এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৫256290
  • সুগত বোস - বাজেট নিয়ে স্পিচ - হি ক্যান বি এ গুড পার্লামেন্টারিয়ান -
  • তাপস | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩২256289
  • কিন্তু আমার একটা সমস্যা হয় - শীর্ষেন্দুর লেখায় সর্বক্ষণ প্রায় সব লেখাতে ওই একটা বোধ
    তবু মায়া রহিয়া গেল।
    ঐটাই
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:২০256288
  • হুঁ আমিও আতোজের সাথে একমত। ছোটবেলায় খুবই ভালবাসতাম শীর্ষেন্দুর লেখা। তারপর একটু বড় হয়ে যাও পাখি বা মানবজমিন অসাধারণ লেগেছিল। তখন ঐ শভিনিস্টিক অ্যাটিচিউড, ঐ কিছু সারমন গিলিয়ে দেবার চেষ্টা নজরে আসত না কারণ আশেপাশে ঐসব জিনিষ দেখেশুনে এমনই অভ্যস্ত ছিলাম যে ওগুলোকে স্বাভাবিক বলেই মনে হত। তখনও চোখ খোলে নি তো।

    প্রথম ধাক্কা খাই 'চক্র' পড়তে গিয়ে। মানবজমিন, পার্থিব (এইটা আমার তত ভাল্লাগেনি) দেশে ধারাবাহিক পড়া। চক্রও তাই। ততদিনে পড়া হয়ে গেছে প্রায় সমস্ত মাণিক, তারাশঙ্কর কিছু সন্দীপন কিছু কমলবাবু (কিস্যু বুঝি নি এনাকে)। মোটকথা চোখ খুলতে শুরু করেছে। সেইসময় চক্র পড়তে গিয়ে কি চাপ। প্রত্যেকটা খন্ড পড়েই রাগে দাঁত কিড়মিড় করতে মন চায়, এতদিনের অভ্যেসে, ভাল লাগার অভ্যেসে আবার ভাবি না না এর পেছনে নিশ্চয় কিছু কারণ আছে, হয়ত উনি দেখাতে চাইছেন এরকম ঘরে পোষা বরে পোষা থেকে একদিন কোনও স্বাধীন চেতনসম্পন্ন নারী উঠে আসবে, চমকে দেবে ঐ শহরে গাঁয়ে দুটো বউ বিয়ে করে রাখা সুবিধেবাদী মতলববাজ লোকটাকে। কিন্তু হা হতোহস্মি! সেই গ্রামের বউটি নিজের জমিজমা, আর্থিক সংস্থান সবকিছু সত্ত্বেও সেইই পোষ্য বশংবদ এক দুপেয়ে জীব হিসেবেই থেকে যায়।

    এরপরেই শীর্ষেন্দুর ছোটগল্পগুলো, তারপরেও পুজোসংখ্যায় বেরিয়ে যাওয়া উপন্যাসগুলোতে ঐ অ্যাটিচিউড চোখে পড়ে, পড়তেই থাকে। তখন আস্তে আস্তে মানবজমিন বা পার্থিবরও অনেক অংশ মনে পড়ে, বিতৃষ্ণা বাড়তে থাকে। আর ফিরে পড়া হয় নি একটাও বই।
  • lcm | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৭256286
  • মানে সাইজে দামড়া টাইপের আর কি
  • lcm | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৭256287
  • মানবজমিন, দূরবীন - ওগুলো গোবদা উপন্যাস
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৩256285
  • T, মেইল দেখিস।
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৫256284
  • কিশোর উপন্যাস গুলো ফাটাফাটি, এখনও পড়ি মাঝে সাঝে। বড়দের গুলো আর ফিরে পড়তে ইচ্ছে করে না
  • চান্দু মিয়াঁ | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৩256283
  • আমার এখনো ভাল লাগে। তবে আমি বড়দেরগুলো পরে পড়ব বলে ঠিক করে রেখেছি।
  • চান্দু মিয়াঁ | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:১৯256282
  • একখান নির্মোহ ব খুলে মুখুজ্যেবাবুর বড়দের উপন্যাস নিয়ে আলোচনা করলেই হয়।
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:০৮256281
  • কলেজ কালে খুবই ভাল লাগত শীর্ষেন্দু
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:০৭256280
  • হুম। বহু বছর আগে পড়া সব। ফিরে পড়তে গেলে ঝিকি-র দ্শা হতে পারে
  • h | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:০৬256279
  • শীর্ষেন্দু ভুতের গল্প ভালো লেখেন। বাকি প্রায় সব ই বাকওয়াজ।
  • jhiki | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:০৩256278
  • আতোজ এর সাথে একমত। গত সপ্তাহে আবার মানবজমিন পড়তে শুরু করেছিলাম। এবার পড়তে শুরু করার আগে আমার সবচেয়ে প্রিয় বইগুলোর একটা ছিল। এবার শুরু করে কুড়ি-তিরিশ পাতার বেশী পড়ে উঠতে পারলাম না। বড্ড শভিনিস্টিক অ্যাপ্রোচ ঃ(
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৫256277
  • শীর্ষেন্দু-র উপন্যাস-গুলো যখন পড়তাম, ঘুণপোকা, পারাপার, যাও পাখি - সেই আসাহি পেন্ট্যাক্স ক্যামেরার লেন্স - রচনাগুলোয় ভাল লাগার মত অনেক ব্যাপার ছিল, যদ্দুর মনে পড়ছে। বর্ণাশ্রম, কোষ্ঠী-গোত্র মিলিয়ে বিয়ে - এই টাইপের জিনিস গুলো ইগনোর করতাম মনে হয়।

    ওনার মতামতে সাবস্ক্রাইব না করেও লেখাগুলো কিছু পাঠকের ভাল লাগতে পারে।

    @আতোজ
  • jhiki | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫১256276
  • ঐ গৌরীদান বালিকা বধূর রিমেক, জ্ঞানগর্ভ ভাষণ সহ। বাংলা সিরেল অজ্জিনালিটি হারিয়েছেঃ)
  • ! | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪০256275
  • ইটিভির ঐ টিভি সিরিয়ালটি তো পুরোটাই বাল্যবিবাহের কুফল নিয়ে ! কোনো গ্লোরিফিকেশন নেই তো! উল্টোটা।
  • Kaushik Ghosh | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২৩256274
  • এটা কেউ আগে দেখেছেন?


    আসল না ফেক বুঝতে পারছি না, শুধু হাসতে হাসতে জান বেড়িয়ে যাচ্ছে।
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২০256273
  • বাচ্চা মেয়েদের বৌ সাজিয়ে দেখতে কিছু মানুষের ভাল লাগে।ভয়ের কথা এই অনেক অল্পবয়ষ্ক মেয়েরাও এইসব দেখে কেমন মোহে পড়ে যায়।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৫৬256272
  • বাল্যবিবাহ নিয়ে রমরম করে ইটিভিতে একটি ধারাবাহিক চ্লছে। তার নাম গৌরীদান। বাল্যবিবাহের কুফল নিয়ে প্রত্যেক পর্বের শেষে অবশ্যএকটি জ্ঞানগর্ভ ভাষণ থাকেঃ)
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩৮256271
  • এজেডের প্রশ্ন(১ ১৬)আমারো।বাল্যবিবাহও আছে।
  • kd | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৯256270
  • আমার এক বন্ধুর (টরান্সে থাকে) ছেলের তিনটে কচ্ছপ আছে (ধরে নিচ্ছি এখনও আছে, আমি ছিয়ানব্বই সালে ওদের বাড়ি গিয়েছিলুম), নাম কৃষ্ণকলি, কথাকলি আর রামকলি।

    আমি যখন ওদের বাড়ি গিয়েছিলুম তখন দেখি ছেলের খুব দুশ্চিন্তা, কেষ্টার নাকি মুড খুব খারাপ, হাগা হচ্ছে না (এটা ও বুঝলো কেমন করে, অনেক জিগিয়েও আমার ঠিক ক্লিয়ার হয়নি)। ছেলে রোজ আপিস (ও লকহিডের মেক ইঃ) থেকে ফিরে বাড়ির উঠোনে সে কি সাধ্যসাধনা!
    ফাইনালি (দু'তিনদিন বাদে) ছেলের কি নাচ 'ওলে ওলে' করে - কেষ্টা হেগেছে, সেই আনন্দে। এতো বড় ইভেন্ট সেলিব্রেট করার জন্যে আমি ওকে বল্লুম শ্যাম্পেন কিনে আনতে।
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৩৬256269
  • 'শনিবারের ডাবলস জয়কে শেষ পঁচিশ বছরে ডেভিস কাপে তাঁর দেখা ভারতের সেরা ডাবলস জয় বলছেন নন প্লেয়িং ক্যাপ্টেন আনন্দ অমৃতরাজ'
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৩১256268
  • ওঃফ লিয়েন্ডার, ইউ বিউটি! সো মোটিভেটিং
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৯256267
  • ব্যাপার কী?????
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০২:১৬256266
  • হেই ব্ল্যাংক, ভালোভালো সুপার ন্যাচেরাল প্যারনর্মাল কিংবা ধরো রহস্যময় এইধরনের সিনেমার একটা তালিকা দাও না!
  • I | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০২:০২256265
  • না না, আমার চাই না।
  • Blank | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৭256264
  • কি বই? আমারো চাই
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:২২256263
  • আচ্ছা আপনারা না জানলে জেনে রাখুন, কেশি একজন জিনিয়াস। এই বইটার যে ই-কপি হতে পারে, আমি ভাবতেই পারিনি।
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:১৬256262
  • আর একটা কথা। জনপ্রিয় এক লেখক তার প্রায় প্রতিটি বয়স্কপাঠ্য উপন্যাসে জাতপাত কোষ্ঠী গোত্র ছক এইসব মিলিয়ে প্রেমে পড়ার ও বিবাহ করার পরামর্শ দ্যান, পুরুষের বহুবিবাহকে বৈধ দেখানোর চেষ্টা করেন, এমনকি একটা জায়্গায় দেখলাম একেবারে প্ররাচৌ কায়্দায় মেয়েদের চাকরি বাকরি করার বিরোধীতা আর ছেলেপুলে পয়দা করে মানুষ করার দিকে দিব্যি জোর দিয়ে লিখে গেছেন! অথচ এইসব উপন্যাসের বিপুল বাজার!!! ব্যাপক জনপ্রিয়তা! তার নিহিত অর্থ কী দাঁড়ায়? আসলেই আমাদের সমাজ ভিতরে ভিতরে ঐসবই মানে? ঐ জাতগোত্রকোষ্ঠী, বহুবিবাহ, মেয়েদের ঘরে আটকে রেখে ঘরের কাজ ও সন্তান পয়দা করানো ও তাদের মানুষ করানো?
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:১০256261
  • আচ্ছা, এই মোহনদাস কর্মচন্দ্র নামটা কারা কীভাবে দিলেন? কী যুক্তিতেই বা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত