এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১২ সেপ্টেম্বর ২০১৪ ২০:১৯256170
  • গৌতম দেব এমপিএস বলে চিট ফান্ডটার সতেরোটা বাড়ি আইডেন্টিফাই করেছেন। দুতিন কোটি টাকা দাম। সিপিয়েম ওগুলোর দখল নেবেন তারপর ঝুপড়িবাসীদের ওখানে থাকতে দেবেন। রোমাঞ্চকর ব্যাপার।
  • sosen | ১২ সেপ্টেম্বর ২০১৪ ২০:১৮256169
  • ভাবাবেগে আঘাত লাগার ব্যাপারটাই হেব্বি বাজে। নিম্ন-উচ্চ রুচি, সেসব ঠিকাছে।
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ২০:১৪256168
  • ভুল বানানের বড়ি? সে কী বস্তু? O.o
  • - | ১২ সেপ্টেম্বর ২০১৪ ২০:০১256167
  • এই সময় যদি হঠাৎ বলে বসি, সারদামায়ের মধ্যে সমগ্র জগৎ আর প্রত্যেক মানুষের মধ্যেই, কেউ কেউ, মা সারদাকেই "দেখতে" পান সত্য সত্য, বিশ্বাস করা যেতে পারে?
  • T | ১২ সেপ্টেম্বর ২০১৪ ২০:০০256166
  • ওফ্‌, এই দেবনারায়ণ সরকার (অর্থনীতিবিদ) ভদ্রলোক কী পরিমাণ বাজে বকেন। তৃণদের ডিফেন্সে একটাও ভালো ব্যাক নেই। ধুদ্ধুর।
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৪৩256165
  • পরের গান।একদিন অনেক বৃষ্টি হলো।জল জমে জমে ভাসলো উঠোন। আমি কাগজ তুলে নিয়ে হাতে। আনমনে নৌকা ভাসাই। হা হা হা--

    শিল্পী তমাল। সমুদ্রে বসে গাইছে। গানের অগ্রগতিতে এই হাহাহা রব একটা নতুন মাত্রা যোগ করেছে বটে তবেহাম্বাআআ হলে আরো জমে যেত।
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৩৬256164
  • তুমি নও২ সেই ভুল বানানের বড়ি
    যাকে পেয়ে(খেয়ে) আমি আমি ঘুমিয়ে পড়তে পারি

    কানে এইরকমই শুনলাম

    সোমচন্দার গান।কেউ শুনেছে/ন??

    শুনবেন।
  • Ekak | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৬256163
  • ভার্ডিক্ট শোনানোর কথা তো বলিনি :) ভার্ডিক্ট তো আপনি দিলেন। রুচি কী। রাজনৈতিক আলোচনায় " কারণ প্রশ্নটা পদ্ধতির" বললেন। মজা হলো এগুলো সবকটাই আমি সাপোর্ট করি। আপনি সমস্ত ফেস্টুন -পোস্টার -লেখালেখি সবকিছুকেই কাটাছেঁড়া এমনকি গালাগালি ও করতে পারেন বলে মনে করি। ভার্ডিক্ট শুনিয়ে দিলে ডায়ালগ থেমে যায়। সেটাও অধিকার আছে মনে করি কারণ ভার্ডিক্ট মানে পলিটিক্স নট এক্স্প্রেস্দ। কিছুর ওপরে বেস করেই তো মানুষ ভার্ডিক্ট দেয়।
    আপনি এই অধিকার টা আছে মনে করেন কিনা জানতে চাইছিলুম :) কারণ "যার যা ভাল্লাগে করুক, লাইক ইট অর ইগনোর ইট" এটা কিন্তু এই রাজনীতির সঙ্গে যায়না। খিচুরিও নয়।
  • cb | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩২256162
  • সুদীপ্ত সেনের অফিসে সারদার বড় ছবি থাকত :)

    সেই ছবি, নাম এর ইমোশন দিয়ে যখন টাকা মেরেছে, লোকে সেই প্রতীকের সাথে সুবিধাবাদীদের তুলনামূলক বৈপরীত্য করবেই, সে মোটা দাগেরই হোক বা সূক্ষ্ম
  • sch | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৫256161
  • একক ওই দুটোই নিছক এক্সাম্পল - মোর পলিটিক্যাল কিছু নিয়ে আলোচনা করলে মনে হয় জটিলতাটা আরো বেশী হত

    আর একপক্ষ যখন ভার্দিক্ট শোনায় তখন মনে হয় তার সাথে কোনো আলোচনা করার জায়গা থাকে না। থাকে কি?

    আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করি কই মশাই - আপনাদের বিষয়ের আদ্দেকে তো আমি দাঁতই ফোটাতে পারি না - একদম মুখ্যু
  • Ekak | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৩256160
  • আর অন্যের অধিকার কতটা অধিকার সেটা একেবারেই রাজনীতি। সেই রাজনীতির জায়গা থেকেই কোনো অধিকার নিয়ে মাথা ঘামাই এবং কোনোটা বদার করিনা। মানুষের অধিকার নামক কোনো এন্থ্রপসেন্ত্রিক ঢপ এ বিশ্বাস করিনা :)
  • Ekak | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৭256159
  • এবার এইটুকুই বোঝা গেল যে আপনার খারাপ লাগার ডিগ্রী টা আলাদা এবং সেইভাবে রেসপন্স আলাদা। কম খারাপ লাগলে ইগনোর, বেশি লাগলে গালাগাল। এটা নিয়ে অসুবিধে নেই। সবাই তাই করি।

    আর যে লোকটি মেয়েদের স্কার্ট পরা নিয়ে বলছে তার মধ্যে আপনি কোনো পলিটিকাল ক্লারিটি পাচ্ছেননা তাই গালাগাল দিচ্ছেন। মানে "পদ্ধতির " ধারণার সঙ্গে না মিললে খেস্তানো যায়। আমিও মনে করি যায়।

    আরেকটা জিনিস বোঝা গেল ( পার্সোনালি নেবেননা ) আপনার কাছে ওই জঙ্গল কাটার বিরোধিতা বা স্কার্ট পড়তে না দেওয়ার বিরোধিতা এই দুটোর ই কোনো আলোচনাযোগ্য জায়গা নেই। ফেসবুক করার মত লাইক/গালাগালি দাও বা ইগনোর কর এইরকম। কোনো পলিটিকাল এক্সিতেনস নেই একেবারেই। নো প্রবলেম। কয়ায়ট মার্কেট ফ্রেন্ডলি পার্সপেক্টিভ। আমি এই নিয়ে আর প্রশ্ন করবনা। আসলে আপনি অনেক ব্যাপারে আলোচনা করেন তো। তাই আর কী।
  • sch | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০২256158
  • একক ধরা যাক টিভিতে একজন রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছেন অরণ্য সংরক্ষণ নীতির মা মাসি করে - বলছেন সব জঙ্গল কেটে ফেল, ধবংস করো - আমি খারাপ লাগলেও চ্যানেলটা চেঞ্জ করব - খারাপ লাগবে কারণ এটা আমার নীতির বিরোধী। কিন্তু ইগনোর করব যার যা নীতি তাই বলে।

    এবার একজন নেতা যদি বক্তৃতা দেন "মেয়েরা স্কার্ট পড়ে বেড়োলেই রেপড হবে" বা "অমুক রাজনীতিবিদের মা একটা প্রস্তিটিউট ছিল ও আর কি হবে" - তাহলে তীব্র ঘৃণা নিয়ে প্রতিবাদ জানাবো - দুটো খিস্তিও দেব।

    অন্যের অধিকারের, সম্মানের স্পেসে হাত দিলে সেটা তার মত বলে ইগনোর করব এতটা মহান হই নি।

    এবার বোঝা গেল কি?
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫৮256157
  • তা হলে তো এইসব কমেন করার কথা নয় তোমার ;-) ভুলে মেরে দিয়েছো সব।
  • d | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫৪256156
  • ওটা এমডিপি ত্রেনিংগুলোর শুরুর দিকে করিয়ে দিয়েছিল তো। :-)
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫০256154
  • এই ক্ষেলো করেছে। বাপু আমার কোনও রকমের সারদানুভূতি নেই।

    সিক্স থিংকিং হ্যাট নিয়ে পড়াশোনা করেছো কখনও?
  • de | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫০256155
  • স্চ য়ের খারাপ লেগেছে - সেটাই জানিয়েছেন - এখানেই মিটে যাক না - খামোখা গাল পেড়ে কি হবে। দু তরফেই গালি গালাজ জমিয়ে রাখুন - আগামীতে অনেক প্রয়োজন হবে!
  • একক | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৮256153
  • " কারণ প্রশ্নটা পদ্ধতির"

    তাহলে পদ্ধতি ম্যাটার করে ? এবং পদ্ধতির স্বচ্ছতা না থাকলে বা "নিম্নরুচির হাতিয়ার " হলে সেটাকে খারাপ বলা যায় ? :)

    দেখুন আমার এসবে আপত্তি আছে তা নয়। আমি শুধু বুঝতে চাইছি প্রতিবাদ হোক বা যাই হোক সেটার পলিটিকাল ক্লারিটি নিয়ে কাটা ছেঁড়া করা যায় নাকী যার যা ভাল্লাগে থিওরি তে চলব। ব্যাস।
  • Kaju | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৬256152
  • বান্ডু-টা আন-ডু করে পান্ডু করে দিন না। বেশ ফান্ডু ব্যাপার হবে। যাঁরা রেগে মাথা ধরাচ্ছেন তাঁদের জন্যে ঝান্ডু বাম রইল।
  • d | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৪256151
  • সিকির সারদানুভুতি ভালই আহত হয়েছে। কিন্তু তাইলে ছবিটা শেয়ার করেছিলে কেন গো?
  • quark | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪২256149
  • 'বান্ডুবাবু'টা হেব্বি হইসে!
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪২256150
  • আপনারা চালিয়ে যান। থামবেন না। একঘন্টা বাদে কাজ সেরে আসছিঃ)
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪০256147
  • আর হ্যাঁ, গান্ডু খিস্তি বলাই যায়, তবে কিনা তেমন ধারালো খিস্তি নয়। গুরুতে এই লেভেলের স্ল্যাং আকছার ইউজ হচ্ছে। জ্বলে যাওয়া, ছেঁড়া যায়, শালা, এগুলো নিয়েও তাহলে জ্বালাময়ী ভাষণ পোস্ট হোক।
  • জনৈকো বান্ডু | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪০256148
  • উফ্ফ্ফ কি বীর
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩৯256146
  • অতীব বাজে ক্যাওড়ামো হচ্ছে। স্চ আকাশে কথা ছুঁড়ল বান্ডু, অমনি একজন বান্ডু নাম নিয়ে ভাটিয়ালিতে অবতীর্ণ হয়ে দাবি করলেন, ঐ তো, স্চ খিস্তি মেরেছেন।

    ফ্র্যাংকলি, স্চ কেন, এই ধরণের মেন্টালিটিকে আমারও খিস্তি মারতে ইচ্ছে হয়।
  • sch | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩৬256145
  • বান্ডুবাবু আপনি লেখাগুলো ভালো করে পড়ছেন না। আমি বলেইছি ওটা সারদা দেবী না হয়ে লেডী ডায়ানা/সুচিত্রা সেন এর ছবিও যদি ব্যবহার করা হত তাহলেও একই কথা বলতাম। কারণ প্রশ্নটা পদ্ধতির

    আর সিকি কুমু দি, আমি গালাগাল দিয়েছি দু'জায়গায় আপনারা খেয়াল করেন নি

    ১) তাই এই রকম নিম্ন রুচির প্রচার হাতিয়ার দেখলে গান্ডু ছাড়া অন্য কোনো বিশেষণ সেই প্রচারক ও তার সমর্থক দের দিতে পারি না

    ২) এই জন্যেই আজ লেফট ফ্রন্টের এই হাল - কি করলে কাকে অসম্মান করা হয় সেই বোধটুকুও নেই বান্ডুদের

    বান্ডু শব্দের ব্যুৎপত্তি কি বলুন তো বান্ডু বাবু - আপনি জানেন ? ওটা জেনেরিক না কিন্তু। কিছু কিছু বামপন্থীর জন্যে প্রযোজ্য - সব বামপন্থীর জন্যে না
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩৫256144
  • বোঝাই যাচ্ছে। আপনি ঐ নামের মাহাত্ম্য পোস্কার বুঝতে পেরেছেন।
  • বান্ডু | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩২256143
  • বান্ডু কথাটির বূৎপত্তি বুঝি খুব ভ্দ্র? কি জানি আজকাল ভদ্রতার সংজ্ঞা হয়ত বদলে যাচ্ছে।
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩১256142
  • সিকি ৫ ২৫ -ইয়েস এটিই বলতে যাচ্ছিলাম।
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২৯256141
  • এদিকে আমাদের অবস্থা শুনুন। সবে মাসের বারো তারিখ। গতকাল থেকে সর্বোচ্চ তাপমাত্রা ১২-১৩ সেঃ তে ঘোরাঘুরি করছে।এখনো তো দিন পড়েই আছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত