এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩১255990
  • কবিতা বিষয়ে আমি আর কী বা বলি।ডিসকোর্স মানেই জান্তাম না ঠিক্করে।
    দেখি একটাব্যাগ অর্ডার দিয়ে মন শান্ত করি।
  • মোহর | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৯255988
  • ফরিদার অসম্ভব মর্মস্পর্শী কবিতার পাশে আমার লেখাটা পড়ার জন্যে কুমু-কে থেন্কুজ।

    তবে মাইরি বলছি, পোস্টানোর আগে ফরিদার লেখাটা দেখিনি, দেখলে জন্মেও ওর পরে কিছু লিখতাম না। বাপস!!!
  • de | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৯255989
  • পাল্লিনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা আর পাল্লিনের পুঁটিদের খুব আদর!
  • byaang | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০৫255987
  • পাল্লিনবুড়িকে জন্মদিনে অনেক অনেক আদর দিলুম।
  • সিকি | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১২:০৩255986
  • কষ্ট করে দিল্লি এলে ভালো ব্যাগের দোকান চিনিয়ে দিতে পারি, জনপথে।
  • সিকি | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৬255985
  • কুত্তাবিল্লি বিষ্টি হচ্ছে বাইরে।
  • jhiki | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৩255984
  • ঐ ধরণের ব্যাগ বড্ড শক্ত হয়.............. তবে ব্যাগের ছবি দেখলেই ব্যাগ কিনতে ইচ্ছে করে....
  • d | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৭255983
  • কোনওটাই নিইনি কুমু। একসাথে দুটো নিতে বলছে ..... আর অপশানও অনেক কম। আমি কলকাতার দিকে গেলে নিয়ে আসবো কয়েক পিস।
  • kumu | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৪255982
  • দমু ঐখেন থেকে পার্স কিনলে চেনগুলো দেখে নিয়ো।আমার কেনা পার্সে একবার ইনার পকেটে চেন ছিল না
    তবে ব্যাগগুলো দিব্যি।কোনটা নিলে?
  • dd | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৬255981
  • আজ্জোদাকে

    ঐ ozone নিয়ে খপরটা হেথাকার কাগোজেও দিয়েছে। আমি আর লিং ফিং দি' না। দু পক্ষেই যে কতো লিং দিতে পারে ভাবা যায় না।

    জানো তো, কটন চাষে এবারেই, এই বছরেই, খুব চান্স ইন্ডিয়া, চায়নাকে পিছনে ফেলে এক নম্বর দেশ হবে। যদি বা বৃহত্তম তুলো প্রডিউসিং দেশ নাও হতে পারে এ বছরে, অ্যাটলিস্ট খুব কান ঘেঁষে সেকেন' হবে। এক দশক আগেও ভারত ছিলো তুলোর নেট ইম্পোর্টার। আর ৯০% তুলো চাষ যে বিটি কটনে হচ্ছে সেটাও কিছু অজানা তথ্য নয়। ইন্ডিয়াতেও। চীনে আর আমেরিকাতেও।

    কিন্তু বিপক্ষের লিং চাও? লাখে লাখে আছে। তত্ত্ব আর "তথ্য"। অদ্ভুত সব কাগোজ। বিচিত্র সব এন্জিও।
  • byaang | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১০:১০255980
  • ভয় পাব না? এমনিতেই সেদিন "আমি দমুকে কনুই মেরেছিলাম" বলামাত্রই সব্বাই কেমন একটা করছিল, তারপর রাত্তিরে বিছানায় কাউকে কনুই মেরেছি বললে
  • d | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫০255977
  • থ্যাঙ্কু মিঠু। কিন্তু এরা আবার দাবী করছে অন্তত দুই পিস কিনতে হবে।

    আর ব্যাঙ কেন হিনীর ভয় পাচ্ছিল?
  • | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫০255978
  • বিদায় বন্ধুরা।আপনারা হাসাহাসি করে ভালো থাকুন। কাল আবার ৯/১১। অনেক কাজঃ(
  • byaang | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৯255976
  • হ্যাঁ সামলে উঠেছে, মনে হয়। নয়তো আর আপিস গেল ক্যামোন করে। এদিকে ছেলেকে নিয়ে ঘোর সমস্যায় পড়া গেছে। অবিশ্যি সেই সমস্যার কথা ভাবলেও হাসি পেয়ে যাচ্ছে।
  • byaang | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৭255975
  • হাসি পেলে কী করব? আমার গদার মত হাতগুলোর দিকে তাকিয়ে ইম্প্যাক্টের কথা ভাবলেই কুলকুলিয়ে হাসি পেয়ে যাচ্ছে।
  • byaang | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৫255972
  • আমার বাবাও একবার বিদেশের পা থেকে ফুটবল কাড়তে গিয়ে আমার মাকে খাট থেকে ফেলে দিয়েছিল।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৫255973
  • খুব রেগে গেলাম। এত হাসির কি আছে?:X
  • aranya | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৫255974
  • কিন্তু নাকে কনুই আঘাত - এর মধ্যে হিনী যোগ্য তো কিছু নাই।
    আশা করি বিভীষণ সামলে উঠেছেন
  • byaang | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৪255971
  • হ্যাঁ, মাক্কালি। ঃ)))
  • | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩২255968
  • আহারে বেচারাঃ(((
  • aranya | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩২255969
  • ঘুমের মধ্যে করেছ-সিওর? :-)
  • byaang | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩০255966
  • আমি কাল রাত্তিরে ঘুমের মধ্যে কনুই মেরে বিভীষণের নাকের দফা রফা করে দিয়েছি। ঃ)))))
    ব্যাপারটা এরকম হল - আমি ঘুমের মধ্যেইএকটু পাশ ফিরে শুতে গেলাম, অম্নি শুনলাম "ওরেঁ বাঁপ রেঁ! বাঁপ রেঁ বাঁপ রেঁ বাঁপ!! উহুঁ হুঁ হুঁ!" চোখের পাতা দুটো অতি কষ্টে অল্প ফাঁক করে দেখলাম, বিভীষণ নাক ধরে শুয়ে খোনা গলায় কাতরাচ্ছে। আমি ভারি খুশি মনে "বাঁবাঁ রেঁ বাঁবাঁ" শুনতে শুনতে আবার ঘুমে তলিয়ে গেলাম।
  • aranya | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩০255967
  • হিনী কি তাই জানি না :-)। ব্যাঙ, বলে ফেল
  • dd | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৭255965
  • আফনেরা আর বত্তোমান পড়েন না? সে কি?

    ওতায় লিখেসে মুকুল আর মদনাকে মন্ত্রীত্ব থেকে দুর করে দিবেন দিদি। তার পরে "আমি তো কিছু জানতেম না। সব ওরা করেছে।" এই স্ট্যান্ড নেবে।

    আর আমি বেং ক্যানো কাউকেই হিনী দি' না।
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২২255964
  • বলে ফেলো। কেউ কিন্তু হিনী দেবেন না এইটা আপ্পুলিশ টাইপের ব্যপার। বলে দিলে কেউ আর ধাপ্পা দেবে না।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৪255963
  • আচ্ছা আজকের প্রশ্নমালাঃ

    ১) প্রিপেইড মোবাইল কানেকশানের ক্ষেত্রে এমনিতে লিস্ট অফ কলার আইডি পাওয়া যায় না, বিল টিল আসে না বলে। তা এমন কোনও নাম্বার বা ওয়েবসাইট আছে কি যেখানে ফোন নং দিলে সে কোথায় কোথায় ফোন করেছে সেটা জানা যায়?

    ২) শান্টিনিকেতনি বাটিকের কাজকরা চামড়ার পার্স অনলাইনে কোথাও কিনতে পাওয়া যায়?
  • byaang | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০২255962
  • সব্বাই যদি প্রমিস করে, কেউ আমাকে হিনী দেবে না, তাহলে আমি একটা কথা বলি?
  • | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৬255961
  • এইসময়ে আবার 'কুইনপিন' পড়ে 'পিনপাত' হয়ে গেলাম- উরিবাবা!:(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত