এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৪255780
  • আবাপানন্দ ফেসবুকের আপডেট দিচ্ছে স্ক্রিনে। সঙ্গে তুষার তালুকদারের বাইট - রজতের লোভ ছিল অপরিসীম। খিখিখিখিখি :-)

    এদিকে সততার প্রতীকের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি সবাইকে ওনামের শুভেচ্ছা জানিয়েছেন।
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৩255779
  • আবাপ লাস্টে খিল্লি করছে। যারা আমাদের হেব্বি খিস্তি করছেন তাঁদেরকে ধন্যবাদ আমাদের পাবলিসিটি দেওয়ার জন্য।
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫১255777
  • অধীর ফাটিয়ে দিচ্ছে। আসিফ খান একটা গোলমেলে অ্যাকাউন্টের সাথে যুক্ত। সেখানে মুকুলও যুক্ত। আসিফ মাঝখান থেকে টাকাটা সরাতে গেছিল, তখন মুকুল আটকে দিয়েছিল।
  • jhiki | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫১255778
  • হুমম, আবাপ আনন্দ ফাটিয়ে দিচ্ছে ঃ)
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪৮255776
  • ও না না, পুজোর আগেই ঢেউ তুলবে বলেছে।
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪৭255774
  • আবাপ আনন্দ পুরো খনি। সামনে থেকে নড়া যাচ্ছে না।
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪৩255772
  • পুজোটা কাটিয়ে ছুটি শেষে সিপিয়েম নাকি এইসব নিয়ে আন্দোলন করবে। হ্যা হ্যা হ্যা হ্যা...
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪১255771
  • কুণালের সেই ভিডিও টেপ দেখাচ্ছে। ই রাম। মুকুল বাজে ভাবে ফেঁসে গ্যাছে। যে রেটে ইনফরমেশন আসছে আপডেট দেওয়া চাপের ব্যাপার। টোটাল কেলেঙ্কারীর অ্যামাউন্ট দশহাজার কোটি টাকা। রজত মজুমদার প্রচুর টাকা সরিয়েছেন। জাস্ট আবাপ র কাছেই অকাট্য প্রমাণ রয়েছে। সিবিয়াই তো খ্যা খ্যা করে হাসছে নির্ঘাত। বঙ্গ সম্মেলনের নাম করেও রজত টাকা সরিয়েছেন।

    আর এই বিমলশংকর নন্দকে একটা রাম গাঁট্টা মারা উচিত।
  • kc | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৬255770
  • ফিরোজা বেগম চলে গেলেন। একটা যুগ একদম শেষ। আধ ঘন্টা আগে শেষ হয়ে গেল। ঃ-((
  • Ishan | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:২৫255769
  • আরে কি জ্বালাতন, এখন দেখব কীকরে। তুমি আপডেট দাও।
  • সে | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:০৮255768
  • কাজ শেষ। থ্যাঙ্কু কুমুদি।
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৫৯255767
  • জনতা আবাপ দেখুন। কীই অবস্থা!
  • সিকি | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৫255766
  • পারলে টিভি দেখুন - গরম খবর, সুদীপ্ত সেনের অন্তর্ধানের পেছনেও হাত ছিল রজত মজুমদারের।
  • ap | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৯255765
  • রজত মজুম দার গ্রেফ্তার।
  • kumu | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৩255764
  • অতিআপত্তিজনক নামের টই ডিলিটেড হোক।
  • kumu | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০০255763
  • ঝুমঝুমির অনুরোধে-

    অতুলপ্রসাদের কয়েকটি গানের প্রেক্ষিত-
    ৫। এত হাসি আছে জগতে তোমার বঞ্চিলে শুধু মোরে
    বলিহারি বিধি বলিহারি যাই তোরে!

    লখনউএর রাস্তায় এক ভিখারিণীর ভৈরবী গান শুনে অতুলপ্রসাদ তাঁকে ডেকে আনতে বলেন।ভিখারিণী তাঁকে দেখেই পালায়।অতুলপ্রসাদ চিনলেন-ইনি লখনউএর বিখ্যাত বাইজী,প্রেমের কারণে সর্বস্বান্ত ও প্রবঞ্চিত।গানটি এঁর উদ্দেশ্যে রচিত।

    ৬।তোমারি উদ্যানে তোমারি যতনে উঠিল কুসুম ফুটিয়া-কিশোর বয়সে ভগ্নীর অন্নপ্রাশন উপলক্ষে রচিত।
  • kumu | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২৯255762
  • ঝুমঝুমির অনুরোধে-

    অতুলপ্রসাদের কয়েকটি গানের প্রেক্ষিত-
    ১।উঠ গো ভারতলক্ষ্মী-১৮৯১-৯২ সালে রচনা।প্রথম বিলেত যাওয়ার সময় ভেনিসের গন্ডোলা চালকদের গানের সুরে রচিত।

    ২।হও ধরমেতে ধীর- প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে সীতাপুরে আওয়ার ডে ফান্ডের সাহায্যের জন্য রচিত।

    ৩।মোদের গরব,মোদের আশা-রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ পাওয়ার গৌরবে রচিত।এই গানটি দীর্ঘকাল অতুলপ্রসাদ নিজের মনে গাইতেন।সুরেশ চক্রবর্ত্তী গানটি উদ্ধর করে কাশীর প্রবাস জ্যোতি পত্রিকায় প্রকাশ করেন।

    ৪।কাঙাল বলিয়া করিয়ো না হেলা, আমি পথের ভিখারী নহি গো-লখনতে রবীন্দ্রনাথের সংবর্ধনায় অতুলপ্রসাদ স্বরচিত অনেকগুলি গান গাইলেন,এটি তার অন্যতম।গানটি গাওয়ার পর শ্রোতারা বলতে লাগলেন-আহা রবীন্দ্রনাথের গানের কী মিষ্ট সুর।রবীন্দ্রনাথ মন্তব্যটি শুনে অতুলপ্রসাদকে পরামর্শ দেন যে তিনি যেন তাঁর গানগুলি পুস্তকাকারে প্রকাশ করেন।

    ৫।কে আবার বাজায় বাঁশী-১৯৩৪ সালে স্বাস্থ্যের কারণে অতুলপ্রসাদ পুরী যান।সেইসময় তাঁর পরম শ্রদ্ধার পাত্র গান্ধিজীও পুরী আসেন। অতুলপ্রসাদ পুরীতে আছেন জেনে গান্ধিজী তাঁকে আহ্বান জানান গান শোনানোর জন্য।বিস্মিত ও পুলকিত অতুলপ্রসাদ এই গানটির হিন্দী অনুবাদ করে গেয়ে শোনান।
  • সে | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২৪255761
  • টইটা ডোবানোর কাজে হাত লাগিয়েছি।
  • de | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৭255760
  • PL এর সঙ্গে তো সব্বাই তক্কো করেছিলো ঃ)) - এটা বেশ!
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫৪255759
  • j র সাথে পুরো একমত। তবে ট্রোলিং করে কেউ খুলেছে বোধায়, তাই ওখানে আর লিখলাম না।

    Du ঠিক বলেছেন। লোকসভা ভোটের আগে দেখলাম অনেকে বুঝেও না বোঝার ভান করে রইলেন। তবে এটা একেবারেই ঠিক যে উল্টোদিকে ন্যূনতম বিশ্বাসযোগ্য কেউ ছিলনা। মোদি প্রায় ফাঁকা মাঠে গোল দিয়েছে।
  • সিকি | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫০255758
  • j-র কথাটা ঐ টইতেই লিখে আসব ভেবেছিলাম, তারপরে কাটিয়ে দিলাম। এ নিতান্তই ট্রোলার। একটার বেশি পোস্ট আসবে না ধরে নিচ্ছি।
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪০255757
  • ওকে উত্তর দিতে গেলেও ওর কথাটা মেনে নিতে হয়। । তাই কিছুই লিখলাম না।
    dc
    এই টাইপের বিশ্বাসগুলোকে ভাঙা যায়ও না। তর্কে হারালেও।
  • de | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৯255756
  • টইয়ের হেডিং দেখে হতবাক!
  • j | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৬255755
  • এখানেই বলি

    পাবলিক প্লেসে বা ফোরামে "চিংকি" বলা দন্ডনীয় এবং জামিন অযোগ্য অপরাধ, যিনি কুৎসা করে টই খুলেছেন, আশা করি সতর্ক হবেন
  • kc | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২১255754
  • হানুদা, চারু গুপ্তার লেখাটা পড়ে দলিত সাহিত্যের ইচ্ছে চেগেছে?
  • Kaju | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০০255753
  • কোন বলাটা প্রশংসা আর কোনটা আওয়াজ দেয়া বুয়েচেন তো?
  • de | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৬255752
  • কুমুদি - উদিকে টইটা পড়ে রইলো যে! লেখো!
  • kumu | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৬255750
  • বল্লে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত