এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৭257941
  • Breaking news : Mars Orbiter Mission's main liquid engine test-fired successfully

    বাহ!
  • Tim | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৭257939
  • আবীর তো ছড়াবার জন্যই...
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৬257938
  • তাইই শুনলুম। কিন্তু নিশ্চয়ই আমার শোনার ভুল। অ্যাতটা নিশ্চয়ই ছড়াবে না।
  • - | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩২257937
  • অ্যাঁ? আবীর থেকে প্রবীর?
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩০257936
  • একটা উঁচু বাড়ীর ছাদে উঠেছেন আবীর ঘোষাল। ইনি কে? ইনি রিপোর্টার। রিপোর্টার থাকলে স্টুডিওতে সঞ্চালিকাও থাকবে। অতএব সঞ্চালিকা।
    -- হ্যাঁ আবীর, একটু আমাদের জানাও তুমি কি স্কুলের ছাত্র ছাত্রীদের দেখতে পাচ্ছ?
    -- না না, এখান থেকে দেখা যাচ্ছে না তাদের। স্কুলের ইউনিফর্মে কেউ নেই।
    -- কি ধরণের স্লোগান পোস্টার দেখা যাচ্ছে?
    -- হ্যাঁ হোক গর্জন বলে চীৎকার করছে। পোস্টারে ঐসব লিখেছে। শিক্ষাক্ষেত্রে পঠনপাঠন চালানোর জন্য, মদ গাঁজা চরস বন্ধ করার জন্য, বুঝতেই পারছ। ধ্বংস নয় সৃষ্টি চাই। এইসব। এখান থেকে আর কিছু দেখা যাচ্ছে না।

    ধন্যবাদ প্রবীর। আমরা কথা বললাম প্রবীর ঘোষালের সাথে। এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে কলেজের ছাত্র ছাত্রীদের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরাও এসেছেন।

    সার্কাস চলছে চলবে।
  • d | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২১257935
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা
    আরে এইগ্ফুলো কেউ রেকর্ড করছে না??

    উফ! রাগের মধ্যেও হুল্লাট খোরাক তো।
  • সিকি | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৫257934
  • উফফ! এত গান্ডু ডমিনেট করছে বাংলা নিউজ মিডিয়া?

    তাপসের লেখাটা শেষ হয় নি, না?
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৪257933
  • ইটিভি নিউজ বাংলা।
  • Tim | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৩257932
  • কোন চ্যানেল, টি?
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১০257931
  • আপডেট
    ---------------
    এখন মিছিল চলছে। দক্ষিণ চব্বিশ পরগণার স্কুল থেকে বাচ্চা ছেলেমেয়েদের টেনে আনা হয়েছে। টিভি রিপোর্টার চেঁচাচ্ছেন, এই যে দেখছ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভিড়, মিছিলের মাথা থেকে শেষ অবধি দেখা যাচ্ছে না, শুধু ছাত্র ছাত্রীরাই নয়, অসংখ্য অশিক্ষক শিক্ষক কর্মচারী মিছিলে যোগ দিয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ। আমরা কথা বলে নেব এই বাচ্চাদের সাথে।
    -- তোমরা কেন এসেছ? একটু বলে দাও।
    -- '...'
    -- কেন এসেছ তোমরা?
    -- '...'
    আসলে বুঝতেই পারছ যে ওরা অ্যাত বড় মিছিল দেখে ভয় পেয়ে গিয়েছে। না না মুখে রুমাল চাপা দিচ্ছ কেন? মুখে রুমাল চাপা দিতে হবে না। আচ্ছা আমরা কথা বলে নেব এঁর সাথে। তুমি কোথা থেকে এসেছ।
    -- 'নিউ আলিপুর কলেজ থেকে'
    -- 'কেন এসেছ?'
    -- 'যাদবপুরের ছাত্রদের পাশে দাঁড়াতে'
    -- 'অ্যাঁ ও...আআম...হ্যাঁ...আচ্ছা'
    আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একদম অরাজনৈতিক এই মিছিলে তৃণমূল নেত্রী মহুয়া মিত্রকে। আচ্ছা আপনি কেন এসেছেন?
    -- 'কিছু মনে করবেন না। স্ট্রিক্ট নির্দেশ আছে একদম না কথা না বলার।'
    বুঝতেই পারছ একদম অরাজনৈতিক এই মিছিল। এই দ্যাকো হোক গর্জন হোক গর্জন বলে এরা ডাকছে। আচ্ছা কথা বলে নেব এঁর সাথে। তুমি কোথা থেকে এসেছ।
    -- 'নিউ আলিপুর থেকে।'
    -- 'কেন'
    -- 'আমরা চাই যাদবপুরে যে ছাত্রীর উপির অত্যাচার হয়েছে তার --' পিঁইইপ
    এই ছবি দেখাস না আর, ফোনে নিয়ে নে। ফোন ফোন...
    হ্যাঁ আমরা ফোনে কথা বলে নেব আমাদের প্রতিনিধির সাথে। হাজারে হাজারে অরাজনৈতিক...অ্যাঁ মানে আআম হ্যাঁ অরাজনৈতিক...তৃণমুল কংগ্রেস অবশ্য আয়োজন করেছে এই অরাজনৈতিক মিছিল...

    বুঝতেই পারছেন কি সার্কাস চলছে।
  • d | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৫257930
  • কোয়ার্ক, 12:10 হ্যাঁ ঐভাবেই ট্রেইন করা হয় তো।

    আর সত্যি বলতে কি পুলিশ বা মিলিটারি বা কম্যান্ডো যদি বলে বসে "পারুম না' সেইটে কোনও দেশের পক্ষে খুব একটা সুবিধের ব্যপার নয়। এইজন্য পুরো দায় শাসকের, যারা এদের নামায় তাদের।
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০০257929
  • araNyadaar jany.

    তৃণমূলেরই এক নেতার কথায়, “শনিবারের মিছিলে আমাদেরও অনেক ভোটার ছিল। এখন পাল্টা মিছিলে কত তরুণ ছেলেমেয়ে জোগাড় করব? কী বলেই বা আনব তাদের?”
  • sch | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩১257927
  • আরাবুল না জুন মালিয়া সম্ভাব্য পরবর্তী ভি সি। আর সেক্ষেত্রে যে কোনো আন্দোলন হলেই ভিসির শ্লীলতাহানির অভিযোগ তুলে কম্যান্ডো নামানো যাবে
  • d | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২২257926
  • *ন্যাড়াদা
  • d | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৮257925
  • ওরে ন্যারেহাদা ক্কি নামিয়েছেন একখানা!
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৭257924
  • দেবজ্যোতিদার বক্তব্য। ভাবা দরকার।

    'একটা অনুরোধ
    প্রত্যন্ত গ্রাম মফস্বল এবং শহর এই দু জায়গায় দুই পা প্রোথিত থাকবার ফলে একটা জিনিস দেখতে পাচ্ছি।
    নগর ও সন্নিহিত অঞ্চলে যাদবপুর ইস্যু নিয়ে সহমর্মীতা, সুতীব্র আবেগ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আবেগ রয়েছে।
    কিন্তু আলোকবৃত্তের বাইরে যে বিপুলসংখ্যক পিছিয়ে পড়া বাঙালি কেবল সংখ্যার জোরে গণতন্ত্রের ভাগ্যনিয়ন্ত্রক সেখানে অনেক জায়গাতেই তাঁদের দৃঢ়মূল ধারণা বজায় রয়েছে যে যাদবপুরে (অথবা অন্যত্র ) উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েগুলো সুবিধের নয় এবং ঘটনা দুর্ঘটনার পেছনে এদের চারিত্রিক সমস্যাই প্রকৃত দায়ী। বলা বাহুল্য সে বিশ্বাসকে কাটাবার বদলে ইন্ধন জোগানো হচ্ছে।
    একে রুখতে গেলে প্রাতিষ্ঠানিক প্রোপাগান্ডা মেশিনারির সঙ্গে যে লড়াইটা প্রয়োজন সেটা কলকাতাকেন্দ্রিক প্রতিবাদ আন্দোলনে সম্ভব হবে না। দরকার পড়বে একটা কেন্দ্রিয় কর্মকৌশল তৈরি করে সেই অনুযায়ী গ্রাম মফস্বলের শিক্ষারতিষ্ঠাগুলোতেও পাশাপাশি কৌশলি প্রচার। এ কাজে এগিয়ে আসতে পারেন কলকাতা থেকে দূরের শিক্ষাপ্রতিষ্ঠানের সদবুদ্ধিসম্পন্ন শিক্ষাকর্মীরা।
    ফেসবুকে এমন অনেক শিক্ষাকর্মী আমার আপনার বন্ধু হয়ে উপস্থিত থাকেন। আপনাদের সুবিস্তৃত নেটওয়ার্কের সহায়তায় এমন মানুষদের একত্র করে একটা ওয়ার্কশপ করতে পারলে বড়ো ভালো হত। এইখানে আন্দোলনে যাঁরা মুখ্য ভূমিকা নিচ্ছেন এমন মানুষদের একটা প্যানেল সেখানে দূরবাংলাবাসী বন্ধুদের সঙ্গে আলোচনা ও কর্মপদ্ধতি ঠিক করতে পারেন। বিষয়টা নিয়ে একটা সংগঠিত বৃহত্তর আন্দোলন প্রয়োজন। নইলে স্রেফ সংখ্যার জোরে শুভবুদ্ধিসম্পন্নদের পিষে মেরে ফেলবে এরা।
    কিছু করা যায়?'
  • lcm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১১257923
  • এগজ্যাক্টলি। ইউনিভর্সিটির ভাইস চ্যান্সেলার পদ নিয়ে ইয়ার্কি বন্ধ করা উচিত।
  • byaang | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০৬257922
  • সকালে টিভিতে শুনলাম শমীক লাহিড়ি বলছেন "এবার হয়তো আরাবুলকে ভাইসচ্যান্সেলর করে দেওয়া হবে।" ঃ))))
  • byaang | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০১257921
  • হ্যাঁ ক্যাম্পাসে সকাল থেকেই পুলিশ আছে। টিভিতে সকাল থেকেই দেখাচ্ছে।

    উইকিতে এসে গেল হোককলরব মুভমেন্ট।
    http://en.m.wikipedia.org/wiki/2014_Jadavpur_University_protests
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৮257920
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৩257919
  • ট্যাগের জন্য দু তিনটে শব্দের মধ্যে চাই।
  • Ekak | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫২257917
  • এডিশনাল সিকীয়রিটি না কি একটা নাম। স্পেশাল ফোর্স এর ডিজির আন্ডারে। ঠিকঠাক খবর চাইলে জেনেবলব। কাগজে পড়েছিলুম যেটুকু মনে আছে।
  • সে | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫২257918
  • হোক কলরব বিশ্বজুড়ে
    চাই সমাধান যাদবপুরে.. ;-)
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫১257916
  • একজন লিখেছেন টিভিতে দেখাচ্ছে জেউ তে আবার পুলিশ ঢুকছে ! কেউ কনফার্ম করতে পারেন ?
  • quark | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৮257915
  • এরই মাঝে আজ দুপুর ২ঃ৩০ এ টেস্ট ফায়ার করা হবে মঙ্গলযানের অর্বিট ম্যানুভারিং এঞ্জিনের। পরশু সকাল সাড়ে সাতটায় মঙ্গলের কক্ষপথে ঢুকছে মঙ্গলযান। ব্রেক কষা ঠিকঠাক না হলেই সর্বনাশ। দশমাস ঘুমিয়ে থাকা এঞ্জিনের ঘুম ভাঙিয়ে কাজ করানোটাই চ্যালেঞ্জ। যাই হোক, সব মিলিয়ে এইরকম একটা ব্যাপার।
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৬257914
  • গ্লোবাল প্রোটেস্ট এর জন্য কোন ভালো ট্যাগ মাথায় আসছে কারো ?

    মানে হোককলরব যে যেখানে বা হোককলরব বিশ্বজুড়ে, এই লাইনে কিছু। হোককলরব টা রাখাতে হবে।
  • lcm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪১257913
  • নতুন নেতা তৈরীর জন্যে ---

    The Telegraph, Tuesday, June 7, 2011

    ....
    A Trinamul unit was launched at Presidency College in November 2009, six months after the party won 19 seats in the Lok Sabha polls.

    The victory in the Assembly elections encouraged the party to make its presence felt at Jadavpur University, too.

    “JU and Presidency attract the best students. We are looking for good leaders from these institutions,” said Baishwanor Chatterjee, the chairman of the state unit of the Trinamul Chhatra Parishad.
  • সে | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৭257910
  • কেবল কম্যান্ডো নয়, ভারতের পুলিশ ব্যবস্থাও এখনও সেই কলোনিয়াল পদ্ধতিতে চলে শাসক সরকারের হুকুমমাফিক। এই খবরটা সত্যমেভ জয়তে র দ্বিতীয় পর্য্যায়ের শো গুলোর একটায় খোলাখুলি আলোচিত হয়েছে। পুলিশ প্রশাসনের ক্ষমতা শাসক সরকারের কাছে বাঁধা।

    এইখানে দেখে নিন। পুলিশের কর্তাব্যক্তিরাই ক্যামেরার সামনে একথা অকপটে স্বীকার করেছেন।
  • lcm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৭257911
  • এএসএফ - এটা কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত