এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩২258604
  • আরে সেজন্যই তো একক যা বল্লো - নিয়মটা প্রপারলি ইম্প্লিমেন্টেড হতে পারছে কিনা সেটা দেখা দরকার!

    পাই টিআইএফাঅরে কোনদিনই বেশী সিকিওরিটির কড়াকড়ি নেই - ক্যামেরা, মোবাইল দিব্বি অ্যালাওড - আমাকে প্রায়ই যেতে হয় - কোনদিনই চেক্করে না সিকিওরিটি। আমাদের এখানে এলে বুঝবে।

    তবে আমি সবসময়েই প্রপার নিয়মের পক্ষে। কার্ড স্ক্রাচিং, সিসিটিভি এগুলো থাকলে এরকম ভাবে যখন তখন শ্লীলতাহানির অভিযোগ কিছুটা হলেও রোখা যাবে!
  • Blank | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩১258599
  • হোয়াটসয়াপে ব্যাপক জিনিস পেলাম।
    মার্স থেকে পৃথিবীর অ্যাভারেজ ডিসট্যান্স ২২৫ মিলিয়ন কিমি। খরচ হয়েছে ৪৫০ কোটি টাকা। পার কিমি ২০ টাকা।
    ট্যাক্সি না নিয়ে ইসরোর স্পেসশিপ নিলেই হয়।
  • :-X | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩০258598
  • এত মিডিয়া গ্লেয়ারের সামনে দাঁড়িয়ে এরা যা ইচ্ছে বলে যাচ্ছে, যেখানে খুশি ঢুকে যাচ্ছে, কে পেরেছে আটকাতে? ক্ষ্যাপা ষাঁড়ের গলায় অ্যাকসেস কার্ড?
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৭258596
  • গেটে কার্ড স্ক্রাচ করে ঢুকতে হলে আর সিসিটিভি থাকলে সব পান্ডা ঠান্ডা হয়ে যাবে! অবাঞ্ছিত লোক আটকানোই তো ভালো! এতোগুলো ইন্স্টিট্যুটে যখন হতে পারছে, ইউনিগুলোতেও এগুলো হওয়া দরকার!
  • :-X | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৭258597
  • some are more equal...

    গেটের সিকিউরিটির বাবার ক্ষমতা হবে আরাবুল বা শঙ্কু বা খিস্তিকলিদের আটকানোর?
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৬258595
  • হাঃ, মনে পড়ে গেল টি আই এফ আরের সেই স্টিং অপারেশন, বজ্র আঁটুনি ফস্কা গেরো দেখানোর জন্য। অত্ত সিকিওরিটি, এদিকে ল্যাবে ল্যাবে ছবি তুলে মিডিয়ায় দেখিয়ে দিল !
    সে দিকে ক।
  • সে | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৩258594
  • উঁহু, কুংফু পান্ডা এতে আটকাবে না। তাদের জন্যে এক্সেপ্‌শান থাকবে। আরেফাইডির নিয়ম থাকলেও তা ই হবে। অন্যের আইডি নিয়ে ঢুকবে বা আইডি ছাড়াই। সাধারনের জন্যে বজ্র আঁটুনি ঠিক আছে, কিন্তু ইন্‌ফ্লুয়েন্শিয়ালদের জন্যে সব আঁটুনিই ফস্কা গেরো।
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২২258593
  • "কথা দেওয়ার" ট্র্যাক না রাখলেও হবে!
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৯258592
  • দে

    এক্স্যাক্টলি ! এরকম সিস্টেম কে হাত পা ছুঁড়ে বিরোধিতা না করে বরং যাতে আরও প্রপারলি ইম্প্লিমেন্তেদ হয় সেটা দেখতে হয়। এতে কুংফু পান্ডাও আটকাবে |
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৮258591
  • হ্যাঁ, কী কী কথা বললো, সেসবও রেকর্ড করে রাখা উচিত। একদম।
  • Blank | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৬258587
  • যে সব জায়গায় এরকম নিয়ম থাকে সেই সব জায়গায় গেটে ভোটার আইডি/ড্রাইভিং লাইসেন্স/প্যান বা অন্য কোনো পরিচয় পত্র দেখিয়ে, তার ডিটেলস খাতায় লিখে টেম্পোরারি আইডি কার্ড কালেক্ট করে ভেতরে ঢুকতে হয়।
  • sch | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৬258588
  • IISC তে টেররিস্ট এটাকের সাথে কি এই ছাত্র আন্দোলনের তুলনা হচ্ছে। মানে হাইকোর্টও বিশ্বাস করছে যে ভিশি'র প্রাণের ভয় ছিল। এটা হজম করা কঠিন
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৬258589
  • ইন ফ্যাক্ট এটা হলে কুংফু পান্ডাকেও ঢুকতে দেবেনা! ঃ)
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৬258590
  • সেই জন্যেই তো প্রপার এক্সেস কার্ড দরকার | RFID দরকার | এগুলো সস্তা। ইমপ্লিমেন্ট করাও বড় কোনো ব্যাপার নয় | কে ঢুকে কোথায় গিয়ে কথা দিয়ে বেরোলো পুরো ট্র্যাক রাখা উচিত।
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৪258586
  • জে ইউর উল্টোবাগেই আই এ সি এস বা কেমিক্যাল বায়োলজি ইন্স্টিট্যুট গুলোর সবেতেই তো এই একই নিয়ম। গেটে ভিজিটর্স বুকে নাম ধাম, কি কারণে এসেছি, কার সঙ্গে দেখা করবো সব লিখে রেখে ঢুকতে হয়। খারাপ কি! সমস্ত ইন্স্টিট্যুটেই এরকমই নিয়ম।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১২258585
  • রেশমীদি, 'যার-তার' কে আলাদা করার উপায় কী হবে ? তাঁরাও তো ভিকিটর হয়েই ঢুকতে পারেন !
  • Sri | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৮258583
  • কলকাতার এলিট শ্রেনীর প্রতিবাদ, সব এলিট ছাত্রছাত্রীদের মিছিল, সাধারন ঘরের ছেলে মেয়েরা বা সাধারন মানুষের নয় এই প্রতিবাদ ইত্যাদি ইত্যাদি বলে বলে যাদের গলা ভেঙে গেলো, তেনারা শ্রীরামপুর, চুঁচুড়া, বারাসাত, বরানগর, নৈহাটিতে একটি বার গিয়ে দেখে আসুন... সামনা সামনি দেখতে যদি ফাটে তবে ছবি গুলো দেখুন... চিন্তা নেই সামনা সামনি দেখলে আপনার যে ফাটছে সেটা সবাই বুঝতে পারলেও, ফটো দেখে ফাটার কেস টা খালি আপনিই টের পাবেন... তো নিশ্চিন্তে থাকুন আপনি আর গোপনে ফাটুক আপনারটা...
    ‪#‎Hokkolorob‬

  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৮258584
  • রেশমি, চেকিং আগে ছিল না একদমই। টেররিস্ট অ্যাটাকটা হওয়ার পর থেকে শুরু হয়েছে।
  • Reshmi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৯258582
  • এটা হওয়া কিন্তু দরকার ছিল। জানি ছাত্র-ছাত্রীদের পক্ষে মেনে নেওয়া মুশকিল, স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, কিন্তু অন্যভাবে ভাবলে, তাদের সুরক্ষার জন্যও তো ইউনিতে যার তার যথেচ্ছ প্রবেশ বন্ধ হওয়া উচিত।
    ভিজিটরদের জন্য নিশ্চয় অন্য কোন ব্যাবস্থা থাকবে। গেটে নাম লেখিয়ে ঢুকতে হবে বা ভিজিটর্স কার্ড ওই রকম কিছু।

    আমি যখন IISc তে পড়তাম, এই রকম কোন চেকিং গেটে ছিল না, কিন্তু গতবছর যখন ব্যাঙ্গালোর ট্রিপ এ ছেলেকে দেখাবার জন্য IISc গেলাম, তখন গেটে দিব্য নাম ধাম লিখে ঢুকতে হল।
    যেটা বলতে চাইছি দেশের আর সব প্রিমিয়ার ইনস্টিটিউটে যদি এই ব্যবস্থা থাকে তো জেইউতেই বা নয় কেন?
  • cm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৭258580
  • আইডি আর অ্যাকসেস কার্ড আলাদা বস্তু আর তাদের উদ্দেশ্য ও আলাদা।
  • sch | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৭258581
  • বেশ হলে খুব ভালো - বেশ অনেক দিন ওই চত্বরে কেটেছে তো...তাই প্রাকটিকাল অসুবিধেগুলো জানি অল্প স্বল্প। ভালো স্ট্রাকচারড সিস্টেম ভালো জিনিস
  • d | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৪258579
  • টেম্পোরারি অ্যাকসেস কার্ড ইস্যু করা আর কি এমন হাতিঘোড়া ব্যপার। সব অ্যাকসেস কন্ট্রোলড জায়গাতেই তার অপশান থাকে।
  • cm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৩258578
  • পোশাক এবং হোককলরবের কোরিলেশনের চেয়ে বেটার তর্কযোগ্য বিষয় হল হোক এবং হায় কলরবের অংশগ্রহণকারীদের শ্রেণীচরিত্রের পার্থক্য। পোষাক হয়ত কারু জন্য শ্রেণীচরিত্রের ইন্ডিকেটর।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫১258577
  • অধ্যাপক কে সিকীয়রিটি রুম থেকে কল করে সম্মতি নিয়ে টেম্পরারি এক্সেস ইস্যু করে দেবে | মানে এটা করা তো হাতি ঘোড়া কিছু নয় | যদি করতে চায় |
  • cm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫০258576
  • ব্বাঃ বেশ করেছে। অ্যাসেন্ডাসের ফুড কোর্টে খেতে গেলেও আইডি জমা রেখে ঢুকতে হয়। ভালো ডিটারান্ট।
  • sch | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৩258575
  • কোনো বাইরের লোক অধ্যাপকের সাথে দেখা করতে চাইলে আই কার্ড পাবে কোথা থেকে?
  • w | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪২258574
  • যাহ প্রেসি র ছানা দের কি হবে?
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৯258573
  • ফেবু গ্রুপ থেকে ঃ
    'Jadavpur University'r sob gate e police rakhar nirdesh dilo high court. er pashapashi nirdesh, sokolke identity card dekhie dhukte hobe. proyojone kortripokkho pulish university'r bhetore dakte parben. meeting -michhil er jonyo nirdisto jayga thik kore deoa hobe.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত