এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৯255360
  • পিনাকীর নাটক লেখা হোলো?
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪২255359
  • দ, ওই আরকি। ইচ্ছে করেই গুলিয়েছি।

    তবে রজনিকান্ত নামের লোকেরা দেখছি চিরকালই কেউকেটা হয়।
  • jhumjhumi | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪১255358
  • ক্ষতি নেই। ঃ-)
  • jhumjhumi | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪০255357
  • অবশ্যই দমুদি। যার কছে যা গল্প আছে সবাই ঝুলি উজাড় করে দিন।কতটা অনুষ্ঠানে দিতে পারবো জানি না, কিন্তু অমি সমৃদ্ধ হবো।
    কুমুদি অবশ্যই ভিডিও করবো।
    থ্যন্কু এল সি এম দা, এটা কাজে লাগবে।
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩২255356
  • ঝুম বাদ গেছে
    *ঝুমঝুমি,
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৯255354
  • ডিসি নিশ্চয় রজনীকান্ত সেন আর রজ্‌নিকান্থ-এর মধ্যে গুলায়ে ফেলিছেন।

    যাই হোক, ঝুমি, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল আর রবীন্দ্রনাথকে নিয়ে একটা কুচি গল্প আমি দিতে পারব, যাদি না থাকে তোমার কাছে, তাহলে রাতে লিখে দেবোখনে।
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৯255355
  • ডিসি নিশ্চয় রজনীকান্ত সেন আর রজ্‌নিকান্থ-এর মধ্যে গুলায়ে ফেলিছেন।

    যাই হোক, ঝুমি, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল আর রবীন্দ্রনাথকে নিয়ে একটা কুচি গল্প আমি দিতে পারব, যাদি না থাকে তোমার কাছে, তাহলে রাতে লিখে দেবোখনে।
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২১255353
  • রজনীকান্ত যে তাত্ক্ষনিক গান বাঁধতে পারবেন এতে আশ্চর্য্যের কি আছে? তবে উনি গান বাঁধতেন না, উনি বললে গান নিজেকে নিজে বেঁধে ওনার সামনে এসে হাজির হতো।
  • lcm | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৪255351
  • সার্চ করে রজনীকান্তকে নিয়ে একটি খুঁজে পেলাম ---

    ভারতবর্ষ পত্রিকার সম্পাদক জলধর সেন লিখেছেন, ‘‘এক রবিবারে রাজশাহীর লাইব্রেরীতে কিসের যেন একটি সভা হইবার কথা ছিল। রজনী বেলা প্রায় তিনটার সময় অক্ষয়ের (ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয়) বাসায় আসিল। অক্ষয় বলিল, ‘রজনী ভায়া খালি হাতে সভায় যাইবে। একটা গান বাঁধিয়া লও না।’ রজনী যে গান গাইতে, বাঁধিতে পারিত, তাহা আমি জানিতাম না। আমি জানিতাম, সে গান গাইতেই পারে। আমি বলিলাম, এক ঘন্টা পরে সভা হইবে, এখন কি আর গান বাঁধিবার সময় আছে ?’ অক্ষয় বলিল, রজনী একটু বসিলেই গান বাঁধিতে পারে।’ রজনী অক্ষয়কে বড় ভক্তি করিত। সে তখন একখানা চেয়ার টানিয়া অল্পক্ষণের জন্য চুপ করিয়া বসিয়া থাকিল। তাহার পরেই কাগজ টানিয়া লইয়া একটা গান লিখিয়া ফেলিল। আমি তো অবাক! গানটা চাহিয়া লইয়া পড়িয়া দেখি, অতি সুন্দর হইয়াছে।” গানটি এখন সর্বজন পরিচিতণ্ড “তব চরণ-নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা।’’ এমনই মেধাবী ছিলেন রজনীকান্ত। তাৎক্ষণিক প্রয়োজনে গান লিখে ও সেই গানে সুর দিয়ে গান গেয়ে আসর মাত করার জুড়ি ছিল না তার। অবশ্য পরবর্তীতে কাজী নজরুলের মধ্যেও একই রকমের মেধা পাওয়া যায়। কবি নজরুল হয়তো সেই কারণে রজনীকান্তকে খুবই শ্রদ্ধা করতেন এবং তিনি তাঁর বসতবাড়ি দেখতে রাজশাহী আসেন।
  • kumu | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৯255350
  • ভিডিও রেখো।
  • jhumjhumi. | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৩255349
  • না, বড়দের জন্যই। একটা ছোটো অনুস্ঠান করতে চাইছি অতুলপ্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রলাল রায় কে নিয়ে। গানের মাঝে মাঝে
    টুকরো গল্প। এই আর কি।
    থ্যান্কু দে দি। খুঁজে দেখছি।
  • kumu | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৬255348
  • ঝুমঝুমি
  • kumu | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৫255347
  • ঝুমিঝুমি, বাচ্চাদের উপযোগী গল্প ??
  • de | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৪255346
  • ঝুমঝুমি, গতবারের আনন্দবাজার পত্রিকা পূজাবার্ষিকী দেখো - এই দুজনকে নিয়ে লেখা বেরিয়েছিলো। সিকি পিডিয়েফ লিং দিয়েছিলো এখানেই।
  • jhumjhumi | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৬255345
  • অতুলপ্রসাদ, রজনীকান্ত সেন এর জীবনের ছোটো ছোটো গল্প জানতে আগ্রহী (জানাটা দরকার হয়ে পড়েছে ) গুরুজনেরা আলোকপাত করুন। প্লিইইইইইজ।
  • সে | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৫255344
  • যাদের গোঁফ হয় না তারা এসব শুনলে দুক্‌কু পাবে।
  • Kaju | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৭255343
  • সেটা ভালো একদিক দিয়ে। একবার এঁকে মনঃপূত না হলে ঘষে তুলে আবার পরে ভালো করে করা যায়। অপারচুনিটি ফর ইম্পুভমেন্ট।
  • byaang | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৪255342
  • ঃ))
    নকল গোঁফটা লাগানো নয়, পার্মানেন্ট মার্কার দিয়ে এঁকেছিল। কিন্তু হায় পার্মানেন্ট মার্কারেও ভেজাল। দুইদিনেই গোঁফ উড়ে গেল।
  • de | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪১255341
  • বাবাগো, গোঁপের জন্যি দেড় ইঞ্চি স্পেস !!
  • de | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩৯255339
  • পুউরো কার্টুন পিকচার ঃ)) - জনসন ক্রীম হাতে ব্যাং তাড়া করেচে ব্যাঙাচিরে!
  • Kaju | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩৯255340
  • ওরম কত্তে নেই একদম, আমি নকল গোঁফ লাগানো ছবি দেখেছি ওর। পুরো ডাকু টোটা সিং।

    একটু স্পেস দাও, এইরকম

    ওকেও, ওর হবু গোঁফকেও।
  • byaang | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২৯255338
  • কাজু ঃ)))

    কুমুদির ইচ্ছে শুনলে মোটেই সে খুশি হবে না। আমাকে প্রায়ই এসে বলে যে সে আয়নায় দেখেছে তার নাকি হাফ গোঁফ গজিয়েই গেছে, আর কয়েক মাসের মধ্যেই পুরো গোঁফ গজিয়ে যাবে। কিন্তু আমি দুরু দুরু বুকে হাজার খুঁটিয়ে দেখেও সেই হাফ গোঁফের কিচ্ছুটি খুঁজে পাই না। তখন আমি হাতে জনসন ক্রীম নিয়ে তাড়া করি, তার নাকের তলায় আর গালে ঘষে গোঁফদাড়ির বৃদ্ধি থামিয়ে রাখব বলে। আর সেও দৌড়ে গিয়ে বিছানায় মুখ গুঁজে দেয়, যাতে আমি ক্রীম লাগাতে না পারি।
  • Kaju | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৯255337
  • ব্যাংআচি ঠিক করেছে, একদম বুদ্ধিমানের কাজ করেছে, আমি হলেও তাই করতুম।
  • kumu | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০৩255335
  • না না ঋভু আরো অনেকদিন ছোট থাক।
  • byaang | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০১255333
  • তা বটে।ঃ)
  • h | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০১255334
  • হ্যাঁ, আলাপ করুন, আড্ডা দিন, কিন্তু মানুষের দুর্বল মূলোয় আঘাত করবেন না। আমি মূলো, বিশেষতঃ বারহারোয়ার বীরভোগ্য মুলো সম্পর্কে খুব ই সেন্সিটিভ।
  • de | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৯255332
  • ব্যাং ঃ)))))) - এই তো সময় - লেজ খসার - আমাদেরও খসেছিলো!
  • byaang | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৮255331
  • এলসিএম, আজ সকালে অমন উত্তর শুনে, যে আমার প্রশ্ন করা বন্ধ করার জন্য ছেলে এক বাক্যের উত্তর দিতে শিখেছে শুনে আমিও শক খেয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত