এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:০২256350
  • আতোজ, এই মেল শভিনিজম, বর্ণাশ্রম, জাতপাত - এসবের বাইরে শীর্ষেন্দুর লেখায় আর কিছু পাও নি - কমবয়সে যখন পড়তে?
  • Atoz | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৭256349
  • আর এই যাও পাখি!!!! উফ্ফ! দেখি আউটরাইট সেখানে এক বুড়ো তার মেয়ের চাকরি করার বিরোধিতা মুখের উপরে করে যাচ্ছে। নাকি জামাই যদি খাওয়াতে পরাতে না পারতো, তাইলে এক কথা ছিল তার চাকরি করার! সেসব যখন নেই, তাহলে তার ঘরে বসে সংসারধম্মো করা আর ছেলেপিলে পয়দা করে মানুষ করা ছাড়া পরম কর্তব্য আর কী হতে পরে?
    এটা কোন সালে লেখা উপন্যাস? আশির দশকের শুরু বা মাঝামাঝি কি? মনে হয় তখন বাজারে এসব ধারণাই চালু ছিল! অবশ্য আজকের দিনেই যখন এসব চালু আছে- তখন তো বলাই বাহুল্য।
  • Atoz | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৩256348
  • আরে আমি সেদিন এক ছোটোগল্প সংকলন পেয়ে পড়তে গেছি, সে দুই দশকের ছোটোগল্পের একটা কালেকশন, আশির দশকের শুরু থেকে ২০০৩ কি ২০০৪ পর্যন্ত। তো সেখানে শীর্ষেন্দুর ছোটোগল্প কিছু পেলাম, এগুলো বয়স্কপাঠ্য সব। ও হরি সেখানেও দেখি সেই জাতগোত্র মেলানোর কেস, দরিদ্র নায়ক পালিয়ে এসে এক গরীব চাষীর ঘরে উঠেছে, সেখানেও আগে লেখক ডিসক্লেমার দিয়ে রাখলেন সেও সদগোপ এরাও সদগোপ। কালক্রমে এদের বড় মেয়েটির সঙ্গে ঐ পালিয়ে আসা ছেলেটার বিয়ে হলো। ঃ-)
  • ! | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৮256347
  • আজ্ঞে, নাতো এ বিষয়ে সিরিয়াল দেখে আমার জ্ঞানবৃদ্ধির কোন প্রয়োজন আছে নাতো আমিও ইটিভি বা সিরিয়ালের কোন ঠেকা নিয়েছি ! কিন্তু ভুল অভিযোগ করলে সেটুকু বলা যাবেনা ? গুরুতে তো সেরকম বলা যায় বলেই জানি। এই ধরুন, শেষাংশের বাল্যবিবাহবিরোধী বক্তব্য আগে ছিল না, পরে এসেছে, সেগুলোও আপনার মনে হওয়াই ছিল, তাই না ? এবং দেখা গেল ভুল মনে হওয়া ছিল, আগে থেকেই দিব্বি ওগুলো ছিল। এদিকে সেটা আপনি তথ্যের মতন পরিবেশন করেছিলেন। অন্তত সেরকমই মনে হয়েছিল। এগুলো পয়েন্ট আউট করার মানে কারুর কোন ঠেকা নেওয়াই নয়। সিরিয়ালটি নিয়ে গাদাগুচ্ছ খিল্লি আমিও করতে পারি, কিন্তু সেটা এখানে পয়েন্ট নয়। ভুল বুঝবেন না। আপনাকে আঘাত করার কোন উদ্দেশ্য নেই। আপনার পোস্ট থেকে একটি ভুল ধারণা যেতে পারে যে বাল্যবিবাহকে খুব মধুর করে, গ্লোরিফাই করে দেখানো হচ্ছে, সেজন্য বলা। বাল্যবিবাহের জন্য শৈশব কৈশোর হারিয়ে যাওয়া, পড়াশুনা বন্ধ হয়ে যাওয়া, অল্পবয়সে গর্ভধারণ থেকে অসুস্থতা, মৃত্যু, আর সাধারণভাবে পরিবারে বৌ-মেয়েদের কোনোরকম সিদ্ধান্ত নেবার ক্ষমতা না থাকা, অসম্মানজনক অবস্থান, তাদের উপর মানসিক, শারীরিক নির্যাতন, কন্যাসন্তান না চাওয়া, বিধবাদের নিয়ে নিয়মের অনুশাসন, নানারকম কুসংস্কার এসবই তো দেখানো হচ্ছে, বরং খুব বেশি উচ্চকিতভাবে আন্ডারলাইন করেই দেখানো হচ্ছে। একটু বেশিই গোদাভাবে।
    সিরিয়াল শেষে বাল্যবিবাহের কুফল নিয়ে নানা তথ্য তুলে ধরা তো আছেই। সেটাও অতি গোদাভাবে। সরকারের সমাজশিক্ষামূলক কার্যক্রম মার্কা প্রচারভঙ্গিতে !
    বাংলা সিরিয়ালের হাজারো ত্রুটি থাকতে পারে, আছেও, এটিরও আছে, কিন্তু তার মধ্যে এই অভিযোগটা অন্তত পড়েনা ! অন্য কোন সিরিয়ালে দেখানো হয়ে থাকলে জানা নেই। এইটুকুই।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৫256346
  • ঠিকই বলেছেন।আপনার আর আমার 'কন্ডিশনিং'আলাদা। সিরিয়াল দেখে 'আমার' কি মনে হয়েছে নিতান্ত লঘুভাবে বলছি আর আপনি সমানে আসলে কি দেখাচ্ছে,এবং কি দেখা উচিত মনপ্রাণ দিয়ে জানাচ্ছেন। সিরিয়ালের বা ইটিভির কোনো ঠেকা আমি নিই নি।আপনার জ্ঞানবৃদ্ধি করুন না- কেউ মানা করেছে?
  • ! | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৭256345
  • এটা তো একেবারেই কথা চাপানো হয়ে গেল বা ছায়ার সাথে যুদ্ধ ! না তো সিরিয়ালটিকে উচ্চমার্গের বলে দাবি করা হয়েছে ( বরং বলা হয়েছে সিরিয়ালটি অন্য হাজারো দোষে দুষ্ট হতে পারে) না তো আপনার মতামতের মানেবই চাওয়া হয়েছে না তো আপনার অপরাধ হয়েছে বলা হয়েছে। আপনি সিরিয়লটিতে বাল্যবিবাহকে তোল্লাই দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন আর বাল্যবিবাহের কুফল নিয়ে ওখানের বক্তৃতাগুলি পরে এসেছে, আগে ছিলো না, সেই দাবি করেছেন - এর কোনোটাই ঠিক নয়, এটুকুই জানানো হয়েছে মাত্র। বাল্যবিবাহকে গ্লোরিফাই করে রমরমিয়ে হওয়া সিরিয়ালের গোত্রে অন্য কোন সিরিয়াল পড়তে পারে, জানা নেই, কিন্তু এটি পড়বে না, এটুকুই। এটি ঘোষিতভাবেই বাল্যবিবাহ বিরোধী।
    তবে পোস্টের এরকম মানে করলে সিরিয়ালের ওধরণের মানে করা আশ্চর্য নয় ! আর তর্ক নিষ্প্রয়োজনীয়। ভাল থাকবেন। আপনার খারাপ লেগে থাকলে আপনিও ক্ষমাঘেন্না করে দেবেন, কেমন ?
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩৩256344
  • ! আমি সিরিয়াল টি নিয়ে একটা নিজস্ব মতামত দিয়েছিলাম মাত্র। মতামতের মানে বই লিখতে হবে কে জানতো!

    সময় সুযোগ পেলে সিরিয়াল দেখি,অপরাধবোধ জাগ্রত করতে মাধুর্য- হবেও বা।ঘাট হয়েছে মশাই, এত উচ্চ্মার্গের সিরিয়াল হচ্ছে বুঝতে পারি নিঃ(
    ক্ষমাঘেন্না করে দেবেন কেমন?
  • ! | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৩256343
  • অল্পদর্শন কখনো কখনো ভয়ঙ্করীও হয় বটে !ঃ)
    খড়ের গাদায় আপনি মাধুর্য খুঁজে পেতেই পারেন, এদিকে সিরিয়ালে হয়তো এতে বয়স বাড়িয়ে বিয়ে দেওয়া সংক্রান্ত মিথ্যে বলার অপরাধবোধ দেখানো হচ্ছিল ! অবশ্য যে যেমন বুঝবেন সেটাও কথা ! সিরিয়ালটি খারাপ হতেই পারে, যেটা খারাপ তাই নিয়ে সমালোচনা হোক, কোন আপত্তি নেই, কিন্তু আদৌ যেটা বলতে চাইছে না, সেটা চাপিয়ে দিয়ে খারাপ বলার কোন মানে হয়না। হাজার সমালোচনা প্রাপ্য হলেও সত্যের খাতিরে সেটাও বোধহয় বলা দরকার। সিরিয়ালটি গোদা হতে পারে, লাউড হতে পারে, ওভারায়াক্টিং থাকতে পারে, সেন্টুবিজড়িত সংলাপ থাকতে পারে, আরো হাজারটা ত্রুটি থাকতে পারে কিন্তু বাল্যবিবাহকে কোনোভাবেই গ্লোরিফাই করেনা। উল্টোটা করে। বেশ গোদাভাবেই করে।
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৭256342
  • যে টেলিফোন আসার ছিল, আসে নি - ম-কে দেখে মনে পড়ল
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪৬256341
  • কিন্তু দমদি, ওখানে পাকিস্তান বা নেপাল, ভুটান, শ্রীলন্কার ডাটা দেখো। বাংলাদেশেও খুব বেশি নয়। তারা তো এই হিসেবে বেশ টলারেন্ট। আর এই উপমহাদেশে রেসের সংজ্ঞা কী ধরা হচ্ছে, সেটা এখনো স্পষ্ট নয়। ভারত তো বটেই, পাকিস্তান বা বাংলাদেশেও অন্য রেস বলতে কী বোঝানো হয়েছে ?
    রং নিয়ে ভারতে তো ছুঁৎমার্গ আছেই কিন্তু এই সার্ভেতে কি সেটা ধরা হয়েছে? আমার কাছে ক্লিয়ার না।

    আরো একটা পয়েন্ট আছে, যেটা ঐ প্রতিবেদনেই উল্লেখ করেছে।
    Americans are conditioned by their education and media to keep these sorts of racial preferences private, i.e. to lie about them on surveys, in a way that Indians might not be.
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪১256340
  • ! আপনার সঙ্গে তর্কে যাবার কোনো প্রশ্নই আসে না। যেটুকু দেখেছি তার ভিত্তিতেই মতামত দিয়েছি- আপনি যদি মাধুর্য না খুঁজে পেয়ে থাকেন, পান নি। আমি পেয়েছি।খড়ের গাদায় শুয়ে গদগদ সংলাপ বোধকরি কারুর 'চেতনা' জাগিয়েও থাকতে পারে,আমার' সুড়সুড়ি' মনে হয়েছেঃ)
  • T | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৯256339
  • হ্যা হ্যা হ্যা...এগুলো কি সিরিয়াল...খিক খিক খিক...এক মহিলা দেখলাম হুলো বেড়াল সেজেছেন...কী ফ্যাঁশ ফ্যাঁশ...হা হা হা হা
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৫256338
  • 'কিন্তু আমার একটা সমস্যা হয় - শীর্ষেন্দুর লেখায় সর্বক্ষণ প্রায় সব লেখাতে ওই একটা বোধ
    তবু মায়া রহিয়া গেল।
    ঐটাই'

    - তাপসের সাথে একমত হল ২৫ বছর আগের অরন্য। এখন আবার পড়লে কি মনে হবে জানি না
  • Blank | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৬256337
  • কি এন্থু !!
  • ! | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১১256336
  • বাল্যবিবাহের কুফল নিয়ে বক্তৃতা সেই কবে থেকেই আছে !! এই ভিডিওগুলোর শেষাংশে গেলেই শোনা যাবে !









    অবশ্য ষোলোই এপ্রিলের আগেই গরমের ছুটি শেষ হয়ে গেলে আলাদা কথা !

    আর বাল্যবিবাহের মাধুর্যই বা কোথায় দেখানো হল কে জানে! পদে পদে তো এর খারাপ দিকগুলোই দেখানো হয়, এবং সাধারণভাবে পুরুষতন্ত্রের। সেটাই উপজীব্য। সিরিয়ালের কোয়ালিটি নিয়ে বা বাল্যবিবাহ রোধে এর কার্যকরিতা কত হতে পারে সে নিয়ে তর্ক পরের কথা। আপাতত যেতেও চাইনা। কিন্তু যেটা গ্লোরিফাই করা হয় না বরং উল্টোটাই করা হয়, সেটা করা হয় বলা হলে প্রথমে সেই পয়েন্টেই আপত্তি রইলো।
  • kc | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৬256335
  • ইম্দো আমাদের তো ঐরকম করেই বানানো হয়।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৮256334
  • হুঁ আমিও ক।
    গোটা উপমহাদেশই রেসিজম-এর বস্তা।
  • jhiki | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২১256333
  • আমারও ক্ক।
  • b | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৩256332
  • সি এম কে ক^২। আবার বল্লেই ধুয়ো তোলে আমরা মহাত্মা গান্ধীর দেশের লোক, আমাদের সভ্যতা ১০ হাজার বছরের, ইত্যাদি।।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৭256331
  • আপনার সঙ্গে একমত সিএম। সকলে না হলেও অনেকেই।
  • cm | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৬256330
  • ভারতীয়রা যে রেসিস্ট তা নিয়ে সন্দেহ নাই। আর অবশ্যই ভীষণ রকম বর্ণবিদ্বেষী। ঐ কালোর শেড নিয়ে লোকে ডিফারেন্সিয়েট করে।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৭256329
  • অনেক দিন ধরেই ভুগছিলেন যদিও কতই বা বয়েসঃ(
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৫256327
  • ইন্দো কি আবার বিলেত গেল?অ ইন্দো একটি শক্তপোক্ত মাপলার এনো দিকি।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৫256328
  • হ্যাঁ। ক্যান্সারে ভুগছিলেন। দিল্লীতে এই ঘন্টাখানেক আগে রাত সাড়ে আটটা নাগাদ।
  • Abhyu | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৩256326
  • সইফুদ্দিন চৌধুরী??
  • robu | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৯256325
  • ঃ-(
  • সিকি | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৭256324
  • বিনয় কোঙার মারা গেছেন!
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৩256323
  • বিনয় কোঙার ও সইফুদ্দিন চৌধুরী মারা গেলেন।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫২256322
  • আরে টমটম হল হোমড়াচোমড়া নধরকান্তি অটো। নামান্তরে বিক্রম।
  • I | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪০256321
  • ওখানে টমটম পাওয়া যায় এখনো? তাই চড়ে লোকে হাওয়া খায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত