এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৫258420
  • কিন্তু শেষ অবধি কী হলো? "এ রাজ্যেতে নাহি রবে হিংসা অত্যাচার, যাও সবে নিজ নিজ কাজে" বলে দিল ?
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৪258419
  • আমি হাপ্প্যান্ট পরা মিছিলের থিম সং ভাবছি।
  • byaang | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৩258417
  • নাঃ চিড়বিড়ানিটা বেড়েই চলেছে। যেতেই হল।
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৩258418
  • আরে সেদিন দেখ্লুম এক আধুনিক যুবক লেখক এক ভুতের গপ্পো লিখেছেন, সেই গপ্পে এক ভুত লেখকের গাড়ী চড়ে চলছিলো, লেখকের বন্ধু সে। পরে জানা গেল সে নেই, সে ভুত।
    এই ক্লিশে বস্তু এখনো লোকে লিখছে?
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪২258416
  • ব্যাং ডোন্ট গো। আমি টিএর ফরে পার্সোনালভাবে সরি চাইছি।
  • byaang | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪১258415
  • আমি যখনতখন দেখছি আর শুনছি "সরি চাওয়া"টা।
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪০258414
  • হ্যা হ্যা হ্যা হ্যা...
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৯258411
  • ব্যাং, আমি এখনো সরি চাইছি শুনিনি, কোথাও পড়িও নি। পড়লে গিয়ে লেখকের টাকে দুম দুম করে আসবো। ঃ-)
  • byaang | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৯258412
  • ১ঃ৩৭ এর পোস্টের শেষ টা অসহ্য।
  • byaang | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৯258413
  • উফ্ফ্ফ। অসহ্য। গেলাম আমি।
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৮258410
  • একক, অভ্যেস না থাকলে কিছুই হয় না, এই যে একগোছা সুতোমাত্র কাঁধে ঝুলিয়ে কেবলই ধুতিমাত্র পরে বামুনরা সমস্ত পূজার্চনা করতেন, তরুণদেরও সেইভাবেই তৈরী করতেন-এটা কি সম্ভব হবে অভ্যাস না থাকলে? খালি পিঠে পিঁপড়া কামড়াবে, পেটে হাতে ছ্যঁকা লেগে যেতে পরে, ধুলাটুলাও, কেমন যেন সুড়সুড়ি লাগবে হাওয়াতেও-
    ঃ-)
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৭258409
  • না কই, এখন দেখতে পাচ্চি না। গেল কই। ইশ। হারিয়ে ফেললুম। সটান চেয়ে থাকা উচিত ছিল। সরি চাইছি।
  • byaang | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৩258408
  • প্রচন্ড খারাপ এই বেংলিশটা। আপনাদের কারুর গা চিড়বিড় করে না এই বেংলিশটা শুনলে?
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩২258407
  • তেরছা মুখ ঘুরেছে একটু? সোজা হয়েছে? টি?
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩০258406
  • আরেসেস মেয়েদের নেয়না। তাছাড়া হাপ্প্যান্টগুলো হাবিলদারদের। ও দিয়ে হবেনা। :-)
  • aka | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৮258405
  • মাপ চাওয়ার বেংলিশ হল সরি চাওয়া।
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৪258403
  • হ্যাঁ, শুনুন। আমি দেখতে পাচ্ছি। আগে একটা বিন্দু মতন ছিল। এখন আরো একটু পষ্ট হয়েছে। আ মরণ, ডানাদুটো গোটায় নি কেন। হড়বড় করে এগিয়ে আসছে। মুখটা একটু টেরছা করে ঘুরিয়ে রেখেছে। কিন্তু ও কিছু না।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৩258402
  • তাও বটে। এদিকে পড়লাম শাড়ির নাকি পা জোড়া। শাড়ি না গন্ডার কার পা জোড়া তখন থেকে ভেবে যাচ্ছি।

    এদিকে সিনিমাটা সেশ না হলে ঘুমুতে যেতেও পারছি না।
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫১258401
  • ওটাই তো টুইস্ট রে বাবা। :-)
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫০258400
  • ও বাপু ঈশেন, গরম পোশাক আর হট প্যান্ট এক হল নাকি?!
  • byaang | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৯258399
  • হ্যাঁ পাড় জোড়া দেওয়া। মিঠু লিখেছিল না, যে খুব ভারি হয়ে যায় বলে জোড়া দেওয়া পাড় বসায়। দোকানের মালিকও তাই বললেন।
  • kumu | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৭258397
  • পাড় জোড়া দেয়া নয় তো?
    স্বর্ণালী খুবি ভালোমানুষ।সে কি সিকিকে চাটুতে বসিয়ে রাখবে?
  • byaang | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৭258398
  • কুমুদি, সুকান্ত গঙ্গোপাধ্যায় লিখেছে "সরি চাওয়া" কথাটা? আমি আবার এনার লেখা পড়েছি কিনা, মনে করতে পারছি না। কিন্তু এই "সরি চাওয়া" কথাটা শুনলেই ব্রহ্মতালুতে রক্ত চড়ে যাচ্ছে।
  • byaang | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৪258396
  • হ্যাঁ কুমুদি, সে তো কবেই এসে গেছে। মা-কে দিয়েছি।
  • kumu | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৩258395
  • সরি/ক্ষমা চাওয়া 'সুকান্ত গঙ্গোর লেখায় থাকত।অ ব্যাং সেই গন্ডারশাড়ী কিনলে?
  • byaang | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪০258394
  • আচ্ছা আমার একটা খুব জরুরি প্রশ্ন আছে।
    "সরি চাইছি" মানে কী? প্রায়ই দেখি বিভিন্ন জায়্গায় "আমি আপনার কাছে সরি চাইছি", "আমি সরি চাইছি সবার কাছে" এই ধরণের কথাবার্তা। এর মানেটাই বা কী? আর উদ্ভবই বা হল কীভাবে?
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩৬258393
  • গরমের দেশে এমনিই লোকের হাপু আর হাতকাটা ঢোলা গেঞ্জি পরা উচিত। আর হাওয়াই চটি। মিছিলের পোশাক হবে সেইটাই।

    গরমের দেশের চাই গরম পোশাক। সিভিল সোসাইটি আন্দোলনে এইটাই আমার একমাত্র মৌলিক কাজ হবে।
  • Abhyu | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩৩258392
  • হাপু আর হাইহিল - দুটি একসঙ্গে পরে কাজ করতে পারলে বুঝি। কাজ না করে সোসেনের মত ওভেনে বাবু হয়ে বসে থাকলেও চলবে অবশ্যি।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৯258390
  • অভ্যেস না থাকলে হাপু পরা যায়না :))) যারা রেগুলার পরে তাদের একটু হাঁটুতে ঠোকা লাগা, ইদিক উদিক ঘসে যাওয়া অভ্যেস হয়ে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত