এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • NIPA | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪২258540
  • হয়ত অনেকেরই দেখা / জানা ...
    তবুও শেয়ার করতে ইচ্ছে করছে আজ ..

    Published on Dec 3, 2013

  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৩258538
  • ঃ)
    ওখানে আপডেট দিতে থাকুন ঃ)
  • k | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৪258537
  • সরি চাইছি পাইদিদি।
    গুচ্ছ হোক্কলরবের মধ্যে খুঁজে দেখিনি। :-D
    আমি থাকব, যতক্ষন ফোনে আছে চার্জ.....
  • নেতাই | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৩258536
  • তাই ঠিক করেছি আমি সরি চাইবোনা।
  • নেতাই | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:২২258535
  • হ্যাঁ। কেলিয়ে পাট করে দেয়। বা পাট পাট করে ক্যালায়। এরম ই শুনেছি।
  • তাপস | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৯258534
  • এই তো অবস্থা। দেবীপক্ষ শুরু হলে, রন চাইলে না, যশ না, রূপ গুন কিছু না - সবাই সরি চাইলে ! এই জন্যেই মেয়েরা এত হত প্যান্ট পরে !
  • blank | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৫258533
  • খুব ঠ্যাঙ্গায় - আরো প্রাচীন প্রবাদ
  • blank | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৪258532
  • ব্যাঙ্গ দি রেগে গেলে চলে যায় না, ঠ্যাঙ্গায় - অরন্যের প্রাচীন প্রবাদ
  • নেতাই | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:১১258531
  • ফ্রোজেন তেমন ভালো লাগলোনা। ট্যাঙ্গল্ডের ধারেকাছে আসেনা। দেখি হাউ টু ট্রেইন ইওর ড্রাগন কেমন হয়।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৮258530
  • বারোটা থেকে শুরু। আপডেট টই পশ্য।
  • lcm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:০১258529
  • সিএম,
    না। ঐ MSR (Mars Sample Return) মিশন একটা আছে, কিন্তু এখনও বাস্তবায়িত হয় নি। কোনো রক বা সয়েল স্যাম্পেল ও আসে নি। বলছে খরচসাপেক্ষ।
  • lcm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৪258528
  • প্রায় ৪৩ বছর আগে, ১৯৭১-এ সোভিয়েত স্পেস প্রোগ্রামে প্রথম নেমেছিল মার্স-৩, মঙ্গল গ্রহের মাটিতে নামার সেকেন্ড কুড়ির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গল থেকে প্রথম ছবি এই মার্স-৩ ই পাঠিয়েছিল, কিন্তু ছবিটি পুরো আসে নি, ৭০ টি লাইনের মতন ট্রান্সমিট হয়েছিল।
  • k | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫০258527
  • আপনাদের সরি বিনিময় শেষ হলে একটু জানাবেন তো আজকের হোক্কলরব কনভেনশনটা কটা থেকে শুরু
  • kumu | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৭258526
  • সরি চাওয়া সকলের মাথায় ঘাঁট্টা।
  • cm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৯258524
  • মঙ্গল থেকে কি কেউ যান ফিরিয়ে আনতে পেরেছে?
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৯258525
  • ই রাম। লজ্জায় ঘ্যাঁচ করে মুন্ডু কাটা পড়ল। সরে পড়ছি।
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৬258523
  • সাড়ে ৪০০ কোটি-তে নামিয়ে থাকলে সত্যিই হ্যাটস অফ।
    তবে আমি মঙ্গলপন্থী না নারকেল গাছ পন্থী ঠিক ডিসাইড করতে পারচি না, বোধায় দুটো ই
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৩258522
  • ইসরো-কে পাঠিয়ে দিও। আমাদের কাছে তুমি-ই ইসরো :-)
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩০258521
  • ও অরণ্যদা, কনগ্র্যা আমায় দ্যান কেন? ও তো ইসরোর প্রাপ্য। অবশ্য উজ্জ্বল দিন। সব্বাইকে কনগ্র্যা।

    ব্যাং দি কি রেগে মেগে চলে গেল?
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:২২258520
  • টি, কনগ্রা, গ্রেট অ্যাচিভমেন্ট !
  • d | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:১৯258519
  • যা যাঃ
    একঘেয়ে হয়ে যাবে না? শুধু চাইলেই হবে? আমি দেবই দেব।
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:১৮258518
  • হ্যাঃ, হয়নি। সরি 'দিলে' হবে না, 'চাইতে' হবে।
  • d | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:১৫258516
  • আচ্ছা সবাই চাইছে, আমি কি ব্যাঙকে কয়েকটা 'সরি' দিয়ে যাব? দিই বরং। এই সুষেণ, টি ইত্যাদি ব্যাদড়া বালক বালিকাদের হয়ে কয়েকটা সরি দিয়ে গেলাম।
  • cm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:১১258514
  • নর্ম লার্সেনের WD-40 হলো কংক্রীট উদাহরণ। ভারি কাজের জিনিস, বিশেষ করে যারা জিনিসপত্তর পরিষ্কার করতে ভালোবাসেন
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:১১258515
  • মাত্র ৬৭ মিলিয়নে নামিয়েছে। লিন সিগমা প্রোজেক্ট অফ দ্য ইয়ার।
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:১০258513
  • "আমরা" মানে ভারত না। সমগ্র মানবজাতি।

    "দেখ আমরাও পারি" - ভুল কথা। ঠিক কথা হলো, দেখ মানুষ এভাবেও করতে পারে।

    "দেখ ভারতও পারে" - ভুল কথ। ঠিক কথা হলো, দেখ পৃথিবীবাসীও করতে পারে।

    আসলে আফ্রিকা মহাদেশ থেকে যখন আমরা বেরিয়ে এসেছি, তখনই আমাদের গন্তব্য ঠিক হয়ে গেছে - তারাদের দেশে। সেখানে পৌঁছতে গ্রহান্তরে যাত্রা তো শুধু প্রথম ধাপ মাত্র। আজকের এই সমস্ত অভিযানগুলো একটাই কথা শেখায়, আমরা এক জায়্গায় থেমে থাকিনি। কলম্বাস থেকে আমুন্ডসেন, নীল আর্মস্ট্রং, এই দীর্ঘ যাত্রাপথে আমাদের সহযাত্রী। এই যাত্রার এখনো অনেক বাকি। আগামী দিনের আরো অনেক অভিযাত্রী আমাদের হাতছনি দিয়ে ডাকছে। মঙ্গলযানকে শুভেচ্ছা জানাচ্ছে।

    আমরা মানে শুধু ভারতবাসী না। আমরা মানব সভ্যতা।
  • Bhagidaar | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:০২258512
  • ন্যাড়া | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:০১258510
  • আমিও অগা মাল, কিন্তু যদি ইউএসএ বা এমনকি পুরোন সোভিয়েত ইউনিয়ন দেখি, প্রচুর দৈনন্দিন প্রযুক্তি এসেছে স্পেস (আর ডিফেন্স - যার অনেকটাই স্পেসও) রিসার্চ থেকে। কমিউনিকেশন থেকে ফিউয়েল টেকনোলজি থেকে মিনিয়েচারাইজেশন থেকে সিকিউরিটি সিস্টেম ইত্যাদি। অবভিয়াসলি যাঁরা সত্যি জানেন অনেক ডিটেলে বলতে পারবেন। এটা এক।

    দুই হল, অনেক টেকনোলজিই বিদেশে তৈরি হয়ে গেছে। আবার সেটা তৈরি করা, যাকে বলে, রি-ইনভেন্টিং দা হুইল। কিন্তু সেখানেও গল্প আছে। ৯৭ না ৯৮ সালে ভারত পারমাণবিক বোমা ফাটাবার পর সব বিজ্ঞানে উন্নত দেশে স্যাংশন করেছিল। ফলে শুনেছি ডিফেন্সের সঙ্গে যোগ নেই এমন যন্ত্র বা টেকনোলজিও আসা বন্ধ হয়ে গেছিল। প্রচুর রিসার্চ ল্যাব স্ট্যান্ডস্টিল হয়ে পড়েছিল। কাজেই, ইনডিজিনিয়াস রিসার্চের একটা রাজনৈতিক আর কূটনৈতিক মূল্য আছে। কি যেন বলে, সার্বভৌম না কি, সেটা হওয়ার জন্যে।

    তিন, এই টেকনোলজিই কালে কালে ভারতের রেভেনিউ জেনেরেট করতে পারে। যেমন উপগ্রহ তোলার প্রযুক্তি দিয়ে ভারত অন্য দেশের উপগ্রহ সস্তায় তুলে বাজার ধরেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত