এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • he he | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৩257429
  • কথাটা কাউকে উদ্দেশ্য করে বললে। ওটা র মনের কথা থাকে না। গালি ই হয়।যাক আপনার জন্য খারাপ ই লাগছে।এই সব লিখে নিজের শিক্ষার অভাব টাই প্রকাশ করলেন। ভালো থাকুন।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৩257430
  • মিছিল টিছিল বিশেষ পছন্দ করি না। তাও এই মিছিলটাকে সমর্থন করলাম। আত স্বস্তিকা কে আমার ইদানিং হেভি লাগছে কিন্তু। ঃ)
  • Pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৯257428
  • লোকজনের কাছে ফোনে কেবল শুনে যাছি। ৩৫-৩৬ হাজার লোক হয়েছে নাকি। তেমনি ভাল স্লোগান আর পোস্তার। সার্থক মহামিছিল।
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৬257427
  • চাপ নিচ্ছেন কেন? আমিও তো আমার মনের কথাই লিখেছি।
  • cb | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০০257425
  • পাই, আছি। তবে দুরত্বের কারণে একটু সীমিত বটেক
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০০257426
  • থ্যাংকিউ।
  • he he | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫৩257423
  • কেন খারাপ শব্দ কেন।আমি তো কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নি। শুধু আমার মনের কটা কথা লিখেছি। যতদুর জানি এখানে লিখতে গেলে কোনো স্পেসিফিক গাইডলাইনস নেই। হয়ত ভুল জানি এখানে হা তে হা না মিললে হয়ত খারাপ কথাই দস্তুর।
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫২257422
  • ছেলেটি বাড়ি ফিরেছে জেনে ভালো লাগছে। যাই হোক, ফেবু লিংক টা কি কোনোভাবে আমাকে পাঠানো যায়?
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৬257421
  • যাগ্গে। হে হে -কে জাস্ট দুটো শব্দ উপহার দেবার ছিল।

    'ধোর বাল'।
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৪257420
  • বাঃ ভাল খবর।
  • Ekak | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪২257418
  • সায়ন্তনী ফেবু গ্রুপে জানিয়েছে ছেলেটি আপাতত বাড়ি ফিরেছে। আউট অফ ডেঞ্জার।
  • he he | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪২257419
  • আবার মিছিলে অবরুদ্ধ কলকাতা। নরমালি এটাই আবাপ র স্ট্যান্ড হয় ব্রিগেড বা কোনো মিটিং এ। এবার দ্বিচারিতা করবে কাল।
    কয়েক জন ছাত্র কিছু বয়স্ক মানুষ কে রাত ২ টা পর্য্যন্ত আটকে রাখার ফল ভুগছে গোটা শহর।
    কেউ এটা দাবি জানাচ্ছে না পুলিশ বল এফ এই আর তার স্টেটাস কি।
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩৯257417
  • ব্যাংদি, ছেলেটির নাম ফ্রান্সিস। আজকের মিছিলে আসার জন্য সে গতকাল লোককে বলছিল এবং প্রতিবাদ সভা অর্গানাইজ করছিল সম্ভবতঃ। এরপর রাত্রে বাড়ি ফেরার সময় গুণধররা ছেলেটিকে পাকড়াও করে। গুণধররা কারা তারা আইডেন্টিফাই করা না গেলেও দামাল দুষ্টু এতে সন্দেহ নেই। ছেলেটিকে রাস্তা দেখিয়ে দেওয়ার নাম করে অপেক্ষাকৃত অন্ধকার স্থানে টেনে নিয়ে যাওয়া হয়। তারপর বেধড়ক মারা হয়। হাঁটুর উপর দিয়ে মোটরবাইক চালিয়েছে। ছেলেটি এখন এন এইচ এসে ভর্তি। বুকের এক্স রে তে ইন্টারনাল হেমারেজ ধরা পড়েছে। ফেসবুক মারফত জানতে পারছি এবং এটুকুই জানতে পেরেছি।
  • he he | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩২257416
  • সে কি অফিস বস কে বললেই ও হত ছুটি দিন মিছিলে যাব।হে হে
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩১257415
  • ক্যাপিটাল টি, স্কটিশ কলেজের ঘটনাটা একটু ডিটেলে লেখা যাবে?
  • robu | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২৫257414
  • অনিন্দ্য সেনগুপ্ত-র লেখা।
  • robu | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২৪257413
  • আমরা যারা যাদবপুরে গান ধরেছি উল্টো সুরে
    আমরা যারা রঙিন ধুলো অশ্বমেধের ঘোড়ার খুরে
    আমরা যারা অন্ধকারে জ্বালিয়ে রাখি স্লোগান-আলো
    সব স্বাভাবিক রাজ্যপাটে আমরা সবাই কেমনতর

    আমরা যারা স্রোতবিরূদ্ধ রাজ্য যখন পালটে যাওয়া
    জাত অভাগায় আগুন জ্বালি পাক খেয়ে যায় স্তব্ধ হাওয়া
    হোক কলরব জগত যখন পথের মোড়ে একঘেয়ে গান
    সব স্থীতিশীল রাজ্যপাটে আমরা সবাই উথালপাথাল

    আমরা যারা জাতবেয়াদব দেখছো যখন বক্রচোখে
    আমরা সবাই সেটাই হলাম মন্দ যাদের বলবে লোকে
    আমরা বলি উল্টো তোমার ঠিক-বেঠিকের মাপের কাঠি
    সব ঠিকেদার রাজ্যপাটে আমরা সবার দাঁতকপাটি

    আমরা তখন জাতবেহায়া পোশাক যখন ইচ্ছেমতন
    তোমরা তখন দর্জিসমন, দৃষ্টি হানে জবরদখল
    আমরা এখন ফোটাচ্ছি খই তোমরা যখন বাক্যহারা
    সব সেলামত রাজ্যপাটে আমরা ভীষণ লক্ষীছাড়া

    আমরা যারা বাপ তাড়ানো ‘জয় মা’ বলে ভাসিয়ে তরী
    সাগর পাড়ি দেবোই দেবো তোমরা তখন তড়িঘড়ি
    তুললে দেয়াল ভাঙলে দু’ঠ্যাং চোখ রাঙালে রক্তজবা
    সব শিকলের রাজ্যপাটে মন আমাদের মেললো পাখা

    আমরা এখন মেঘের মতন বিশ্বজুড়ে উল্টো সুরে
    নতুন আলোয় গা ভিজিয়ে খবর দেবো যাদবপুরের
    হোক কলরব জগত যখন এক একটা দিন খুব বেরঙিন
    নীলচে-সাদা রাজ্যপাটে রঙ এনেছি আমরা অচিন
  • robu | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৮257412
  • আজকেই অফিস আসতে হল। যা হোক, রাজ্যপালের অন্ততঃ এই একটি পাওয়ার আছে, ঐ সাদা জামা নীল টাই ডিগনিটিবাজকে যেন এক্সটেন্ড না করতে দেয়।
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৪257411
  • ছবি টবি কিছু পোস্ট করুন না।
  • k | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৬257410
  • মিছিল বীভৎসভাবে সফল।
    রাজভবন থেকে পার্কষ্ট্রীট পর্যন্ত এখনও প্রতিবাদীদের দখলে। প্রায় মেলা বসে গেছে।
  • Pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৮257409
  • সিবি।দূরে যারা আছেন সবাঈ মিলে কিছু করার কথা হচ্ছে।আগ্রহী থাকলে বলবেন।
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৫257408
  • মিছিল কি শুরু হয়ে গেছে? তারানন্দে কিস্যু দেখা যাচ্ছে না।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৩257407
  • সিবির বোনের জন্য খুব ভাল লাগলঃ)অনেক স্কুল থেকে সলিডারিটি জানিয়েছে।মিছিল করেছে ইতিমধ্যেই। আজও আসবে নিশ্চয়।
  • Pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩২257406
  • আপডেট আসতে থাকুক। আর সামনের হপ্তার মধ্যে কিছু না হলে পুজোর মধ্যেও কিছু করার পরিকল্পনা করতে হবে।
  • cb | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩০257405
  • ২০০৫ এ একদম সামনের বড় ব্যানারটা নিয়ে হেঁটেছিলাম, আজ আর কোলকাতায় নেই :( তাই যেতে পারলাম না।

    বোন সেদিন বাস থেকে পড়ে হাতে চোট খেয়েছে, তাই নিয়েই যাচ্ছে। খুব পেছনে লাগলাম ঐ কলেজে না ভর্তি হয়ে মিছিল মিটিং য়ে যাবে বলে :)

    চুপি চুপি বলে যাই ওর জন্য খুব ভালো লাগছে
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৯257404
  • শালা বৃষ্টি হওয়ার আর টাইম পায় না!
  • সিংগল k | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৬257403
  • গোয়েঙ্কায় ফেস্ট চলছিল। তা সত্বেও ছেলেরা বৃষ্টি মাথায় করে রওয়ানা হল।
    বৌবাজারে তোলা নিজস্ব চিত্র।
  • h | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৬257402
  • বেরোতে দেরি হলো, কিন্তু চল্লাম। ছেলেদের দেওয়া মামলা প্রত্যাহার করতে হবে, শ্লীলতাহানী র তদন্ত হবে এবং দোষীদের শাস্তি চাই, ভিসি কে যেতে হবে।
  • blank | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০২257401
  • প্রচন্ড বৃষ্টি। তার মধ্যে ছাতা মাথায় অনেক ছেলে মেয়ে। মেট্রো ভরে আসছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত