এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৬ আগস্ট ২০১৪ ১৬:৩৮254759
  • সকাল থেকে আমিনুদ্দিন ডাগর। যেন এক বিশাআল হলঘর। হাট জানলা | ঠান্ডা অন্ধকার আলো | উফফফ
  • Kaju | ২৬ আগস্ট ২০১৪ ১৬:০৮254758
  • বিয়েসেনেল সারেন্ডার করতে গিয়ে কীসব হুজ্জুত করছে ! সেই ৯৮ সালে প্রথম যে বিল ছিল তার কপি চাই। কোত্থেকে পাই? selfcare-এর ওখানে তো নেই। অন্য কোনো উপায় জানেন কেউ?

    আরো একটা সমস্যা। মডেমের যে USB cable সেটা কোথায় গেল কে জানে, দেয়া যায় নি। ওর জন্যে কত খেসারত যাবে কোনো আইডিয়া?
  • de | ২৬ আগস্ট ২০১৪ ১৫:৫৭254757
  • ঃ)))))
  • sch | ২৬ আগস্ট ২০১৪ ১৫:৫৩254756
  • মাধব বাগচীকে আমরা কয়েক বন্ধু একবার বাস স্ট্যান্ডে একটা ইয়ে টাইপের বই ওল্টাতে দেখেছিলাম - তখন আমরা ফোর্থ ইয়ার - উনি আর পড়ান না - দেখেই সবাই প্রণাম করে - স্যার ভালো আছেন - কি বই স্যার - পূজোসংখ্যা। ওনার মুখটা খুব খুশী হয় নি
  • b | ২৬ আগস্ট ২০১৪ ১৫:৪৮254755
  • আমাদের অংক ক্লাসে মাঝে মধ্যে পেপারগুলোর বাউন্ডারী গুলিয়ে যেতো, যাকে বলে ট্রুলি সাইন্টিফিক কোয়েস্ট অফ নলেজ। একদিন সকালে দীপংকর রায়ের ক্লাস, তিনি রোল'স থিওরেম পড়ালেন। মানে কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশনের ওদিকে যেতে পারলেন না, কারণ দু তিন মিনিট পরেই এক একটি নতুন ছেলে/মেয়ে ঢুকে বলছেঃ স্যার আমি কিছু বুঝতে পারলাম না। আর তারপরে মাধববাবু, শ্চ যাঁর কথা লিখেছেন, হঠাৎ দেখলে মনে হত ধুতি পাঞ্জাবী পরে একটা মশা ঘুরছে, এতটাই রোগা আর কালো আর খড়্গনাস ছিলেন উনি, তিনিও রোল'স থিওরেম পড়ালেন, একটা নোট দেখে দেখে। তার পরে সেকেন্ড হাফে, বেলা প্রায় চারটে বাজে, এক ম্যাডাম এলেন থার্ড পেপার পড়াতে। তিনিও একটা চোতা বার করে রোল'স থিওরেমের স্টেটমেন্ট, প্রুফ, এসব বোর্ডে লিখতে লাগলেন মন দিয়ে। শেষে আমরা বললাম, ম্যাডাম, আজ আমরা এটা দুবার পড়েছি। উনি হাতের দু পাতার চোতাটা দেখে বললেন, কিন্তু আমার কাছে তো শুধু এটাই আছে।
  • cb | ২৬ আগস্ট ২০১৪ ১৫:১৬254754
  • ঐ টাক লোকটা প্রচুর লোককে ছবি করেছিল।

    রিভিউতে বেশ কিছু লোক পাশ করেছিল পরে। ইনফ্যাক্ট অমিত সাপ্লি পরীক্ষার দিন খবর পেয়েছিল রেসাল্টের
  • sch | ২৬ আগস্ট ২০১৪ ১৫:১০254753
  • হ্যাঁ b আমি ওই দীপংকর রায়ের কথাই বলছিলাম - খুব জ্ঞানী মানুষ, আর হাতে একটা ছাতা থাকত প্রায়ই। আর একজন পড়াতেন মাধব বাগচী - ধুতি পাঞ্জাবী পড়ে আসতেন - তিনিও অনেক নম্বর দিতেন
  • sch | ২৬ আগস্ট ২০১৪ ১৫:০৬254752
  • কেউ কি matlab -এর কোনো ফ্রী ডাউনলোডেবল ভার্সানের সন্ধান দিতে পারেন? সম্পূর্ণ একাডেমিক কারণে ব্যবহার হবে - একজন খুঁজছেন
  • Kaju | ২৬ আগস্ট ২০১৪ ১৫:০৩254751
  • না না ভীম বা রাবণ ওরম ছিল না। বারং ভীমপুত্র ঘটোৎকচ বা রাবণভ্রাতা কুম্ভকর্ণের সাথে মিল হয়।
  • kc | ২৬ আগস্ট ২০১৪ ১৫:০১254750
  • বি বাউ কতপুরোনো লোক জানিনা। তবে আমরাও দীপঙ্কর রায়ের কাছে পড়েছি। অসম্ভব পন্ডিত লোক। আলাভোলা ছিটেল টাইপ। আমাদের ব্যাচের কারুরই আস্কিং দশের বেশী ছিলনা।
  • de | ২৬ আগস্ট ২০১৪ ১৪:৫৯254749
  • ব্যাসার্ধ তিনফুট হলে পাজামার এক এক পায়ের বেড় ছ ফুট- উনি কি ভীম বা রাবণ?
  • b | ২৬ আগস্ট ২০১৪ ১৪:৫১254747
  • *অসম্ভব
  • b | ২৬ আগস্ট ২০১৪ ১৪:৫১254748
  • দীপংকর রায়সম্ভব পন্ডিত মানুষ, প্রচুর জ্ঞানী, কিন্তু আমাদের ধারণা শেষ বয়সে একটু ছিটগ্রস্ত হয়ে পড়েছিলেন। গায়ে একটা ঢোলা পাঞ্জাবী, ততধিক ঢোলা একটা পায়জামা, যার এক একটা পায়ের ব্যাসার্ধ কম করে তিন ফুট, হাতে একটা বিশাল কালো ছাতাঃ এই ওনার ড্রেস। ক্লাসে আসতেন, আপনমনে পড়িয়ে যেতেন, পড়া যে খুব একটা এগোতো সেটা বলা যায় না। একবার প্যান্ট্শার্ট পরে ক্লাসে আসার পরে জনে জনে ডেকে বুঝিয়েছিলেন কেন আজ ওনাকে অন্য পোশাকে আসতে হত। শুনেছি উনি যুক্তিবাদী নানা আন্দোলনের সাথে ছিলেন।
  • T | ২৬ আগস্ট ২০১৪ ১৪:২৬254746
  • হ্যাঁ, উনি একটু কড়াকড়ি করতেন :)
  • Kaju | ২৬ আগস্ট ২০১৪ ১৪:১৯254745
  • প্রোবাবিলিটি-ই বোধায়। ম্যাথ ফোর। আরো কী কী সব ছিল। দশ বৎসর পূর্বের কথা। ভোলামন সততই ভোলাটাইল।

    এই তাঁর আবার কেউ নিকটাত্মীয় এ তল্লাটে নাই তো? :-O
  • pinaki | ২৬ আগস্ট ২০১৪ ১৪:১৮254744
  • রীতাদি আর ওনার হাজব্যান্ড কিছুদিন মিসৌরি-রোলাতে ছিলেন ভিজিটিং প্রফেসর হিসেবে। তখন আমার সাথে আলাপ হয়েছিল।
  • sch | ২৬ আগস্ট ২০১৪ ১৪:১১254743
  • কাজু আমি b কে বলেছি। তোমাকে কিছু বলি নি
  • T | ২৬ আগস্ট ২০১৪ ১৪:১০254742
  • কাজু যাঁর কথা বলছে তিনি কি প্রোব্যাবিলিটি পড়াতেন?
  • Kaju | ২৬ আগস্ট ২০১৪ ১৪:০৯254741
  • সচদার দীপঙ্কর রায়কে আমি চিনিও না, তাঁর কথা বলিও নি।
  • Kaju | ২৬ আগস্ট ২০১৪ ১৪:০৮254739
  • আর কদিন লিখবেন? স্টকের তো লিমিট আছে। লে্খকদের এই এক বিপদ, সারা জীবন লিখে চলো মর তে দম তক, লোকে লেখাও চায়, দিতেও হয়। কত আর দেবেন?
  • sch | ২৬ আগস্ট ২০১৪ ১৪:০৮254740
  • পাগল না কি - দীপংকর রায় কাউকে ফেল করাতে পারে নাকি - ওনার কাছে সবাই A পেতো তো
  • ebook pandit | ২৬ আগস্ট ২০১৪ ১৪:০৬254738
  • চারটে বই স্ক্যান করে পিডিএফ বানিয়ে লোকজন আজকাল টেক বাতেলা ঝাড়ছে। আবার গরব সে বলছে যে ২০১৩ থেকে স্ক্যান করছে। খুব টেকি।
  • T | ২৬ আগস্ট ২০১৪ ১৪:০৩254737
  • জনতার পূজাবার্ষিকী আনন্দমেলা পড়া হয়ে গেছে? যথারীতি শীর্ষেন্দুবাবুর উপন্যাস ভালো লাগেনি। কি বিশ্রী। গুপ্তধন নিয়ে অ্যামন ম্যাড়মেড়ে লেখা! গুপ্তধন নিয়ে এর চেয়ে আমি ভালো লিখে দিতে পারি। আমার কেমন সন্দেহ হচ্ছে, শীর্ষেন্দুর নাম দিয়ে আবাপ র অন্য কেউ এই সব লিখছে।

    আর একটা উপন্যাসে কোত্থেকে একটা ভেলকুনমামাকে যোগাড় করেছে। এ গল্পের প্লটের সাথে আবার সেই অষ্টাশি না ঊননব্বই সালে ই.টি রহস্য নামে যে বড়গল্পটা বেরিয়েছিল পূজাবার্ষিকী সংখ্যায়, তার বেশ মিল রয়েছে। সেটা অবশ্য এর থেকে কয়েক কোটি গুণ ভালো ছিল। কী জঘন্য লেখা।

    কিন্তু সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিকস বেশ ভাল। অন্য দুটো কমিকসের নামে ইয়ার্কির চাইতে বেএএশ ভালো। ক্লীয়ার ড্রয়িং। বেলজিয়ান স্কুল ঘরানা। গল্প দাঁড় করাতে পারলে ইনি বহুদুর যাবেন।
  • Kaju | ২৬ আগস্ট ২০১৪ ১৩:৫০254736
  • নাম ভুলে গেছি, একটা সেমেই ছিল, তবে ওই নাম বোধায় নয়। হোঁৎকা মত, ফস্‌সা মত, এত্তবড় টাক। বয়ে-এ-এ-স...এই চল্লিশের আশপাশে হবে।
  • | ২৬ আগস্ট ২০১৪ ১৩:৪২254735
  • পিডিএফ পড়ার এক্ষপিরিয়েন্স মোটেও ভাল না। বাংলায় ইপাব ইত্যাদি পাই না তাই পড়ি। কিন্তু ইপাব পেলে কিছুতেই পিডিএফ পড়ব না।
    আর ইউনিকোডে ওয়ার্ড ফাইল থেকে ইপাব বানানো তারেকই একবার শিখিয়েছিল। গুরুতেও মনে হয় সেই টিউটোরিয়ালটা দিয়ে গেছিল।

    তবে পশ্চিমবঙ্গের বাংলা বইয়ের প্রকাশকেরা কি ইউনিকোড ফাইল ব্যবহার করে ছাপার আগে? আমার সন্দেহ আছে। নির্ঘাত সেই পেজমেকার কোরেল ড্র ইত্যাদি চলে এখনও।
  • | ২৬ আগস্ট ২০১৪ ১৩:৪১254734
  • পিডিএফ পড়ার এক্ষপিরিয়েন্স মোটেও ভাল না। বাংলায় ইপাব ইত্যাদি পাই না তাই পড়ি। কিন্তু ইপাব পেলে কিছুতেই পিডিএফ পড়ব না।
    আর ইউনিকোডে ওয়ার্ড ফাইল থেকে ইপাব বানানো তারেকই একবার শিখিয়েছিল। গুরুতেও মনে হয় সেই টিউটোরিয়ালটা দিয়ে গেছিল।

    তবে পশ্চিমবঙ্গের বাংলা বইয়ের প্রকাশকেরা কি ইউনিকোড ফাইল ব্যবহার করে ছাপার আগে? আমার সন্দেহ আছে। নির্ঘাত সেই পেজমেকার কোরেল ড্র ইত্যাদি চলে এখনও।
  • b | ২৬ আগস্ট ২০১৪ ১৩:৩৮254733
  • টাকলু মানে কি দীপংকর রায়? পাগল মানুষটা?
  • Kaju | ২৬ আগস্ট ২০১৪ ১৩:৩৬254731
  • আপ্লি না, সাপ্লি।
  • Kaju | ২৬ আগস্ট ২০১৪ ১৩:৩৬254732
  • না পাশ করালেও ভালো না আমার মতে।
    যদুপুরে সেকেন্ড ইয়ারে ম্যাথে আমায় আপ্লি দিয়েছিল। তিনমাস অকথ্য মানসিক যন্ত্রণা ভোগের পর রিভিউতে ওতে আমি বি পেয়েছিলাম, মানে ৭০-এর ওপর। আজ অব্দি ওই **** টাকলুকে ক্ষমা করিনি। পাশ করালেই হল? আমার যে চার কেজি ওজন কমে গেল ওই তিন মাসে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত