এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:২১255690
  • পাই, আমি তো হেডলাইন ছাড়া আর কিছুই পড়তে পারছি না।
  • তাপস | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:২০255689
  • কী কাণ্ড ! ল্যাডলী মুখোকে চেনেন না ! উনি বিরাট প্রতিভাবান ছিলেন বলে জানতাম। ডকু বানাতেন। অপর্ণা সেনের ইউনিটে ছিলেন পরে। এমনি এনারা কাগজের বাঘ করতেন। অনার একটা কী যেন কাজ দূরদর্শনে দেখানো হয়েছিল। পরে মূলত লোকশিল্প বিষয়ে নিজেকে কেন্দ্রীভূত করেছেন। এমনিতেও সেখানেই মাস্টারি ছিল। অবশ্য মাস্টারি শব্দ প্রয়োগ ঠিক হবে কিনা জানি না।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৯255687
  • হ্যাঁ, পড়া যায় না একদমই। হেডীং দেখে, মানে শোরুম দেখেই গোডাউনে কি আছে আঁচ করতে হয়। কিন্তু হঠাৎ চন্দ্রিল কে নিয়ে পড়েছে কেন কে জানে।
  • সিকি | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৯255688
  • ইয়ে, সবাই এত ক্রোম কেন ইউজ করে সেটাও আমি বুঝি না। আমি হারগিজ ক্রোম ইউজ করি না। করলেও সেটা লাস্ট অপশন।
  • শ্রী সদা | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৬255685
  • সে তো বুঝলাম কিন্তু ঐ কোনার লেখায় ক্লিক করেও কিছু হচ্ছে না। এমনকি ক্রোমের অ্যাড্রেস বারে সার্চালেও কো ডট এইচ কে খুলছে সোজা। ক্রোমে অবশ্য প্রত্যেকবারই অপশন দিচ্ছে ডট কো ডট ইন এ যাওয়ার। কিন্তু পরের বারেই যে কে সেই।
    রাউটারের ডিএনেস সেটিং দেখি কি আছে।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৬255686
  • কিন্তু পড়তে গিয়ে তো চোখের চোদ্দোটা !
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৫255684
  • এই যেঃ


    এতো পুরো খনি হে !
  • তাপস | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৪255683
  • অ্যারোগ্যান্স চরম দেখেছিলাম শিশির মঞ্চে। সুজাতদারা প্রশ্ন করেছিল, সঙ্গে মৈত্রেয় ঘটকও। তারপর এরেস্ট করিয়ে দেওয়া হয়। একদম পুলিশদের দেকে বলা হল, এদের তুলে নিয়ে যান। পরদিন বিশাল মিছিল হয়েছিল। মেট্রো চ্যানেলের সামনে সভা। মৈত্রেয় ঘটককে সেই প্রথম ওরকম ফোরামে দেখি। শুধু ঘটনা কী ঘটেছিল, সেইটা বলেছিলেন। উনি তো এপিডিআর ছিলেন না।

    যাক গে, আপনারা আমায় পথভ্রষ্ট কইরেন না।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৩255682
  • 'আরশোলার পাখা, তাই উনি পাখি। উনি বাজারের চাকর, তাই প্রতিভাবান। চ্যাংড়া চান্ডিল।'
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:১১255681
  • মুলো হচ্ছে তৃণমূল। কাগজের নাম খবর ৩৬৫ দিন। ফেসবুকে একটা পেজ আছে ওদের। তাতে গতকালের পাতায় আছে। ভেতরের তিননম্বর পাতায়। যতটুকু পড়া যাচ্ছে তাতে চন্দ্রিল সরকার বাবুদের (মানে অভীক সরকার বা আবাপ) দালালি কচ্চে...এইরম সব বলছে। ল্যাডলী মুখো লিখেছেন। ইনি কে তা অবশ্য চিনি না।
  • সিকি | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৮255680
  • আর খাস খবর ও বুদ্ধদেব প্রসঙ্গে - অপারেশন নন্দীগ্রামের পরে অন ক্যামেরা বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমানের সাংবাদিককে বলেছিলেন, আপনাদের কোনও প্রশ্নের উত্তর আমি দেব না। আমি "ফালতু জিনিস" মেরে হাত গন্ধ করি না।

    ছুঁচো শব্দটা উনি ইউজ করেন নি, তার বদলে ফালতু জিনিস বলেছিলেন কিনা মনে নেই, তবে কিচু একটা ফিলার দিয়েছিলেন। সেই সময়কার ভাটিয়ালির আর্কাইভ খুঁজলে পাওয়া যাবে। জ্যোতি বসুর অ্যারোগ্যান্সটা উনি তখনও রপ্ত করার চেষ্টা করে যাচ্ছিলেন।
  • সিকি | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৪255678
  • খাস খবরে খবর পড়ত, এই রকম একটা মেয়ে আমার বন্দুক। তবে সে শুধুই খবর পড়ত, এর বেশি কিছু জানত না। :)
  • তাপস | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৪255679
  • আবার টই খুলে লিখতে বলে নাকি! ই কী রে! সে তো সিরিয়াস ব্যাপার !
  • তাপস | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৩255677
  • ই টিভি আসার আগে থেকেই এবং পরেও দীর্ঘ দিন বাংলা বাজারে আওয়াজ ছিল, সোনি টিভি বা এরকম কেউ একটা বিরাট বাজেটের বাংলা চ্যানেল আনছে। আর তার দায়িত্বে থাকবেন তত্কালীন মাক্সমুলারের কলকাতার অধিকর্তা রামন। রমনকে যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, ভারী প্লেজান্ট পার্সোনালিটির মানুষ। এই খবর যখন যখনই বাজারে এসে পড়ত - তখনই কলকাতার বহু মানুষ রেগুলার ম্যাক্সে নানা সিনেমা থিয়েটার দেখতে, এমনকী জার্মান ভাষার সেমিনার শুনতেও হাজির হতেন। রমনের সঙ্গে তাঁদের অনেকের নাকি কথাবার্তাও হত। তো রামন নাকি সব্বাইকে বলতেন, এ বিষয়ে উনি অফিসিয়ালি কিছু জানেন না। যাঁরা এসব খবর দিতেন, মানে রমনের সঙ্গে তাঁদের কথাবার্তার ভিতরের খবর, তাঁরা এসব বলার পরে, একটা অপূর্ব হাসি হাসতেন, যার অর্থ হলো হু হু বাওয়া। যা হোক, অনেকদিন ওপাশে যাই না, রামান এখনো আছেন কিনা কে জানে !
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৯255675
  • হ্যাঁ, খুঁজে দেবার শর্ত হিসেবে টই খুলিয়ে নেওয়া উচিত ছিল।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৯255676
  • তাপস আব্বার ভাটে লিখছেন?? ইকি অসৈরণ কান্ড!
  • Ishan | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৭255673
  • আরে এই লোকটা আবার ভাটেই লেখে। আবার তো হারিয়ে যাবে।
  • kiki | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৭255674
  • অ! কাকু সবাইকেই প্রবলেম দিচ্ছে। যাক, নিশ্চিন্ত হলুম।

    আর সদা শোন, আমার ল্যাপিতে কি এক প্রবলেম হচ্ছে( অর্পন যেন এদিকে না তাকায়, গর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র) ডিস্প্লে সব সময় আসছে না। কিছুদিন আগে সারাতে নিয়ে গেছিলাম যখন, তখন বল্লো লেফটে কোনে, নীচের দিকে, কি একগাদা তার আছে যাদের ঠিক করলে ঠিক হয়ে যাবে, আমি রাখতে চাইনি বলে সারিয়ে দিলো না। এবার বল্লো পুরো ডিস্প্লে বোর্ড( না কি বলে রে বাবা!) চেঞ্জ করতে হবে। কি ঝাম! কি করবো? আর যে কেউ বেহালার কাছের এইচপি -র দোকান্কোথায়াছে জানে? বললে বাধিত হই।
    সেদিন দোকানে রেখে এসেছিলাম, তাতে এই বললো, আমি নিয়ে এলুম, এখন ঝামেলা চতুর্গুন বেড়ে গেছে।এ জন্য সারানেয়ালা দেখলে আমার রাগে গা জ্বলে।
  • সিকি | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৫255672
  • সদা এইসব কোশ্নো করলে হ্যাহ্যা করে হাসতেই হবে।

    বাবা সদা, গুগল ডট কম খুললে সাধারণভাবে আমাদের কম্পিউটারে গুগল ডট কো ডট ইন-এ রিডাইরেক্ট হয়ে যায়। দেশের বাইরে গেলে সেই সব দেশের লোকাল গুগল সাইটে রিডাইরেক্ট হয়ে যায়।

    গুগলের হোমপেজের একদম নিের দিকে ডানদিকে একটা লিঙ্ক থাকে - Go to google.com। ঐটা একবার ক্লিক করে নিলেই রিডাইরেকশন বন্ধ হয়ে যায়। তার পর থেকে সদাসর্বদই গুগল ডট কম খোলে।
  • তাপস | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৪255671
  • তো খাস খবর এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, বা এতটাই জায়গা নিয়ে নিল বাঙালি জীবনে, যে পরবর্তীকালে, যখন আরও একটা দুটো চ্যানেল তৈরি হচ্ছিল, তখন, সরকারি কোনো একটা ক্ষেত্রে, এরকম বলা হত - মানে আপ্ত সহায়ক বা ঐরকম কেউ বাইরে বেরিয়ে বলতেন, আগে দুরদর্শন আসুন, খাস খবররা পরে আসবেন। খাস খবররা - মানে অন্য সব বেসরকারি চ্যানেল। তাতে, যারা নন খাস খবরোলা। তাঁদের হেব্বি জ্বলত, আর খাস খবরোলারা একটু হিক্কড় নিতেন। এই বাজারেই বাজার ধরতে আসে, ই টিভি। বলা দরকার, যে খাস খবরের কোনো নিজস্ব চ্যানেল ছিল না, সবই চলত দূরদর্শনে। সম্প্রচারের একটা নির্দিষ্ট সময়ের আগে ক্যাসেট পৌঁছে দিতে হত যথা জায়গায়, সেই নির্দিষ্ট সময়টা নাকি পরে একটু এদিক-ওদিক হত, মুখ চেনাচিনির সৌজন্যে (নাকি শব্দটা অমিট করবেন না কিন্তু)। এ হেন বাজারে এলো ইটিভি। কিন্তু তার আগে একটা গপ্প মনে পড়ল, ইটা পরের ঘটনা, কিন্তু যদি ভুলে যাই, তাহলে বাজে হবে। খাস খবরে একবার একটা কপি ছিল, যাতে ভারত অধিকৃত কাশ্মীর - এই কথাটা ব্যবহার করা হয়েছিল। সেই নিয়ে তুলকালাম হয়েছিল। খাস খবরের লাইসেন্স চলে যাওয়ার উপক্রম হয়েছিল। সেটা কীভাবে বাঁচানো গেছিল, সে নিয়ে নানান গল্প আছে, সেগুলো খোলা পাতায় বলা আমার পক্ষে অনুচিত।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৩255670
  • চন্দ্রিলের খবরটা দেওয়া হোক।

    এদিকে এটা পড়েছেন ?ঃ) আহা, হীরক রানীর টইয়ের জন্যই কেউ বরাদ্দ হন না ঃ(
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৯255668
  • জাগো বাংলা না প্রতিদিন ?
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৯255669
  • ঃ)
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৫255667
  • মুলো মনে হয় তিনোমুল। হাপ পাতা মনে হয় জাগো বাংলা-র।
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৪255665
  • মুলো কে?
  • Ishan | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৪255666
  • ১। চন্দ্রিলকে নিয়ে কে পড়ল?
    ২। কুঘো আজ কী বলল?

    কেউ কি উত্তর দেবে?
  • তাপস | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪২255664
  • কী অসীম দ্রুততায় সাগর ছেঁচে শামুক ইত্যাদি তুলে আনলো। বাপপ রে !
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪০255663
  • name: তাপস mail: country:

    IP Address : 233.29.204.178 (*) Date:20 Aug 2014 -- 12:35 PM

    এখানে অনেকেই এগুলো জানেন। আমার থেকে বেশিই জানেন। কিন্তু আমিই বলতে শুরু করি। তাঁরা ইচ্ছে/সুযোগ/সময় হলে বলবেন। আমি ভুল বললে ধরিয়েও দিতে পারেন। তো কলকাতার বাংলা মিডিয়া মার্কেট আমার দেখা সবচেয়ে আনঅর্গানাইজড সেক্টর। বিশেষত অদিও ভিজ্যুয়াল মিডিয়া। অর্বাচীন ও অনভিজ্ঞতায় ভরপুর। এই অর্বাচীনতা আর অনভিজ্ঞতায় ভর করে যখন একটা ইন্ডাসট্রি তৈরি হয় - যার বিপুল সম্ভাবনা সবাই বুঝতে পারতে থাকে - উপভোক্তা থেকে শুরু করে যারা এসব চালাচ্ছে, তখন একটা অভূতপূর্ব পরিস্থিতি হয়। কলকাতার প্রথম অডিও ভিজ্যুয়াল খবর শুরু হয়েছিল প্রাইভেটে - সিটি কেবলে। তার মালিকের নাম কি জানেন? গোয়েল। সুভাষ গোয়েল। তিনি মাঝে মাঝে কলকাতায় এসে পার্ক সার্কাসের ছোট্ট অফিসে মিটিং ইত্যাদি করে যেতেন। এই ভদ্রলোকই জি এর এখনকার মালিক। এর পর বেসরকারি খবর শুরু হয় খাস খবরে। দেখানো হত দূরদর্শনেই। খাস খবরের ওই স্লট কিনেছিলেন যিনি - তিনি রমেশ গান্ধী। রমেশের টাকার সোর্স তখন অনেকেরই জানা। কিন্তু জানা হলেও টাকার গায়ে যেহেতু দাগ থাকে না:::::::::। এবার অডিও ভিজ্যুয়াল বাংলা খবর নিজেকে দূরদর্শনের খবরের টার্গেট ভিউয়ার থেকে নিজেকে আলাদা করতে চাইল। বিজ্ঞাপনের স্বার্থেই। খবর পরিবেশনে ভাষা - ভঙ্গি এমনকী খবরের কন্টেন্ট বদলাতে থাকে। খবরকে নিছক অবজেক্টিভ হিসেবে নিরপেক্ক হিসেবে দেখানোর চলন বদলাতে থাকে। দুটো উদাহরণ - ১। একটা ছোট ঘটনায় পথ অবরোধ হচ্ছে যাদবপুরে কিম্বা বালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। দীর্ঘক্ষণ চলার পরে, একজন পুলিশ অফিসার আন্দোলনকারীদের নেতাদের সঙ্গে কথা বলতে যান, অনুরোধ করেন অবরোধ তুলে নিতে। তাঁকে জানান হয়, খাস খবর ছবি তুলে নিয়ে গেলে অবরোধ তুলে নেওয়া হবে। পুলিশ অফিসার খাস খবরের অফিসে ফোন করে বিষয়টা জানিয়ে একটা টিম পাঠানোর অনুরোধ করেন। ২। এটা টিভিতে দেখা গিয়েছিল - বুদ্ধদেব ভট্টাচার্য নিজের ঘরে ঢোকার মুখ তাঁকে একটি প্রশ্ন করা হয়। অনেকে ছিলেন। যে রিপোর্টার প্রশ্ন করেছিলেন, তাঁকে বুদ্ধবাবু প্রশ্ন করেন, কোন চ্যানেল, তার পর নিজেই হাত দিয়ে চ্যানেলের বাম ঘুরিয়ে দেখেন - খাস খবর। তিনি বলেন, সবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। তার পর অন্যদের দিকে তাকিয়ে বলেন, আপনারা ঘরে আসবেন - কথা বলব।
  • তাপস | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৮255662
  • না না টইতে লিখিনি। ভাটেই লিখেছি। রমেশ গান্ধী ইত্যাদি ছিল। বাক্য কিছু মনে নাই।
  • শ্রী সদা | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৫255661
  • google.com খুলতে গেলেই google.co.hk তে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। বাড়ির দুটো কম্পুতেই একই সমস্যা। আর কারো এরকম হচ্ছে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত