এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ২৫ আগস্ট ২০১৪ ১৮:৪১254670
  • উদিকে রাইস বাকেট চ্যালেঞ্জ এসে গেছে
  • Kaju | ২৫ আগস্ট ২০১৪ ১৮:৩২254669
  • কী খেলা হচ্ছিল? 'আইস আইস বেইবি ! হোয়ার্লপুল হোয়ার্লপু-উ-ল !' ?
  • Du | ২৫ আগস্ট ২০১৪ ১৮:১৭254668
  • আমার ফেসবুকেও সেই অবস্থাই।নন দেশি সকল বন্ধুই একে একে ভিডিও পোস্ট করছে
  • | ২৫ আগস্ট ২০১৪ ১৭:৫৪254667
  • এদিকে আইস বাকেট চ্যালেঞ্জ বাড়ির দরজায় এসে পড়েছে। কাল ঘোর গরমে প্রতিবেশি এবং তার ছেলে( ঘেঞ্চুর বন্ধু) দুজনে দুই বালতি বরফ গলা জল( বরফ ছাড়া) মাথায় ঢেলে পাড়ার বাচ্চাবুড়োদের অনেক আনন্দ দিয়েছেন। এখন দুরুদুরু বক্ষে অপেক্ষা করছি কে কখন ছেলেকে নমিনেট করে ফেলেঃ((
  • | ২৫ আগস্ট ২০১৪ ১৪:১৮254666
  • ধন্যাবাদ দ।
  • Ekak | ২৫ আগস্ট ২০১৪ ১৩:২৪254665
  • বিসিএল এ কত কত বিকেল আর সন্ধ্যে কেটেছে ওই বড় টেবিলটায় নিউসপেপার পড়ে। বেশ নির্ঝন্ঝাট জায়গা ছিল।
  • | ২৫ আগস্ট ২০১৪ ১২:২৭254664
  • র,

    নবনীতা দেবসেনের লেখাটি প্রতিদিন 'রোব্বার' ১৭ই আগস্টে পাবেন। ওরথমে epratidin.in এ গিয়ে এই সপ্তাহের 'রোব্বার' খুলতে হবে। সেখানে গিয়ে আর্কাইভ থেকে ১৭ই আগস্টের রোব্বার খুলে দেখতে হবে।
  • | ২৫ আগস্ট ২০১৪ ১২:২৫254663
  • ব্রিটিশ কাউন্সিল অব ইন্ডিয়া

  • jhiki | ২৫ আগস্ট ২০১৪ ১২:২৪254662
  • ট্রেনও একবার মিস হয়েছিল সিমলায় - চন্ডীগড় থেকে রাত একটার সময় ট্রেন ছিল, আমরা তারিখ গুলিয়ে ফেলেছিলাম।
  • jhiki | ২৫ আগস্ট ২০১৪ ১২:১৬254661
  • প্লেন এর গেট অবধি যেতে হয়নি, আমাদের একবার দেরী করে পৌঁছানর জন্য বোর্ডিং এরিয়া থেকেই খেদিয়ে দিয়েছিল।

    লো কস্ট এয়ারলাইন্স ছিল, পুরো পয়সা জলে। পরেরদিনের (যেদিন ছেলে হওয়ার পর নতুন অফিসে জয়েন করার কথা) টিকিট কেটে ফিরতে হয়েছিল।

    তবে প্রেগন্যান্সি, নিউ বর্ণ বেবির ধাক্কা সামলে সেই প্রথম বেরোনো.... ফ্লাইট মিস, অফিস জয়েন করতে না পারা এসবের চেয়েও একদিন বেশী বেড়ানোর সুযোগে বেশ মজাই হয়েছিল.... এখনও আমরা হাসতে হাসতেই দিনটার কথা মনে করি।
  • de | ২৫ আগস্ট ২০১৪ ১১:৫০254660
  • হুঁ, অর্ধেন্দু ব্যানার্জ্জী ভারী ভালো! অপুর পাঁচালীর ক্যামেরা বড়ো মায়াময়!
  • hu | ২৫ আগস্ট ২০১৪ ১১:২৩254659
  • অপুর পাঁচালী আর অভিশপ্ত নাইটি দেখলাম। অপুর পাঁচালীর অর্ধেন্দু ব্যানার্জীকে বে-এ-শ ভালো লাগল।
  • সিকি | ২৫ আগস্ট ২০১৪ ১১:১৯254658
  • হুঁ।

    আর পটাশম্যামকে একটা কথা বলার ছিল। নতুন করে দেখতে গিয়ে মোজা টোজা জ্বলে একশা। ঐ গাছনেকি অপরাজিতা ঘোষদাসকে আমি আর সহ্য করতে পারছি না, এত অসহ্য লেভেলের ন্যাকা কোনও মেয়ে হয় কী করে!
  • de | ২৫ আগস্ট ২০১৪ ১১:১৩254657
  • ফড়িংয়ের বাচ্চা ছেলেদুটো অসাধারণ -
  • সিকি | ২৫ আগস্ট ২০১৪ ১১:১২254656
  • টিভি থেকে রেকর্ড করে রাখা ছিল, কিন্তু দেখার সময় হচ্ছিল না, অবশেষে এই উইকেন্ডে দেখে উঠলাম, ফড়িং।

    খুব খুব ভালো লাগল।
  • নেতাই | ২৫ আগস্ট ২০১৪ ১১:১০254655
  • আরেকটা গাড়ী অ্যাক্সিডেন্ট নিয়ে সিনেমা আছে, পুরোটা দেখিনি কিন্তু ভালো লাগছিল।
  • de | ২৫ আগস্ট ২০১৪ ১১:০৬254654
  • কালকে এমনি দুপুরবেলা খেতে বসে - চ্যানেল স্ক্যান করতে করতে দেখি একটা সিনিমার নাম "চিরদিনই তুমি যে আমার ২", দেখেই চেঞ্জ করে দিচ্ছিলাম - কি মনে হোলো - একটু দেখলাম, ততোক্ষণে বেশ খানিকটা হয়ে গেছে - খানিক পর থেকে শেষ না দেখে থাকতে পারিনি - কিছু দোষত্রুটি অবশ্যই আছে, কিছু জায়গা অকারণে অতি ফিল্মি টাইপ হয়ে গেছে - কিন্তু অ্যাসিড অ্যাটাকের মতো এমন সেন্সিটিভ একটা টপিক নিয়ে এরকম মুভি বাংলায় আগে দেখিনি। অনামী সব স্কুলের ছেলেপুলেদের অভিনয় দেখে খুব ভালো লাগলো - ঋদ্ধি সেন খুব ভালো আর অর্জুন চক্রবর্তীকে বেশ ভালো লাগলো।
  • sosen | ২৫ আগস্ট ২০১৪ ১০:৪৪254653
  • ঘটনাবহুল উইকেন্ড সেরে অবসেশে বাড়ি!
  • hu | ২৫ আগস্ট ২০১৪ ১০:০৮254652
  • আমার তো লাগেজ ছিলই না। এখন অ্যামেরিকায় ডোমেস্টিকে লাগেজ অ্যালাওয়েন্স কম বলে বেশির ভাগ যাত্রীরই চেক-ইন লাগেজ থাকে না।
  • Du | ২৫ আগস্ট ২০১৪ ১০:০০254650
  • এমনকি ৯১১ এর কিছুদিন আগেও এইরকমভাবে যাত্রী ঢুকে গিয়েছিল প্লেনে ও তার লাগেজ পরের প্লেনে যায় ঃ)
  • Tim | ২৫ আগস্ট ২০১৪ ০৯:৫৮254649
  • সেদিন এইরকম একটা পুরোনো গল্প এলসিএমদা বলছিলো। কাউন্টারের মেয়েটি নিচু হয়ে কাগজ কুড়োচ্ছে এরকম সময় যাত্রী এক ছুটে বেরিয়ার টপকে দৌড় প্লেনের দিকে। তারপর বন্ধ হয়ে যাওয়া পেলেনের দরজায় করাঘাত ইত্যাদি করে প্লেনে ওঠা। ঐরকম করলে অবশ্য এখন জেলে নিয়ে যাবে। ঃ-)
  • hu | ২৫ আগস্ট ২০১৪ ০৯:৫২254648
  • কানেক্টিং ফ্লাইট ছিল অ্যাটলান্টা থেকে। প্রথম প্লেনটা যখন নামল তখন পাঁচ মিনিট বাকি আছে পরেরটা ছাড়ার। উদভ্রান্তের মত দৌড়ে দৌড়ে গেটে গিয়ে দেখি সেই প্লেন দাঁড়িয়ে আছে গেটেই, কিন্তু দরজা বন্ধ। কত করে বললাম - দাঁড়িয়েই তো আছে প্লেনটা, আমায় যেতে দিন। দিল না কিছুতেই।
  • Tim | ২৫ আগস্ট ২০১৪ ০৯:৫০254647
  • না না (এই নিয়ে তিনটে এরকম পোস্ট করলাম, হ্যাট্রিক!) ঐটাই সেদিনের লাস ফ্লাইট ছিলো। নইলে হোটেল ফ্লাইট সবই ওরা দিয়েছিলো।
  • | ২৫ আগস্ট ২০১৪ ০৯:৪৭254646
  • গেট থেকে খেদিত? প্লেন মিস আমারও হয়েছে। তবে খেদায় নি। পরের প্লেনে উঠতে দিয়েছিলো।
  • | ২৫ আগস্ট ২০১৪ ০৯:৪৬254645
  • তবে টিকিট খাওয়ার পর মনটা বেশ উদাস মতন হয়ে যায়। আমি কে,কে আমার এইসব ভাবনা আসে;)
  • | ২৫ আগস্ট ২০১৪ ০৯:৪৫254643
  • নবনীতা কই লিখেছেন? লিং দেয়া যাবে?
  • hu | ২৫ আগস্ট ২০১৪ ০৯:৪৫254644
  • হুচিরও প্রথম প্লেনমিস। তার আগে প্লেন ক্যানসেল হয়েছে। কিন্তু গেট থেকে খেদিত হওয়ার অভিজ্ঞতা সেই প্রথম।
  • Tim | ২৫ আগস্ট ২০১৪ ০৯:৪৪254642
  • না না উল্টোরকমও আছে। এই যে বিখ্যাত লেখক থেকে পাঠক হয়ে যাওয়া ব্যতিক্রমী আমি।
  • Tim | ২৫ আগস্ট ২০১৪ ০৯:৪২254641
  • না না জিন্দেগী সেশের আগে সেশ উইকেন্ড। আম্রিকায় সেশ উইক। সেশ ডিসিভাট। হুচির প্লেনমিস। আর প্রথম টিকিস।
    পুরো কুকমীর অ্যাড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত