এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২০255510
  • আহা, রোদ্দুর রায়কে নিয়ে সেই একটা গান বেঁধেছিল কে যেন?

    রোদ্দুর রায়
    রক গান গায়
    (আর) আমাদের আটকে যায় হাগা।

    তুমুল গেয়েছিল।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১২255509
  • 'বার্কিংহ্যাম' প্যালেসটা ঘেউ ঘেউ করে? নাকি ঘ্রাঁউ ঘ্রাঁউ?
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৫255508
  • আমাকে ভাবায়, রোদ্দুর রায়..
  • সিকি | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০১255507
  • সম্প্রতি গোটা বিশ্ব জুড়েই রোদ্দুর রায়ের নামের এক উত্তরাধুনিক ঘরানার যুগন্ধর শিল্পীর নাম ছড়িয়ে পড়ছে জানতে পেরে ইংল্যান্ডের রানী এলিজাবেথ খুবই উৎসাহী হন রোদ্দুর রায়ের গান শোনার জন্য। তাই তিনি দিন কয়েক আগে রোদ্দুর রায়কে বার্কিংহাম প্যালেসে ডেকে পাঠিয়েছিলেন গান শোনাবার জন্য। রোদ্দুর রায় সেখানে রানীকে বেশ কয়েকটি #মক্সাঘরানার চমকপ্রদ গান শুনিয়ে মুগ্ধ করেন। রাজ-পরিবারের অফিসিয়াল চিত্রগ্রাহকের তোলা এই ছবিটিতেও দেখা যাচ্ছে যে রানী কি মন্ত্রমুগ্ধ হয়েই না রোদ্দুর রায়ের গান শুনছেন! ছবিটি রীতিমতো পরিশ্রম করে সংগ্রহের পর আমাদের কাছে পাঠানোর জন্য একনিষ্ঠ রোরা-ভক্ত শুভ্রজিৎ ভড়কে আবারও জানাই ধন্যযোগ ও #মক্সা-শুভেচ্ছা।

  • সে | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৩255506
  • পাড়ায় পাড়ায় রক্তদান শিবির হয় এইসব উপলক্ষ্যে।
    কত রক্ত নষ্ট হয়, কাজে লাগে না।
    ইন্টারনেটে এইটা পেলাম।
    সবকিছু চেক করে কিনা জানা নেই।

    The Most Common Reasons for not being able to give Blood

    Temporary Reasons:

    Condition and Length of time before you can give blood
    Not feeling well for any reason, until symptoms are over.
    Cold, sore throat, respiratory infection, flu, until symptoms are over.
    Difficulty of breathing, shortness of breath, asthma, no difficulty breathing on day of donation.
    Antibiotics, two days after treatment is over if taken for infection.
    Blood transfusion, one year after receiving blood.
    Full–term pregnancy, six weeks after delivery.
    Abortion or miscarriage, six weeks if after the first trimester (12 weeks).
    Surgery, serious injury, when healing is completed.
    Dental work, seventy–two hours after root canal or after extraction of tooth.
    Sexually transmitted disease: Venereal disease, chlamydia, genital herpes, syphilis, gonorrhea.
    Have had sex with a male or female prostitute within the past twelve months..
    Open–heart surgery, three years after surgery.
    Measles, mumps, chicken pox, three weeks from day of exposure.
    Tuberculosis (T.B.), two years after completion of treatment.
    Aspirin.
    Sniffed cocaine or any other restricted drugs within last 12 months.
    A woman who is menstruating, (safer to donate a week after it).

    Permanent Reasons:

    Please do not give blood if you
    Have used narcotic drugs by intravenous route (injecting directly in the vein), even once.
    If you are suffering from conditions like hemophilia, Thallasemia or any other blood disorder.
    Had a positive antibody test for HIV (aids virus).
    If you are a commercial sex worker.
    Have had hepatitis any time after your eleventh birthday.
    Have had cancer.
    Have multiple sclerosis.
    If ever had myocardial infarction, coronary artery bypass surgery.
    Have had a stroke.
    Have had Chagas disease.
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৮255505
  • সায়ন,
    হ্যাঁ ভরপুর থাকবো। মেইলে একটু টোকা দিয়ে দিও।

    ব্যাঙের ১০টা বইয়ের চ্যালেন আমিও গম্ভীরমুখে এড়িয়ে গেছি। কি করব প্রথম সুমন্চৌ-এর ডাকে সাড়া দিয়ে দশটা লিখে এলাম তাঁর স্ট্যাটাসে, তারপর সাইকি সুফীর ডাকে সাড়া দিয়ে আরো ২০ ট লিখে এলাম। আপাতত বিশ্রাম।
  • সিকি | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪০255504
  • আমার সেন্টি শুনবেন?

    পাড়ার পুজোপ্যান্ডেলে আজ শিক্ষক দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির হয়েছিল। তো গেলাম, রক্ত দিলাম। মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে টুক করে বেরিয়ে পড়ার তাল করছি, অমনি এক পুরনো পাড়াতুতো দাদা ক্যাঁক করে ধরল, পুজোর চাঁদা বাবদ বেশ কিছু টাকা তুলে নিল পকেট থেকে। রক্তও গেল, টাকাও গেল।

    এর পরেও সেন্টি খাবো না?
  • সায়ন | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১২255503
  • সেপ্টেম্বর এগারো থেকে কুড়ি আপিসের কাজে পুণেতে। দমদি কি আছো ঐ সময়?
  • Kaju | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০৩255502
  • আমাকেও বলছে অনেকে দশটা বই লেখো, কিন্তু কী যে বলি ওদের... দশটা বই পড়িইনি তো তার প্রিয় বই বাছাই করা ! মুক্যুসুক্যু মনিষ্যিরে কেন যে টানাটানি করে !
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০২255501
  • কেন? পেজ কম থাকলেও হয়। দুপাতার এক একটা বই। বা চটির পরের ধাপ, পাতা।
    নাও লেখো। ;-)
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৫255500
  • ১০ টা বই লিখতে তো অনেক দিন লাগবে.... কয়েক মাস, বছর...
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১২:২২255499
  • আমি বলা সত্বেও কুমুদি যে সেটি সম্পূর্ণ ইগনোর করল, এবং সেই জন্য আমার যে তীব্র অভিমান উদ্ভূত হল সেটিও সেন্টির অ্যাপে আপলোডিত হোক।
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৯255498
  • কুমুদিকে আমি গতকালই বলেছি।
  • kumu | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১২:০৩255497
  • ক্ষেউ আমাকে পছন্দের ১০ টি বই লিখতে বল্ল না।সেন্টি নং ২।
  • dc | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৬255496
  • ইকিরেবাবা আমি মোটেও অতো চিনি খাইনা। দুতিন চামচ হলেই হয়, এদিকে বাড়ীতে জোরাজুরি করছে এক চামচের বেশী দেবে না। সকালে মাকে বললাম, তাহলে এবার থেকে দোকানে গিয়ে খেয়ে আসব। তাতে বললো, সব খাবারই বাইরে থেকে খেয়ে আসবি। এই তো ব্যাপার।
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৪255495
  • ওটা - চিনিতে কম চা।
  • Du | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৮255494
  • হুঁ ঃ)
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১০:০৩255493
  • খাড়াইয়া থাকে মানে চিনিতে গেঁথে থাকবে?!!
  • Du | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৭255492
  • বেশি চিনির চা খাওয়া একটা অত্যাচার বিশেষ। কিন্তু আমার মামাকে কার সাধ্য কম চিনির চা দেয়? তার নির্দ্দেশ, চামচ খাড়াইয়া থাকে অতটা চিনি দিতে হবে ঃ(
  • kumu | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৪255491
  • গুচর আঙিনা থাকে নীরব পড়িয়া,
    কোরোনা ডাউন আর সময় ধরিয়া।
  • kumu | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫০255490
  • নিজের্চা নিজে বানান, অত ইয়ে হলে।
    বারবার আমার টই ডুবিয়ে দেয়া হয়,এতে আমার সযত্নরক্ষিত যৎসামান্য সেন্টিতে খুবি আঘাত লাগে।
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৭255489
  • এঃ হেঃ হেঃ, সেন্টুর গল্প না। শুধু সেন্টু হলে আর কে পরোয়া করে। একবার অমন রাখতে গিয়ে আমার বাড়িতে ফাটাফাটি রকম গৃহযুদ্ধ হয়েছিল। সেই থেকে মাঝে মাঝে এদিক ওদিক দেখে বাথরুমের কমোডে ...
  • jhiki | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩২255488
  • অন্যের সেন্টুর পরোয়া না করে বেশী চিনি দেওয়া চা আমি অনেকবারই না খেয়ে রেখে দিয়েছি।

    ... টেনসন কি তরাহ সেন্টু ভি খানেকা নেই, দেনেকা হ্যায় ;)
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৯255487
  • এবার লাস কবিতা।

    এখন অনেক রাত হয়েছে বলে।
    কম্পু ফেলে শুতেই যাব চলে।

    ব্যস। হাজার উপরোধেও আর লিখবনা।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৭255486
  • এত দুঃখ টুঃখ পেয়ে অ্যাদ্দিনে এর আগে মোটে বারোটা কবিতা লেখা হয়েছে!? ছ্যা ছ্যা কবিকুলের নাম ডোবাবেন দেখছি। বরম আউটসোর্স করে দ্যান, কিলবিলিয়ে বেড়ে যাবে কবিতার সংখ্যা।
  • dd | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৬255485
  • ও হ্যাঁ।

    আজ হিন্দুস্তানের উদ্দেশ্যে লরেন বাবু বিকেল নাগাদ বাণী দিবেন। খুব উদ্দীপনা হবে।

    আমি প্রস্তাব আনছি সে সময়ে জন সাধারনের ডিস্ট্রাকশন যেনো না হয়, সে উদ্দেশ্যে গু চ ঘন্টা খানিক ডাউন করে দেওয়া হোক। এখানে বড্ডো ক্যালোর ব্যালোর হয়।
  • dd | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২২255484
  • লরেন গুড়ের সন্দেশ
    (য্যানো) লরেনের কোলে দেশ

    এটায় স্লাইট হেল্থ্প্রবলেম আছে, কিন্তু খুব মিষ্টি টাইপের কবিতা।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৯255483
  • নরেন ওহে নরেন
    ডিডির থেকে সরেন।

    এইটা একটা হাইকু। সিরিজের তেরো নম্বর। আকুতিটা খেয়াল করুন।
  • dd | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৬255482
  • নাঃ। আমি লরেন থেকে সরে আসছি।
    ঠিক জমছে না।

    ১০০ দিন হয়ে গ্যালো এখনো ওয়ালমার্ট কোনো দোকান খুললো না। বিটি বেগুন বাংলাদেশে এপ্রুভ হয়ে গ্যালো, কিন্তু হিন্দুস্তান তার সোয়াদ পেলো না। এ আমার আর সহ্য হচ্ছে না।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৫255481
  • উফ এতে আবার ঝিকি দুঃখ পাবে, তাতে সেন্টি ডট কমের হিট বাড়বে। আগেই বলে রাখি, ঝিকি নরেন পন্থী হওয়াতেও বেদনা হয়েছে, কিন্তু একটু কম বলে মেনশন করিনি। যদিও দুটো কবিতাতে ঝিকির উল্লেখ আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত