এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ৩০ আগস্ট ২০১৪ ০১:৫৮255120
  • ঘটিপুরুষ পুরুলিয়া নরেন্দ্রপুরের ছেলে। গোপীদের ব্যাচ।
  • Atoz | ৩০ আগস্ট ২০১৪ ০১:০২255119
  • সোসেন, ঃ-)
  • aranya | ৩০ আগস্ট ২০১৪ ০০:৩১255118
  • অ্যান টু কিউট :-)
  • sosen | ৩০ আগস্ট ২০১৪ ০০:২৫255117
  • ওকে বলে দাও ধনী হলে আর কিছু কত্তে নাই, যদ্দিন না টাকা ফুরিয়ে গরিব হয়। ঃ)
    আঁকাজোকা কেমন চলছে, অ্যান?
  • de | ৩০ আগস্ট ২০১৪ ০০:২২255116
  • সোসেন, এটি আমার কন্যা দৌড়ে এসে লিখে আবার দৌড়ে পালালেন ঃ)
  • Atoz | ৩০ আগস্ট ২০১৪ ০০:১৯255115
  • এদিকে লটনের টই হারিয়ে গেছে আর ব্যাংদির পাত্তা নেই।
    ব্যাংদি কোথায় তুমি? সত্যিনারাণের প্রসাদ বানাচ্ছো নাকি?
  • Atoz | ৩০ আগস্ট ২০১৪ ০০:১৭255114
  • কুমুদি,
    একটা গল্প লেখো না! তোমার গল্পের টইটাতে।
  • sosen | ৩০ আগস্ট ২০১৪ ০০:১৫255113
  • এচ্চেয়ে ভালো উত্তোর অর হয় নাকি?
  • kumu | ৩০ আগস্ট ২০১৪ ০০:০১255112
  • ইকি, সরি বলার কিসু নাই।বন্ধুদের সঙ্গেই তো সবকিছু শেয়ার করতে হয়।
  • an | ২৯ আগস্ট ২০১৪ ২৩:৫৯255111
  • আমাদের স্কুলে সোস্যাল সায়েন্সে একটা ছেলে জিরো স্কোর করেছে। কেন জিরো পেলো সেটা একটা কোশ্চেনের উত্তরের নমুনা দিলে বোঝা যাবে -

    Q: How did the wealthy in London enjoy leisure time?

    A: The wealthy enjoyed leisure time by being wealthy and enjoying leisure time.
  • kiki | ২৯ আগস্ট ২০১৪ ২৩:৪৩255110
  • প্রসঙ্গতঃ মৌচাক বা ঐ ধরনের স্বাভাবিক কিছু নিয়ে আমার কোন অস্বস্তি নেই।
  • kiki | ২৯ আগস্ট ২০১৪ ২৩:৪১255109
  • কুমু,
    স্যরি। আমার মনে হলো আমার ই ওরকম হচ্ছে। দেওয়া উচিত হয়নি। আমারো বিচ্ছিরি ভাবে গেঁথে রয়েছে, ত্বকে কোন অস্বস্তি আসলেই ছবিটা মনে পরছে আর বিচ্ছিরি অস্বস্তি দিচ্ছে, কিছুতেই তাড়াতে পারছি না, কোন যুক্তি দিয়েই।ঃ(
  • sosen | ২৯ আগস্ট ২০১৪ ২৩:৩৮255108
  • বিশ্বভারতীটা তুলে দেওয়া উচিত। একটা যাচ্ছেতাই জায়গা।
  • aranya | ২৯ আগস্ট ২০১৪ ২৩:৩৭255107
  • আশা করি আইসা লড়বে। যদিও পঃ বঙ্গের বর্তমান সারকারের কাছ থেকে কোন সাহায্যের আশা নেই
  • aranya | ২৯ আগস্ট ২০১৪ ২৩:৩৫255106
  • 'জামাকাপড় ও টাকাপয়সা দেওয়ার প্রস্তাব' :-((
  • π | ২৯ আগস্ট ২০১৪ ২৩:৩৪255105
  • এবং এটা আইসার স্টেটমেন্ট।

    আরও একবার ধর্ষনের শিকার বিশ্বভারতী। আরো একবার অপচেষ্টা চলছে অপরাধ আড়াল করার। আরো একবার বিশ্বভারতী থেকে অভিমান ভরে মাথা নিচু করে ফিরে যাবেন হিমালয়ের কোল থেকে শান্তিনিকেতনে পড়তে আসা ছাত্রী! এর আগে মনিপুরের এক মেয়ে, যিনি এখানে গবেষণা করছিলেন, বিচার না পেয়ে বাড়ি ফিরে যান; নির্যাতনকারী অধ্যাপক সিদ্ধার্থ গুপ্তকে কেবলমাত্র ডীন পদ থেকে অপসারিত করেই ব্যাপারটা ধামাচাপা দিয়েছিল কর্ত্তৃপক্ষ। বছরখানেক আগে এই কলাভবনেরই আরেক ছাত্রী যখন যৌন নির্যাতনের শিকার হন ভবনের অধ্যাপক সুমিতাভ পালের দ্বারা তখন অধ্যাপকটিকে কেবলমাত্র অন্য ভবনে সরিয়ে দিয়েই সুবিচার সমাপ্ত করেছিল কর্ত্তৃপক্ষ। বর্তমান কেসটিতে বিশ্বভারতী কর্ত্তৃপক্ষের ধর্ষন-সংস্কৃতি আরো খোলামেলা চেহারায় সামনে এল। সিকিম থেকে কলাভবনে পড়তে আসা প্রথম বর্ষের ছাত্রীটি সিনিয়র চার ছাত্রের দ্বারা উপুর্যপরি ধর্ষিতা ও ব্ল্যাকমেল হওয়ার পর অভিযোগ জানালে কর্ত্তৃপক্ষ ঝাঁপিয়ে পড়ে ছাত্রীটির মুখ বন্ধ করতে। প্রথমে কলাভবনের পরিচালকেরা টাকা নিয়ে মিটমাট করার প্রস্তাব দেয়। শেষে দুদিন বাদে বিশ্ববিদ্যালয়ের ‘বিশাখা কমিটি’কে বিষয়টি জানান তাঁরা। নিগৃহিতা ছাত্রীর বাবা এসে পৌঁছনর পর কয়েকবারের চেষ্টায় উপাচার্যের দেখা পান। গত বৃহস্পতিবার উপাচার্য সহ শীর্ষ কর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে বেড়িয়ে বিধ্বস্ত পিতা পুলিশের কাছে যাবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কেবল চিন্তা করার সময় চান। আজ শুক্রবার তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। জানিয়েছেন যে বিশ্বভারতীর শীর্ষ কর্তারা তাঁকে পুলিশের কাছে মুখ না খুলতে চাপ দিচ্ছেন। জানিয়েছেন যে, ধর্ষনকারীদের বদলে তাঁর লাঞ্ছিত অপমানিত মেয়েটির দিকেই আঙ্গুল তুলছে বিশ্বভারতীর শীর্ষ কর্তারা।

    বিশ্বভারতীতে অধ্যাপকদের ক্ষমতার দাপট অন্য যে কোন বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক বেশী। অনেক ছাত্রীই এই দাপটের শিকার হন। মুখ বুজে সয়ে নেয় অনেকেই। যারা শেষ পর্যন্ত প্রকাশ করে ফেলে তাদের এখানকার পাট গুটিয়ে কেটে পড়তে হয়। অধ্যাপকদের পদাঙ্ক অনুসরন করেই এই চার সিনিয়র ছাত্র পাহাড় থেকে আসা এই নবাগতা ছাত্রীটিকে তাদের শিকার বানায়। এই ছেলেগুলো ভালো করেই জানে যে বেশী কিছু হবেনা। তারা জানে যে স্বয়ং উপাচার্য সুশান্ত দত্তগুপ্তই একজন যৌন নির্যাতনের অপরাধী, যিনি সত্যেন্দ্রনাথ বোস মৌল বিজ্ঞান গবেষণাকেন্দ্রের ডিরেক্টর থাকাকালীন তাঁর সহকর্মীকে যৌন নিগ্রহ করেও শাস্তি এড়িয়ে শেষ পর্যন্ত বিশ্বভারতীর উপাচার্যের পদ হাসিল করেন ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর দ্বারা পদ্মভূষণ পুরস্কার লাভ করেন।

    সিকিমের মেয়েটির বাবা বলেছেন যে হাসিখুসি একটা মেয়েকে পাঠিয়েছিলেন বিশ্বভারতীতে পড়তে, ফেরত নিয়ে যাচ্ছেন এক বিধ্বস্ত কন্যাকে যে সম্ভবত আর শান্তিনিকেতনে ফিরে আসবেনা। আমরা, বিশ্বভারতীর সাধারণ ছাত্র-ছাত্রীরা, তাঁকে জানাতে চাই যে আমরা তাকে হারাতে চাইনা। অত্যাচারীদের সমস্ত হুমকি উপেক্ষা করে সে শেষ পর্যন্ত প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে। তাঁকে দরকার। বিশ্বভারতীর সমস্ত ছাত্রীর জন্য নির্ভয় স্বাধীনতার পরিবেশ তৈরীর লড়ায়ে তাঁকে দরকার। আমরা এই লড়াই লড়ব।
  • π | ২৯ আগস্ট ২০১৪ ২৩:৩১255104
  • একজনের স্ট্যাটাসে পড়লাম,

    'পাহাড় থেকে পড়তে আসা বিশ্বভারতীর কলাভবনের নবাগতা এক ছাত্রীর উপর ক্রমাগত যৌন আক্রমন চালিয়েছে ভবনের তিন ছাত্র. তার নগ্ন ছবি তুলে টাকা আদায়ের চেষ্টা হয়েছে. মেয়েটির বিধ্বস্ত বাবা আর মেয়েটির সঙ্গে সকালে দেখা হল সুবর্ণরেখার সামনে. বললেন, "বিশ্বভারতী আমার মেয়ের জমা দেওয়া অভিযোগের কোনো প্রতিলিপি দিচ্ছেনা. থানায় যেতে চাই কিন্তু উপাচার্য় বারবার বলছেন থানায় গেলে আমাদের অনেক ভোগান্তি হবে. উনি দারুন বিচার দেবেন. আর থানায় গেলে বিশ্বভারতী আর কিছু করবেনা."
    শুনলাম, প্রায় রাস্তার ভাষায় কথা বলা কলাভবনের প্রয়োজনীয়-যোগ্যতাহীন প্রিন্সিপাল শিশির সাহানা মেয়েটির অভিযোগ পেয়ে ব্যাপারটা চেপে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন. তাঁর পক্ষ থেকে মেয়েটিকে কিছু জামাকাপড় ও টাকাপয়সা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে.'
  • Bhagidaar | ২৯ আগস্ট ২০১৪ ২৩:২০255103
  • কি রে বসে বসে বদনাম করছিস কেন?
  • kumu | ২৯ আগস্ট ২০১৪ ২৩:০০255102
  • আমি এখনো পুরো সারাতে পারিনি নিজেকে।একটা কারণ এই -কদিন ধরে আমার পিঠের ঐখানেই একটা ফোঁড়া মত হয়েছে।অ্যাবা খাচ্চি। কিন্তু যখনই ফোঁড়া জানান দিচ্ছে তখনই ঐ ছবিটি মনশ্চক্ষে ভেসে উঠছে।
    অনেক চেষ্টা করলাম।গুগল সার্চ করে নিজেকে অনেক পদ্মবীজ দিয়ে বানানো ছবি দেখালাম।একটাতে আবার গোল ফুটোর মধ্যে পোকা কিলবিল করছে।কিন্তু এখনো মনবেটিকে পুরো বশে আনতে পারিনি।
  • Ekak | ২৯ আগস্ট ২০১৪ ২২:৫৮255101
  • পরের লিংক দিয়েছি :/ আগেরটা ফার্নিচার বাঁচিয়ে ছিল।
  • Atoz | ২৯ আগস্ট ২০১৪ ২২:৫৪255100
  • পুকুরঘাটে নাচের ভালোভালো দৃশ্য থাকে বাংলাদেশের অনেক সিনেমায়।
  • sosen | ২৯ আগস্ট ২০১৪ ২২:৪৮255099
  • কই, পুকুরঘাটে তো।
  • Ekak | ২৯ আগস্ট ২০১৪ ২২:৩৫255097
  • আবার সেই ঘরের মধ্যে ফার্নিচার বাঁচিয়ে আগু পিছু নাচ :)

  • sosen | ২৯ আগস্ট ২০১৪ ২২:৩৫255098
  • আরে এতোজ ও মন্ক দেখে। কি ভালো, কি ভালো।
  • Atoz | ২৯ আগস্ট ২০১৪ ২২:৩০255096
  • স্যানকে সত্যিই অনেকদিন দেখিনা। আর একজনকে বহুদিন দেখি না, কেকে।
    ওঁরা কোথায়?
  • Atoz | ২৯ আগস্ট ২০১৪ ২২:২৮255095
  • আচ্ছা, আপনারা কেউ জাতিস্মর সিনেমাটা দেখেছেন? কেমন? ভালো ভালো গান আছে? এমনতে বাকী কী আছে?
  • Atoz | ২৯ আগস্ট ২০১৪ ২২:২৫255094
  • ঐ ছবি একটু ঝলক মাত্র দেখে কুমুদি, তাড়াতাড়ি গিয়ে আমি এড্রিয়েন মংক দেখলাম। একটা মিউজিয়ামে মস্ত মস্ত গুহাঘরের মতন করে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মডেল করা লাল পাথরজাতীয় মেটেরিয়াল দিয়ে, কিছুতেই সেদিকে যাচ্ছে না মংক, ওর সেক্রেটারি বলছে আরে এটা একটা খুব সহজ স্বাভাবিক বৈজ্ঞানিক ব্যাপার, কিন্তু মঙ্ক শুনবে না। ঃ-)
    এই দেখে তবে সারলো আমার পদ্মচাকী মনোবিকার। ঃ-)
  • | ২৯ আগস্ট ২০১৪ ২২:২৩255093
  • আরে ঐরকম গিটিগিটিমত ছবি দেখলে কিরকম বারবার তাকাতে ইচ্ছে করে আমার।
  • Ishan | ২৯ আগস্ট ২০১৪ ২২:২২255092
  • বিকাশ পুরুষ, লৌহপুরুষ শুনেছি। তা বলে ঘটিপুরুষ? এ তো পলিটিকাল ইনকারেক্টনেসের হদ্দমুদ্দ।
  • kumu | ২৯ আগস্ট ২০১৪ ২২:২১255091
  • পোস্ত র্জেদকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত