এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১৩:২০254730
  • না, রীতাদি ভালো, কারণ আমি পাশ করে গেছিলাম। যাদের কাছে পাশ করে গেছি তারা সক্কলে ভালো পড়াতেন। ভাস্কর বাগচীর কাছে প্রায় ফেল করে যাচ্ছিলাম, উনি তত ভালো না। PSSNVP রাও ও তত ভালো না।
    পাশ করলে মাস্টার ভালো, ফেল করলে মাস্টার বাজে।
  • potke | ২৬ আগস্ট ২০১৪ ১৩:১২254729
  • khub baaje parhaat naa? :P
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১৩:০১254728
  • বোঝো! পোটকে রীতাদির ভাই। রীতাদির পড়ানোর একদম শুরুর ব্যাচের দিকে আমি ছিলাম, খুব সম্ভবত প্রথম।
  • potke | ২৬ আগস্ট ২০১৪ ১২:৫৯254727
  • ভবতোষ দাকে খুব ভালো করে চিনি, OCR আমার পছন্দের বিষয় নয় বলে কখনো ইন্টারেস্ট নিইনি।

    রিতা সাহা রায় আমার দিদি ঃ)
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১২:৫৭254726
  • পোটকে জানো নাকি? আমি ঐ ডিপার্টমেন্টে একজনকে জানতাম - স্বপন পাড়ুই - ভারি ভালো মানুষ ছিলেন - এখন বোধহয় রিটায়ার করেছেন।
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১২:৫৪254725
  • আছে, ওদের ওসিআর - কিন্তু ইউনিক্সে। ঐ লিংকে ব্লগ সাইটে ডাউনলোড লিংক আছে। আমি বহু আগে একবার, ইউজ করেছিলাম। কিন্তু ট্রেনিং ফাইল ডাউনলোড করে একটু ফন্ট ট্রেনিং চালাতে হবে, তাহলে রিফাইন্‌ড হবে। মোটামুটি ৬০%-৭০% রেকগনিশন করেছিল। অবশ্যই প্যাটার্ন ম্যাচিং ফন্টের ওপর ভীষনভাবে নির্ভরশীল।
  • শিং | ২৬ আগস্ট ২০১৪ ১২:৫৩254723
  • অনুস্বরং শিখলে যদি সংস্কৃত হয়ং!
    তবে কেন তোমার বাবা খাটের তলায় রয়ং!!

    শুধু স্ক্যান করিলেই ইবুক হয় না কাকুরা। হেবি খাটনির কেস আছে।
  • potke | ২৬ আগস্ট ২০১৪ ১২:৫৩254724
  • যদি জানতে চান ভবতোষ চন্দর সাথে যোগাযোগ করুন।।
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১২:৪৮254722
  • স্চ,
    হ্যাঁ, ঐ প্রজেক্টটার কথাই বলছিলাম, গুগলের সঙ্গে। এই যে https://code.google.com/p/banglaocr/
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১২:৪৫254721
  • বোঝো!
    প্রথমে বলল যে আজ অবধি অবধি বাংলায় ট্রু-ইবুক হয় নি। বেশ, তো যখন যেই বইদ্বীপের কথা হল, তখন বলে হবে ট্রু-ইবুক হবে, তবে টাইপ করে হবে।
    এখন বলছ বাংলা ওসিআর সম্ভব হয় নি। আসলে হয়েছে, সম্ভব হয়েছে, পার্ফেক্ট নয়, একটু ফন্ট ট্রেনিং দিলে হবে। কাজ এগোচ্ছে। কলকাতায় আইএস`আই-তে এ নিয়ে প্রজেক্ট হচ্ছে। তবে আমার ধারনা বাংলাদেশে তার আগেই হবে।

    এই ২০১৪ সালে বাংলায় পিডিএফ তৈরী তো মানে তেমন... স্ক্যান করলেই তো হল।

    আর ইয়ে, এখানে আমার মতন কয়েকজন অর্বাচীন আছে, তাদের জন্য না হয় একটু বিশদে বললেই না হয়, কি আর এমন ক্ষতি হবে ভাই।
  • sch | ২৬ আগস্ট ২০১৪ ১২:৩৮254720
  • ISI এর B B chowdhury র গ্রুপ একটা বাংলা OCR বানিয়েছিলেন শুনেছিলাম - মন্দার দাও মনে হয় তার সাথে ছিলেন। ISI এর কেউ কি সেটা জেনে দিতে পারেন সেটা ফ্রী দোমেনে আছে কি না
  • প'য় র-ফলা | ২৬ আগস্ট ২০১৪ ১২:৩২254719
  • কী মুশকিল এলসিএমবাবু,

    বাংলায় যে সফলভাবে ওসিআর করা এখনও সফলভাবে সম্ভব হয়নি সেটাই তো বলতে চাইছি।

    আর, সফলভাবে ওসিআর করা গেলে, 'বিশেষ' কেন, কোনও তফাতই থাকবে টাইপ করা ডকুমেন্টের সঙ্গে।

    (আমি এখানে আসি না বলেই বোধহয় আমার জানা ছিল না যে প্রতি শব্দের পুঙ্খাণু ভাব সম্প্রসারণের জন্যই এই ভাটিয়া৯র আবির্ভাব। তাই, সম্ভাব্য কোনও উহ্য কথা, যা হয়তো এখনও রয়ে গেল কিছু, ক্ষমার্হ ও অগ্রাহ্য)।
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১২:২৮254718
  • এইরকম একটা যন্ত্র আমি এপাড়ায় দেখসি - তারপর ওসিআর রেকগনিশন - তাইলে একদম ফটাফট।
  • সিকি | ২৬ আগস্ট ২০১৪ ১২:২০254717
  • প'য় র-ফলা কি পিব্যান্ডস স্বয়ং?
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১২:১৯254716
  • স্ক্যান করে সম্ভব, যদি ট্রু-বাংলা-ওসিআর করা যায়। স্ক্যান্‌ড আউটপুটের সঙ্গে টাইপ করা ডকুমেন্টের বিশেষ তফাৎ থাকবে না।
    মানে, যেমন ভাবে ইংরিজি বই-এর ইপাব করে আর কি, ওসিআর ডক থেকে।
  • প'য় র-ফলা | ২৬ আগস্ট ২০১৪ ১২:১৫254715
  • কোথাও বাংলায় ট্রু-ইবুক দেখলেই... ('দেখলেই' লিখতে চেয়েছিলাম)
  • প'য় র-ফলা | ২৬ আগস্ট ২০১৪ ১২:১৩254714
  • এলসিএমবাবু,

    কোথাও বাংলায় ট্রু-ইবুক দেখলেও চোখ বন্ধ করে ধরে নিতে পারেন যে বইটা টাইপ করে বানানো হয়েছে। স্ক্যান করে নয়।

    ছাপাখানায় ছাপানোর আগে কম্পিউটারে যেটা কম্পোজ রাখা হয়, সেটাকে ধরে ঝট করে ইবুক বানিয়ে দিলেই তো হয়ে গেল ট্রু-ইবুক।

    ট্রু-ইবুক বোঝার সহজতম উপায় : যতই জুম করা হোক না কেন, লেখাগুলো কোনওদিনই ফেটে যাবে না। নধর বক্রতা ও দৃঢ়তা বজায় রাখবে সর্বদাই।
  • সিকি | ২৬ আগস্ট ২০১৪ ১২:১১254713
  • এ সেই তারেক। আমাদের কনফুসিয়াস।
  • শিং | ২৬ আগস্ট ২০১৪ ১২:০৮254712
  • বাপরে, পয়সা দিয়ে ট্রুবুকের থেকে বিনিপয়সার পিডিএফ বেঁচে থাক
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১২:০৪254711
  • প'য়রফলা,
    এগ্‌জ্যাক্টলি, এটাই বলতে চাইছিলাম।

    এই বইদ্বীপ সাইটে বলছে যে ওরা ঐ ট্রুইবুক করেছে।
  • শিং | ২৬ আগস্ট ২০১৪ ১২:০১254709
  • আমার মনের কথা লিখে দিয়ে আমাকে অনেক বাংলা লেখার হাত থেকে বাঁচানোর জন্য পয়ে র ফলা কাকু কে থ্যাঙ্কু
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১২:০১254710
  • আরে, বইদ্বীপে তো দেখছি সৈকতের খেরোবাসনা বইটা রয়েছে, ইপাব এবং মোবি ফর্ম্যাটে, সাইজ ৩৪০ কেবি, দাম ২ ডলার।
    সাইটটি জৈনক নুরুল তারেক-এর নামে রেজিস্টার করা, এ কি গুরুর সেই তারেক নাকি?
    যাই হোক, ভালো প্রয়াস।
  • প'য় র-ফলা | ২৬ আগস্ট ২০১৪ ১১:৫৭254708
  • এলসিএমবাবু,

    যদি কোনও ইবুকের (সে পিডিএফ/ইপাব যা-ই হোক না কেন) লেখাগুলোকে আলাদা করা যায়, যাকে আপনি টেক্সট ডকুমেন্ট বলছেন তাকে বলা হয় ট্রু-ইবুক। তাই, এই শব্দটাই ব্যবহার করছি।

    ট্রু-ইবুক হোক বা না হোক, সফটওয়্যার যদি সমর্থন করে তাহলে বুকমার্ক, এক্সট্রা নোট ইত্যাদি যেকোনও ফরম্যাটের ইবুকেই করতে পারবেন।

    কিন্তু ট্রু-ইবুক যদি হয় তবে বাড়তি সুবিধেগুলো হল, যেকোনও লেখা খুঁজে বের করে সেই পৃষ্ঠায় চলে যাওয়া (সার্চেবিলিটি), যেকোনও লেখা কপি করতে পারা (সিলেক্টিবিলিটি), যেকোনও মাপে বই পড়তে পারা (অ্যালাইনমেন্ট অ্যান্ড মার্জিন ফ্লেক্সিবিলিটি) এবং অবশ্যই বইয়ের আয়তন খুবই ছোট হয়ে যাওয়া।

    আপনি তো ওই বইটার ট্রু-ইবুক বানাতে পারলেন না। তাই ওই বাড়তি সুবিধেগুলোও তো মিলল না। উপরন্তু ফাইলের আয়তন পিডিএফটার তুলনায় দ্বিগুণ হয়ে গেল।

    আবার, যদি শুধু ফাইলায়তন আরও ছোট করতে চাইতেন তবে, পিডিএফটাকে অপটিমাইজ করলেই অনেক ছোট হত।

    বাংলার ট্রু-ইবুক বানানো এখনও ট্রুলি সম্ভব হয়নি। যতদিন না হচ্ছে, বাংলার ইবুক পড়ার জন্য পিডিএফই আদর্শ, আর কমিক্সের বই হলে সিবিআর/সিবিজেড।
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১১:৫৪254707
  • দ,
    বইদ্বীপ দেখ্লাম। ভালো সাইট।
    বলছে - 'স্ক্যান করা বইয়ের পিডিএফ নয়, সত্যিকারের বাংলা eBook এর সম্ভার' - এরকমটি খুঁজছিলাম। থ্যাংকু।

    এটা তো মনে হচ্ছে পেইড ইবুক-এর সাইট। কিছু ফ্রি বই আছে।
    এটা দেখব।
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১১:৪১254706
  • ছবি অর্থাৎ স্ক্যান করা ডকুমেন্ট থেকে যদি ওসিআর করে অক্ষরগুলো বের করে টেক্স্‌ট ডকুমেন্ট করা যায়, তাহলে ফন্ট দিয়ে ইপাব হবে। কিন্তু বাংলা ফন্টের ভালো ওসিআর জানি না, অনেক আগে একটা সফ্‌টওয়ার একবার ট্রাই করেছিলাম, তেমন ভালো কোয়ালিটির ওসিআর হয় নি।
    আর একটা ব্যাপার হল, ইমেজ বেস্‌ড ফাইলগুলোর সাইজ খুব বেশী হয়, একটা তিনশো পাতার বই প্রায় ২০ এমবি। কিন্তু ফন্ট দিয়ে টেক্স্টটা এক্সট্র্যাক্ট করে নিলে সাইজ অনেক ছোট হবে। অবশ্য যদি না অনেক ছবি (জেপেগ/পিএনজি) থাকে বই-এর মধ্যে।
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১১:৩৭254705
  • ও, মানে পিডিএফ-ই তো ছিল, ইপাব করে কি লাভ হল - এই তো।

    না মানে, বুক রিডারে পড়তে গেলে অন্য ফরম্যাট হলে ভালো। আর বুক রিডার সফটওয়ার গুলোর অনেক ফিচার, এই যেমন, বুকমার্ক, এক্স্ট্রা নোট বা রেফারেন্স লিখে রাখা এই সব করা যায়।

    ফন্ট বেস্‌ড হলে যেটা মেইন সুবিধে সেটা হল যে কোনো শব্দ দিয়ে সার্চ করে বের করে ফেলা যায় কোন পাতায় এবং কোথায় সেই শব্দ আছে। এটা অবশ্য জেনারেলি পিডিএফ রিডারেও থাকে, যদি ফন্ট সাপোর্ট থাকে।

    আর বাজারে অনেক বুক ফরম্যাট ( ইপাব, মোবি, এ-জেড-ডাব্লু...) এসব থাকলেও বাংলা ফন্ট সাপোর্ট তেমন আছে কি না জানি না।
  • শিং | ২৬ আগস্ট ২০১৪ ১১:৩২254704
  • ছবি জিনিসের ইপাব করে কি হবে আইসিএম থুড়ি এলসিএম কাকু?
  • পয় র-ফলা | ২৬ আগস্ট ২০১৪ ১১:২৯254703
  • এলসিএম মহাশয়,

    ইয়ে, মানে, আমি 'কষ্টে'র চেয়ে 'লাভে'ই বেশি জোর দিতে চেয়েছিলাম। বেশ, বেশভুষা ছাড়িয়ে তবে অনাবৃতই রাখি :-

    ইপাব বানিয়ে লাভ আদৌ কি কিছু হল? হলে, কী হল?
  • | ২৬ আগস্ট ২০১৪ ১১:২৬254702
  • ল্যাদোশ,

    বeদ্বীপ এর বাংলা বইগুলো দেখো, ওরা মোবি, ইপাব আর পিডিএফ তিনটে ফর্ম্যাটেই বানায়। ফলে প্রচলিত রিডিং ডিভাইসগুলোতে পড়তে অসুবিধে হয় না। তবে তারজন্য ওরা ইউনিকোডে সেভ করা ওয়ার্ড ফাইল চায়। প্রিন্টেড বই স্ক্যান করে সেটা করা সম্ভব কিনা জানি না।

    তোমার ইপাবটা দেখে বলছি পরে।
  • lcm | ২৬ আগস্ট ২০১৪ ১১:০৫254701
  • বোঝো! কষ্ট কোথায়! পিডিএফ তো ছিলই ঐ সাইটে, ৫ সেকেন্ডের গুগল সার্চ - 'কনভার্ট পিডিএফ টু ইপাব', সার্চ রেজাল্টের প্রথম সাইট দিয়েই হয়ে গেল। কিন্তু ইমেজ হল, ফন্ট কি করে জানি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত