এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১২:০৪256950
  • হ্যা, পার্ট ওয়ান দেখলাম কদিন আগে ইউটিউবে। তাই পার্ট ২ খুঁজতেছিলাম - চুনৌতি ১ হেবি ভালো লেগেছিল, পরে মনে হয়েছিল, তখন গর্মেন যে মডেল স্কুলের একটা কনসেপ্ট হাজির করছিল - সেটার একটা কালচারাল ডিফেন্স। তাই দেখতে চাইছিলাম, ২ নং এ সেরকম কিছু মনে হয় কিনা !
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৯256949
  • চুনৌতির পার্ট ওয়ানের একটা এপিসোডের লিং পাওয়া যায়। পার্ট টুর লিং ইউটিউবে দেখি নি।
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৮256948
  • চুনৌতির সময় আমাদের তখন নবম শ্রেণী।
    হ্যাঁ দমুদি, ফেটসুর ছেলেপিলেরাই জুতো পালিশ করেছিল।

    আর ছাত্রদের বাচ্চা বলাটা এবার বন্ধ হলেই ভাল। এদের থেকে বয়সে ছোট ছেলেই নির্ভয়া কান্ড ঘটায়, তখন আবার তাকে কেন অ্যাডাল্ট বলে ট্রীট করা হবেনা তাই নিয়ে দেয়াল লেখা হয়।

    আর যদুপুরের ছেলেরা কেমন বাচ্চা তা থানার পাশের পুলিশ কোয়ার্টারের লোকেরা খুব ভাল জানেন।
  • তাপস | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৫256947
  • চুনৌতির পার্ট ২ ছিল নাকি? লিং পাওয়া যায়?
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫২256946
  • আর হাঁটুর বয়সী যেসব ছেলেপিলে তাদের পাকবার সময় চুনৌতি হত বলে দাবী করছে, তাদের বলি চুনৌতি পার্ট ওয়ান আর পার্ট টু হয়েছিল। আমি পার্ট ওয়ানের কথা বলছি।
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৯256945
  • এটায় বাচ্চা হওয়ার কী হল? আমি আজও কেউ নিজের পুরনো গার্লফ্রেন্ডকে ছেড়ে নতুন কাউকে জোটালে সইতে পারি না। অবিশ্যি মেয়েরা বদের ধাড়ি পুরনো বয়ফ্রেন্ডগুলোকে তাড়িয়ে লক্ষ্মীমন্ত একটা নতুন ছেলে জোটালে কষ্ট হয় না। তখন মনে হয় আগের ছেলেটা কত্তো বদ ছিল যে মেয়েটা ওকে ছাড়তে বাধ্য হল। ঃ))))
  • d | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৪256944
  • এই ব্যাঙটা কি বাচ্চা রে! হি হি হো হো
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৩256943
  • সেই চুনৌতির হিরো এখন সিনেমার ভিলেন হয়। ঃ(
    সুচিত্রা কৃষ্ণমূর্তি এসে যাওয়ায় আমাদের সব্বার সে কী টেনশন! এই বুঝি নিজের স্টেডি গার্লফ্রেন্ডকে ডিচ মেরে বন্দনার দিকে টাল খেয়ে গেল রমাকান্ত!
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪২256942
  • পিযুষ সোম ডিন অফ students ছিলেন। পরে ওনার ভাই নীতিন সোম ছিলেন

    আচ্ছা আমি অনেক খুঁজে দেখলাম অভিজিৎ চক্রবর্তীর শিক্ষাগত যোগ্যতা BE electrical from NIT Durgapur. এখন মাস্টার্স না থাকলে প্রফেসার হওইয়া যায়? নাকি ওনার ঠিক প্রোফাইল এটা নয়
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪১256941
  • খেয়েছে। শ্চদা আমাকে আপনি আজ্ঞে করতে শুরু করেছে।

    হামবড়াই "আপনাকে" বলিনি। সেরকম মনে হয়ে থাকলে দুঃখিত।
  • de | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৯256940
  • সংরক্ষণ শুনে মনে পড়লো -- রিসেন্টলি বম্বে আই আই টির ফোর্থ ইয়ারের স্টুডেন্টটি সুইসাইড করার পর সারা আইআইটি জুড়ে একটা অ্যান্টি সংরক্ষণ হাওয়া উঠেছে - আইআইটির গ্রাজুয়েশনের ২২% ওবিসিদের জন্য সংরক্ষিত - সেই নিয়েও অনেক কথা চলছে। সংরক্ষিত ক্যাটিগোরির স্টুডেন্টরা নাকি সবাই বেশ পিছিয়ে পড়ছে -- জানিনা এর কতটা সত্যি!

    http://timesofindia.indiatimes.com/city/mumbai/Probe-into-IIT-Bombay-students-death-after-fall-family-says-he-was-depressed/articleshow/41812617.cms

    ইন ফ্যাক্ট আইআইটি গুলোর সুইসাইড নিয়েই এই ব্লগটা
    http://iitsuicides.blogspot.in/

    এটা একটু ওল্ড লিং-- সুইসাইডের কত রকম কারণ হতে পারে দ্যাখেন - রাজনৈতিক নেতা থেকে ছাত্রনেতা কেউ বাদ যান্নি!

    http://newsthatmattersnot.com/2011/08/another-suicide-at-iit-bombay-forces-authorities-to-think-about-easing-academic-pressure.html

    1. Some students (among those still alive) blame the spate of suicides to the abominable food provided in the mess. Another student was shrewd enough to point out that all those students who committed suicide in the past shared one common trait. Apparently, none of them had Posts of Responsibilities (PORs) on their résumés.

    2. The Dean of Student Affairs (popularly known as DoSA) considers these suicides a testimony to the rigorous academics of the IITs and is proud that he has managed to get the better of the best students. “This is a flawless model of survival of the fittest. We are running an educational institute here and not a life insurance company. Students have to play by our rules. It is my vision to make the IITs the best engineering institutions in the world. Few suicides here and there won’t deter our resolve. It is a small price that we need to pay reckoning the huge stakes.” Aniket’s batch-mates are rather excited because these suicides have reduced the rivalry for the campus placements. As this is only the beginning of the placement season, they expect further reduction.

    3. Meanwhile Nitish Kumar, the Chief Minister of Bihar, has requested the Central Government to grant Bihar a special state rank because five out of these twelve students were from this state. He expressed concerns over tortures that Bihari students undergo from their peers in the IITs due to Bihar’s development levels.

    4. According to Anna Hazare, these suicides represent students’ dissatisfaction with the corrupt government. “Now the government can’t escape from the charges of corruption. Indian youth, led by the valiant IITians, seek answers. We will ensure that their martyrdom doesn’t go waste. This movement will continue till we achieve a corruption-free State. We are ready to pour more blood into this fight. After all, we have fifteen IITs and so many colleges. More students will emulate the deeds of these twelve martyrs. ”
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৭256939
  • উফ্ফ এই দু টা না! আজ সব কাজ পন্ড করাবে। উঃ চুনৌতি মানেই সেই বুক ধুকপুক। তখন বোধহয় ক্লাস সেভেন।
  • sm | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৬256938
  • আমাদের সময় বোধ হয় শংকার সেন ছিল। ইলেকট্রিকাল এর লোক বোধ হয়। কিচ্ছু খেয়াল নেই।আর একটা লোক ছিল পিযুষ সোম। দুটি ভালো লোক ছিল। কোনটা ভিসি কোনটা ডিন গুলিয়ে গেছে। কেউ একটু সাহায্য করবিরে ভাই!
  • d | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৬256936
  • দু, হুনৌতি'র সময় আমরা কলেজে পড়তাম আর ভীষণ ভীষণ রিলেট করতে পারতাম। সেই প্রফ স্কুটার কেনার অল্পদিন আগে আমাদের এ কে এম কিনলেন বাজাজ। আমরা এ কে এমকে কি আওয়াজ! উনি বেশ স্পোর্টিংলিই নিলেন খচেমচে যান নি।

    কেসি, সেই মন্ডল কমিশনের সময় কারা যেন রাস্তায় বসে জুতো পালিশ করেছিল প্রতিবাদে? সে কি ফেটসু? অত কুৎসিৎ অসভ্য আচরণ, ঐরকম প্রকাশ্য রেসিজম এখনও মনে পড়লে ঘেন্নায় গা গুলায়।
  • d | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৬256937
  • উফ! চুনৌতি
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৪256935
  • আরে শিবুদা নয়, পল্টুদাও নয়। ওরা ভাল লোক।
    আমি বেশী জুনিয়র নই। ৯৪ পাস আউট।
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:২১256933
  • arpan এখানে আই কিউ নিয়ে হাম বড়াইএর কোনো প্রশ্ন নেই। তৃণমূলের পোস্টারটা ভালো করে দেখুন - সেখানে বলা আছে যাদবপুরের ছাত্ররা মাদকাসক্ত, দাঙ্গাবাজ, জঙ্গি এবং শিক্ষকদের প্রতি অশ্রদ্ধাশীল। বলছে কারা? যারা ক'দিন আগে বিভিন্ন কলেজে অধ্যাপক পেটানো, উপাচার্য ঘেরাও করেছে এবং তাদের নেতারা জঙ্গী মদতে টাকা দিয়েছেন বলে অভিযুক্ত।

    এদের তো সুস্থ মানুষের মতো আই কিউ ই নেই। সেটুকু না থাকলে একটা প্রিমিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকা যায় না
  • ন্যাড়া | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:২১256934
  • কেসি কত জুনিয়র আমার থেকে? আমাদের সময়ে ফেটসু মানে উজ্জ্বলদা আর মানবদা। তারপরে ওরা পাশ করে গেলে শিবুদা আর পল্টু।
  • Bhagidaar | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৭256931
  • চুনৌতি আমাদের সদ্য পাকবার সময়ের। আবছা মনে আছে।
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৫256930
  • আর ব্রাহ্মণ্যবাদ, ফেটসুর রক্তে রক্তে। মন্ডল কমিশনের বিরুদ্ধে মিছিল হয়েছিল ঐ এইট বি থেকে গড়িয়াহাট অবধি। তখন ফার্স্ট ইয়ার কলকাতায় লতুন, সবেতেই "অচেনার আনন্দ"।

    আর মন্ডল কমিশনের ব্যাপারটা এক ফেটসুর দাদা যা বুঝিয়েছিল খিস্তিটিস্তি দিয়ে .... এখনো হাসি থামেনা। সেই দাদার নাম বললে তোমরা অনেকেই চিনবে। তাই বলব না। তবে ঐ ডায়ালগটা আমার শোনা আজ অবধি সেরা ডায়ালগ।
  • Du | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৮256929
  • পুলিশ ঢোকানো নিয়ে এই ইত্তেজনায় আমার ভীষণ চুনৌতি সিরিয়ালের কথা মনে পড়ছে। কারা কারা জন্মেছিল সেই সময়ে?
  • ন্যাড়া | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৬256928
  • *পাওয়া যেত না।
  • ন্যাড়া | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৫256927
  • হ্যাঁ, শংকর সেনই মনে হচ্ছে। সে তো আমাদের ফার্স্ট ইয়ারে। ঢুকলাম, কিন্তু ক্লাস আর শুরু হয়না। সব কিছুকেই একটা প্রতিবাদী, লড়াই টাইপের ব্যাপার করে ফেলা ফেটসুর দীর্ঘদিনের বদভ্যেস।

    আমাদের সময়ে ইউনিভার্সিটি সস্তায় খাতা দিত। সে খাতা কোনদিনই ঠিক সময়ে পাওয়া যেত। "খাতা কেন আসছে না" এই নিয়ে ফেটসু জনগণতান্ত্রিক, বিপ্লবী আন্দোলনের ডাক দিয়ে ফেলে আর কি!

    শংকর সেন খুব ভাল স্কলার ছিলেন, পড়াতেনও ভাল বলে শুনেছি, মোটামুটি ভাল অ্যাডমিনিস্ট্রেটরও ছিলেন। কিন্তু ওনাকেও তখন সিপিয়েমের পেটোয়া লোক বলে দাগানো হত।
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:০১256925
  • KC da আমি বলিনি শঙ্কর সেন ভগবান - কিন্তু তিনি আর যাই করুন ইউনিভার্সিটিতে পুলিশ ঢোকান নি। ৯৩ তে ওত ঝামেলাতেও কিন্তু পুলিশ ভেতরে ঢোকেনি - একটা শিক্ষা প্রতিষ্ঠান আর রাস্তার মধ্যে কিছু পার্থক্য আছে এটা ভিসি;র জানা উচিত। সে বোধটাই ওনার নেই
  • সিকি | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১১:০১256926
  • ঘটনার সূত্রপাতেই আমার মনে বেশ কিছু প্রশ্ন আসছে, কিন্তু না, এখন নয়। পরে করব।

    শুধু নিরীহভাবে একটা প্রশ্ন করে রাখি, ফেস্টের সময় বা অন্য সময়ে, ছেলেদের হস্টেলে গিয়ে মেয়েদের টয়লেট করে আসা - অবশ্যই লেডিজ টয়লেটের অভাব থাকলে - কি যাদপ্পুরে একটা চালু প্রথা? মানে ক্যাজুয়ালি এটা "হতেই পারে" টাইপ কিছু যাদপ্পুর ক্যাম্পাসে? আমি তো কখনও যাদপ্পুরে পড়ি নি, আমি যে কলেজে হস্টেলে থেকেছি সেখানে ছেলেদের হস্টেলে টয়লেটের প্রয়োজনে মেয়েদের আসা একেবারে চিন্তার অতীত ব্যাপার ছিল, এখনও তাইই আছে, এবং এলেও সে অভিজ্ঞতা খুব একটা সুখকর হত না, ছেলেদের হস্টেলের টয়লেটের গোপনীয়তা বেশির ভাগ ক্ষেত্রেই মেয়েদের কথা মাথায় রেখে মেনটেন করা হয় না।
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৫256923
  • স্চ, শঙ্কর সেনএর জন্যই একসঙ্গে ৪৭ টা ছেলের ইয়ার ব্যাক হয়েছিল। ন্যাড়াদারা ভালো জানবে।

    বিটিডব্লু, শঙ্কর সেনই তো? ন্যড়াদা?
  • Du | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৫256924
  • যদুপুরের দুঃখের এসেমেস স্কুলের ছেলেদের কাছেও পৌছে যাচ্ছে !
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩২256921
  • গুরুর রেসিডেন্ট যদুরা ভালমানুষ। নেহাতই ভালোমানুষ। সত্যি করেই ভালোমানুষ।

    ইশশশশ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত