এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:১২256051
  • বুঝলেন কেসি,
    আয়ান র‌্যান্ডের লেখা পড়ছি এখন, ফাউন্টেনহেড আর অ্যাটলাস শ্রাগড। তবে বহোৎ বিরাট বিরাট সব কাহিনি, ধৈর্য রাখতে না পেরে অন্য কিছু মাঝে মাঝে চাখছি। ঃ-)
  • Atoz | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৮256049
  • কেসি কেসি কেসি, আরে তা আর বলতে? ভেজে দিন ভেজে দিন ভেজে দিন। থ্যাংকু। ঃ-)
  • aka | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৪256048
  • কেসি যদি ইরাণের বিপ্লবের পক্ষে সওয়াল করে তাইলে কেসির সাথে এস্পার ওস্পার হয়ে যাবে। তক্কো করা ছেড়ে দিয়েছি তাও। ঃ)
  • kc | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩২256047
  • যাক, টেনশনে পড়ে গেছিলাম।
  • byaang | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৪256046
  • আমি হেসেছি pubদার পোস্ট পড়ে।
  • - | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০০:২০256045
  • ঈশান ডকু করতে পারেনি শুনলে ব্যাং হাসে!
  • byaang | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৭256043
  • ঃ))))
  • kc | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৭256044
  • আতোজ, ঐখানে বলে টইটাকে নোংরা করবনা, তাছাড়া ইন্দো লিখছে ভাল, ফ্লো নষ্ট হয়ে যাবে। তা দেখুন, যে কোনও বিপ্লবেই বেশ কিছু ভাল মানুষের হাতে হ্যারিকেন হয়ে যায়। সব সব সব বিপ্লবেই হয়। লেনিনের বিপ্লবে হয়েছিল, ফ্রান্সে হয়েছিল, ভিয়েতনামে হয়েছিল, সবেতেই হয়েছে। তার মধ্যেও ফুল ফোটে ছোট ছোট মরুদ্যানও হয়, সবই হয়। শুধুই একতরফা ভাল কি খারাপ হয়না। হলে বিপ্লব সাস্টেইন করেনা। ঐ বইটা পড়ে (ইন্দো'ই রেকো দিএছিল) আমার কেমন জানি আয়ান র‌্যান্ডের লেখা পড়ার মত লেগেছিল। খারাপগুলো নিয়েই ফেনিয়ে চলা। সত্যি সত্যি খারপ ছিল, কিন্তু তার মাঝেও ভাল হয়, থাকে। সেটাকে না জানলে জানা অসম্পুর্ণ থেকে যায়। এই রকম ঘাঁটা অবস্থায় সন্ধান পাই সেকেন্ড বইটার ( যেটার কথা বলেছি)। এই বইটা প্লাস এই সব রিজিয়নে এক্দম গ্রাসরুট লেভেলে বেশ কিছুদিন ঘোরা ফেরা করায় নিজের দেখার সঙ্গে অনেকটা মিল পাই। মরিয়ম মির্জাখানির বেড়ে ওঠার অবস্থাও বুঝতে পারি।

    তবে পড়তে গেলে কিন্তু দুটো বইই কিন্তু পড়তে হবে। দুটোই সুখপাঠ্য। যোগাড় না করতে পারলে বলবেন, ইকপি ভেজে দিব।
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৬256042
  • আমার মাঝে মাঝে আফশোষ হয়, এই ১৯৯০-২০১০ পর্বে মেদিনীপুরে ছিলাম না বলে। একটা গৃহযুদ্ধপ্রতিম অবস্থা দেখা/লেখা যেত। ডকুমেন্ট করার সুযোগটা হারিয়ে গেল। কেউ করবে বলে মনেও হয়না।
  • Pubদা | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৬256041
  • Du কে - পাপোষ দার বিখ্যাত গান ~ "এ আমার গুরু দক্ষিনা" ;)
  • aranya | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৭256040
  • কি বিষয় নিয়ে কখন লেখা নিরাপদ, সেটা একটা ফ্যাক্টর তো বটেই। সুনীল-কে একবার জিগ্যেস করেছিলাম, সত্তরের দশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এপার বাংলার লেখক, শিল্পীরা সরব। অথচ পশ্চিমবাংলায় তখন এত ছেলে মারা যাচ্ছে, একমাত্র মহাশ্বেতা দেবী ছাড়া আপনার কেউ কিছু লিখলেন না, সেটা কি সেফটি-র জন্য? রেগে গেছিলেন।
  • সিকি | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৬256039
  • শারদীয়া দেশ ফেরার সময় স্টেশন থেকে কিনলাম। ভালো লাগল উপন্যাসগুলো পড়ে। বাকিরা কিনে ফেলতে পারেন।
  • jhiki | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৯256038
  • গতবছরের পত্রিকাতে বোধহয়, 'ময়দান' নামের একটা উপন্যাস পড়েছিলাম। দীর্ঘ ঘটনাকাল, ১৯৯০ থেকে ২০১১/১২। লেখাটা উচ্চমানের কিছু লাগেনি, তবে প্লট ভালো লেগেছিল।
  • তাপস | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৯256037
  • পরিবর্তন এখনো তত দূরতর হয়ে ওঠেনি - যে তাকে নিয়ে বিশ্লেষণাত্মক রচনা করা যায়। গায়ে আঁচ লাগার সম্ভাবনা প্রখর। সেদিক থেকে পুরনো নকশাল আন্দোলন সেফ। কিন্তু সেটাই কি একমাত্র কারণ? খটকা লাগে কীরকম !
  • jhiki | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৭256036
  • সেকী কথা! এই যে পরিবর্তন আর হী রা-র কথা নিয়ে পাতার পর পাতা টই চলছে, তাও বিষয়বস্তুর অভাব?
  • aranya | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০১256035
  • নকশাল মুভমেন্টের একটা রোমান্টিক এবং আদর্শগত অ্যাপিল আছে - বহু নেগেটিভ দিক সত্ত্বেও। তার পর গত প্রায় অর্ধ শতক বাঙালী জীবনে তেমন বড় কিছু ঘটেও নি
  • তাপস | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৯256034
  • অনলাইন পাওয়া গেলে সিকির কাছে খবর থাকত। আমি তো হার্ড কপি পড়লাম।
  • aranya | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৭256033
  • লেখার বিষয়বস্তুর আকাল। মানুষ-মানুষীর সম্পর্ক, পরকীয়া এসব নিয়ে আর কত টানা যায়
  • jhiki | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৬256032
  • দেশ কি অনলাইনে পাওয়া যাচ্ছে?

    নকশাল নিয়ে উনিশ-কুড়িতেও স্মরণজিৎ লিখেছে। জঘন্য।
  • aranya | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫১256031
  • আচ্ছা, পড়ব
  • তাপস | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৯256030
  • এবারের দেশেও আছে অরণ্যদা
  • aranya | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩১256029
  • নকশাল আন্দোলন নিয়ে এখনও উপন্যাস লেখা হচ্ছে? আনন্দ গোষ্ঠীর পুজোসংখ্যা গুলো পড়া হয় না তেমন ভাবে।

    শৈবাল মিত্র-র একটা দারুণ বই পড়েছিলাম অনেক দিন আগে, 'কলির শেষ', মনে পড়ে গেল
  • Du | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩০256028
  • টীচারের জন্য ফেয়ারওয়েল গান চাই - এক্খুনি কেউ জানলে প্লীজ বলো
  • তাপস | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২২:২২256027
  • আনন্দ পাবলিকেশনের পুজোসংখ্যায় প্রায় নিয়মিত নকশালপন্থী আন্দোলনকে উপজীব্য করে উপন্যাস প্রকাশিত হয়। কিন্তু কেন? নকশাল আন্দোলন ভালো বিক্কিরি হয় ব'লে?
  • b | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৫256026
  • ম Date:11 Sep 2014 -- 06:08 PM
    মার্ডারের অভিযোগ থেকে মুক্ত, কিন্তু হোমিসাইডের থেকে নয়। মার্ডার আর হোমিসাইডের তফাৎ জানতে হলে রঞ্জনদাকে জিগেস করুন। বাংলায় অবশ্য এই তফাৎ আছে কি না জানি না।
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৬256025
  • এতো দেখি দুর্দান্ত ব্যাপার! ঃ-)
  • T | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২০:০৭256024
  • সিবিয়াই আপিসের সামনে যাঁরা ধর্ণায় বসেছিল তাঁদের প্ল্যাকার্ডে লেখা মমতাকে 'কালীমালিপ্ত' করা চলবে না।
    কেউ দেখেছে?

    খিক খিক খিক।
  • dc | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৯:২৬256023
  • আমাদের সবকটা মন্ত্রীর এরকম একটা করে সাগরেদ দরকার। পুলিশ এসে ধরলেই বলবে, গেলবার যে মন্ত্রী এক লাখ টাকা ঘুষ নিলেন, আমি কি কিছু বলেছি? চাইলেও আপনারা সেকথা আমার মুখ দিয়ে বলাতে পারবেন না। এমনকি মন্ত্রী যে টাকাটা শোবার ঘরে গদির নীচে লুকিয়ে রেখেছেন সেটাও আমি আপনাদের বলবোনা। হাজার পিটলেও মুখ খোলাতে পারবেন না।
  • jhiki | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৯:২২256022
  • টিভি থেকে চোখ সরছে না .... কমেডি নাইট উইথ রজত :-)
  • dc | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৯:১৭256021
  • আমার হাত দিয়ে মমতা-মুকুলকে টাকা পাঠানোর কথা প্রমাণ করতে পারবেন না।

    এটা তো পুরো শীর্ষেন্দু মুখোর গল্পের ডায়ালগ হয়ে গেল! সত্যি সত্যি এভাবে কেউ বলে নাকি? উফ, হাসির চোটে পেট ব্যাথা হয়ে গেল :D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত