এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫১258180
  • :X ভুল বুঝছেন, অমি কোনরকম হোক.. এর আলোচনাতে অংশ নিচ্ছিনস।

    'জেনেরাল সেন্স অফ ড্রেসিং' নিয়ে দু-চাটে কথা-বার্তা বলছিলাম।

    বাকী জগত তো নিজেদের বোধবুদ্ধির ওপরই চলবে....
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৮258179
  • লড়াই লড়াই লড়াই চাই...

    সুশিক্ষিত-অসভ্য vs অর্ধশিক্ষিত-সভ্য
    ভাঙ্গড় vs প্রেসি
    বৃষ্টি vs ছাতা
    পান্ডা vs পান্ডা
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৬258178
  • বেচু রায়েদের উদ্দেশ্য তো তাই ছিল।
  • :-X | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৪258176
  • যাঃ, #হোক্কলরব নিয়ে আলোচনা শেষে পোশাকে ঠেকলো?
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৪258177
  • * যে যার মতন
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪১258174
  • ভাষার বিবর্তন হচ্ছে,
    আগে লোকে বলত - বেশী বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে।
    এখন বলে - চামড়া বেশী মসৃণ হয়েছে না, মেরে গুটিয়ে দিলে বুঝবে তখন।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪১258175
  • ভ্যানগার্ডেড র‌্যালির বাইরে যেকোন র‌্যালিতেই দশ রকমের লোক আসবে। কেউ অতীব সিরিয়াস, কেউ রাগে গরগর, কেউ খিল্লিকামী, কেউ আসে মোচ্ছব দেখতে, কেউ বা আবার সাদা পোশাকের দিদিপুলিশ।

    আর মানতে হবেই বা কেন তর্কই করতে হবে কেন?

    যে যার বোঝা নিয়ে যার মতন বেশ আছি। তাই থাকি না। ঃ)
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৭258173
  • ভাঙচূর না, কলরব বা গর্জন
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৫258172
  • কি মুশকিল, প্যান্ডেল ভাঙচুর হবে তো
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৩258171
  • সল্ট লেকের জিসি ব্লকে এবারের প্যান্ডেল - প্রেসিডেন্সি কলেজ -
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩১258170
  • গত কয়েকদিন বাংলা কাগজের ছবি আর দেখা যাচ্ছে না - এত বৃষ্টি - সব ঝাপসা
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৯258168
  • আমার কোন স্তর নেই, কোনদিন ছিলও না, যারা অকারণে আমার নাম/বাসস্থান নিয়ে পোস্ট করে, তারা আমার সঙ্গে দুরত্ব বজায় রাখলেই ভালো লাগবে।
    বানান ভুল ধরার জন্য কেউ গুরুর পোস্ট হোল্ডার আছে কীনা আমার জানা নেই, যদি কোন পদাধিকারী থেকে থাকেন তো আমি ৯ঃ১৩ র পোস্ট ফিরিয়ে নিচ্ছি ঃ)
  • ন্যাড়া | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৯258169
  • দেশে-বিদেশে থেকে গল্পটা মনে পড়ল। মুজতবা খুব চিন্তিত পেশোয়ারে যিনি নিতে আসবেন তিনি মুজতবাকে চিনতে পারবেন কিনা! পাঞ্জাবী বৃদ্ধ বললেন, চিন্তা করবেন না পেশোয়ারে এক গাড়ি বাঙালী নাবে না। মুজতবা বললেন, "না শর্টস পরে এসেছি কিনা!" তাতে বৃদ্ধ নাকি হেসে বলেছিলেন, শর্টসে যে একফুট জায়গা ঢাকা পড়ে তাই দেখে কেউ কি আর অন্যকে সনাক্ত করে?

    এখন দিন পালটে গেছে। শর্টস পরলে সংবেদনশীলতা উবে যায়। আর গিয়ে পুলিশের লাঠিতে বাসা বাধে বোধহয়।
  • - | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৭258167
  • ঝিকি, পুরোটাই কার্নিভালমাত্র। এই নিয়ে কোথাও কোনও দ্বিধা-দ্বন্দ্ব নেই তো!
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২০258165
  • একজ্যাক্টলি অর্পণ। ঐ পোষাকের ছেলেমেয়েদের দেখলে তারা কার্নিভাল করতে এসেছে বলেই মনে হবে, এবং তুমি মনেও কর তারা কার্নিভাল করতেই এসেছিল!! তাহলে তো আর কোন তর্কই থাকেনা ঃ)

    কিন্তু আমার মত অনেকেই যে মনে করে কিছু সংবেদনশীল ছেলেমেয়ে তাদের প্রতিবাদ জানাতে এসেছিল..... দুটোর মেজাজ যে আলাদা হওয়া উচিত সেটা মানবে না তর্ক করবে?

    তর্ক করলে পরে কোন এক সময়ে উত্তর পাবে, এখন কাটলাম।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২০258166
  • সিকি,
    এর ভালো দিক হলো, এগুলো কিছু কিছু ইন্যাক্টিভ মানুষকে বাধ্য করে নড়াচড়া করতে। গ্যালারি যে আসলে খেলারই অঙ্গ মাই ফ্রেন্ড। ;-)
  • - | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৭258164
  • সেতো একশ বার, অর্পণ! পড়াশোনার জন্য রবীন্দ্রনাথের সময় থেকেই ইস্কুলে যেত না লোকে ঃ-)
    তবু মধ্যমেধার মানসিকতা তো! বাইরের একটা সাপোর্ট পেয়ে পড়াশোনা ডকে তুল্লে মনকে চোখ ঠারতে সুবিধে হত বেশী। এই সব ছোটো সুখ ...
  • সিকি | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৬258162
  • মত বা মতাদর্শের অমিল যে মানুষের রিয়্যাকশনকে কোন স্তরে নিয়ে যেতে পারে, প্রথম দেখছি না। :)

    ভালো, ভালো। এই ধরণের মাইন্ডসেটে এই ধরণের মতাদর্শেরই চাষ হয়।
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৬258163
  • তামিলনাড়ুতে আম্মা ক্যান্টিন নাকি সুপার হিট। ২০০-র বেশী শাখা।
    এক প্লেট গরম পোঙ্গল - ৫ টাকা, ইডলি ১ টাকা করে, সম্বর/লেমন রাইস ৫ টাকা, কার্ড রাইস ৩ টাকা...
    যারা আম্মা ক্যান্টিনে কাজ করে তারা দিনে ৩০০ টাকা পান।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৫258161
  • পঃবঙ্গে পুজোর ছুটি চিরকালই অনেক আগে পড়ে, আনফিশিয়ালি। মিছিল অর নো মিছিল। বরং পুজোর বাজারে এইসব "ডিস্টার্বেন্স" কেউ চাইবেনা, খুব দরকার না পড়লে। ছুটির সাথে ছোটবেলা বড়োবেলা ইঃর সম্পর্ক নাই। আন্দোলনের জন্য আগে ছুটি পেল, এইটা কেউ কেউ বলছেন। হাস্যকর।
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৩258160
  • আজকেই নতুন বর্ণপরিচয় হল, তাই আমার সব পোস্টেই পোষাক পড়া-ই হচ্ছে...

    গাঁয়ে মানেনা, অপানি মোড়ল..
    .
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৯258157
  • ওটাই তো ঝকঝকে স্কুলের সাথে তফাত। : P

    ছুটির সময়েও যদুপুরের ক্যাম্পাসে গিয়ে ল্যাদ খাওয়া আর গুলতানি মারা - আহা, এ জনমে আর হবে না। পড়াশোনা করতে আমি তো ইউনিভার্সিটি যেতাম না।
  • সিকি | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৯258158
  • পোষাক "পড়ে" না। পোষাক "পরে"।
  • - | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৯258159
  • কিন্তু এই গর্জনে-কলরবের চোটে মোমবাতি সিল্পোটা মার খেয়ে গেল দাদা! মোম-মিছিল করবে না কেউ?
  • - | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৭258155
  • পুজোর ছুটি কবে থেকে শুরু হয়? পশ্চিমবঙ্গের ইস্কুল-কলেজ-ইউনিতে? গর্জন-কলরবের হুজুগে এইবার একটু আগেই পুজোর ছুটি হয়ে গেলো, তাই না?
    পড়াশোনা করতে আর কবে কার ভালো লেগেছে। আমাদেরও ছোটোবেলায় তাড়াতাড়ি পুজোর ছুটি এসে গেলে খুউউব ভালো লাগত।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৭258156
  • ফতোয়া মানে ফতোয়া। ম্যান্ডেট বা গাইডলাইন যেটাই বলা হোক না কেন। যেটা আমাদের আপিসে থাকে।

    সে এখানের অনেক কলেজেও দেখেছি ইউনিফর্ম আছে। সে আছে। প্রথমবার দেখে আক্কেল গুড়ুম হয়ে গেছিল।

    সে যাক। একটা প্রোটেস্ট মার্চের আবার অকেশন কী? এটা রসুনসন্ধ্যা নাকি শ্রাদ্ধবাসর?
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০১258153
  • ফতোয়া দিচ্ছে কে? জানেনা কে 'জানেনা' বললে দোষ?

    জানেনা বা বাড়ীতে শেখান হয়না, পড়ে কর্মজীবনে নিজেরাই শিখে নেবে বলে....
    আর স্বস্তিকা ৩৬৫ দিন ঐ পোষাক পড়লে ফ্যানদের কী হবে ;)
  • - | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৬258149
  • সিকি প্যান্ট? সিকির নামে প্যান্টও আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত