্ডা সিনেমা হল। যত বাজে সিনেমা হয় ততই ভালো, তাইলে ঝগড়াটাও করে নিতে পারেন। আর মেট্রোর সিঁড়ি।
  • :-X | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৫258847
  • বিক্ষোভ দেখানোর জন্যে জায়গা নির্দিষ্ট করে রাখার কথা শুনে বহুকাল আগে শোনা সেই দেওয়ালে লেখার জন্যে জায়গা নির্দিষ্ট করার গল্পটা মনে পড়লো।
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৬258846
  • হ্যাঁ হুচিটা কিচ্ছু জানে না। সার্ফ দিয়ে পেঁয়াজ আর আলু কাচতে হয়। নইলে আলুদ্দম ফস্সা হয় না।
  • d | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৪258845
  • জনৈক পুটকি ভাটে লিখেছেন দেখলাম কাল রাতে।

    গুচতে এখন পুটকির ছড়াছড়ি।
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৩258842
  • সে কি! প্যাপ স্মিয়ার না করালে অ্যামেরিকার ভিসা দিচ্ছে না নাকি?
    আর আমাকে কেউ সংক্ষেপে দুই-তিন কথায় বুঝিয়ে বলতে পারে, আই-ডি চেক করে বিশ্ববিদ্যালয়ে ঢুকলে কি কি বিপদ ঘটার আশঙ্কা? আর বিক্ষোভ প্রদর্শনের জন্য নির্দিষ্ট জায়গা থাকলেই বা কিসের ক্ষতি? অনেক ভালো ভালো ইউনিতেই তো এই বন্দোবস্ত আছে। আমার তো কাগজ পড়ে প্রস্তাবগুলো খারাপ কিছু লাগল না। ওদিকে দেখছি কাল রাতে এই নিয়ে প্রচুর ভাট হয়েছে!!
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৩258843
  • ফ্রিতে প্যাপ স্মিয়ার করে দ্যায় আম্রিগা যেতে গেলে? কই আমায় কল্লো না তো?
  • byaang | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৩258844
  • সার্ফ দিয়ে মোটেই ডিম কাচে না। ভীম দিয়ে ডিম মাজে।
  • byaang | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:০২258841
  • অ্যাঁ খাইসে। এটা কোথায় দেখলে দমু? এই খবরটা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত