এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • blank | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৯:১৪258330
  • অবাক হতাম না যদি দেখতাম যাদবপুরে মদ গাজা নিয়ে বলছে বা ভিসির কি কষ্ট, ঘেরাও কি খারাপ এই সব বলছে।
    এর একটা ফ্যাক্ট টোটাল উল্টো বলছে। যারা বলছে তাদের মধ্যে কয়েকজন স্টুডেন্ট আর একজন প্রাইভেট টিউটার। আমি এটাতে অবাক !!
  • একক | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৯:১২258329
  • @কমন ম্যান
    একেবারেই তাই। আমিও এরকম বহু মানুষের সঙ্গে ট্রেনে দেলিপ্যাসেন্জারী করে, ঠেকে আড্ডা দিয়ে দেখেছি এনাদের কোনো সময় কম ইন্ফর্ম্দ মনে হয়েছে কোনো সময় যুক্তির অভাব কিন্তু অস্বাভাবিক বা অদ্ভূত কিছু মনে হয়নি। এটাই নরমাল জগৎ। এবং যদি এনাদের প্রাত্যহিক প্রয়োজন ও এক্স্পসারের জায়গা থেকে দেখি তাহলে বোঝা যায় কেও একচুল বোকা নন | যে জেমন মডেলের ত্রান্সিসটর তেমন ভাবে বেজে চলেছে |

    আর আমি একটা কমন এসিড টেস্ট বলতে পারি যদি কেও পার্সোনালি রেগে না যান :) গুরুতে বসে যখনই মনে হবে কী সাংঘাতিক ওই ওঈঈই মানুষগুলো আমার বা আমাদের এত সাধের বক্তব্য / থিওরি বুঝছেনা/ অন্য মানে করছে ওরা খ্হিই মানুষ ?

    আস্তে করে ল্যাপটপ -এর লীড টা ডাউন করুন। লম্বা শ্বাস নিন। নিজের বাবা-মা-কাকা-কাকু-পিসে-খুর্তুত মাসিমা -মাসতুত শ্বশুর এরকম কাওকে যোগার করে আপনার সাধের মতবাদ শোনান | জাস্ট রিয়েকশন নোট করুন। আবার একটা লম্বা শ্বাস (এটা এমনিতেই লম্বা হবে ) ফেলে গুরুতে এসে লিখুন :)
  • d | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৯:০২258328
  • আর ব্ল্যাঙ্কির এত্ত অবাকের কি হল? একক একদম ঠিক বলেছেন। আমিও তো এরকমই দেখেছি, হ্যাঁ নিউ টাউনেও।
  • d | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৮258327
  • এই সিন্ডিকেট বিজনেস ম্যানকে তো আমি চিনি। এই যে টেলিগ্রাফে ছবি দিয়েছে। কিন্তু আমি তো অন্য নাম জানি।

    কে কেলো কি কেলো!
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৬258325
  • লাথি মেরেছে দেখছি।

    আর মনে হল ব্ল্যাংকি সেদিন ওখানে ছিল। ঃ)
  • সিকি | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৬258326
  • এটা খুবই পরিচিত স্ক্রিপ্ট। সচরাচর ইউনি ক্যাম্পাসে পুলিশ ঢোকে না, এবং ছাত্ররাও সেটা জানে আর সেটা প্রয়োজনমত এনক্যাশ করে নেয়। পুলিশ ক্যাম্পাসে ঢুকবে না এটা জেনেই সম্ভাব্য ক্ল্যাশের সময়গুলোতে ছাত্ররা ইউনি ক্যাম্পাসের স্যাংচুয়ারির ভেতর থেকে পুলিশকে যথেচ্ছ গালিগালাজ করে। সর্বত্র। যাদপ্পুর কোনও ব্যতিক্রম নয়। পুলিশ জাস্ট খিস্তি খায় আর তাক করে ক্যাম্পাসের বাইরে কোন ছেলে পা রাখছে। খেলাটা চলতে থাকে যতক্ষণ স্ক্রিপ্ট অনুযায়ী এইটা চলে। স্ক্রিপ্টের বাইরে চলে গেলেই কেলো হয়। মানে পুলিশ যদি ক্যাম্পাসে ঢুকে পড়ে তখন তারাও মনের সুখে খার মেটায়।

    যাদপ্পুরে এই রকমই কিছু ঘটে গিয়ে থাকবে। ছাত্ররা টোটাল নিষ্পাপ, শুধুই গান গাইছিল, পুলিশকে প্রভোক করে নি, এইটা আমি মানতে পারছি না।

    তবে ঐ আর কি, সবকিছুর পরেও ঐ ব্রুটালিটি আমি মেনে নিতে পারছি না এবং পুলিশকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া ছাত্র পিটিয়ে ভিসি উদ্ধারের জন্যে, এটও আমি মেনে নিতে পারছি না।
  • কমন ম্যান | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৪258324
  • ব্লাংকিদা
    আমরা সাধারন মানুষরা তো ওরকমই। আমার চারপাশে যাঁরা ঘিরে আছেন তাঁরা ঠিক এরকম মানুষ।

    এঁরা কাগজ পড়বেন না কেন? সারাদিনে দুটো বা তিনটে কাগজ পড়েন। বেশ শক্ত শক্ত কাগজই পড়েন আনন্দবাজার বা এইসময় জাতীয়। গনশক্তি বা ৩৬৫ নয়। কিন্তু পড়েও বোঝেন ঠিক ওইরকম- যেমনটি আপনার লিঙ্কের মানুষজন বুঝেছেন। আমার চারপাশের লোকেরও বোঝার ব্যাপারটাও দেখেছি ঠিক ওইরকমই।

    আপনার লিঙ্কের মধ্যে কেউ ড্রাইভার কেউ গৃহশিক্ষক কেউ ছাত্র বা ছাত্রী। আমার চারপাশের লোকের মধ্যে কেউ ছোট ব্যবসায়ী, দোকান মালিক, দোকানের কর্মচারী এবং বিভিন্ন স্পেশালাইজড পেশায় হাইলি স্কিলড লেবার। স্পেশালাইজড পেশা বলতে ধরুন চশমা তৈরী বা জিঙ্ক ব্লক তৈরী বা কাঠের ফার্নিচার তৈরি, সিকিউরিটি গার্ড সেলসম্যান, ফাস্টফুড কর্নারের শেফ ইত্যাদি। মালিকরা তো বটেই কর্মীরাও সবাই স্কুলের গন্ডী পার করেছেন। কমসে কম ক্লাস এইট তো করেছেনই। মালিকরা /ব্যবসায়ীরা এবং সেলসম্যানেরা কলেজেও কেউ কেউ পৌঁছেছেন। দু একজন গ্রাজুয়েটও আছেন। তাঁদেরও বোধবুদ্ধি/জ্ঞানগম্যি আপনার ওই টেলিগ্রাফের ইন্টারভিউ করা লোকেদের থেকে কিছু আলাদা নয়।

    আপনি দেখছি বেশ অবাক হয়েছেন ওদের এরকম জবাব দিতে দেখে। আমার চারপাশের লোকেরা কিন্তু সাংবাদিকরা কোন প্রশ্ন না করলেও সময় পেলেই এইরকম আলোচনার ঝুলি খুলে বসেন। তর্ক করেন নিজের বিশ্বাস প্রতিষ্ঠা করার জন্য। উত্তেজিত হন, দুঃখিত হন, অন্যের মত মেনেও নেন। যে মতটা তাঁর নিজের মতের মত খুব কাছাকাছি রকম অবাস্তব।

    আমার নিজের তো খুবই স্বচ্ছন্দ লাগে এঁদের মধ্যে। শুধু চুপচাপ শুনে মাথা নেড়ে যাই। বুঝতে কিছু অসুবিধা হয় না ওদের কথা। (ভাল শ্রোতা বলে পাড়ায় আমার নামডাক আছে তো)। কাব্লীদার বাড়িতে বরং গুরুজনেদের যে সভা বসে তার বেশীভাগটাই বুঝতে পারিনা। মাথার ওপর দিয়ে যায়।

    যাঁদের কথা বললাম তাঁরা গত ৪০ বছর ধরে বা তারও বেশী সময় ধরে দিনের অন্তত ৮-৯ ঘন্টা কাটান মহাকরনের ১২০০ মিটারের মধ্যে। এঁরা থাকেনও ওই আপনার বলা লিঙ্কের জায়গাগুলোর মধ্যেই। রাজনৈতিক মত হিসেবে এঁরা কেউ তৃণমূল, কেউ সিপিএম কেউ ফরওয়ার্ড ব্লক কেউ কংগ্রেস। এই বোধশোধ নিয়েই তো এরা স্ত্রী পুত্র সংসার সহ জীবন প্রায় পার করে দিয়েছেন।

    মহাকরনে গত ৪০ বছরে যাঁরা বসে এসেছেন তাঁদের বোধবুদ্ধিও ঠিক এরকমই। ব্যতিক্রম হবে কেন ?
  • T | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৯258322
  • আরে না না, আগেরটা না, এইটা
  • T | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৯258323
  • আকাদার জন্য। ইউটিউবে আরো প্রচুর আছে।
  • একক | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৮258321
  • হেঃ স্টুডেন্ট রা। ক্লাসে নীলকমল ঘোষের রেপ কেস নিয়ে কথা তোলার জন্যে বাকি দুজন বন্ধু গিয়ে ফিসিকাল সাইন্স টিচার কে বলে দিয়েছিল |তারপর ঝ্য়াম | তারাও যে রেপ মানে খায় না মাথায় দেয় বুঝে বলেছিলো তা নয়। একটা নো নো থাকে। না থেকে না তে বার্তা যায়। যাদবপুর-মেয়ে-শ্লীলতাহানি-মদ-গাঁজা এগুলো সব নো নো। আমাদের দুটো সমাজ দুদিকে। একটায় বাচ্চা এসে প্যারেন্টস কে সেক্স এর মানে জিগ্যেস করলে তাঁরা চাইল্ড সাইক বই ঘাঁটতে থাকেন যুতসই উত্তরের খোঁজে। আরেকটায় বাচ্চা একদিন কাওকে কিছু জিগ্যেস না করে স্বয়ম্ভু জ্ঞান লাভ করে এগুলো সব নো নো। সহপাঠিকে জিগালেই স্যার কে লাগিয়ে দেবে। বাড়িতে তো প্রশ্নই নেই।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৮258319
  • মনে হল নারী পুলিশ।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৬258318
  • আর সিভিল ড্রেসে নারী পুলিশও দেখলাম।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৪258317
  • তালেই বোঝ এরা কোন খবরের কাগজ পড়ছে...
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩২258316
  • এই যে হু এর এই প্রশ্নটাই আমার !! আর একমাত্র ৩৬৫ দিন ছারা সব পেপার ই মুল খবর টা তো এক ই ছেপেছে।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩১258315
  • আলোটা পরের দিকে নিভেছে। কে বা কারা নিভিয়েছে তা বোঝা গেল না।
  • hu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩০258313
  • মানে গেঞ্জি পুলিশরা যে আসলে কম্যান্ডো সেটা বলল। অবশ্য কম্যান্ডো কেন নামানো হয়েছে তা বলেনি।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩০258314
  • একককে ক। বেশিদিন আগের কথা নয়। এক ছোটখাটো এসেফাই ছাত্রনেতার সাথে আমার তুমুল তর্ক হচ্ছিলো। সামনে খোলা খবরের চ্যানেলে সিপিএমের জামাকাপড় খুলে নিচ্ছে দেখে সে দাবি করলো এসব সাজানো, চ্যানেলের টিআর্পি বাড়ানোর ছক বা বিরোধীদের হয়ে প্রচার। এটা এলাকাভিত্তিক হতে পারে, পরিবারভিত্তিক হতে পারে, সংগঠনভিত্তিক হতে পারে।
    চয়েস ক্লোজ্ড না হলেও তো লোকে স্কেপ্টিসিজম থেকে বেরোতে পারছেনা, সেখানে এদের তো হাল আরো খারাপ।
  • hu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৯258312
  • আর্যদা কি ঐ 'অসম্পাদিত' ভিডিওটা দেখলে? ওটাতে তো আলো নেভানোর কথাও কিছু বলল না। কম্যান্ডো নামানোর কথা অবশ্য স্বীকার করল।
  • hu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৬258311
  • কিন্তু স্টুডেন্টরা? তারা তো স্কুলে যায়। ইচ্ছে থাক বা না থাক পাঁচজনের সাথে কথা বলতেই হয়। আর ধন্য এই প্রাইভেট টিউটর। বিশ্বাস হতে চায় না!
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৫258310
  • আজ একটা ভিডিও দেখলাম তাতে পুলিশ কিন্তু গা জোয়ারি খুব একটা করছে না, বরং ছাত্ররাই মাঝে মাঝে পুলিশদের মারতে যাচ্ছে, বোকা** টাইপ কি বলছে।

    মানে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকানো সমর্থন করছি না। কিন্তু পুলিশগুলো কিন্তু ভালই সামলেছে। কেলিয়েছে এমন ফুটেজ আমি দেখি নি। বড়জোড় টেনে সরিয়ে দিয়েছে। কেলানোর ফুটেজ আছে কারো কাছে?
  • একক | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৩258309
  • ব্ল্যান্কি
    আবার মুশকিল হচ্ছে | এই আমরা যারা মাল্টিপল খপরের কাগজ পরে খবর ক্রস চেক করি, পাঁচজন বিরোধীর সঙ্গে এক প্ল্যাটফর্মে কথা বলি এরা খুব ছোট্ট ছোট্ট একটা অংশ | বেশিরভাগ মানুষ যে একটা কাগজ পরে তার দ্বারাই চালিত হয় | কোনো একটা চ্যানেলের খবর দেখে | এবং এমনভাবে প্রোগ্রামড হয় যে তুমি অন্য চ্যানেল ঘোরালেও দেখবেনা | এটা একটা অদ্ভূত জগৎ যেখানে ইনফরমেশন ওপেন কিন্তু চয়েস ক্লোস্ড | এছাড়া এলিট কলেজ মানেই অমুক তমুক ওরা ওরকম এইসব ব্যাপার ও আছে।
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১২258307
  • *কেসি দা।
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১২258308
  • একক দা,
    এগুলো তাও মানতে পারতাম যদি দেখতাম এদের থাকার জায়গা গুলো বাঁকুড়া, বীরভুম, সুন্দরবন ইত্যাদি। এত চ্যানেল নেই, সব মিডিয়া পৌছয় না হয়তো।
    এদের মিছিলে আসা/না আসা নিয়ে বক্তব্য নেই আমার। একটা ঘটনা, যেটা এই মুহুর্তে সব কটা নিউজ পেপারের হেডিং, চ্যানেলে চ্যানেলে এই নিয়ে প্রোগ্রাম - সেখানে এরা কি করে এমনি গাম্বাটের মতন কথা বলতে পারে !!! বাড়িতে, রাস্তা ঘাটে কি চোখ বুজে ঘোরে?
    এদের অনেকে স্টুডেন্ট!! একটা নিউজ পেপার ও পড়ে না !!
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৮258306
  • কেসি যা বল্লো সেটাই একমাত্তর লজিকাল এক্সপ্ল্যানেশান হতে পারে ঃ-( ঃ-(
  • একক | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৭258305
  • অন্ধ কেন হবে ? কারো কাছে ইনফরমেশন নেই, কাওকে অভাবেই বোঝানো হয়েছে, কাওকে ওভাবে না বোঝালে বুঝবেনা, কারো কাছে বোঝাবুঝি ম্যাটার করেনা পার্টি বলেছে আসতে শেষ কথা | আমি যেমন মঙ্গলের অরবিট নিয়ে কিছু বুঝিনা জিগ্যেস করাতে টি খানিক আমার মত করে বুঝিয়ে বলল সেই জ্ঞান দিয়ে কী আমি আমাকে আবার এদিক ওদিক ক্রস করা হলে উত্তর দিতে পারব ? পারব না | কারো কাছে হয়ত কোন বালের মঙ্গলে কে ছুঁচ বাজি ছুঁড়ে ছে ম্যাটার ই করেনা | কেও আবার জানে যাই পাঠাক আমার সরকার যখন পাঠিয়েছে সমর্থন করতে হবে |এভাবেই সবকিছু | যে মানুষরা এই মিছিলে হেঁটেছেন এনাদের কাছে যাদবপুর একটা মঙ্গল গ্রহ যেখানে ট্যাক্সের ট্যাকায় কিছু একটা পিকনিক জাতীয় হচ্ছে এই আবছা খবর টুকু আছে | এবার ড্যাম মানে ভালো না মন্দ পার্টি বলে দেবে |
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৪258304
  • তুমি লোকজনদের দেখো - লেক টাউন, গড়িয়া, বেহালা, নিউ টাউনের লোক। ছাত্র, ছাত্রী !!! খবরের কাগজ পড়ে না !! টিভি তে এমনকি নিউজের হেড লাইনস দেখে না !!!
  • kc | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৩258303
  • আরে এরা সবাই ছিপিএমের সাপোর্টার। সিপিএম চক্রান্ত করেই এদেরকে দিয়ে এরকম কথা বলিয়ে নিয়েছে।
  • de | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০০258302
  • অন্ধও নয়, পাগলও নয় - শুধু যাদবপুরের প্রবলেমটা পুরো পঃবঃ/দক্ষিণবঙ্গে আইসোলেটেড - শহরের কিছু ছেলেমেয়ে কেন মিছিল করেছে, কিসের আন্দোলন এসব সম্বন্ধে সবাই জানে না! তাই ও'রম বলেছে। কমেন্টগুলো কিন্তু দেখার মতো!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত