এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৯:১০256590
  • আমি পর্ক কারী আর ডিমের ঝোল রাঁধলে আলু আনি। নইলে একেবারেই আনা হয়না। আজ যেমন আনলুম আড়াই শো। আলুপোস্ত একা থাকলে ভাল্লাগেনা।
    কিন্তু আলু বললেই সেই আবার ভুটান মনে পড়ে। কত কত আলু আর তার কি সোয়াদ। বেশিরভাগ টাই এক্সপোর্ট হয়ে চলে যায় ফ্রীতলে জাতীয় কোম্পানিদের হাতে। তবুও বাকি যা থাকে তাই দিয়ে সারাবছর যেন আলু উত্সব লাগিয়ে রাখে ভুটানি রা। একবার বার খেয়ে ২০ কেজির ভুটানি আলুর বস্তা তুলব বলে ইয়ার্ডে গেসলুম। সে এক বিচিত্র পরিবেশ। নিলেম হচ্ছে। বস্তা বাঁধা হচ্ছে। বুড়ি বুড়ো রা সার দিয়ে বসে তোম্বা টেনে ধুলধুলাযমান কিন্তু হিসেব ভোলার নয়। জোয়ান রা সংখ্যায় কম। জোয়ান বেশি থাকে সুনথালা আর আপেলের সিজিনে। নদীর ধারে। সেও এক অন্যরকম মজার জগত।

    যাই হোক শেষ অবধি ২০ কেজির বস্তা তোলা আমার হয়নি। ঘুরে ঘুরে মজা করে সারাগায়ে আলুর ধুলো মেখে দেখি কয়েকজন একপাশে ইঁট সাজিয়ে খুরু খেলছে। আবার তাদের সঙ্গে মেতে গেলুম।
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৯:০৫256589
  • আলু খেতে য্যানো কেমন??
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৯:০০256588
  • আলুচোনা শুরু হলেই পাই আসবে
  • সে | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৭256587
  • আলু আমার আলু ওগো আলু ভুবন ভরা...
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৫256586
  • ঃ-))
  • d | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৯256585
  • HHB 8-)
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৭256584
  • তুমি বাহবা পরিসীমার বাইরেঃ(
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪১256583
  • ২ সপ্তাহে এক কিলো! বাহবাঃ)

    এখন আমাদের বাড়িতে আলুভাজার পাট প্রায় উঠে গেছে। আলু ভাজার বদলে,আলু পাতলা করে কেটে বেসন পোস্ত তে চুবিয়ে বেগুনি স্টাইলে ভেজে ফেলি। এতে আলু বেশি খাওয়ার অপরাধবোধ কমে প্লাস আলুভাজা খেয়েছি ভেবে শান্তিও থাকেঃ)
  • d | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৯256582
  • আর আমি সপ্তাহে ১ টা আলু খাই।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৩256581
  • আমাদের দুজনের দুসপ্তাহে এক কিলো
    তাও যদি রোগা হতাম ঃ-(
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩২256580
  • তিমি, ঐ আলু একজনের হিসেব( ২৫ পাউন্ড);)
  • . | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৬256579
  • ২ কেজি আলু সপ্তাহে - ৪ জনের সংসারে তাই বেশী মনে হয়
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৩256578
  • মামী, দুশো গ্রাম হলে ১৬ কেজি (পাউন্ডে কত সে আর বললাম না) ঃ-)
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৭256577
  • হেগেল`স ফিলোসফি অ্যান্ড ফেমিনিস্ট থট নাড়াচাড়া হচ্ছে বুঝি?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০২256576
  • একদা মাসে আলু ২৫ পাউন্ড লাগতঃ) ২০০গ্রাম আলু এমনকি বেশি!
  • Ekak | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫৯256575
  • পশ্চিমবঙ্গের ব্যাকগ্রাউন্দ এ যখন কথা হচ্ছে তখন বামপন্থী বলতে অবশ্যই এই একদল মধ্যবিত্তের প্রতিনিধি বাম আদর্শে শিক্ষিত রিফর্মিস্ট কেই বুঝব। এক্ষেত্রে ক্লাসিকাল বামপন্থায় কী হত না হত সে মডেল টেনে আনতে আমি নারাজ। ক্লাসিকাল মার্ক্সিস্ম এ ফেমিনিস্ম বা কাস্তিস্ট সোশাল ইঞ্জিনিয়ারিং আদৌ ফিট করে কিনা সেটাই তর্কের বিষয় কারণ ফেমিনিস্ম বাই লার্জ হেগেলিয়ান এপ্রোচ। খামোখা ফ্রাঙ্কফুর্ট এনে জটিলতা বাড়াবনা।

    আমি যখন ইস্কুলে তখন জ্যোতিবাবুর জন্মদিনে অশোক দাশগু মশাই একটি লম্বা সাক্ষাত্কার নেন যেখানে অশোক দাশগু খুব ইনিয়েবিনিয়ে ক্লাসিকাল বামপন্থা থেকে চ্যুতির প্রসঙ্গ আনার চেষ্টা করেছিলেন। জ্যোতিবাবু একদম সপাটে মুখের ওপর বলে দেন :এটা ভারতবর্ষ আর সিপিআইএম গণতান্ত্রিক ভোটে জিতে আসা একটি বামপন্থী দল, এটা পিপলস দেমক্রাতিক অফ ইন্ডিয়া নয়। আমি এই জায়গাটাকেই ধরে বাকিটা বোঝার চেষ্টা করি। কোনো কাল্সিকাল বামপন্থায় কী হইলে কী হইতো নয়। ভোটে জিতে আসতে হয় এবং আবার ভোটে জেতার জন্যে কারো মন যুগিয়ে চলতে হয় এটা সারা পৃথিবীতেই গণতম্ত্রের একইসঙ্গে শক্তি ও দুর্বলতা। পশ্চিমবঙ্গের বাম আন্দোলন (অবশ্যই শুধু সিপুএম ধরে বলছিনা ) তো জোতদার দের বাঁশ দিয়েছে। তারাও ভোটার ছিল। ইংরিজি তুলে দেওয়া, অটোমেশন কে পিছিয়ে রাখা এগুলৌ ক্রমবর্ধমান বড় অংশের ভোটার দের বিপক্ষে গেছে। তখনো ভাবেনি। কাজেই শুধুমাত্র এই তালাক -পর্দা প্রথা এগুলো নিয়ে প্রো একটিভ না হওয়া ভোটের মুখ চেয়ে এটা ভাবি কিকরে।

    একচুয়াল ঘটনা হলো গত পরশু যারা যুগান্তরে গীতায় হাত রেখে শপথ নিত, গতকাল তারা অবতার বরিষ্ঠ মার্কস ঠাকুরের দীক্ষা নিয়েছিল এবং তাদের শ্রেণীচেতনা আগেও যা ছিল আজকেও তাই। এটা নেতাদের কথা। বাকি তো ভেড়ার পাল। এরা কোনদিনই ধর্ম -জাতপাত-প্যাত্রিয়ার্কি এসব কত বড় এভিল হয়ে দাঁড়াতে পারে তা ঠাহর করতে পারেনি। টেক্সট এ ফিরে গিয়ে লাভ ছিলনা কারণ সেখানকার সমাধান এখানে খাটেনা। অথচ নিজেদের মত করে নতুন যুগের টেক্সট লেখার ইচ্ছে নেই কারণ নিজেদের মাথার্ভেতরেও ওই একই ইভিল ঢুকে বসে আছে। একচুয়ালি বামপন্থী দেখলেই ওরকম খ্যাঁক খ্যাঁক করি ঐজন্যেই। এই জেনেরেশন টা শেষ হয়ে যাক।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৮256574
  • চাল আর আলুর হিসেব নিয়ে কোশ্নো ছিলো। সপ্তাহে চার সাড়ে চার কিলো আলু তিনজনের মানে জনপ্রতি (হিসেবের সুবিধের জন্য সাড়ে চার ধরলাম) দেড়কিলো আলু পার উইক। মানে দিনে ২০০ গ্রামের বেশি আলু। প্লাস ভাত ও অন্যান্য কার্ব। এইটা সত্যিই রেগুলার ইনটেক? অন্য হিসেবটায় আরো বেশি ছিলো পরিমাণ। চালের হিসেবটাও এরকমই বা এর আশেপাশে সবার?
  • সে | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২২256573
  • বামপন্থী ডানপন্থী কোনো পন্থীরাই দুনিয়ার কোথাও এনিয়ে লড়েন না। কোনো দেশকে স্বাধীন করবার সময় বা কোনো বিদ্রোহে জয়লাভ করবার সময় মেয়েদের বলিদানগুলো নেয়া হয়। তারপরে জিতে যাবার পরে তাদের স্বাধীনতার ব্যাপারটা এজেন্ডার এক্কেবারে তলানিতে থাকে। পশ্চিমের দুনিয়ায়ও এর অন্যথা হয় নি।
  • dd | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫৮256572
  • "পর্দা প্রথা - তালাক এগুলোনিয়ে লড়তে পারতনা বামপন্থী রা ?" জান্তে চেছিলেন একক।

    শুনুন এককবাবু, বামপন্থী বল্তে যদি তিনো,সিপুএম এ সব ভাবেন তো অ্যানসার ইজ নো। নো নো নো। এঁয়ারা ভোট খেলেন না? তবে? যদি কারুর সেন্টিমেন্টে ঠকাস করে লেগে যায়? ভোট কমে গ্যালে কে দেখবে মশাই ?

    পরের প্রশ্নো ?
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৬256571
  • একককে বড় করে ক।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৩256570
  • সেদিন ডিডি উর্দুতে একটা অনুষ্ঠান দেখলাম, প্ন্যানেলিস্ট ও দর্শক সবাই মুসলিম, বেশিরভাগই মেয়ে। অনেকেই বোরখা হিগাব পরাও। তো, ডিসকাশন হচ্ছিল, এগুলো ছাড়ার কথা ভাবা দরকার, মুসলিম মেয়েদের এমপাওয়ারমেন্টের প্রয়োজনীয়তা নিয়েও বেশ পজিটিভ কথাবার্তা শুনলাম। এবার এঁরা পপুলেশনের কত শতাংশ জানিনা।
  • সে | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩২256569
  • "লালন নেহাত বিদেশী একাডেমির হাওয়া পেয়েছেন বলে আলোচিত হচ্ছেন" - উঃ! টপ বলেছেন। পুরোপুরি সমর্থন করলাম।
  • Ekak | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৯256568
  • আর সবচে বড় কথা, গ্রেট মেন তৈরীতে চারপাশের ভূমিকা থাকে। বেগম রোকেয়ার স্মৃতি কে সামনে রেখে মুসলিম মেয়েদের মধ্যে শিক্ষা আন্দোলন চালানো যেতনা ? পর্দা প্রথা - তালাক এগুলোনিয়ে লড়তে পারতনা বামপন্থী রা ? অবশ্য চাটুজ্যে -বারুজ্জে তে ভরা বাম দলে এসব কর্মসূচি নিয়ে এগোনো তো রুল বুকের বাইরে। ব্রাহ্মণ্যবাদের রিসেন্টতম উত্থান হলো বাংলার বামপন্থা। সেখানে লালন নেহাত বিদেশী একাডেমির হাওয়া পেয়েছেন বলে আলোচিত হচ্ছেন।
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৮256567
  • পশ্চিম ইউপি, বা পুরো ইউপি রাজনীতিকে অন্য লেভেলে খেলে। এখানে কাল্ট ফাল্ট দরকার হয় না। এখানে চলে পাতি কাস্ট পলিটিক্স। এখন সে তো বিহারেও চলে, কিন্তু ইউপিতে অনেকগুলো কাস্ট খেলা করে। যাদব, রাজপুত, জাঠ, গুজ্জর, আরও গুচ্ছ গুচ্ছ কাস্ট আছে আর তাদের খাপ পঞ্চায়েত আছে। আর ভারতীয় রাজনীতিতে অনেক হেভিওয়েট নেতা ইউপি থেকে উঠে এলেও ইউপি নিজের জন্য কিন্তু পেয়েছে মূলত মিডিওকার মুখ্যমন্ত্রী। কাঁসিরাম, কল্যাণ সিং, মূলায়ম সিং যাদব, মায়াবতী, অখিলেশ যাদব। আমি রিসেন্ট কিছু নাম বললাম। তার মধ্যে এখন গল্প এসে দাঁড়িয়েছে সপা আর বসপার মধ্যে।

    মুজফফরনগর ও তার আশেপাশের এলাকায়, মেরঠ বুলন্দশহর ইত্যাদি জেলায় মুসলমান সংখ্যাধিক্য। এবং এরা লোয়ার কাস্ট মুসলমান, লক্ষ্ণৌ অযোধ্যার মত খানদানি বংশোদ্ভূত নয়। এদের বিরুদ্ধে অমুসলমানদের ক্ষোভ খুব কমদিনের নয়। মূলত ক্রাইমের খাজাঞ্চিখানা এইসব এলাকা, সব রকমের ক্রাইম। রেপ, অ্যাবডাকশন, মার্ডার, গাড়ি কাটাই। মেরঠে একটা বিশাল বাজার আছে, জানো তো? দিল্লি বাআশেপাশে তোমার গাড়ি চুরি হলে খুব তাড়াতাড়ি ঐ বাজারে চলে গেলে হয় তো দেখতে পাবে তোমার সদ্য চুরি হওয়া গাড়ি তখন কাটাই হচ্ছে। পার্টগুলো খুলে আবার বাজারে বেচে দেওয়া হয়। কপাল ভালো থাকলে তুমি কাটার আগেই নগদ দাম দিয়ে তোমার চুরি হওয়া গাড়ি আস্ত অবস্থায় সেখান থেকে কিনে নিয়ে আসতে পারবে।

    তো, এইসব ক্রাইমের ধান্দার ম্যাক্সিমাম পপুলেশন মুসলমানেরা। এ ছাড়া আছে আরও কাজ। জরি বোনা, কাপড় বানানো, মুচির কাজ, রাজমিস্ত্রির কাজ, সব এখানকার মুসলমান কমিউনিটি থেকে আসে। আর এরা নিজেদের মহল্লায় রাজা। ক্রিকেট খেলায় পাকিস্তানকে সাপোর্ট করে, পাকিস্তানের পতাকা ওড়ায়, স্থানীয় মেয়েদের রাস্তাঘাটে উত্যক্ত করে, মানে যতরকমভাবে দেশপ্রেমী অমুসলমানদের বিরক্তি উৎপাদন করা যায় আর কি।

    একটা সময় পর্যন্ত এরা ছিল সপা-র পোষা ক্রিমিনাল। বসপা-র যেমন মেন সাপোর্ট বেস দলিতরা, সপা-র হল মুসলমান। এইবারে গতবছর থেকে এই মুসলমানদের গ্রুপটা সরকার পরিবর্তনের গন্ধ পেয়ে টুকটাক বিজেপি জয়েন করতে থাকে। অমিত শাহ ঘুরে যায় কয়েকবার, তার এক লোকাল এমেলে (নামটা ভুলে যাচ্ছি) সুন্দরভাবে দু বছরের পুরনো একটা পাকিস্তানের ভিডিও সার্কুলেট করিয়ে দাঙ্গাটা শুরু করে। আগুন ছিলই। হু হা ছড়িয়ে পড়ে। লোকে (অমুসলমানেরা) সুযোগ পেয়ে মুসলমানদের ধরে আচ্ছাসে প্যাঁদায় - অনেকটা আমাদের কলেজে সেই ডোঙা ক্যালাবার মত, আগুনটা ছিলই, একটা ট্রিগার দরকার ছিল।

    গুচ্ছখানেক মুসলমান এবং কিছু হ্যান্ডফুল হিন্দু যখন ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে গেল, ইন ফ্যাক্ট তারা এখনও শরণার্থীই আছে, তখন তারা বিজেপির আসল রূপ দেখতে থাকল। গুন্ডামির ব্যাপারে অমিত শাহ স্থানীয় রিসোর্সদের ওপর বিশেষ ভরসা করেন নি, উনি কোথা থেকে জানি না, বাছা বাছা গুন্ডা এনে গত এক বছর ধরে তান্ডব চালিয়ে গেছেন এই সব শরণার্থীশিবিরে। পরের পর রেপ খুন ইত্যাদি হয়েছে। অন্যদিকে হিন্দুরাও লং রানে বুঝতে পেরেছে, রেগে থাকতাম, থাকতাম, কিন্তু কিছু উপকারেও তো আসত মুসলমানগুলো। মুসলমান মহল্লার কাছে ছিল এক হিন্দু ফটোগ্রাফার, প্রচুর মুসলমান বিয়েশাদির ছবি তুলেছে, খুব নামকরা তাদের স্টুডিও, এখন লোকটা জবলেস। মুসলমানদের বিয়েতে ছবি তুলত বলে হিন্দুরাও তাকে কাজ দেয় না। রাজমিস্ত্রি পাওয়া যাচ্ছে না, মুচি পাওয়া যাচ্ছে না, অথচ ক্রাইম কমে নি। বাইরে থেকে বিজেপির পাবলিক এসে মহল্লায় হুজ্জুতি চালাচ্ছে। এখন দু তরফেরই মনে হচ্ছে এর থেকে সপাই ভালো ছিল। বিজেপিকে আনতে গিয়ে আমাদের মন্দ বই ভালো হয় নি। ক্রাইম নিয়েই যখন বাঁচতে হবে, তখন সপা-ই সই।

    এরা কাল্ট ফাল্টের পরোয়া করে না। একবার এক্সপেরিমেন্ট করতে গেছিল বিজেপিকে নিয়ে, ফল ভালো হয় নি, এরা জেনে গেছে এদের কাল্ট হয় মায়াবতী নয় অখিলেশ যাদব। পজিটিভ কাল্ট নিয়ে এদের কোনও মাথাব্যথাও নেই। এরা নিজেরাও তো বিভিন্ন সামাজিক ব্যধির শিকার।
  • dd | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৩256566
  • সিকিও খুব গুছিয়ে লিখতে পারে। মিত্তিরদা যেমতি লিখতেন।

    হায় হায়। আম্মো যদি পারতেম তো আমার চমোৎকার সব থিওরী গুলান পড়ে আপনেরা খুব আমোদ পেতেন, সুশিক্ষিতও হতেন, অবকোর্স।

    কিন্তু সে আর হোলো কই? লস ইজ, যাকে বলে, এনটায়ার্লি ইয়োর্স।
  • Ekak | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৮256565
  • কোনো সংগঠিত ধর্ম কখনো লালনের জন্ম দিতে পারেনি। লালনরা আসেন প্রান্তিক থেকে। যারা দুদিকেরই লাঠি ঝ্যাঁটা খায়। বাংলাদেশেই লালন বিরোধী হাওয়া প্রচুর। যত বাংলাদেশী হিন্দু কে চেঁচামেচি করতে দেখি তার সামান্য অংশকেও লালন নিয়ে মাথা ঘামাতে বা কেন বাউল স্নাই দের উপর মৌলবাদী আক্রমন দিন দিন বেড়ে চলেছে তাই নিয়ে কথা বলতে দেখিনি।
  • তাপস | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৭256564
  • সিকি, মিনিময় না, এমনি বোঝার জন্যে জিগেস করছি - একটু আগে তুমি বললে পশ্চিম ইউপি-র সাধারণ মানুষ বুঝে গেছে রাজনৈতিক নেতাদের ধান্দাবাজি। সেটা একটা ছোট পার্সপেক্টিভ বলে সম্ভব? বড়তর ক্ষেত্রে, নেগেটিভ কাল্টের বিরুদ্ধে লড়তে পসিটিভ কাল্টের দরকার হবে? মানে হিটলারকে রুখতে স্তালিন? তারপর সেই পসিটিভ ও আমার এখনকার প্রয়োজনীয় লার্জার দ্যান লাইফ কাল্টটি যখন অপ্রেসর হয়ে উঠবে তখন আবার কেউ? লাদেনকে দেখ- ওকে দরকার মত বানিয়ে তোলা হয়েছে তো !
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৪256563
  • "কাল ঐ কালো মুখ ঢাকা লোকের হাতে বৃটিশ সাংবাদিকের ছবি দেখে আমি ভাবছিলাম, ঐ হত্যাকারী যদি আমার ধর্মকে রিপ্রেজেন্ট করতো কতটা অপমানিত লাগতো আমার।"

    দেখেছি তো। বিরানব্বই সালে তেমন ছবি দেখি নি, ২০০২ সালে ছবি দেখেছি। ত্রিশূল বা তলোয়ার হাতে হত্যাকারী, "আমার" ধর্মের।

    মূলত বিরানব্বই সাল পর্যন্ত আমি যেটাকে "আমার ধর্ম" বলে জানতাম, সেটাকে ত্যাগ দিয়েছি। সেদিন থেকে আমি কোথাও নিজেকে "হিন্দু" বলে পরিচয় দিই নি আর।
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫১256562
  • দুদি ঠিকই বলেছে। এই লাদেন বা বাগদাদি মৌলবাদী জগতে এত বড় কাল্ট হয়ে দাঁড়িয়েছে আজকে, যে একজন মোঈন আলি কোনও ইমপ্যাক্ট ফেলছে না। উল্টোদিকে কাল্ট ফিগার চাই। সেটা মুসলমানদের ভেতর থেকেই চাই।
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪০256561
  • শুধু শিক্ষিত উদারবাদী মুসলমান দিয়ে হবে না। একজন হলেও দার্শনিক বা মসিহা গোছের লোক লাগবে ভাইকম বশিরের আনাল হক গল্পের মত।

    কাল ঐ কালো মুখ ঢাকা লোকের হাতে বৃটিশ সাংবাদিকের ছবি দেখে আমি ভাবছিলাম, ঐ হত্যাকারী যদি আমার ধর্মকে রিপ্রেজেন্ট করতো কতটা অপমানিত লাগতো আমার। আর আজই দেখলাম বৃটিশ ক্রিকেটার মোঈন আলি কনডেম করেছে আই এসকে।
    কিন্তু এগুলোতে এফেক্ট এত কিছু হয় না।

    লালন, রামমোহন, রামকৃষ্ণ, অরবিন্দের লেভেলে লোক চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত