এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০৫257340
  • সেই জন্যই আরও একটু বেশী পরিবত্তোন দরকার। চিন্তার কিছু নাই। যাস্ট সময়ের অপেক্ষা। এই তো বাইপোলে দুটোর মধ্যে একটায় এসেই গেল ঃ-)
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩০257338
  • সিপিএম গিয়ে তিনোমুল এসে গরম কড়াই থেকে জলন্ত উনুনে। তার ওপরে হাত বুলোনো আর কূট প্রশ্ন ফাউ। নিন পরিবত্তোনের ঠ্যালা সামলান।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০২:২৯257337
  • জনৈক মলয় দাস ফেবুতে হাফ প্যান্ট পরা যাদবপুরের ছাত্রী দেখে বলেছেন ঊরুতে হাত বুলিয়ে দিলে কি হবে?

    হেব্বি হাসি পেল, ছবি দেখে মনে হল পঞ্চাশের ওদিকে। ইসে হয়েছে ওনার। ওনাকে আপনারা ভাবতে দিন, কল্পনা করতে দিন। বয়সের দোষ।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০২:২৬257336
  • না লিখে লিখে প্র্যাকটিশ চলে গেছে।

    *এক নয়

    ধুত্তোর।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০২:২৫257335
  • উফফ কি ঝামেলা। প্রথমে যাঁরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের ধন্যবাদ। প্রচূর গোলযোগে ছিলাম। যাই হোক।

    ডট, মেয়ে আর ছেলে সমানাধিকার মানে মেয়ে আর ছেলে এক। দুই এক নয়, ইকুইভ্যালেন্ট আর ইকুয়ালের মধ্যে পার্থক্য। মেয়েদের পুলিশ তুলতে গেলে মেয়ে পুলিশ লাগে। এটাই সমানাধিকার।
  • sswarnendu | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০২:১৫257334
  • :D
  • Pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৬257333
  • ঃ))
  • - | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৩257331
  • শব্দার্থ প্রসারিত-সংকুচিত হয় তো! আপনি জানতেন না? ঃ-)
    হ্যাঁ, অ্যাকটুয়ালি এই টুনটুনি মূলক প্রশ্নটাই করার ছিল। সেদিন কোনও ছেলের শ্লীলতাহানি হয় নি? সেই নিয়ে তো কেউ রা-টি কাড়ছে না।
    তাইলে কি সমান মানে ঠিক সমান না?
  • anirban | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৩257332
  • :-D
  • তাপস | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৪257330
  • :-D
  • একক | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০১:১০257329
  • উইদাউট কনসেন্ট বলে | মেয়ে বলে নয় | আপনি আমি তো দুজনেই পুরুষ, সমাজ অলরেডি সমান অধিকার দিয়ে রেখেছে তাই না ? তাই বলে কী আমি পটাং করে আপনার টুনটুনি নেড়ে দিতে পারি ?

    "কূট" শব্দটার একটা স্টেটাস আছে এটলিস্ট সেটা মেইন্তেইন করুন মাইরি | বেটার ট্রাই নেক্সট টাইম :)
  • - | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৪257328
  • আচ্ছা, একটা কূট কোশ্ন অনেকক্ষন থেকে কুট্কুটাচ্ছে। করেই ফেলি। এই যে আমরা ছেলে মেয়ে সমানে সমানে আন্দোলনের কথা ভাবছি, গভীররাতে এক মেয়ের ছেলেদের টয়লেট ব্যবহারে আর একটি ছেলেরই মত সমান অধিকারের কথা ভাবছি, পোষাক বা রাতে বাড়ির বাইরে থাকা ইত্যাদি ব্যাপারে ছেলেদের যেমন প্রশ্ন করা হয় না, সমান ভাবে মেয়েদেরও করা হবে না বলে ভাবছি, তারাই কেন আলাদা ভাবে "মেয়েদের" গায়ে হাত তোলা নিয়ে বিচলিত হচ্ছি?
  • Pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৩257327
  • তবে আর চিন্তা নেই। স্বয়ং সার আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন।
  • - | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৫257326
  • আচ্ছা আজকাল আর মোমবাতি মিছিল হয় না? অনেকদিন শুনিনি কিন্তু!

    আতোজ, গতকাল পাই 11:38 PM গতে হীরকের টইতে নামের লিস্টি দিয়েছেন। বেশ কিছু অন্যরকম নাম আছে, দেখেছেন? লিস্টটা নামাবলীর টইতে রাখলেও মনে হয় কাজে ভালো হবে।
  • একক | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪২257325
  • আমি তো ওই পার্টিকুলার কেসটায় সরাসরি সাইবার সেলে যাওয়ায় বিশ্বাসী | যদি ওই ছাত্রী দুজন চায় |
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩৫257323
  • কিন্তু তিনো ক্যাডারদের রিপোর্ট করবো না কেন ?
  • একক | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩৫257324
  • পাই
    হ্যা ডায়ালগ এর দরকার আছে এবং প্যারালালি চালিয়ে যাওয়ার দরকার আছে | যার যেখানে মতপার্থক্য কথা বলতে হবে | নইলে "আন্দোলন " নাম কেন যদি মাল্টিপল ডাইমেনশন এ ফুল চার্নিং না হলো | এতে লক্ষভ্রষ্ট হওয়ার ভয় পাই না | লক্ষ্য যদি কিছু থেকে থাকে তাহলে সেটা মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো | বাকি সব উপলক্ষ্য |
  • /\ | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৯257322
  • একটা জিনিস বোঝো, জে ইউর মেয়েদের এই ট্যিপিকাল ছবি বানিয়ে শেয়ার তিনো ক্যাডারেরা ছাড়া কেউ এখনো অবধি করেছে কি?
  • Atoz | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৯257321
  • কিন্তু বাংলা নিয়ে কী প্রশ্ন কিকি? ঃ-?
  • Atoz | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৮257320
  • কিকি, সো ফাইন কে গ্লো সাইন বললে তো খুশি হবারই কথা!
    ঃ-)
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৭257318
  • ধুত্তেরি, ডায়গল মানে ডায়লগ।
  • /\ | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৭257319
  • বিচ্ছিন্ন ঘটনা কেন হবে? পরিকল্পিত তিনোমূলী ছ্যাঁচরামী। কোনো অ-তিনোমূলীর দেওয়ালে এই পোস্ট দেখলে, ছবি দেখলে তার সাথে কথা বলার মানে আছে। সম্ভাবনা নিয়ে কথা বলার মানে নেই।

    আমি নিজে ছাত্রীটির কম্মো, তারপরে ছাত্রদের কম্মো, তদন্ত কমিটির কম্মো, আরো বেশি ছাত্র-ছাত্রীদের কম্মো, ভিসির কম্মো কিচ্ছু নিয়েই উদ্বিগ্ন ছিলাম না, কিছুতেই আপত্তি ছিল না বা সবেতেই আপত্তি ছিল। যাই হোক। কিন্তু ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকে কেলিয়েছে এতেই একমাত্র উদ্বিগ্ন হলাম। আমার মতে প্রতিবাদ, ধিক্কার এসব সিঙ্গল ইস্যুতেই হওয়া বাঞ্ছনীয়। পৃথিবীতে হাজারখানা ইস্যু আছে। কিন্তু সব্কিছুকে কোনো এক প্রতিবাদ মুহূর্তে জড়ো করে ফেলার মানে হয় না। তাতে কোনো ফোকাস থাকে না। ইমপ্যাক্ট ও জোরদার হয় না। তবে এটা নিতান্তই আমার নিজের মনে হওয়া। সকলে তাদের নিজেদের পচ্ছন্দমত ভাববেন ও কাজ করবেন সেটাই স্বাভাবিক। তদুপরি রাজনীতি ও কি করলে কি হতে পারে সেসব হিসেব নিকেশ আছে।
  • Atoz | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৬257315
  • সন্ধ্যের ঝোঁক নাকি এমনি ঝোঁক? ঃ-)
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৬257316
  • নাঃ, আমি এক ট্রিটমেন্ট বলিনি তো। এটা শুধু টিপিক্যাল তিনো ক্যাডার মানসিকতা নয়, এটাই বলেছি। কিন্তু এই মানসিকতার মধ্যেও শেড নেই নাকি, অবশ্যই আছে। ওঁর সাথে আমি ডায়লগে যেতে রাজি। ডায়লগ হচ্ছিলও। হতে গিয়ে দেখা গেল, ওঁর থেকেও বেশি সলিডারিটি দেখানো এবং তথাকথিত ভাবে আরো উদার কেউ বলছেন, না না এগুলো মেনে নিতে হবে, এগুলো তো স্বতঃস্ফূর্ত মিছিল। পার্টির মিছিল হলে এমন নিশ্চয় হত না, হয়্না। অ্যাজ ইফ স্বতঃস্ফূর্ততার কস্ট হিসেবে কষ্টে সৃষ্টে মেনে নেওয়া হল। এবার তাঁর সাথেও ডায়লগে যাওয়া যায় এবং যাওয়া হয়েওছে। বলা হয়েছে, এই মেয়েগুলি ইন ফ্যাক্ট পার্টিই করে। এবং পার্টির মিছিলেও এভাবেই যায়। হয়তো এটা শোনার পরে তাঁর ধারণা বদলাবে। এই ডায়গল এনগেজমেন্টে না যাবার কোন কারণ দেখিনা।
    কিন্তু ঐ যারা ঐ ছবিগুলো বানিয়ে শেয়ার করে তার সাথে ততোধিক কুৎসাকর মন্তব্য করে চলেছে, তাদের সাথে ডায়লগে যাওয়ার কথা আমি বলিনি। হয়তো ধৈর্য, সময় থাকলে কেউ যেতে পারে। কিন্তু কাজগুলো অন্যায় মনে হলে রিপোর্ট করবো না কেন ? আর এগুলো রিপোর্ট করা না হলে, হ্যাঁ, আবার সেই শুরুর প্রশ্নটাই করি, তাহলে ঐ মেয়েটির কেস নিয়ে এত হইচই করা কেন ? সেটা কেন ইগনোর করা হলনা ?
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৬257317
  • নিশি, নিশি,
    তোমায় কি একগাদা কোশ্ন করার ছিলো বাংলা নিয়ে। সব ভুলে গেছি। ঃ(

    কি ভীষন আজকাল ভুলে যাই। সেদিন একটা সো ফাইন নামের দোকান কে সমানে গ্লো সাইন বলে কি হেনস্থা। তারউপর বেশ কিছুদিন আগে দোকানে ক্র্যাকার না কি যেন নামের চকোলেট কিনতে গিয়ে ব্লক বাস্টার দিন তো বলে ঝামেলা। দোকানদার পুরো ফায়ার। ভেবেছে ইয়ার্কি মারছি। আজকাল অমন সব অদ্ভুত শব্দ যেখানে সেখানে বলে ফেলছি, কিছুতেই বোঝাতে পারছি না যে আসলে ভুল করে...................... ঃ(
  • ন্যাড়া | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৫257313
  • এ আমার দীর্ঘদিনের অবজার্ভেশন-ভিত্তিক বিশ্বাস - পশ্চিমবঙ্গের মানুষের জেনেরাল তেড়িয়াবৃত্তি, পাবলিক লিঞ্চিং-কে তারিয়ে তারিয়ে এনজয় করা, সামগ্রিক অসুস্থ রাজনীতি - সব ঐ বুভুক্ষু যৌনতা থেকে উদ্ভুত।

    সোশ্যাল সায়েন্সে আমার অনেক্দিনের ঝোঁক (অ্যাজ ইন, শাঁটুলবাবুর লেখায় "সেই থেকে আমার ইডিওমেটিক ইংরিজি লেখার ঝোঁক")।
  • Atoz | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৫257314
  • অঙ্কের উপরে কোনো কথা নেই, এক্কেবারে মজবুত ব্যাপার। জ্ঞানযোগ এ একটু রহস্য থেকে যায়, লোকে হঠযোগ ভেবে ঘাবড়ে যায়। ঃ-)
  • cm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৩257312
  • তবে অঙ্ক বা জ্ঞানযোগ সবচে ভালো।
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১১257310


  • ভয়ের কিছু নাই, বিক্রমের গান। ঘুমাতে যাই। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত