এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৮257760
  • লসাগুদা, সেগুলো নিয়ে হয় না নয়, হয়। সেসব কথাই লিখেছিলাম। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ছেলেপুলেরা সেসব নিয়েও পথে নেমেছিল। তাতে এত সাড়া আসেনি। কখন কোন ইস্যু নিয়ে শেষমেশ স্বতঃস্ফূর্ততার আউটবার্স্ট হবে, তার কিছু হিসেবনিকেশ, ঐ এলিট কলেজে পুলিশি হামলা কি গুলি চালিয়ে গ্রামবাসীকে মারা এরকম কিছু ফ্যাক্টর দিয়ে করা গেলেও সব কিছু বোধহয় প্রেডিক্ট করা যায়ও না। কখন কী ঘটে যাবে কিচ্ছু বলা যাবেনা। অন্য ইস্যু গুলো নিয়েও এরকম হলে তো খুব ভাল হত, কিন্তু এখন যখন এটা নিয়ে হচ্ছে তাতে ভাল বই খারাপ দেখিনা। লাভ বই ক্ষতিও না। বিশেষ করে এই আন্দোলনে যদি অন্যান্য ইস্যুগুলোও উঠে আসে। কাল ছন্দকের বক্তব্য দিয়েছিলাম, আবার দি ঃ
    'বন্ধু ঐতিহাসিক মিছিল

    পুলিশের হিসাব আজ ৭০০০০ হাজার ছাত্রীছাত্র হেঁটেছে...

    একটা নতুন যুগের সুচনা হতে পারে, নতুন করে অগ্নিযুগ। রাজনৈতিক বড় দল গুলোর দেউলে পনা ছাত্ররা সহ্য করবে না। বিগত ৩০ বছর ধরে ছাত্রীছাত্র দের বিরুদ্ধে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ হল আজ...

    সোমবার সব কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীছাত্র দের যাদবপুরের মাঠে ১২ টার সময় জমায়েত হওয়ার আহ্বান জানাচ্ছি...গনমিটিং হবে

    হোক হোক হোক কলরব জিন্দাবাদ...'

    অগ্নিযুগ আসবে কি আসবে না সে সময় বলবে, গণৎকার হতে চাইনা। কিন্তু চেষ্টা আর সদিচ্ছা আছে বলেই মনে হয় আর সেখানে আশাবাদীও।
  • cm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৯257759
  • ইন্দ্র গরুড়ের উদ্দেশ্যে বজ্র নিক্ষেপ করায় গরুড় দেবরাজকে প্রণাম পূর্বক একটি পালক খসাইলেন।
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৪257758
  • হু হু, গুরুভাই-এর সাথে আড্ডায় আজ যাদবপুর ছাত্র ইউনিয়নের উপর পড়া করসি।
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৩257757
  • হ্যাঁ, ভরকেন্দ্র তো আছেই।
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩২257756
  • তার একটা কারণ হইল, যাদবপুরের স্টুডেন্ট ইউনিয়ন বেশীর ভাগ সময়ই হইল সিপিএম/কং/তিনো প্রভাব মুক্ত - তাতে মানুষের বিশ্বাসযোগ্যতা একটু হইলেও বাড়ে...
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩০257755
  • কারণ ক্ষমতার ভরকেন্দ্র কলকাতায়।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৯257754
  • আর লসাগুদা, এই প্রশ্ন যখন করলেনই তখন তো সে প্রশ্ন সব নিয়েই তোলা যেতে পারে। নন্দীগ্রামের ঘটনা নন্দীগ্রামের, কোলকাতায় তো গুলি চালানো হয়নি। নির্ভয়ার টা নির্ভয়ার, কামদুনির ঘটনা কামদুনির বা আরো স্পেসিফিকালি কামদুনির মেয়েটির। কোন আন্দোলনই কোন কিছু নিয়ে ছড়ানো দূরের কথা, গড়ে ওঠে কেন, সেটাই তো তাহলে প্রশ্ন হওয়া উচিত ঃ)
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৮257753
  • হেইখানেই মুশকিল। হেই সলিডারিটি ক্যানো রায়গঞ্জ কলেজে গন্ডগোল হইলে দেখা যায় না। ক্যান এলিট প্রতিষ্ঠানে হইলে সারা জাগায়।
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৬257752
  • হেইডা ঠিক কথা।
    মানুষের মনে ক্ষোভ আছে, তার একটু বহিঃপ্রকাশ হইল।
    ঐ যেমন অপ্পোন লিখসে, প্রেসার কুকারের সিটির মতন, একটু বাহির হইল।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৫257751
  • লসাগুদা, সলিডারিটি।

    সদা, এই প্রথম তো ( নন্দীগ্রামের সময় হয়ে থাকলে জানিনা), সেক্টর পাঁচ তাও মিছিল করেছে ! সন্ধে সাতটার পরে হলেও। তাতে ভাল বই খারাপ কিছু দেখি না।

    কাজকর্ম, পড়াশুনা ডিসরাপ্ট না করে আন্দোলন করা গেলে খুব ভালোই হয়, হলে সেটা আমি প্রেফার করিও, এনিয়ে ভাবনাচিন্তার প্রয়োজন আছে বলেও মনে করি। কাল তিমির প্রশ্নের উত্তর লেখার ছিল, এরকম আন্দোলন আমরা করেওছিলাম। টিআয়েফাঅরে। স্কল বাড়ানোর দাবি নিয়ে। দিনের পর দিন আন্দোলন করা হয়েছে। কিন্তু কাজ কর্ম করে। রিলে করে ক্যাণ্টিনের সামনে ধর্নায় বসা হত, আর লাঞ্চের সময় সবাই মিলে, নানারকম পোস্টার নিয়ে। আরো অনেক কিছু করা হয়েছিল। গাইডদেরও শেষে পাশে পাওয়া গেছিল। এবং শেষ অব্দি সম্পূর্ণ সফল হয়েছিল।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৩257750
  • সদা, মিছিলের উদ্দেশ্য না, বরং প্রকৃতি নিয়ে আমি বক্তব্য রেখেছিলাম। প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের অ্যাজেন্ডার বাইরে গিয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলন। যেটা ওই নন্দীগ্রাম বা কামদুনি কাণ্ডের পরে হয়েছিল। সেখানে মাঝবয়সী আইটি কোডার/ইঞ্জিনিয়ার রাস্তা হাঁটেনি?

    কালকের র‌্যালিও চরিত্রগত ভাবে একই রকমের। উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থাকতেই পারে। একমত।
  • শ্রী সদা | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৭257749
  • অপ্পনদা, আঠারো থেকে বাইশের উপস্থিতি বেশী বলেই যতটা গর্জাবে ততটা বর্ষাবে কিনা এই নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। কলেজ জীবনে, মানে আঠারো থেকে বাইশ, বেশীরভাগ লোকজনই যুক্তির থেকে আবেগকে বেশী প্রাধাণ্য দেয় এবং পৃথিবীটাকে ঠিক-ভুল এর বাইনারি অ্যানালিসিসে অভ্যস্ত থাকে। চোখ খোলে বেসিক্যালি চাগ্রীবাগ্রীতে ঢোকার পর, যেখানে ইউনিভার্সিটি লাইফের সিকিওরিটি বা প্যাম্পারিং কোনোটাই থাকে না, নিজেকে বেচে খেতে হয়।
    ক্ষমতা সেটা বিলক্ষণ জানে এবং আমার ধারণা পাঁচিলে বসে মজা দেখা ছাড়া আর কিছু করছে না। মানুষের স্বতস্ফূর্ত আন্দোলন তখনই বলবো যখন দেখবো আইটি কোং এর ইঞ্জিনিয়ার উইক ডে তে মিছিলে হাঁটছে। সেই সময় এখনো আসেনি বলে মনে হয়, তাহলে আমি এত ভুলভাল না লিখে মিছিলে যেতাম।
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৫257748
  • কিন্তু কিসের আন্দোলন ছড়িয়ে পড়ছে? মানে, সব স্কুল কলেজেই পুলিশ তো গিয়ে অন্যায়্ভাবে লাঠিচার্জ করে নি - আর সবজায়গায় একগুঁয়ে ভিসি-ও নাই, অবশ্য প্রিন্সিপাল বা হেডমাস্টার আছে, নিগৃহীত স্টুডেন্টও নাই, মাঝরাত অবধি অবরোধও নাই - তাইলে ঠিক কি ছড়িয়ে পড়ছে।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১১257747
  • সে যাক, তোর যুক্তি আমি বুঝতে পেরেছি। সবসময় অমূলকও নয়।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৮257745
  • অয়ন, দুটো দাবিই আছে। মেয়েটিও এই আন্দোলনের পাশে আছেন। (সংবাদে প্রকাশ)
  • একক | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৮257746
  • বারবার বারবার এই আমেরিকায় থাকা বা আমরা যারা দেশে থেকে বিদেশী কোম্পানিতে চাগরি করি সেই নিয়ে কিছু কথা |
    দেখুন তৃতীয় বিশ্ব -প্রথম বিশ্ব এই ভৌগলিক সীমারেখা টা ক্রমশ ভার্চুয়াল হয়ে যাচ্ছে | ধরুন এই দেশে যে ছাত্ররা সিসিটিভি লাগানো নিয়ে ক্যাম্পাস কাঁপাচ্ছে তারাই আমেরিকা তে সর্বক্ষণ সিসিটিভি সার্ভায়ল্যানস এর মধ্যে আছে | এনেসে নিয়ে যতই লিনকবাজি করুক সবাই জানে যে দে নিড আ ডেভিল টু লিবারেট দেম এন্ড প্রটেক্ট দেয়ার ফ্রিডম। ওই ডেভিল টা সরিয়ে নিলে যে কান্টিয়ান নোশন পরে থাকে সেটা অনেক বেশি সেলফ রিপ্রেসিভ। ঘটনা হচ্ছে আজকে ওখানে এই পরিস্থিতি টাকে প্রপারলি মুভ করার জন্যে ওখানে জুডিশিয়াল সিস্টেম আছে। আমেরিকা ইস রান বাই লিগাল প্রসিকিউতর্স। একটা কমপ্লিট এলগরিদমের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে রাজনীতি ব্যাপারটাই নেক্সট জেনেরেশন। একটা বিশাল ক্যাপিটালের সাপোর্ট লাগে ওই পুরো যন্ত্র টা চালাতে |
    আমরা কোথায় আছি ? ইন্দাস্ত্রী তে চূড়ান্ত পিছিয়ে থাকা একটা দেশ যেখানে বসে মেশিন আর লিগাল সিস্টেম দিয়ে চালানো তো দুরের কথা লোককে বললে অবধি হাসাহাসি করবে। আমরা একটা ভার্চুয়াল প্রথম বিশ্বের দিকে এগোচ্ছি যার রসদ যোগাবে ভার্চুয়াল তৃতীয় বিশ্ব। এবার কনসারভেশন থিওরি খাত্ছেনা তাই তো ? খাটাচ্ছি। এই ভার্চুয়াল তৃতীয় বিশ্ব টাকে চতুর্থ বিশ্বে ঠেলে দিন। কদিন বাদে আমাদের দেশেও ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি হবে যেখানে ইউনিয়ন থাকবে উইথ স্টুডেন্টস লিগাল সেল। তারা এডমিনিস্ট্রেটিভ এ মাথা গলাবে উইথ আ সেন্স অফ পার্টিসিপেশন। স্টুডেন্ট দের লোয়িআর -এটর্নি বসে ড্রাফট করবে। সর্বর্ত্র সিসিটিভি থাকবে। এবং কোনো ছাত্র-ছাত্রী দের চুমু খাওয়ার ভিডিও চুরি করে কেও আপলোড করলে তাকে লিগালি প্রসিকিউট করার মত পকেটের জোর থাকবে সেই শ্রেনীর।
    এই যে ভার্চুয়াল প্রথম বিশ্ব এর উন্নতি আসবে বাকি ভৌগলিক দেশ কে পেছনে ঠেলে দিয়ে। তাদের চতুর্থ বিশ্ব বানিয়ে | যারা আন্দোলন বলতে ঘেরাও-ধর্না বুঝবে এবং ক্ষমতার হস্তান্তরের টুলস হিসেবে ব্যবহৃত হবে। তারা স্টেট সার্ভায়ল্যানস এর বিরোধিতা করবে এবং স্টেট এর কাছে প্রটেকশন ও চাইবে। জেনেবুঝে এই বটল নেক টা আমাদের খাড়া করতে হবে। কারণ আমরা বারবার চাইবো এগালিতেরিয়ান পলিটিক্স এর ছদ্মবেশ ধরে বাঁদরের রুটি ভাগের বেশিটুকু খেয়ে নিতে | ইনফ্যাক্ট এটা ছাড়া পথ নেই | সমস্ত কুও থেকে উঠতেই তলায় কিছু ছাগল লাগে | বরং ভালো দিক হলো এই যে প্রতিটি ছাগল ও নিজের মত করে সুযোগ পাবে চাইলে শেয়াল হয়ে ওঠার | আমি এর মধ্যে কোনো আপসকামিতা -সিনিসিস্ম কিছু দেখছিনা | এই হয়। এই হয়ে এসেছে |
  • a | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৪257744
  • কাল এক লাখ লোক হয়েছিল। এই আন্দোলন এখন কলেজে কলেজে স্কুলে স্কুলে ছড়িয়ে পড়ছে। - agniJuger sochanaa aar ki!!! Je jaa paare number Thukchhe nilaamer mata!!! bhaaloi. biplab ese gela bale.
  • a | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০২257743
  • মদ বন্ধ করা উচিত কারন ক্যম্পাসে আর হোস্টেলে ওটা নিষিদ্ধ। G বন্ধ করা উচিত কারণ ওটা বেআইনি। সিম্পুল। আমিও কি আর খাইনি কলেজে, আমিও দিব্যি পছন্দ করেই সেবন করে থাকি, কিন্তু সেটা কি জাস্টিফিকেশন নাকি? মেন কারণ এসব নিয়ে বাওয়াল করলে ইউনিয়নকে লোকে লাথ মারবে।

    অপ্পন্দা, কামদুনিতে দাবি কি ছিল? অপরাধীর শাস্তি চাই। এবার সেটা হলেই আমার কিছু বলার ছিল না। ভিসি অপসারণ একটা ভুলভাল দাবি, এই পরিপ্রেক্ষিতে।
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৯257742
  • জানি হে, জানি, এ পাচুরে জানি --- তাই তো বিস্ময় জাগে, তাই তো শুধাই
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৪257741
  • আরে ইনি বহু পুরনো পাপী। আজকালে চিঠি লিখে ফাটাতেন। এখন ধর্মান্তরিত হয়ে অন্নরে কইতাসেন পেরসাদ।
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫১257739
  • ও ইনি, চন্দবিন্দু দেন না। কিন্তু জেনারেলি পাঁচুগোপাল বা পাঁচু তে চন্দ্রবিন্দু থাকে - এই যেমন কবি পাঁচুগোপাল চক্রবর্তী -
    http://www.milansagar.com/kobi/kobi-panchugopalchakrabarty.html

    অপ্পোনের মতন গুরু পন্ডিত থাকতেও গুরুতে একটা ছাত্রবন্ধু নাই...
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৭257738
  • কাল এক লাখ লোক হয়েছিল। এই আন্দোলন এখন কলেজে কলেজে স্কুলে স্কুলে ছড়িয়ে পড়ছে।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪১257736
  • তবে অগ্নিযুগ ইত্যাদি নিয়েও আমিও সন্দিহান। বেসিকালি ব্যপারটা গিয়ে দাঁড়িয়েছে বেশি ঘাঁটিও না, কেস খেয়ে যাবে এই পর্যায়ে। সেটুকুই থাক। নয়ত কেউ কেউ ফিশফ্রাই খেয়ে, তমুক কমিটির প্রধান হয়ে যা খেল দেখাচ্ছেন।
  • . | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪১257737
  • যে ছেলেরা কলেজে ভিসির পদ্ত্যাগ দাবি করে ফাটিয়ে দিচ্ছে, পুলিশের মারের প্রতিবাদ (ন্যায্য কারণে) করছে তারাই ভিসার লাইনে দাঁড়িয়ে মোবাইলটা পর্যন্ত জমা রাখতে দ্বিধা করে না। পাসপোর্ট পেতে পুলিশকে ঘুষ দিতে দ্বিধা করে না।
    আর সর্বোপরি আমেরিকায় থাকবার জন্য অনেক মৌলিক অধিকার বিসর্জন দিতে দুঃখ পায় না।
    এইসব বারফট্টাই তখন কোথায় যায়? যাদব্পুরের ছাত্রকে ধরা যাবেনা ঐ ঔদ্ধত্যের জবাব ঐরকম শঙ্কু বা আগে ঋতব্রত আরও বড় মিছিল করে দেবে - তাতে কিছুই বদলাবে।
    আর ঐ রাজাবাজারের জন্য কিছু বললেন না ইত্যাদি কালচারাল কাকু হয়ে লাভ নেই। রাজাবাজার বা মাজদিয়া বা রায়গঞ্জ কেঊ ঠিক নয়, কিন্তু এই আন্দোলন নিয়ে অত আপ্লুত হতে পারছি না।
    যেখান যাদবপুর বা নকুদের লবি আছে সেখানেই ৫ টা লোক জড় হয়েছে অন্য জায়্গায় এই আন্দোলন কোন সহ মর্মিতা পায় নি।
    আর শাহবাগ বা নির্ভয়ার সঙ্গে এই আন্দোলনের তুলনা টানা একে বারেই বালখিল্যতা।

    এই আন্দোলনের ট্যাগলাইন হওয়া উচিত হোকগোলযোগ
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩৮257735
  • অয়ন, ২০০৭-এর মার্চ অথবা ২০১৩-এর কামদুনি প্রোটেস্ট মার্চের স্বতঃস্ফূর্ততা নিয়ে সন্দেহ নেই তো? তালেই হবে?
  • একক | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩৬257733
  • প্রমোশনের বিরোধিতা করবেন কেন ? ছাত্রছাত্রী রা তো কোনো অস্পষ্ট কথা বলছেনা | ফেবু গুরু তে কয়েকজন বলল যে তারা এনার্কিস্ট | আগেও তারা ক্ষমতার বিরুদ্ধে গেছে এখনো সেটাই মূল | ক্ষমতাকে চমকে রাখতে গেলে তো বড় মেজ ছোটো সবরকম টুলস কেই প্রমোট করতে হবে | এবার যেটা পাবলিক খেয়ে যাবে সেটা দিয়ে আঘাত হানো।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩৬257734
  • আর ক্ষমতার লোম একটু আধটু বাঁকে বৈকি। স্বতঃস্ফূর্ত বিদ্রোহ মাঝে মাঝে প্রেশার ভালভের ঢাকনা বেঁকিয়ে দিয়ে রান্নাঘরের সাজানো দেয়ালে তেল ঝোল ছিটিয়ে দেওয়ার মত। কোথা হতে কখন আসবে সেটা আগাম বোঝার ক্ষমতা তৈরি হয়নি বলেই অস্বস্তিটা আছে এবং থাকবে। যুদ্ধপরিস্থিতিতে বসাকের পায়ে অন্ধকারে ডাবের খোল আটকে গিয়ে যেমন দাপাচ্ছিল।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩৩257732
  • সোসেন 'আন্দোলোন' দ্যাখো নাই ? ঃ)
    আর আগেরদিন পোস্ট করা প্রবীর ঘোষ ও সুব্রতা ঘোষ রায়ের পোস্ট ও পোস্টারগুলো ? ঃ)
  • a | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩০257730
  • সোসেনদি, মেয়েটি ছেলেগুলিকে আইডেন্টিফাই করেছে আর এফ আই আরেও নাম আছে। তারপরেও অভিযুক্তদের নাম প্রকাশ্যে না আনার কি কারণ? আমার মতে লজিকাল দাবি হত এই এই ছেলের নাম FIR এ আছে, যদ্দিন না তদন্ত কমিটির রিপোর্ট আসছে তদ্দিন এদের সাসপেন্ড করে রাখা হোক। সেটা না করে প্রথমেই তদন্ত কমিটি বানচাল করে দেবার চেষ্টা হল, তারপর ভিসির বিরুদ্ধে চলে গেল পুরো জিনিসটা।

    তোমার ২য় পয়েনে একটিই কথা বলবার, আমি অতটা আশাবাদী নই। সিনিক বল্লে সিনিক, পেসিমিস্ট বল্লে তাই। কিন্তু এই আন্দোলনকে নতুন অগ্নিযুগের সূচনা বলে জে কষ্ট কল্পনাকে প্রোমোট করা হচ্ছে, সেটারও বিরোধিতা দরকার একটা পর্যায়ে।

    অর্পনদা, অন্যরকম কিছু যদি শুধু চটকদার স্লোগান আর ফেবুতে পোস্টে আটকে থাকে, আর মূল বিষয় চিরন্তন ক্লিশেকে না ভাংতে পারে, তাহলে বস "অন্যরকম" ও "পরিবর্তন"-এর মতই হাস্যকর কথা হয়ে উঠবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত