এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৯256081
  • না ব্যান করা বা ডিলিট করা কোনোটাই দরকারী না - এই রকম অবস্থায় বিরোধীদের এই রকম পোস্টার দেখায় তাদের চিন্তা শক্তির দৈন্য। রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা দেবী কোনো বিশেষ ধর্ম বা কাল্টের প্রতিনিধি কি না সেটা এখানে অপ্রয়োজনীয় - ওটা রবীন্দ্রনাথ, সুনীল গাঙ্গুলী, তারাপদ রায় বা মকবুল ফিদা হুসেনে ছবি হলেও একই অনুভূতি হত - ধর্মের সুড়সুড়ি দেওয়াটা কিছু লোকের মুদ্রাদোষ।

    একটু আগে ফেবুতে দেখলাম একজন বিশাল পোস্টার সেঁটে রজতবাবুকে জনগণের হাতে ছেড়ে দেওয়ার আবেদন রেখেছন - তিনি সর্বস্ব বানান লিখেছে "সর্বোস্ব"। পয়েন্ট আউট করাতে মহা খেপে বললেন এখানে চুরিটা আসল - বানানটা না
    এই সমস্ত বিরোধী থাকলে মনে হয় এসব চুরী করেও পরের বার মদন নাইকের জুতো আর ধুতি পরে বুইমেলায় ঘরবে
  • byaang | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৮256079
  • আমার তো খুব ভালো লাগল। অবিশ্যি আমার যা ভালো লাগে, তা তোদের হয়তো ভালো নাও লাগতে পারে।

    হ্যাঁ পুরোনো ফরেস্ট গাম্প। ব্যাঙাচি তো আমার ল্যাপিতে দেখেছে, বড় স্ক্রীনে দেখে নি, তাই ওকে দেখিয়ে আনতে হবে।
  • নেতাই | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৩256078
  • ফাইন্ডিং ফ্যানি কেমন হয়েছে?
    ফরেস্ট গাম্প মানে সেই পুরোনো ফরেস্ট গাম্প?
  • byaang | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৬256077
  • এই সপ্তাহর হোমওয়ার্ক শেষ। ফাইন্ডিং ফ্যানি দেখে নিলুম। ওপেনিং শো। মেরি কম-ও বুধবার দেখে নিয়েছি। আজ রাত্তিরে আইম্যাক্সে ফরেস্ট গাম্পটা আরেকবার দেখে নিলেই ব্যাস। দুই সপ্তাহর মতন নিশ্চিন্ত।
  • তাপস | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৫256076
  • এইরকম ধরনের একটা ছবি কেউ ফেবু গুরুতে পোস্ট করেছিলেন। একজন কেউ আলাদা থ্রেড খুলে ছিল চিত্কার করতে থাকেন যে অ্যাডমিনরা কি মরে গেছে? না মরে গেলে এরকম পোস্ট কেন এলাও করা হচ্ছে? ইত্যাদি।
  • sch | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৯256075
  • লিঙ্কটা ওপেন লিঙ্ক - ফেসবুকে লগ ইন না করেও দেখা যায়। অসুবিধে হওয়ার তো কথা না। আর এত অল্পেই যদি খিস্তি ধরতে হয় তাহলে তো গুরুর পাতা থেকে অনেক মণি মুক্তো তুলে আনতে হয়
  • d | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১০256074
  • এই লিঙ্ক তো আনএভেইলেবল
    এত খিস্তিখাস্তার কারণ কী? কোনো ধম্মীয় ছেন্টিমেন্টে ঠাঁই ঠকাস করে আঘাত লাগল নাকি?
  • তাপস | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৯256072
  • থ্রেশহোল্ড নিয়ে থ্রেট দিচ্ছে !
  • Kaju | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৮256071
  • ডিস্কো টইটা সচদার Date:12 Sep 2014 -- 11:34 AM থেকে তবু সত্যি সত্যি সিরিয়াস হল বলে মনে হচ্ছে। আর তাপসবাউ কাল আমাকে খিস্তি দিলেন টইকে বিপথগামী করার দায়ে।

    সব তোলা থাকছে, থ্রেসহোল্ড পেরোনো অব্দি ওয়েট করছি।
  • Du | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১২:০১256070
  • পাব্দাকে ধন্যবাদ ঃ)) এখন তো পাপোশ, এমনিতেও এই গান সিনেমা ছাড়া চাপ আছে।
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৭256069
  • প্রতিদিনের সাইট ডাউন করে দিল নাকি? ছবিগুলো আর তো আসছে না!
  • lcm | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৮256068
  • সিকির লিংক ধরে পোতিদিনের প্রথম পাতায় গেলাম। ক্লাসে বসে কি করা যেতে পারে তা নিয়ে ফান্ড দিয়েছে দেখলাম এই অ্যাডে - -
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৯256067
  • jhiki | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫১256066
  • তোমাদের কী পড়াতেন? উনি তো আমাদের ছিলেন।
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩১256065
  • প্রচুর কথা বলতেন। "কথা শুরু করলে পঞ্চান্ন মিনিটের আগে আর থামতে পারিনা।" নিজের সম্পর্কেই বলেছিলেন। ইয়ার্কি মেরেই। আমাদের ক্লাস হত পঞ্চান্ন মিনিটের। মনে পড়ল।
  • jhiki | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২২256064
  • পি কে রায়ের অনেক অনেক স্মৃতি আছে, এমনকী সার্ভে ক্যাম্পের সময় আট নম্বর হোস্টেলে নিউ ইয়ার পার্টি থেকে মাঝরাত্তিরে ফেরার পথে গ্রেভ ইয়ার্ডের পাশে দাঁড়িয়ে ভুতের গল্প বলাও.... অসম্ভব মজার সব গল্প। ক্লাসে ওনার গল্প থেকেই যে কতকী শিখতাম।

    RIP PICSA
  • jhiki | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১৪256062
  • খারাপ লাগলো জেনে। ফেবুতে পার্থর পোস্ট থেকে ওনার অসুস্থতার খবর জেনেছিলাম।
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১৪256063
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৪৯256061
  • পিকে রায় মারা গেলেন। আমাদের কলেজের পুরোনো পিকসা। কোনো কারণ নেই, কিন্তু কীরকম স্মৃতিমেদুর হয়ে পড়লাম। যাগ্গে, কী আর হবে। মানুষ মরণশীল।
  • cm | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৬:২৪256060
  • উনি নেহাত ভালোমানুষ তাই নইলে একটি পাঁচ কোটির ছবি এঁকে সবার থোঁতা মুখ ভোঁতা করতে কতক্ষণ।
  • Atoz | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৫256058
  • আচ্ছা, সেই প্রেক্ষিত ঘোষের কী হলো? কেউ জানেন?
  • Atoz | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪২256057
  • কেসি থ্যাংকু। উই দ্য লিভিং ও ভেজে দিয়েন।

    কিন্তু আফনেরা সবাই তক্কো করা ছাইড়া দিলেন কেন???? সুকৃতী, পটল, হৃষ্টপটল সবাই যে বড়ো দুঃখু পাইবেন!!!! ওঁয়ারা তক্কো কইরা কইরাই তো অনেক কিছু আবিষ্কার করসিলেন।
  • সায়ন | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৬256056
  • দশদিন। পার্মানেন্ট মুভিত হওয়ানোর প্ল্যানটা বানচাল করে তবে ফিরবো।
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩২256055
  • ফুকো ইরানের বিপ্লবের একনিষ্ঠ সমর্থক ছিলেন। হেবি ফাটিয়েছিলেন, ইরানই পথ দেখাবে বলে। তারপর উফ, সে কী হ্যাটা, ভাবতেও খারাপ লাগে। :-(
  • kc | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৯256054
  • আতোজ, উই দ্য লিভিং পড়েন। তড়তড় করে এগুবে। ঃ-)
  • kc | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৭256053
  • আকাবাউ, ইরানের বিপ্লবের সপক্ষে বলতে যাব কোন দুঃখে? তাছাড়া তক্ক করা তুমি একাই ছেড়েছ নাকি? ঃ-)

    আতোজ, ঠিক হ্যায়। ভেজে দিব।
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৩256052
  • কদ্দিনের মেয়াদ?
  • সায়ন | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:১২256050
  • পুণে এলাম। এখানে তো লুরুর থেকেও বেশী ঠান্ডা 8-|
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত