এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৯258300
  • কিকি এখানের এই অতি ধুর, পেটি পোষাকের আলোচনায় আমার কোনো ইন্টেরেস্ট নেই বলে কিছু বলিনি। কিন্তু তুমি আমাকে কোট করলে বলে বলি, আমার বক্তব্য আদৌ বোঝোনি।
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫১258299
  • আমাকেও
  • kc | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৪258297
  • রাত্তির বেলা পাঠিয়ে দিচ্ছি। অসুবিধে মনে হয় হবেনা।
  • d | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২০258296
  • কেসি, সম্ভব হলে, খুব অসুবিধে না হলে পাঠাবেন প্লীজ।
  • Kuntal Deb Barman | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৫258295
  • এই শুনুন মশায়,
    কাল তিনোমূলী ছাত্ত আন্দলোনের ভিডিও দেখে আমরা হাসাহাসি করছি দেখে যারা কেদে ভাসাচ্ছেন, তাদের উদ্দ্যেশে বলি, বেশ করেছি।
    তা নাতো কি করব হ্যা ?
    বছর চল্লিশের দামাল ছাত্ত ক্যামেরায় এসে বলবেন তিনি বিবেকানন্দ কলেজের 'প্রায়' ছাত্র, কেউ কেন মিছিলে এসেছে বলতে পারবে না, বলতে গিয়ে হেসে গড়াগড়ি খাবে এই সব দেখে হাসব না ত কবে হাসব ?
    আপনারা এত জানেন এত বোঝেন, তবু এইটুকু কেন বোঝেন না যে হাসিটা ওই মানুষগুলোর প্রতি নয় বরং যারা তাদের কে নিয়ে এসে এরকম একটা সার্কাস বানালো তাদের প্রতি, তা বেকার ভান করে দরিদ্র-শোষিত-নিপীড়িত এই সব সেন্টু না মাড়ালেই তো হয়।
    ও হ্যা, আর কিছু জন পরোক্ষে মমতার রাজনৈতিক বুদ্ধির তারিফ করে বললেন আমাদের নাকি "মমতার কাছে রাজনীতি শিখতে বহু বহু বছর দেরী আছে"।
    কিন্তু সমস্যা হল আমরা তো রাজনীতি করতে নামি নি দাদা, ওই সব ভোটাভুটি, ক্ষমতা দখল, নীল-সাদা, লাল-গেরুয়া র খেউর করতে তো নামি নি, কিসের জন্য পথে নামা সেটাই এখনও অব্দি বুঝলেন না ? যাহঃ শালা

    ‪#‎হোক্কোলোরোব‬
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৪258294
  • না তো দে, সন্তোষপুরে আমারা ঘরে খেলে ডাব্বা-ই খাই। খারাপ তো না!
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪০258293
  • রেশমী, আমার হটপ্যান্ট, শর্ট ড্রেস কিছুতেই আপত্তি নেই। কিন্তু জানো নিশ্চয় শর্ট ড্রেস ভীষন ভাবে ফর্মাল, অফিস থেকে ডিনার পার্টি সবেতে চলে, হটপ্যান্ট/বারমুডা এসব জায়গায় চলেনা।

    দিল্লিতে বছরে গড়ে দিন দশেক থাকি - বাকী সময় যেখানে থাকি সেখানে কাজের লোক আর দিদিমা গোষ্ঠী প্রায় সবসময় হাপু পরে থাকে!! বাকী জায়্গাতেও হাপু, হ পুর ছড়াছড়ি - কিন্তু একটু ফর্মাল জায়্গাতে লোকে গুছিয়ে শর্ট ড্রেস পড়লেও হাপু/ হপু পরে না।

    যদুপুরের ছাত্রদের অন্য বিষয়ের মত আধুনিক বিশ্বের ফর্মাল/সেমি ফর্মাল/ ক্যাজুয়াল/ সুপার ক্যাজুয়াল ইত্যাদি পোষাক সম্বন্ধে ধারণা আছে সেটা আশা করাই যায়।

    তবে আগেই বলেছি, এগুলো ব্যক্তিগত অভিরুচি। তবে কেউ কোথাও সুপার ক্যাজু পোষাক পরে গেলে লোকে বলতেই পারে যে লাইট মুডে এসেছে!!

    আর, এই যে আমি এসব লিখছি কেউ না কেউ এসে বলবে আমি ঐ পোস্টারগুলো-ও সমর্থন করি!!!
  • kc | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৬258292
  • দমুদি, আমার কাছে 'তিস্তাপারের বৃত্তান্ত'র সফট কপি হবে। লাগলে বলবেন। পাঠিয়ে দেব।
  • সিকি | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৮258291
  • দিল্লির পরশুদিনের ইভেন্ট। দিল্লির জনতা পারলে চলে আসুন। বিকেল চারটে বা তার পরে।

    কোনও মার্চ হবে না, গণবদ্ধ শ্লোগানও হবে না। জাস্ট অবস্থান হবে। নিজেদের বক্তব্য হবে, গান হবে। পারলে নিজের প্ল্যাকার্ড নিজে বানিয়ে নিয়ে আসুন।

    https://www.facebook.com/events/925128687516931/?ref=4
  • de | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৪258290
  • কিকি ঃ(( - ডাব্বা সার্ভিস এখনো ততো ভালো নয় কলকাতায়!
  • Reshmi | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪২258289
  • একটা মিটিং-এ ছিলাম, তাই উত্তর দিতে দেরি হল।
    ঝিকি, তুমি যা লিখেছ, কাউন্টার লজিক হিসাবে পোস্টটা করার সময় আমারও মনে হয়েছিল। তবে দু-দি যেমন বললেন, ওদের ঐ ধরনের পোশাক পড়ার কথা মনেই হয় নি, তাই থাকার প্রশ্নই নেই (ঠিক যে কারণে আমি হয়তো কোনদিন হটপ্যন্ট আমার ওয়ার্ডরোবে রেখে উঠতে পারবো না ঃ))। এটা যে কত বড় সত্যি, আমি দিল্লী এনসিআর-এর অল্পবয়সী মেয়েদের দেখে বুঝেছি, ১৫ বছর আগে খুব অল্প সংখ্যক কে দেখতাম সালোয়ার জাতীয় পোশাক পড়তে, বেশির ভাগ জিন্স টি-শার্ট-ই পরত। আর ইদানীং জিন্সের বদলে কেপ্রি বা হট প্যান্ট। এবার তুমি যদি বল মিছিলে হাঁটার জন্য জিন্স বা ট্রাউসার কেন নয়, কেন হট্প্যান্ট, তাহলে সেই একই যুক্তিতে কেউ বলতেই পারে কেনই বা জিন্স, সালোয়ার কামিজ কেন নয়, বা সালোয়ার কামিজই বা কেন, শাড়ি কেন নয়। ক্রাইটেরিয়া টা কি, শরীর কতটা ঢাকা পড়ল, না যে হাঁটছে তার কম্ফর্ট?
    সবটাই তো যে দেখছে তার দৃষ্টিভঙ্গী, তার ওপর তো যে পরেছে তার কোন কন্ট্রোল নেই, তার মনোভাবটাও আমরা নিজেদের ইচ্ছেমতই ইন্টারপ্রিট করি, যার যার নিজের মূল্যবোধের আয়নায়!
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১০258288
  • আমার মোটেই অনেক গ্যাজেট নেই। এমনকি আই ওয়াচ নেই, মিররলেস ক্যামেরা নেই, ম্যাক প্রো নেই, মার্ক ৩ নেই, এক্সবক্স ওয়ান এবং পি এস ৪ নেই, আমাজন ফায়ার নেই।
    এই দুখী জীবন আর টেনে চলতে পারিনা।
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০২258287
  • দে,
    তাহলে সত্যি ভালো হত। কিন্তু রান্নার ক্ষমতা ছিলো না। বেচারি ছেলেটা নিজের ব্রেকফাস্ট নিজে বানিয়েই খেয়েছে। দুপুরের রান্নাটা করে নে, বলতে কেমন লাগলো। ঃ(
  • - | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৭258286
  • দ-এর ১১টা৪৩ বিষয়ে ব্ল্যাংকের মত জানতে পারলে ভালো হত ঃ-)
    আর ১টা১১-এর পোস্টলেখকের কাছে দক্ষিন ভারতীয় মন্দিরের পূজারী সম্পর্কে জানতে চাই। ক'দিন আগে আমাদের পল্টুদার ছবি দেখলাম যেন সাউথের কোন মন্দিরে ...
  • de | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৮258284
  • উফ! মাইগ্রেন হয়েচে, আবার পিৎজাও খাচ্চে - খেও না ওসব! ঝোল শুক্তো দিয়ে ভাত খাও!
  • sch | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৮258285
  • পাই দিদি, অনির্বাণ বা অন্য কেউ একটু confirm করবেন কি

    "JU authorities have decided to withdraw the FIR against those 37 odd students who were arrested that tragic night.Also JU authorities have promised to pay the medical expense of those three students who are admitted in hospital"

    এটা সত্যি হলে খুব ভালো ব্যাপার।

    যাদবপুরের আন্দোলনটা কিন্তু ছাত্রছাত্রীরা করছে - আমরা কিছু লোক এখানে উত্তেজনার আগুন পোয়াচ্ছি নানান মন্তব্য করে - অল্প কিছু হাতে গোণা মানুষ হয়তো কিছু অর্গ্যানাইজ করার - আমাদের বাকিদের কাছে সেটা নিছক ড্রয়িংরুম আড্ডা - আই পি এল দেখার মতো। সেক্ষেত্রে যারা আন্দোলন করছে তাদের একটু মিনিমাম সম্মান দেখানো যায় বলে মনে হয়।

    আন্দোলন করে পূজোর ছুটি আগেই শুরু করা গেল এটা যাদের মনে হচ্ছে পূজোর পরে আন্দোলন ঘটলে বলতেন শীতের আমজে দুষ্টূ মিষ্টি খুনসুটি করার জন্যে, গরমে করলে বলতেন এই গরমে ক্লাস করার হাত থেকে রেহাই পেতে, আর বর্ষায় করলে বলতেন বর্ষায় একসাথে বৃষ্টিতে ভিজে প্রেম করতে এসব করছে। কাজেই ওই সব ফালতু কথা বলে কিছু লাভ হয় না নিজেকে ফালতু প্রমাণ করা ছাড়া। এই চ্যাংড়ামো করার বয়েস মনে হয় এখানের সবাই পেরিয়ে গেছেন
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪১258283
  • আরেকটা কথা, আমাদের নিশির উপন্যাস বেরিয়েছে সানন্দাতে।

    শেষমেস সানন্দাটাও তালে কিনে ফেলবো। ভাবচি ভ্রমন্টাকি বদ্দেবো নাকি?
  • d | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২৩258281
  • আছা কারো কাছে কোত্থাও 'তিস্তাপারের বৃত্তান্ত'র সফট কপি হবে না, না?
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২৩258282
  • সেরেছে, কি জট পাকিয়েছি। আরে না না, কোথাও বলিনি ছোট পোষাক পরে থাকলেই গায়ে হাত টাত দিতে হবে। আসলে অক্ষ বললো যে ওসব মেয়ে সহজলভ্য নয় টাইপ কি বললো, তাতে এই তো বুঝলাম ওরকম পোষাক পরলে আর ইংরাজি বললেই ধরা ছোঁয়ার বাইরে হয়ে যায়, তাই মানুষ ইর্ষার খাতিরে এসব বলে, যদি বলতো যে আর কিছু খুঁজে পাচ্ছে না তাই এসব বদামো করছে তো কথা ছিলো না, আর সেটাই হচ্ছে। ঐসব পোষ্টার এর সপক্ষে আমি কিছু বলতে যাচ্ছি না মোটেই, বড্ড নোংরামো। যাষ্ট আমি পোষাক নিয়ে কোথায় এক পোষ্ট মেরে এসেছিলাম তার সপক্ষে বলতে গিয়ে ধাক্কা খাইয়া এই হইলো।

    যাগ্গে, কাল অতিশয় উত্তেজিত হবার ফল মোটেই ভালো হয়নি, আবার মাইগ্রেন, এখন ও জ্বালাচ্ছে, এমনকি পিৎজা ও এনজয় কল্লুম না। আমার ঘর ই ভালো, বাইরের জগত তার নিজের মতন থাক।

    আর ন্যাড়াদাকেও, ক্ষমো মোরে বলিয়া, কেটে পরলাম। আর জ্বালাবেন্না।ঃ(
  • সিকি | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১১258280
  • "হিন্দু পুরোহিত যেমন খালি গায়েই পুজো করেন ..."

    সম্ভবত শুধু পশ্চিমবঙ্গে। উত্তর ভারতে কোনও "পণ্ডিত" খালি গায়ে উত্তরীয় জড়িয়ে পুজো করেন না। সবাই গেরুয়া বা নামবলী লেখা পাঞ্জাবী চড়িয়ে পুজোয় বসেন।
  • সে | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫০258279
  • রাড়ী নয় গাড়ী, টাইপো।
  • সে | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৯258278
  • কোলকাতায়ও কিন্তু পোশাক এলাকাভিত্তিক। সব পাড়ায় একরকম নয়। পরন্তু পাবলিক ট্রানস্পোর্টে যাদের চলতে ফিরতে হয় তাদের পোশাক একরকম, যাদের নিজের মোটোর রাড়ী আছে তাদের অন্যরকম।
  • de | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৫258277
  • কিছুটা পড়ে এসে কয়ে যাই -- কলকাতায় বোধহয় শর্টস এখনো খুব একটা চলে না, তাই লোকের চোখে বেমানান ঠেকেছে - বম্বেতে এসে দেখো, ওটাই তো মেজরিটির পোষাক বেশীর ভাগ কলেজগুলোতে - ছাত্র-ছাত্রী নির্বিশেষে। কলকাতায় আরো বেশী বেশী মেয়েরা শর্টস পড়ুক - চোখে সয়ে গেলে লোকে আর আবাজ দেবেনা!
  • সে | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৯258276


  • এইটা দেখলাম। টিভিতে দেখাচ্ছিলো।
  • de | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:২২258275
  • শেষ দুপাতা পড়েছি শুধু - কথা বলা উচিত নয় --
  • Du | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৩258273
  • তারা অন্য কিছু পরার কথা ভাবেই নি, তাই থাকা না থাকা অব্দি যাবার কোন দরকারই নেই।
    হিন্দু পুরোহিত যেমন খালি গায়েই পুজো করেন, টুপিও পরার কথা ভাবেন না, হাত ঢাকা বড় ঝুলের জামা তো দুরের কথা।
  • hu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৩258274
  • না রে ব্ল্যাঙ্কি। আমি তো খুবই ল্যাদখোর। এক্ষুনি শীতঘুমে চলে যাব।
  • aranya | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:১০258272
  • থ্যাংকস এলসিএম
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:০১258271
  • আমাকে কেউ যে কোন বিষয়ে চ্যালেঞ্জড মনে করতে পারে... দিল পে কিসকা জোর হ্যায় ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত