এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৫258570
  • হ্যাঁ, সেটা ঠিক। এরফলে যদি আরো কিছু টাকা বরাদ্দ হয় এই সব ক্ষেত্রে। ছেলেমেয়েগুলো একটু হাসি মুখে ঘুরুক।

    কিন্তু ইমিডীয়েট যেটা করা উচিত, সেটা হ'ল ভারতের যে সমস্ত ল্যাব যেগুলো ডিফেন্স সেক্টরের হাতে আছে, সব ইন্সটিট্যুশনের জন্য খুলে দিক। রেড টেপিজম সরিয়ে রেখে। আমি জানি যেমন, স্রেফ এই ধরুণ এন এ এল। কি পরিমাণ সব দামী ইন্সট্রুমেন্ট, টেস্ট ফেসিলিটি রয়েছে এখানে। এদিকে মুখে বলবে হ্যাঁ এসো, তারপর চাট্টে বাহানা দেখাবে। এসব বন্ধ করে টেস্ট ফেসিলিটি গুলো ছাত্রদের হাতে ছেড়ে দিক।

    চার ঘন্টার একটা উইন্ড টানেল টেস্টের জন্য আমাকে ছ মাস অপেক্ষা করতে হয়েছিল। কর্মীরা যারা কাজ করেন তারা বেশিরভাগ ব্যাপারটাকে দশটা পাঁচটার ছকে ফেলে নিয়েছেন। দেশের অন্যতম সেরা উইন্ড টানেল টেসট ফেসিলিটি কেন স্রেফ দিনে চার পাঁচ ঘন্টার জন্য খোলা থাকবে। তারপর ঢোকার সময় চেকিং এর ঘনঘটা! বাব্বা যেন আমরা টেররিস্ট। ঐ ভাবে হয় না। আমি লিখে দিতে পারি, এইসব ছাত্রদের হাতে ছেড়ে দিক। ভারত হু হু করে এগোবে।
  • Pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৪258569
  • লাইভ স্ট্রিমিঙ্গ চলছে।
  • সিকি | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫০258568
  • খুবই ছোট মুখে বড় কথা বলছি, আসলে বানান জিনিসটা আমার মাথায় ঘুরিয়ে পেঁচিয়ে বসে আছে।

    সমাস টমাস নয়। পাতি বানানের ব্যাপার। ইংরেজিতেই। Chandrayaan। এর বাংলা উচ্চারণ চন্দ্রযান। হিন্দিতে চন্দ্র"ইয়া"ন। চন্দ্রায়ন বা চান্দ্রায়ন হলে ইংরেজি বানানটা হত Chandraayan। ভালো করে দুটো বানান কমপেয়ার করে দ্যাখো, আলাদা। প্রজেক্টটার নাম চন্দ্রায়ন নয়, চন্দ্রযান।

    http://en.wikipedia.org/wiki/Chandrayaan-1

    http://en.wikipedia.org/wiki/Chandrayaan-2
  • নেতাই | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৮258567
  • মাপ করা আবার কী। সরি চাইলে ভেবে দেখা যেতে পারে।
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৪258566
  • মানে ঐ সমাস টমাস মাপ করে দেবেন, সেসব আমি ভুলে গেচি।
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৩258565
  • ইংরেজী বানান তো দুটোরই এক। চন্দ্রযান -- চাঁদে যাওয়ার যান। সেটা থোড়ি বানিয়েছে। চন্দ্রায়ন-- চন্দ্রের দিকে অয়ন। সেটা আমার প্রায় ঠিকঠাক মনে হয়। আমি চন্দ্রায়ন লিখি ঐ জন্য।
  • Ekak | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪০258564
  • আরে জিনগইস্ট দের কাজ ই গরিলার মত বুক চাপড়ানো। বাদ্দাও। তবে এটা এক দিক দিয়ে ভালো। কোনো একটা সাপোর্ট করার কারণ না পেলে এরা বিরোধিতা করবে। ফান্ড আটকাবে।
  • সিকি | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৯258563
  • মুনমুন সেন তো গামছা নিয়ে ব্যস্ত থাকেন।

    টি - ওটা চান্দ্রায়ন না চন্দ্রযান?
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৬258562
  • যা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেইরকমই প্রচার চলছে। আমেরিকা ছ বারের বার পেরেছে। আমরা প্রথম চোটেই বাজীমাত করেছি। আমরা হিরো। অদ্ভুত গাধার মতো কথাবার্তা। যা সমস্ত থিয়োরী, ইক্যুয়েশন, ডেটা মডেল, প্রযুক্তি, সমস্ত কিছুই ওদের তৈরী করা। ফেলিওর এসেছে, সেখান থেকে মডিফিকেশন করেছে টেকনোলজি, তারপর সেইসব প্রযুক্তি গোটা বিশ্বের কাছে ওপেন করে দিয়েছে। সেসব হয়েছে বলে আজকে আমরা তবু চেষ্টা করতে পেরেছি। আর ওদের হেল্পও ছিল প্রচুর। চান্দ্রায়ন মিশনেও তাই। সিজারকে সিজারের প্রাপ্য দিতেই হবে।

    যেখানে এইসব প্রযুক্তিগত সহায়তা পুরোমাত্রায় নেই সেখানে তো সব ছড়িয়ে বসে আছে। যেমন আজ বিশ বছর ধরে এল সি এ ডিজাইন হচ্ছে।
  • dd | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৪258561
  • মুন মুন সেন,আমাদের এম্পি, আমার বেচ মেট ছিলেন যদু পুরে। উনি কোনো বাইটান্নি ? কোনো সাংবাদিক ও ওনাকে তাড়া করেনি?

    এই এক বিপুল সুযোগ ছিলো কাঠি করবার।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৯258560
  • হ্যা, হরিদাস পালে থাকুক | হয় কী একসঙ্গে এতগুলো হক্কলোরব দেখলে লোকে আর খুলে পড়েনা।
  • হোককলরব | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৭258559
  • একক, সব একসঙ্গে রাখলে গুলিয়ে যেত বলে আলাদা আলাদা করে বিষয়ভিত্তিক লেখা একজায়গায় করা হয়েছে। কবিতা/গদ্য/স্টাটাস আপডেট/গান -এগুলো এখনও পর্যন্ত করা গেছে। ছবি/পোস্টার আর ভিডিও ও আলাদা করার কথা ভাবা হয়েছে। এটা তো আর্কাইভ করার চেষ্টা। সেই কারণে পরে কেউ খুঁজতে চাইলে, যাতে বিষয় অনুযায়ী খুঁজতে পারেন, সেই কথা ভেবে।

    আর toi হিসেবে যেটা করা হয়েছিল - সেটা ভুল করে, আশা করা যায় - ওটা ডুবে যাবে। ওখানে কেউ আপডেট না করলেই ভালো হয়। হরিদাস পালে গিয়ে আপডেট দিন - অনুরোধ।
  • dd | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৪258558
  • হট প্যান্ট পরে কেউ মিছিল করে নি তো - হোক্কলরবে। একটা মর্ফড পোস্টার এসেছিলো - এই পজ্জন্তো। হাপু পরা কোনো মে'র ছবি/ভিডিও ও আমি দেখি নি। একটা অস্পষ্টো ছবি ছিলো - মানে ফেসবুকেই দেখেছিলাম - একটা মে' (বোধয়) হাটুর উপরে মানে মিনি স্কার্ট পরে বেজায় চেল্লাচ্ছে।

    কিন্তু এহ বাহ্য। তক্কোটা তো মিনি/মাইক্রো স্কার্ট বা হাপু/হট পেন্টু নিয়ে নয়। এই লিনিয়ার ইকুয়েশন নিয়ে - মে'দের পোষাক আর হোক্কলরবের কো রিলেশন নিয়ে।

    তবে একক বাবু এটার উর্দ্ধে, জানি না তো লুংগী এবং ওকুপাই ওয়াল স্ট্রীট নিয়ে উনার ভাবনা কিরকোম।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৪258557
  • এটা তো পুরনো ফাইন্ডিং। প্রচুর টার যায় এসব খেলে। এইজন্যে ইলেকট্রিক গ্রিল ভালো।
  • d | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৫258556
  • ভেউউউ

  • সিকি | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৬258555
  • পাড়ুইকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। অনুব্রত মণ্ডলের মাথায় এইবারে অক্সিজেনের সাপ্লাই হবে আশা করি।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৪258554
  • ডিডি দা আমি কিন্তু হক্কলোরব বিরোধী :) এখানে বেশি লিখিনি। ফেবু গ্রুপে পরিস্কার ভাবে লিখেছি।
  • d | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩২258553
  • ওঃ আকা একদম পড়ে না। কেন লিখেইছে তো ভারতের ও আম্রিকার বিলিয়নেয়ারদের আম্রিকার চেয়ে কম খরচে ভারত স্পেসে বেড়াতে নিয়ে যাবে। স্পেস ট্র্যাভেল অ্যাজ আ সার্ভিস।

    যাও এবারে ঘুমাও
  • cm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩১258552
  • ডিডিদা চুপি চুপি হটু কে হাপু করে দিলেন যে!

    এদিকে সাহস করে হটের ওপরে আর কেউ যেতে পারলেনা।
  • aka | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৯258551
  • এককের লাস পোস্ট ট্যান গেল। মঙ্গল অভিযানের সাথে সার্ভিস ইন্ডাস্ট্রীর সম্পর্ক কি ভাবতে ভাবতে ঘুম উবে গেল।

    আর নেতাইকে থ্যাংকু।
  • dd | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৪258550
  • আমি গুনলাম, সর্ব মোট সতেরোটা হোক্কলরব বিষয়ক টই। একসাথে চলছে।

    আর আরেকটা তথ্য। দেখুন তো একক বাবু, কোনো থিউরী ফিট কত্তে পারেন কি না।

    যেমন দেখুন, এই গুচর পাতায় যারা অন্টি হোক্কলরব,তারা সকলেই মে'দের হাপু পরার বিরোধী। আর মিছিলের সাপ্ট্টাররা হাপু মাইন্ড করেন্না।

    অথচো ডাইরেক্ট কো রিলেশন তো নেই। এমন ও তো হতে পারতো যে "ভিসিকে এই মাটীতে কবর দিন কিন্তু প্লীজ হাপু না পরেই দিন"। বা "এখন আমি হাপু পরে লিখছি, এই মিছিল ও আন্দোলন পুরো থাডক্লাস একটা ঘটনা"।

    ক্যানো অমন হয় না?
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০৪258549
  • আর হ্যা, এই হক্কলোরব নিয়ে এতগুলো toi খোলার কী ছিল ?!!
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০২258548
  • মঙ্গলের খপর টা পেয়ে ভাল্লাগলো। সার্ভিস ইন্ডাস্ট্রির দিকে এক ধাপ। আরও ভালো এক্ষেত্রে রিসার্চ টাও এদেশেই। নির্ভরতা কমছে। এবার প্রাইভেট ইনভেস্টমেন্ট আশা করছি স্পেস ট্রাভেল এজেন্সি গড়ে তোলার স্বার্থে। প্রচুর বিলীয়নেয়ার আছে ইন্ডিয়াতে। তাদের পয়সায় ইতালিয়ান গাড়ি কোম্পানি বড়লোক হচ্ছে। ইন্ডিয়া ওই ইউএসে র বিসনেস মডেল ধরেই ইউএসের এ চে সস্তায় স্পেস ট্রাভেল করাতে পারবে বলে মনে হয়। এটলিস্ট চেষ্টা জারি থাকুক। বড় ইন্দাস্ত্রী হিসেবে গড়ে উঠলে এলায়েদ এর হাত ধরে বৃহত্তর ডেভেলপমেন্ট।
  • :-X | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৩258547
  • অভিজিত চক্রবর্তী যদি "সরি চান"?
  • Blank | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪১258546
  • কিন্তু এই বস্তুটা মঙ্গলে নামবে না !! শুধু এমনি ঘুরবে?
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৪258545
  • যাক কেউ অন্তত সরি ভেজে দ্যায়নি
  • নেতাই | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৮258544
  • এখানে উত্তর পাও কিনা দেখো দেখি আকাদা।
    http://tinyurl.com/kh2hrjk
  • aka | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৩258543
  • অর্বিটে কি ঘুরতে শুরু করেছে? সবাই অভিনন্দন জানাচ্ছে কিন্তু আপডেট দেখতে পারছি না।
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৭258542
  • টি দেখি সারারাত ধরে থিসিস জমা দেবার আনন্দে গপ্পো করেচে - গপ্পোগুলো তুলে রেখো কোথাও - ভারী ভালো হয়েছে। আর থিসিসের জন্য কনগ্রা!

    মঙ্গলযানের সাফল্যে ভারী আনন্দ পেইচি। টি একটু ডিটেলে লিখলে পারে এটা নিয়ে। কত কিছুই তো হয়না - এতো কম টাকায় ইসরো ভারী ভালো কাজ করেছে।

    হাজার হাজার কোটী টাকার কতো জনমোহিনী সমাজমুখী প্রকল্পও তো রয়েছে যা দিনের আলোর মুখ দেখে না জীবনে। তার অসাফল্যের দায় সেই সব প্রকল্পের রূপায়ণের দায়িত্বে থাকা লোকজনেদেরই। অন্ততঃ কিছু বিজ্ঞানীর দল নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু সার্থক প্রকল্প রূপায়ণ করে চলেছেন - এটা দেখতেও ভালো লাগে। স্বাস্থ্য, প্রতিরক্ষা এইসব খাতে হাজার হাজার কোটীর খরচের তুলনায় এই খরচ কিছুই না!
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫০258541
  • কাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত