এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১৬256860
  • কিকিকে ক না দিয়ে পারলাম না। এই ঘেরাও সর্বস্ব আন্দোলন থেকে পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোনদিন মুক্ত হবে এই আশাও আর করি না। মোটেই চাইব না এধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে কোনদিন যুক্ত হতে। "সাতাশ বার ঘেরাও" হওয়াটা ছাত্র বা শিক্ষক কারোর কাছেই গৌরবের বিষয় না। আর এতে দায় দুপক্ষেরই। এবং সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয় স্কুলটাই। পৃথিবীর অজস্র ইউনিভার্সিটি আছে যেখানে কথায় কথায় উপাচার্যকে ঘেরাও করা হয় না। সেসব জায়গা থেকে অমানুষ বেরোয় বলে তো মনে হয় না।

    খুবই দুঃখের কথা যে এর পরেও একটা ডিসক্লেমার দিতে হয়। পুলিশ ডাকিয়ে ছাত্র পেটানোকে যে কোন মানুষই বর্বরতা বলবে। বড় বড় করে লিখে দিয়ে যাই, হ্যাঁ, এই কাজকে ধিক্কার জানাই। আর এর প্রতিবাদ করাটাও জরুরী মনে করি। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আরেকটা ঘেরাও বা আরেকটা শিক্ষাদিবস নষ্ট করাকে অর্থহীন অপচয় মনে হয়।

    আবার এতটা লিখে মনে হল এছাড়া মানুষ করবেই বা কি! কোন ল অ্যান্ড অর্ডারের পাট নেই যেখানে সেখানে গুঁতোগুঁতি করে বাঁচাটাই হয়তো একমাত্র পন্থা।
  • T | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৬:১৩256859
  • হ্যা বাদ রয়েচে।
  • ঈশান | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২০256858
  • ধুত্তেরি নাম বদলানো হয়নি।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:১৮256857
  • সম্বৎসর নানা হুজ্জুতিতে লোকে বিরক্ত হলে আমি খুব দোষের কিছু দেখিনা। অকারণ হুজ্জুতিও তো সত্যি বলতে কী, কম কিছু হয়না। আর বেসিকালি সবাই শান্তিতেই তো বাঁচতে চায়। আম্মো।

    তবে ওই আরকি, এক আধটা হুজ্জুতি দরকারী হয়ে পড়ে। দূরে বসে এটাও আমার দরকারি মনে হচ্ছে। তবে সেও তো দূরে বসেই। নিজের ছেলে বা মেয়ের তো পরীক্ষা হচ্ছেনা, হুজ্জুতি ও পোষাতে হচ্চেনা, তাও বটে। ধর্মঘটের ডাক থেকে পরীক্ষাকে সুস্পষ্টভাবে আলাদা রাখা হয়েছে কি? হলে ভালো হত।
  • তাপস | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৫256855
  • ল হয়ে গেছে শেষে - ওটা পূর্ণচ্ছেদ হবে
  • তাপস | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৫256856
  • ঘন্টা চারেক আগে একটা ফেবু পোস্ট দিয়েছি - তা মনে হলো - এখানেও দিয়েই যাই।
    ।.......................................
    ছাত্র ধর্মঘট দেখে দেখে আপনারা সব্বাই হেজে মজে গেছেন l এসব দিয়ে যে কিস্যু হয় না, আর এর ফলে যে কত্ত পড়াশুনোর ক্ষতি হয়, সে-ও আপনাদের জানা l কোথাকার কোন দূরের এক বিশ্ববিদ্যালয়ে কী সব ঘটনা, তাই নিয়ে ফালতু প্যাঁচাল – সেই নিয়ে আবার একটা দিন পড়া নষ্ট l এরকমই তো ভাবার কথা আপনাদের l তাই কাল আপনার খুব মনে হবে – নাহ, ইস্কুলে পাঠাতেই হবে ছেলে/মেয়েকে l আর আপনারা, যারা কলেজে পড়েন, তাঁদের মধ্যেও অনেকে ভাববেন – যে এই ধর্মঘটীদের লাই দিলে মুশকিল, তাই কালকের ক্লাসগুলো খুব জরুরি হয়ে উঠবে আপনাদের কাছে l তবু – কাল ধর্মঘট l যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে পুলিস আর বহিরাগত বাহিনির আক্রমণের প্রতিবাদে l আসলে, এরকম মুহূর্ত মাঝেমাঝে আসে l যে মুহূর্তগুলোতে সিদ্ধান্ত নিতে হয় – আপনি কোন পক্ষে ! আগামিকাল ছাত্র ধর্মঘটে আপনি কোন দিকে থাকলেন – সেটা জানা দরকার l না, অন্য কারোর নয় – আপনার নিজেরই দরকার ল
    ...............................................
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৮256854
  • একটার পর একটা চলছে চলছে তো চলছেই।
  • kiki | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৯256853
  • সব রকম হয়রানি আর সব কিছু নিয়ে পলিটিক্স, মাইরি।হেজে গেলাম।ঃ((
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫১256852
  • ভাগ্যিস মেরুক্যাব চালু হয়েছে। অসুস্থ মা-কে নিয়ে চরম ভোগান্তি গেছে গেলবার।

    বিপ্লব ও যাত্রী হয়রানি পঃবঙ্গে দীর্ঘজীবী হোক।
  • kiki | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫০256851
  • কলকাতার লোকরা কতটা ট্যাক্সি নির্ভর কে জানে! এমনকি নো রিফিউজাল ট্যাক্সিকেও প্রয়োজনে পাওয়া যায় না। কাজেই লোকে দরকার থাকলে আর নিজের গাড়ী না থাকলে আর রেস্তোর জোর থাকলে গাড়ী ভাড়া করে রাখে আগে থেকেই। হতচ্ছাড়াগুলোকে কেউ বন্ধ তুলতে না বল্লেই ভালো।
  • Blank | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৩256850
  • হু। এমনি বন্ধের কোনো মানে নেই। বহুদিন বাধে বন্ধ করে দেখাচ্ছে ট্যাক্সি ইউনিয়ন গুলো। লাগাতার হবে বন্ধ - হাড়ে দুব্বো গজিয়ে ছাড়তে হবে।
  • kiki | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩৮256849
  • ও আরেকটা দারুন ছিলো, কোন বিজেপি-র কেউ ছিলেন, তিনি বললেন, অনেক বিল্ডিং নাকি নীল সাদা হয়ে গেছে, সুমন ফুট কাটলো, ভাবছি গেরুয়া হয়ে গেলে কেমন দেখাবে। এবং ইউনির ছেলেপিলেরা বেশ হাসিমুখে টিভিতে মুখ দেখাচ্ছিলো, বিশেষ ভাবিত দেখলাম না।
  • kiki | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৩256848
  • উফ! কিছু না বল্লে মন শান্তি হচ্ছে না। ব্যাপারটা হলো যে সব ইউনিতে রাজনৈতিক রঙ প্রকট নয় সেখানে কি পড়াশুনা হয় না?মানুষ কি মানুষ হয় না? সিরিয়াসলি জানতে চাই। এবিপি দেখলাম। ব্যাপারটা খুব জঘন্ন্য হয়েছে নিঃসন্দেহে, বাচ্চা গুলোকে পিটিয়ে কি হলো কে জানে!

    কিন্তু কেমন এটাও লাগলো প্রফেসররা ঘেরাওয়ের বিপক্ষে কিছু বলতেও ঘাবরাচ্ছেন, যা তাপ। একজন একটু বলে ফেললেন সাতাশবার ঘেরাও হয়েছেন( বাপরে! এই ইউনি কি ঘেরাও সর্বস্ব নাকি?) বলেও কথা ঘুরিয়ে ফেললেন। আরেকজন বলতে গেলেন ভাই সব সাবধান, তোমাদের ভুল দিকে চালিত করছে নাকি যেন! ভুল বুঝলাম কিনা কে জানে! কিন্তু ঐ বয়সটাও ব্রেন ওয়াসিত হবার পক্ষে বেশ ভালো, আর মারধোর খেয়ে হিরো ইমেজ আনার জন্যও।

    ঘটনা যেটা হলো, খুবই চাইবো ছেলে যেন এই ধরনের ইউনি গুলোতে না যায়। আর ফেবু তে খুব সেন্টু মেরে পোষ্ট হচ্ছে কাল ও আপনাদের বাচ্চাদের স্কুল এ পাঠাতে চাইবেন( অ্যাজ ইফ, সেটা বিরাট অপরাধ) কিন্তু আমাদের বাচ্চাগুলোর মত যারা একলা দুরের স্কুলে যায়(প্রসঙ্গত ক্লাস টেনে আর স্কুল বাস দেয় না), যাদের বাচ্চাদের টেস্ট চলছে, তারা কেন খামোকা ভুগবে? আমি কাল ছেলেকে স্কুল পাঠাবো না, কারন ওকে নিউআলিপুর দিয়ে যেতে হবে,যদিও টিচারকে ফোন করে কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না, স্বাভাবিক, তিনি পাঠাবেন না এটা অফিসিয়ালি বলতে পারেন না। আর নিউআলিপুর কলেজ নিয়ে বেশ ভীতি। আমার বন্ধু মেয়েকে স্কুল পাঠাতে বাধ্য হবে টেস্ট এর জন্য, মেয়ে একটা কনভেন্টে পড়ে। যথেষ্ট কড়া স্কুল।

    আর এই বিরক্তিকর বন্ধ আর ঘেরাও কালচার কি এবার বন্ধ করা যায় না? এটা কতটা কার্য্যকর।
  • তাপস | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:১২256847
  • সিকি - সকালে যাকে মিস করছলে, ফেবু গুরুতে তিনি হাজির, পসরা সাজিয়ে
  • T | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৫256846
  • থ্যাঙ্কু ব্ল্যাঙ্ক।
  • Blank | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:০০256845
  • মোরগ। গলা ফুলিয়ে কথা বলে, ঝুঁটির কথা বলে।
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪৪256844
  • হেল্পান, বুড়ো আংলায় পড়া কুঁকড়ো কি বিশেষ কোনো পাখি (কুকড়োবাটাং) নাকি মোরগ?
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৯256843
  • আরে 'শিখ্যা a' যে!

    তা জামাতকে দেওয়া টাকাপত্রের কিছু হদিশ পাওয়া গেল?

    আর সেইসব মোজাখিল্য চিত্রগুলি? কারা কিনেছিল?
  • a | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৫256842
  • এটাও হতে পারে জামানত বাজিয়াপ্ত হবার শোক
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩২256841
  • স্পেকু করছি একটাঃঃ

    আচ্ছা এইটা কি সিবিআই এর চোরধরা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য মুলোদের বা মুলোরাণীর একটা চাল হতে পারে? মানে অবস্থান যখন করেই আছে ছাত্ররা তখন এমন একটা কর যাতে সবাই সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।

    এই তালে মদনা কত টাকা নিয়ে কাকে গিয়ে দিয়েছে সেইটে একটু চাপা পড়ে যাবে।
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩০256840
  • আলোচিত পুরুষ বন্ধুর দল জানা গেছে?
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৯256839
  • এসেফাই এর হাতে তিনোমুলি কিছু পাবলিক ক্যাল খেয়েছে শুনলাম। সত্যি হলে সেই আনন্দেই মদ খাবো কাল। আগে থেকে প্রিপারেশান উদুম ক্যালানো উচিৎ ছিল। ঐ শঙ্কু পান্ডা গেছে মানেই তো পেছনে কুকুর গুলো রেডি হয়ে গেছে।
  • Kaushik Ghosh | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩২256838
  • আমারও মনে হল কাকার কথাই বলছে।
    আর হ্যাঁ, ওখানকার অধ্যাপিকাও বলছেন ভায়ওলেন্ট পরিস্থিতি ছিলো না। ঘটনটার সাথে ২০০৫ এর ঘটনাটার খানিকটা মিল আছে, কিন্তু অমিল ও অনেক।

    ২০০৫ এ পুলিশ ক্যাম্পাসে ঢোকেনি, ২ নং গেটের বাইরে একটা ছোটো স্টেজের ওপর থেকে অনশন রত ছাত্রছাত্রীদের হাসপাতালে তুলে নিয়ে যাওয়া হয়ে ছিলো টেনে হিঁচড়ে।

    সেবার চন্দ্রাস্মিতাকে টানতে টানতে গাড়িতে তুলেছিলো। মলয় বাবু ফে বুর গ্রুপে আসেন দেখি। চন্দ্রাস্মিতা আসেন কিনা জানিনা - কিছু ভুল বললে ওনারা শুধরে দেবেন না হয়। পয়েন্টটা হচ্ছে - সেবার একটা চন্দ্রাস্মিতা ছিলো, এবার অনেক, অ-নেক! এই জঘন্য পরিস্থিতিতে এটাই যা একটা আশার কথা।
  • তাপস | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৫256837
  • থেঙ্কু থেঙ্কু
  • C1 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৪256836
  • কি আশ্চর্য একি ডেভিড আর গোলিয়াথ এর লড়াই হচ্ছে নাকি? TMC এর ক্যাডার কে জে ইউ এর স্টুডেন্ট মারছে। দিদি করছে টা কি? অবিলম্বে ট্রেনিং দিক
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৯256835
  • *শেয়ারিং অপশান।

    ধরে নিচ্ছি মোবাইল থেকে ফে বুতে লগিন করা আছে। না থাকলে প্রথমে ইউআইডি পাসওয়ার্ড চাইবে।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৮256834
  • তাপস,

    ভিডিও ক্লিপটায় আঙুল ছোঁয়ালে ওপরে শেয়ারিং অপশ্জান দেখা যাবার কথা। ফেবুর সাইনটায় আবার আঙুল ছোঁয়ালে জিগাবে আপলোড করবে কিনা। হ্যাঁ বলে দিলে আপিয়ে দেবে। তবে ডিপেন করছে মোবাইলের নেটের স্পীডের ওপরে। ভারীমত ক্লিপ হলে 2G কানেকশানে না ওঠার সম্ভাবনা প্রবল।
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৪256833
  • এইটা আমিও বুঝতে পারছি না। এটা কে হতে পারে। কাকা র কথা বলছে নাকি?
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪৮256832
  • এটা কাঁর কথা বলছে ? সত্তরের কুখ্যাত চরিত্র, বামদলে ছিলেন, মমতা তারপর বেলেঘাটা থেকে টিকিট দিয়েছিলেন ... কাজ করতে করতে শুনছি, কিছু মিস করে যেতে পারি বা ভুল লিখতে পারি, কিন্তু মনে হল যেন এগুলোই শুনলাম।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ২০:২৬256831
  • পুরোটাই খুব ঘাঁটা ব্যাপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত