এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৪ আগস্ট ২০১৪ ০৯:২৮254460
  • কি ভালো ছেলে অভ্যু টা! কদিন আর কানের দিকে তাকাবো নাঃ)
    গানটা দেখে বুঝলাম প্রথম দু লাইন ছাড়া আর কিছুই মনে নেই, অথচ ঐ একটা লাইন মাথার মধ্যে কেন রয়ে গেছে কে জানেঃ(
  • byaang | ২৪ আগস্ট ২০১৪ ০৯:২৭254459
  • অভ্যুর নাকি আমার? আমার উপর রেগোনা বাপু। আমি মাত্রাজ্ঞানহীন এক জীব ভেবে ক্ষমা করে দিও।
  • | ২৪ আগস্ট ২০১৪ ০৯:১৯254458
  • অভ্যুর এই বদ রসিকতাটামোটেই পছন্দ করলাম না।
  • byaang | ২৪ আগস্ট ২০১৪ ০৯:১২254457
  • কুমুদি, আমার বয়ে গেছে অত খাটতে।
    আমি নাকি তার এক পাটি নীল মোজা আর এক পাটি সবুজ মোজা চুরি করেছি। আর দুটো আন্ডার-ওয়ার। এদিকে সেই নীল মোজার অন্য পাটিটা আর সবুজটারও অন্য পাটিটা দেখাতে বললে দেখাতে পারছে না। ছাই ছাই রঙের এক পাটি আর খাকি রঙের এক পাটি দেখাচ্ছে।
  • kumu | ২৪ আগস্ট ২০১৪ ০৯:০৪254455
  • ব্যাং, বিভুকে(কেমন হোলো?ঋভুর বাবা বিভু!) অতবড় টই দিওনা।শুধু গল্পটুকু কপি পেস্ট করে এমেস ফাইল বানিয়ে দাও।আর নাম পাল্টে দাও।ঝুমা ও আমি-এইরকম কিছু।
  • byaang | ২৪ আগস্ট ২০১৪ ০৯:০৪254456
  • দমুর ঐ খিস্তি পড়ার পরে আর সে পড়ে ঐ গল্প?? ঃ)))))))
  • byaang | ২৪ আগস্ট ২০১৪ ০৯:০২254454
  • বাইকটা কি সিকির? ঃ))
  • aranya | ২৪ আগস্ট ২০১৪ ০৯:০০254453
  • বিভীষণ এখনো পড়ে নি !!! খুবই অন্যায় হচ্ছে। এক্ষুনি পড়াও
  • byaang | ২৪ আগস্ট ২০১৪ ০৮:৫৮254451
  • মা-মাসিদের পড়াতে হলে তো আবার কোলকাতা যাওয়া অব্দি অপেক্ষা করতে হবে। এখনও অব্দি বিভীষণকেই পড়াতে পারি নি। শুধু সোসেনের আর দমুর কমেন্টগুলো দেখিয়েছি, তাতেই খচেটচে একসা। ঃ)) সে পড়ার ইচ্ছে প্রকাশও করছে না। ঃ)) তার ধারণা - ছাগলের নাম দিয়ে তার কোনো কাজ নিয়ে আমি নিশ্চয়ই খুব খিল্লি করেছি ঐ গল্পে। সে নাকি আমাকে হাড়ে হাড়ে চেনেন। ঃ))))
  • kc | ২৪ আগস্ট ২০১৪ ০৮:৪৯254450
  • ওপার বাংলায় খবরটবরে প্রকৌশলী বলে বটে।
  • aranya | ২৪ আগস্ট ২০১৪ ০৮:৪৮254449
  • দারুণ ছবি
  • kumu | ২৪ আগস্ট ২০১৪ ০৮:৪৭254448
  • কিন্তু বিপ আমাকে মহৎ/উদার বলেচেন।ঃঃ-)))
  • সিকি | ২৪ আগস্ট ২০১৪ ০৮:৪৬254447
  • আর ব্যাংয়ের ছাগলের গপ্পো পড়ে আমার এই ছাগলটাকে মনে পড়ে গেল - মোটরসইকেল চালাবার চেষ্টা করছিল।
  • সিকি | ২৪ আগস্ট ২০১৪ ০৮:৪৪254445
  • বিপ বড় নিষ্পাপ বালক। :)
  • aranya | ২৪ আগস্ট ২০১৪ ০৮:৪৪254446
  • ব্যাঙ, লটনের ছাগল -লেখাটা মা মাসি-দের পড়াও। আমাদের মতই উলুতপ্লুত হবেন - গ্রান্টি
  • Arpan | ২৪ আগস্ট ২০১৪ ০৮:৪২254444
  • প্রকৌশলী ওপার বাংলার কেন হবে? প্রকৌশলী মানে টেকনিশিয়ান।

    বেসিকালি ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজির মধ্যে যা তফাৎ।
  • byaang | ২৪ আগস্ট ২০১৪ ০৮:৪০254443
  • বিভীষণ নিদারুণ চটেছেন। আর একবার খাওয়ার খোঁটা দিয়ে গুরুতে কেউ কিছু লিখলেই নাকি তিনি গুরুতে লিখে সমুচিত উত্তর দেবেন বলে জানিয়েছেন।

    আর আমি লটনের ছাগল নিয়ে গপ্পো লেখায় আমার মা-মাসিরা খুবই দুঃখিত ও বিরক্ত। পৃথিবীতে এত কিছু থাকতে লটন ও তার ছাগল কী করে গপ্পের বিষয়বস্তু হতে পারে, তা তারা ভেবে পাচ্ছেন না। দিদাও তাঁর বড় নাতনিকে নিয়ে খুবই হতাশ।

    ঃ))
  • Abhyu | ২৪ আগস্ট ২০১৪ ০৮:২৮254442
  • *আন্বীক্ষিকী
  • Abhyu | ২৪ আগস্ট ২০১৪ ০৮:২৬254441
  • অনু+ঈক্ষা=অন্বীক্ষা
    অন্বীক্ষা+ইক+ঈ=অন্বীক্ষিকী
  • Atoz | ২৪ আগস্ট ২০১৪ ০৭:২৯254440
  • অভ্যু,
    মনে আছে সেই আণ্বিক্ষিকী? ঃ-)
  • Atoz | ২৪ আগস্ট ২০১৪ ০৭:২৮254439
  • খুব সুন্দর নাম।
    তবে এই নতুন নামে নির্ঘাৎ ডেন্টিস্টরা সবচেয়ে খুশি। ঃ-)
  • jhiki | ২৪ আগস্ট ২০১৪ ০৭:২৬254438
  • প্রকৌশলীটা বোধহয় বাংলাদেশীরা ব্যবহার করে।

    আমাদের কলেজের নতুন নামকরণ হয়েছে, সেই নতুন নামের হিন্দিতে ইঞ্জিনিয়ারিং এর জায়্গায় অভিযান্ত্রিকী শব্দটা আছে।
  • Atoz | ২৪ আগস্ট ২০১৪ ০৭:০২254437
  • বাহ, ভারী সুন্দর তো!
    প্রকৌশলী মানেও কি তাই?
    যেমন ধরুন তড়িৎ-প্রকৌশলী?
  • jhiki | ২৪ আগস্ট ২০১৪ ০৬:৫৫254436
  • ইঞ্জিনিয়ারিং
  • Atoz | ২৪ আগস্ট ২০১৪ ০৬:৫১254435
  • অভিযান্ত্রিকী মানে কী গো ?
  • Abhyu | ২৪ আগস্ট ২০১৪ ০৬:৪৬254434
  • মিঠুদি গানটা আমি জানি না। কিন্তু গুগুল করে পেলাম
    http://www.rabindra-rachanabali.nltr.org/node/5282

    আমার দোসর যে জন ওগো তারে কে জানে।
    একতারা তার দেয় কি সাড়া আমার গানে কে জানে ॥
    আমার নদীর যে ঢেউ ওগো জানে কি কেউ
    যায় বহে যায় কাহার পানে। কে জানে ॥
    যখন বকুল ঝরে
    আমার কাননতল যায় গো ভরে
    তখন কে আসে-যায় সেই বনছায়ায়,
    কে সাজি তার ভরে আনে। কে জানে ॥
  • | ২৪ আগস্ট ২০১৪ ০৫:০৮254433
  • অভ্যু আছো? একটা গান, খুব চেনা রবিঠাকুরের গান।তার প্রথম লাইনটা কিছুতেই মনে করতে পারছি নাঃ(
    'তখন কে আসে যায় সেই বনছায়ায়'- এই লাইনটা সুরে গেয়ে যাচ্ছি অথ্চ আর একটা শব্দও মনে পড়ছে নাঃ(

    অন্য কারুরও কি মনে আছে?
    থাকলে লিখবে/ন।
  • /\ | ২৪ আগস্ট ২০১৪ ০৪:৪৫254431
  • কোনোরকম পেঁয়াজি না করে সাফারি ব্রাউজার ইউজ করেও দেখতে পারেন। ওটা ও আপেলের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত