এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৩৩258630
  • দ এককের পোস্ট পড়েছি। কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রী প্রোমোট করতে মঙ্গল অবধি যান পাঠাতে হবে কেন। অদ্দুর যাবার বাসনা তৈরি হতে দেরি আছে। বরং আউটার স্পেসে একটা চক্কর দিয়ে ঘুরিয়ে আনার জন্য বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে বরাত দিলেই তো হয়। সেই টেকনলজি অলরেডি অ্যাভেইলেবল। তার জন্য মঙ্গলে পাঠানোর দরকার নেই। এইসব আর কি।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:২৭258629
  • ভেতরে কোথাও একটা সমস্যা আছে যেটা এই "স্বাধীনতা / অধিকার " অমুক তমুকের বাইরের গল্প | এইসব অকারণ গল্প তোলা হচ্ছে বলে লজিক দিতে হচ্ছে | যাঁরা এই পাতার পর পাতা ভাষণ দেখে ভাবছেন গান্ডু টা কিছু বোঝেনা তাঁরা ঠিকই ভাবছেন। কারণ তাঁদের বগলের তলায় লুকিয়ে রাখা কারণ টা সত্যি বুঝিনা :) এবং ওটা সামনে না আনা অবধি ইচ্ছে করেই এই লাইনে বলে যাবো !
  • d | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:২৪258628
  • *কিন্তু আইডি কার্ড আর সিসিটিভি তে একটা পাঁচিলঘেরা ক্যাম্পাসে সমস্যাই বা কী?
  • d | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:২৩258627
  • উরিম্মাহ!

    কিন্তু আইডি কার্ড আর সিসিটিভি তেচিলঘেরা ক্যাম্পাসে সমস্যাই বা কী? একটা পাঁ
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:১৯258626
  • তাহলে পুলিশের কাছে জান কেন ? কেন কোর্ট ? কেন RTI নিয়ে এত চেঁচামেচি ? ক্ষমতা যার অস্ত্র তার এই কথাটার মানে কখনই একটা জায়গায় ক্ষমতাকে কেন্দ্রীভূত করে রাখা নয়। কমপ্লিট বাজে লজিক :))) এটা একটা ইন্ডিকেশন যে তুমিও হাতে ক্ষমতা তুলে নেওয়ার চেষ্টা করো। এই ফেতালিস্মকে রাজনীতি বলেন :) কাল যা "আঁখো দেখি " ছিল আজ তাই সার্ভায়লেনস। নতুন কিচ্ছু না। নতুন টেকনোলজি দেখলে বাঙালি এঁড়ে না বকনা চিনতে পারেনা। ব্যাস। কিছু পাল্টাচ্চেনা। টুলস উন্নত হচ্ছে শুধু। স্টেট যখন মিলিটারী বাড়ায় -দামী বন্দুক কেনে তখন আপনাকেও স্টেট এর এগেইনস্ট এ বন্দুক চালাবার অধিকার দেয় না। ইভেন আমেরিকাও দেয়না। কিন্তু সার্ভায়ল্যানস এই জায়গা টাকে আগের তুলনায় অনেক বেশি ইকুয়ালায়স করে। বন্দুকের বিরুদ্ধে দাঁড়িয়ে ছাগলের মত চেঁচিয়ে গান গাওয়া ভালো না স্টেট যে এলগরিদ্মিক সিস্টেম দিয়ে সেন্ট্রাল প্ল্যানিং করার চেষ্টা করছে সেটাকে প্রাইভেট জুডিশিয়াল / সার্ভায়ল্যান্ট ইন্স্তিতিউশোন দিয়ে আঘাত করা ভালো ? সেই পথে হাঁটলে আজ নয় কাল স্টেট মেনে নিতে বাধ্য হবে। পুরো লড়াই টা ব্রুটাল ফোর্সের জায়গায় না থেকে অনেক সেরিব্রাল হবে | মাল্টিপল প্রাইভেট পার্টির স্বার্থ জুড়ে বেটার ডিসিশন আসবে। আপনাদের মুশকিল হচ্ছে মাঝখানে একটা ডিভাইন এনটিটি বসিয়ে রেখেছেন যেটাকে প্রাইভেট পার্টি দিয়ে ভাঙ্গতে ভয় পাচ্ছেন। এদিকে সেই ডিভাইন এনটিটি ধরে ক্যালালে কান্নাকাটি-কবিতাবাজি ছাড়া বেসিকালি কিচ্ছু করার নেই। এভাবে হয়না। মাল্টিপল ইন্টারেস্ট কে অপেনলি খেলতে দেওয়া ছাড়া পথ নেই। এটিএম এর ফুটেজ আমাকে দেখতে দেয়না কারণ ওই মাঝখানের ঘট টা। প্রাইভেট জুডিশিয়াল ইন্স্তিতিউশোন গড়ে ওঠেনি। উঠলেই চ্যালেঞ্জ করা যেত। সেখানে আবার ভয় পাবেন যে গরীব মানুষের তাহলে কী হবে তারা কী ওসব এফোর্ড করতে পারবে ? তাহলে আর কী ভিক্ষানীতি চলুক। গরু দুধ দিক এবং যথেচ্ছ চান্ট মারুক। এত কথা বলতে হচ্ছে এটাই চরম আশ্চর্যের। বেসিকালি কিছুই হচ্ছেনা টুল এডভান্সমেন্ট হচ্ছে। কোথায় সেটা যাতে ডি সেন্ত্রালায়স করা যায় সেই কথা ভাববো না কান্নাকাটি না বাবা করোনা। মাঝখান থেকে যা হবার টা হবে এবং ওই ভিক্খাদাতা ইশ্বরের শক্তি বাড়বে।
  • /\ | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৩258625
  • "অস্ত্র তো সবার। ছড়ি টা ঘোরাতে শিখতে হবে। " - নাঃ। ক্ষমতার কোনো তত্ত্ব থেকেই এই খানে পৌঁছতে পারবে না। ক্ষমতা যার অস্ত্র তার। সার্ভেয়্লেন্স সর্বদাই অথরিটির হাতেই অস্ত্র। ছাত্রদেরই মনিটর করা হবে। মমতা বা পুলিশ কমান্ডো র‌্যাফ যেদিন ক্যাম্পাসে ঢুকবে গেটে নাম ঠিকানা লিখে গেটপাস নিয়ে ঢুকবে না। ভিসির কাছে শঙ্কু, পার্থ বা মমতা কি ইন্স্ট্রাকশন দিচ্ছে সেগুলো ইলেক্টেড বা বিরোধী কোনো স্টুডেন্ট ইউনিয়নের কাছেই ট্রান্সপারেন্ট থাকবে না। কিন্তু প্রেসি থেকে দুটো ছেলে জেইউ তে ঢুকলেই খবর যাবে, নজর রাখা হবে। অথরিটির মতো ছাত্ররা তাদের প্রতিনিধিকে গেটে মাইনে দিয়ে বসিয়ে রাখতে পারবে না, সকলেরই পরিচয় সত্যিই নোট করা হচ্ছে কিনা এটা ছাত্ররা কখনোই এনসিওর করতে পারবে না। বাজে হেজিয়ে লাভ কি, যে কোনো এটিএম কাউন্টারের সিসিটিভি থেকে কোনো ফলস ট্রানজ্যাকশনের ডেট/টাইম স্ট্যাম্পের হিসেবে সিসিটিভি ফুটেজ চেয়ে দেখুন। সব কিছু সবার কাছে টুলস নয়। ক্ষমতা যাদের হাতে শুধু তাদের হাতেই সেটা টুলস।
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫০258624
  • আমিও সার্ভেইল্যান্সের পক্ষে - ক্যাম্পাসে কার্ড সোয়াইপিং করে ঢুকলে আর সিসিটিভি সার্ভেইল্যান্স থাকলেই কি স্বাধীনতায় হস্তক্ষেপ হয় নাকি? এতে তো খারাপ লোকেদেরই অসুবিধে হবার কথা।
  • Ekak | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৩258623
  • তাপস
    না, আমি প্যানঅপ্তিকান কে পিপলস সার্ভায়ল্যানস দিয়ে আঘাত করার পক্ষে। আমার কাছে এটা একটা ফিউচার ওয়ার্ল্ড টুল যাকে কাজে লাগাবার অধিকার সবার আছে। আমার তোমার সবার। স্টেট যেমন আমার পেছনে সিসিটিভি লাগাতে পারে তেমনি আমিও স্টেট পার্সোনেল এর সঙ্গে বাতচিত করার সময় ক্যামেরা o রেকর্ডার অন রাখতে পারি।
    মুশকিল হচ্ছে এটা নতুন কিচ্ছু না। সভ্যতা এভাবেই এগিয়েছে। আমরা যে কোর্টে "প্রমান " হিসেবে ডকুমেন্ট পেশ করি সেগুলো কি ? এই যে /\ বললেন, একক অমুক জায়গায় এই বলে এখানে এই বলছে এর মানে কি ? এটা তো সার্ভায়ল্যানস। আমি যা করছি দকুম্নেতেদ হচ্ছে। আমি আন্সারেব্ল থাকছি। প্যান অপ্তিকান বলো বা পুলিশ স্টেট বলো এগুলো মাথাচাড়া দিয়েছে কারণ আমরা অস্ত্র চিনতে পারিনি। ব্যবহার বুঝতে পারিনি। ফলে ক্ষমতাবান সেই অস্ত্রে আগে চিনে আমাদের ওপর ছড়ি ঘোরাচ্ছে। কিন্তু অস্ত্র তো সবার। ছড়ি টা ঘোরাতে শিখতে হবে। না না চাইনা যত করব তত ওদের সুবিধে হবে। বরং রাজনীতির দাবি হোক এভরিবডি শুড হ্যাভ পাওয়ার টু বি সার্ভায়ল্যান্ট।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩১258622
  • আবার গুলোচ্ছে। দেখুন আপনি খালিগায়ে ঘুরলেন না জামা পরে এটা নিয়ে স্টেট এর মাথাব্যথা কেন জানেন ? স্টেট কেন রিএকটিভ সিকীয়রিটি সিস্টেম থেকে সরে প্রতেক্সনিস্ট সিস্টেম এর দিকে যাচ্ছে ? যদি সর্বক্ষণ আপনাকে ট্র্যাক করা যেত যে খালিগায়ে ঘুরলে কেও কোনো প্রবলেম করবেনা তাহলে স্টেট এর বোয়ে গেছিল মরালিটি নিয়ে মাথা ঘামাতে | এই রিগ্রেসিভ যুক্তিগুলো স্টেট দেয় কারণ সে টেকনিকালি প্রটেকট করতে না পেরে মরালী এন্ক্যাপ্সুল করার চেষ্টা করে | যাতে এরকম ঘটনা না ঘটে। এটা বাবা মায়েরাও করেন। একটা বাচ্চার মধ্যে গুচ্ছের লজিক প্রিয়েম্প্তিভ্লি ঢুকিয়ে দেন যাতে ট্রাবল সিচুএশন ক্রিয়েট না হয়। আদিমকালের চিন্তাভাবনা এসব। এই করতে গিয়েই রিগ্রেসিভ মেন্টালিটির চাষ হয়। সার্ভায়ল্যান্ট সিস্টেমে এই আগে থেকে এটা করোনা ওখানে যেওনা এদিকে তাকিয়না বলার দরকার হয়না। দিস সিস্টেম ইস কয়ায়ত কনফিডেন্ট যে যতক্ষণ না আপনি কোনো গোল পাকাবার চেষ্টা করছেন ততক্ষণ জ্ঞানবাজি করার দরকার নেই। আর শুধু স্কুল তো নয় আমি সর্বর্ত্রই সার্ভায়ল্যানস এর পক্ষে। যাতে বেটার প্রটেকশন দেওয়া যায়। বেটার ডেটা আসে। বেটার ডিসিশন নেওয়া যায়। নির্দোষ শাস্তি না পায়। স্টেট এবং ইন্ডিভিজুয়াল দুজনেই পরস্পরকে একটা ট্যানজিবল জায়গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতে পারে। পুলিশ ফলস কেস দিতে না পারে। সারকামস্ত্যান্শিয়াল এভিডেন্স নামক ছাগলামি মিনিমায়স হয়। গ্রে এরিয়া গুলো আরও স্পষ্ট হয়।
  • তাপস | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২৩258621
  • এককের বোধহয় প্যান অপটিক্যান নিয়ে সমস্যা নেই। যদ্দুর বুঝেছি।
  • সিকি | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২২258620
  • রেশমীকে দেখলে আমিও এক্স-স্টুডেন্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারি। :)
  • Kaju | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৮258619
  • নকু-র কথা উঠল যখন, রবিবারের আবাপ-তে নিরুপম সোমের লেখাটা পড়েছিলেন? এটা কি সত্যি যে অনেক নির্দোষ লোককেই ছুরি দিয়ে কুপিয়ে খুন করত? আবার বন্দুক নয় কারণ এলিটিজমকে প্রশ্রয় দেয়া হবে বলে। অনেক স্কুলও জ্বালিয়ে দিয়েছিল সে তো শুনেছি। রেড বুক পড়াতে রাজি না হওয়ায় আমার দাদুর স্কুলের লাইব্রেরি আগুন লাগিয়ে ছাইয়ের গাদা করে দিয়েছিল মায়ের কছেই শুনেছি।

    তো এগুলোর কোনো জাস্টিফিকেশন? এনকাউন্টারে নকু মারা তো এখনও দেখানো হয়, 'কিছু-বা গলির কোণে অ্যাসফল্ট রাজপথে / সোনার ছেলেরা ছারখার'...কিন্তু উল্টোদিকে এগুলো তো বলা হয় না?

    অন্য আলোচনা হচ্ছে, কিন্তু এটা মাঝখানে জিগেস করে গেলাম।
  • /\ | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৫258618
  • ও। তা পোষাক আশাক, সামাজিক বাধা নিষেধ নিয়ম ও মরালিটি প্রভৃতি নিয়েও একই দাবি তো? আরেকটু হোক। পুলিশ স্টেট বেশি দূরে নেই। স্টুডেন্ট পলিটিক্স নিয়ে কি বক্তব্য? সেনেটে নির্বাচিত ছাত্র প্রতিনিধিই যথেষ্ট তো? শুধু কলেজ কেন, স্কুল, স্টেশন, বাজার, পুজো প্যাণ্ডেল, ফুটপাথ ঠিক কোথায় সার্ভেইলেন্সের পক্ষে যথেষ্ট যুক্তি নেই? অপদার্থ ভিসি ও শিক্ষাক্ষেত্রে পলিটিকাল কন্ট্রোলের দরুণ ছাত্রবিক্ষোভের এসকেপ রুট দাঁড়াচ্ছে "বহিরাগত" থিয়োরি আর সার্ভেইলেন্স? চমৎকার।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৭258617
  • যে নকু রা এককালে বলেছিলো শুধু তীর ধনুক নিয়ে লড়া উচিত কারণ ওটাই প্রান্তিকের হাতিয়ার তারা আবার সেই ভুল করছে। অস্ত্রের কোনো রং হয়না। যে তোলে তার হাতিয়ার। আপনি তীর ধনুক তুলেছেন বলে উল্টোদিকের লোক কালাশনিকভ ধরবেনা এমন নয়। বরং আপনিও অস্ত্র ধরুন। ঐটাই ফিরিয়ে দিন স্টেট কে।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৪258616
  • আমি শুধু স্টেট না ইন্ডিভিজুয়াল পাবলিকের হাতে সার্ভায়ল্যানস পাওয়ার দেওয়ার পক্ষে। যে যেখানে যত দুর্নীতি দেখছে, পুলিশ ঘুষ খাচ্ছে, মন্ত্রী মিথ্যে আশ্বাস দিচ্ছে সব ভিডিও করুক রেকর্ড করুক। পাবলিক ডোমেইন এ তুলে দিক। এটা একটা অস্ত্র এবং অস্ত্রটা শুধু স্টেট এর বাপের সম্পত্তি না।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫৭258615
  • /\

    আরে "বিপদ" নিয়ে আমি ভবিষ্যতেও বলব। ধরেন আপনি একটা কেক নিয়ে এসে আমারে কইলেন চল ভাগ করে খাই। এবার আমি বদমায়েসী করে ছোটো বড় ভাগ কল্লুম। আপনি চেঁচামিছি করাতে আমি প্রস্তাব দিলুম বেশ চল দাঁড়িপাল্লায় মাপি। এবার আমার শয়তানি করে একটা পাল্লার তলায় চুম্বক রেখে দিলুম। আপনি সেটা দেখতে পেয়ে চেঁচালেন। এবার আমি সমান ওজনে ভাগ করলুম কিন্তু চেরি গুলো বেশি আমার দিকে | আপনি আবার চেঁচালেন। আমি বল্লুম চলো শুধু ওজন না ক্যালকুলাস এপ্লাই করি। ডেনসিটি - ইন্গ্রেদিয়েন্ট এসব ভাগ হোক। এইভাবে এগোতে থাকছে।

    একটা জিনিস টের পাচ্ছেন ? যত টেকনোলজি আসছে / যত সার্ভায়ল্যান্ট ইন্টারফিয়ারেন্স হচ্ছে তত আমি ধ্যাম্নামি করার সঙ্গে সঙ্গে আপনার প্রতিবাদ করার ক্ষমতা বাড়ছে কারণ শোষণ টা ট্যানজিব্লি মাপতে পারছেন | চুম্বক টা দেখিয়ে চ্যালেঞ্জ করতে পারছেন | দেন্সিতির ফর্মুলা ঠিক আছে কিনা তাই নিয়ে মাথা গলাতে পারছেন। দিস ইস ফিউচার ওয়ার্ল্ড। আপনি যদি আমার প্রথমবার দাঁড়িপাল্লার প্রস্তাবেই চেন্চামিচি করে বলতেন না না দাঁড়িপাল্লার তলায় চুম্বক রাখা যায় অমুক অমুক দোকানদার রেখে ধরা পড়েছে আমি জানি বলে লিঙ্কের সমুদ্রে ঝাঁপিয়ে পরতেন তাহলে আলটিমেটলি কী হত ? সেই হাত দিয়ে কেক ছেঁড়াছিঁড়ি এবং কামড়াকামড়ি। এর মাঝখান থেকে কিছু লোক এসে "কেক কী করিয়া হাত দিয়া ছিঁড়িযা ভাগ করিতে হইবে " বলে নিজের আখের গোছাত। আলটিমেটলি জীবনেও কেকের বেটার ভাগ পেতেন না। রাষ্ট্র তো ঢ্যামনা ই হবে | সেটা নিয়ে বলবই। বিপদ ও থাকবে | সেটা নিয়ে সচেতন হন। বেটার দাঁড়িপাল্লা চান, বেটার ফর্মুলা চান। চাই না চাই না বলে চেন্চামিচি একচুয়ালি রাষ্ট্রের হাত শক্ত করে। যত ট্যানজিবিলিটি কম তত শাসকের সুবিধে শাসনের নামে হুলিগানিস্ম চালাবার।
  • Reshmi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫৫258614
  • তবে সত্যের খাতিরে এটাও জানিয়ে রাখি IISc তে আমাকে গেটে শুধু নাম ঠিকানা আর কার সঙ্গে দেখা করব সেটাই লিখতে বলেছিল, আমার কোন আইডি দেখতে চায়নি।
    তখন ডিউটি তে থাকা সিকিউরিটি বলল সে নাকি আমাকে এক্স-স্টুডেন্ট বলে চিনতে পেরেছে, আমি তো পুরো থ! বছর ১৫ আগে পাশ করেছি ঃ)
  • dd | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫৪258613
  • ধ্যাৎ।
    ইদিকেও নজোর দ্যান। পাড়ুই মামলায় হাইকোর্ট আবার ঠেসে দিয়েছে রাজ্য সরকারকে। কয়েছে অবিলম্বে সিবিআই করো। ইদিকে সারোদাও বসে নেই।

    ফলতঃ মিনিস্ট্রি যে কোনো সময় ফল কত্তে পারে, তখোন রাষ্ট্রপতির শাসোন বা সিবিআইএর শাসোন হতে পারে।

    সিবিআইপন্থী বুজী কারা কারা আছেন ? কোমোড় বাঁধুন, তৈরী হোন। গলা খাঁকারি দিন।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫১258612
  • এতক্ষণ তো সবাই বলছিল, এটা হলে পাণ্ডাকেও ঢুকতে দেওয়া হবেনা, পাণ্ডাও আটকে যাবে, তাই জিগাচ্ছিলুম।
  • Reshmi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫০258611
  • পাই, প্রপার অ্যাক্সেস কন্ট্রোল না হলে, মানে যার সঙ্গে দেখা করবে বলছে সিকিউরিটি তাকে ফোনে করে কনফার্ম করে তবেই ভিজিটর কে ভেতরে যেতে দেবে এরকম না হলে (এবং ইউনি তে এরকম হওয়াটা কঠিন, বিশেষতঃ ভিজিটর যদি কোন ছাত্র/ছাত্রীর সঙ্গে দেখা করতে আসে) অবশ্যই যে কেউ যা খুশী লিখে ঢুকে আসতেই পারে, কিন্তু সিকিউরিটি যদি তার আইডি দেখে নাম লিখে রাখে অ্যাট্লিস্ট এটা তো রেকর্ডেড থাকবে যে সে ঢুকেছিল।
    সিস্টেম ইম্প্লিমেন্ট তো হোক, বেটারমেন্ট করাই যাবে সদিচ্ছা থাকলে।
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৭258610
  • আটকাতে হবে না - ঢুকে ঝামেলা পাকালে সেটা ট্র্যাক্করা যাবে - তাপ্পর হাইকোর্টে জনস্বার্থ মামলা - এটাই তো প ব র রীতি এখন - মামলার আগে পুলিশে অভিযোগ পার্টটা এখন কোন কম্মের না!
  • /\ | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৩258609
  • একক ট্র্যাকিং, সার্ভেইলেন্স এর পক্ষে সওয়াল করছে? এই কদিন আগে না সব ব্যাপারে সরকার / রাষ্ট্রযন্ত্রের ইন্টারভেনশনের বিপদ নিয়ে বলছিল?
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪২258608
  • পান্ডার নিজের নামে ঢোকা আটকানো হবে কীসের ভিত্তিতে এখনো সে প্রশ্নের উঃ পেলাম না।
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৯258607
  • কেন? বহিরাগতদের আটকাতে ঃ)

    জো অ্যা, সবরকমের বহিরাগতরাই আটকাবে!

    তবে ভারতে আর কোন ইউনিতে বোধহয় নাই - আই আইটি, আইসার বা আইআইএসসি এগুলোতে বরাবরই আছে। এগুলোর নাম করলাম কারণ সে অর্থে এখানেও আন্ডারগ্রাড স্টুডেন্ট্স প্রচুর এখন!
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৭258606
  • ইন্ফ্লুএন্শিঅল রা সব জায়গাতেই ইন্ফ্কুএন্স খাটানোর চেষ্টা করবে | সেটা যে কোনো লেভেলে সত্যি | একটা লেভেলে আলাদা করে নয় | তাহলে তো দারোয়ান -সিকীয়রিটি ও তুলে দিতে হয় কারণ ওই ভাঙ্গা বন্দুক নিয়ে বসে থাকা পেটমোটা দারোয়ান এমপির ছেলে দেখলেই ছেড়ে দেবে। এগুলো কোনো যুক্তি বলে মনে করিনা | চেষ্টা করতে হবে সিস্টেম টাকে যত বেশি সম্ভব টেকনিকালি কন্ট্রোল করার যাতে পান্ডা অন্যের এক্সেস কার্ড নিয়ে ঢুকে ঝামেলা পাকালে তার মুভমেন্ট ট্র্যাক হয়। সেই "অন্য " কে ধরে পান্ডা অবধি পৌছনো যায়। সিসিটিভি বসুক। কন্ট্রোল রুমের দায়েত্ব যাতে সরাসরি কেন্দ্রীয় বাহিনীর হাতে থাকে সেটা নিয়ে চাপ দেওয়া হোক বরং | জুতো পরলে পায়ে ফোস্কা পরতে পারে বলে খালি পায়ে হাঁটবো এটা অদ্ভূত যুক্তি। বিশেষত যেখানে রাস্তায় কাঁচ পরে আছে আর বাকিদের পায়ে জুতো | ছেলেমেয়ে দের ওসকাবার আগে ভেবে দেখলে ভালো। ফিউচার ওয়ার্ল্ড সারভাইল্যান্ট সিস্টেম এর দিকেই যাচ্ছে | বিশাল মাস এবং কমপ্লেক্স নেচার অফ ট্রাবল কে অন্যভাবে কন্ট্রোল করা সম্ভব না | পেছন ফিরে হাঁটলে কোনো লাভ হবেনা |
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৪258605
  • হাই সিকিওরিটি রিসার্চ ল্যাবে এসবের তাও কোন মানে বুঝি দেদি, যাদবপুরের মত ইউনি ক্যাম্পাসে কী জন্য ? কাদের আটকাতে ?
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩২258600
  • এইটা দারুণ ব্ল্যাংকি!
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩২258601
  • আসলে আটকানোর লক্ষ্য তো পাণ্ডা এট আল নয়ও।
  • :-X | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩২258602
  • ও হ্যাঁ, ঠিক মত করতে পারলে করুক। কেমিক্যাল ডিপের আইসক্রীম কিনে খাওয়াব। কিন্তু মনে হয় না সম্ভব।
  • sswarnendu | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩২258603
  • ইউনিভার্সিটি আর রিসার্চ ইন্সটিটিউট এই দুটোর মধ্যে ধারনাগতভাবেই অনেক পার্থক্য
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত