এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | ২২ আগস্ট ২০১৪ ২২:৫১254220
  • আমি ছাগল না হলেও আমার ছানাটা আজকাল মাঝে মঝে অল্প সানুনাসিক স্বরে ব্যা ব্যা করে ডাকে। বিশেষতঃ যখন ডোরেমনের স্টিকার, ছোটা ভীমের বই, চিপস এসব কেনার ইচ্ছে হয়
  • Atoz | ২২ আগস্ট ২০১৪ ২২:৪৮254219
  • ছানা অবস্থায় ম্যা ম্যা, একটু বড় হলে ব্যা ব্যা। ঃ-)
  • pi | ২২ আগস্ট ২০১৪ ২২:৪৬254218
  • ছাগলেরা পষ্ট ম্যা ম্যা করে ডাকে। এই ব্যা ব্যা-করণের কী কারণ কে জানে।
  • | ২২ আগস্ট ২০১৪ ২২:৪৪254217
  • দেখবেন, কেউ আবার কাঁঠালপাতা এগিয়ে না দেয়!
  • kc | ২২ আগস্ট ২০১৪ ২২:৪০254216
  • ন্যাড়াদাকে এত্তদিন পরে দেখে আমার নিজেরই ব্যাব্যা করে ডাকতে ইচ্ছে করছে।

    ব্যা----- ব্যা--- ব্যা-- ব্যা---
  • pi | ২২ আগস্ট ২০১৪ ২২:৩৮254215
  • মাংস মাংস করে গেলেন, ওদিকে মদের সব্বোনাশের খবর রাখেন ?
  • b | ২২ আগস্ট ২০১৪ ২২:২৪254214
  • শোনেন। আমার এক চীনা বন্ধুর গল্প। ছোটোবেলায় ওদের বাড়িতে একটা পেয়ারের খরগোশ ছিলো। বুড়ো হয়ে পড়েছিলো, বেশি নড়তে চড়তে পারতো না, তবে বেশ আদুরে, বন্ধু স্কুল থেকে এলে তুরতুর করে পাশে এসে আদর খেতো।
    একদিন স্কুল থেকে এসে আর দেখতে পেলো না। নেই তো নেই। মা কে প্রশ্ন করলে এড়িয়ে যান, বাবা প্রশ্ন করলে বলেন মন দিয়ে অংক কষো। এদিক সেদিক খুঁজতে যায়,, শেষে ডিনার টাইমে বাড়ি আসে, আবার খেয়ে আবার খুঁজতে বেরোবে। এসে দেখে ডিনারে খরগোশের-ই মাংস।

    বাবা সান্ত্বনা দিয়ে বললেন, কদিন পরে এম্নি মরে যেত, তখন তো আর খেতে পারতাম না, তাই..
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২২:২২254213
  • ঃ)))
  • ন্যাড়া | ২২ আগস্ট ২০১৪ ২২:২১254211
  • একবার আমার ক্ষুধায় প্রাণসংশয় হয়েছিলল। তখন একটা ছাগল নিজের প্রাণদান করে আমার ক্ষুন্নিবৃত্তি করে এবং আমি বেঁচে যাই।

    কিন্তু এটা আসল গল্প নয়। আসল হল যে উটের রোস্ত খেতে খেতে এই গল্পটা একবার নাসিরুদ্দিন মোল্লাকে গল্প বলেছিলাম। সে বেমালুম ঝেড়ে নিজের গল্প বলে চালিয়ে দিল। তাও নয়-নয় করে প্রায় শ দুয়েক বছর হয়ে গেল।
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২২:২১254212
  • ক্ষিধেয় প্রাণ যাই যাই করলে জ্যান্ত ছাগল ধরে, তাকে মেরে, রেঁধে, তবে প্রাণরক্ষা করতে হয়!!! ঃ)
  • Ishan | ২২ আগস্ট ২০১৪ ২২:১৯254210
  • এ না জানার কী আছে। ক্ষিধেয় প্রাণ যাই যাই করলে তখন অনেক ছাগলই মানুষের প্রাণ বাঁচিয়েছে। সে আপনারা যতই রেডমিটের নিন্দে করুন।
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২২:১৬254208
  • আমি জানি না। আমি নিশ্চিত কুমুদিও জানে না। এমনকি সোসেনও জানে না। লামাও না। অভ্যুও জানে না। নেতাইও না। হুতো-ও না। আমাদের বলা হোক।
  • ন্যাড়া | ২২ আগস্ট ২০১৪ ২২:১৬254209
  • এই তো আমি।
  • Ishan | ২২ আগস্ট ২০১৪ ২২:১৪254207
  • আরে এইত্তো ন্যাড়াদা।
  • ন্যাড়া | ২২ আগস্ট ২০১৪ ২২:১৩254206
  • একবার একটি ছাগল আমার প্রাণ বাঁচায়। তবে সেই গল্পটা সবাই জানে।
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২২:১১254205
  • ঃ( আহা রে!
  • Ishan | ২২ আগস্ট ২০১৪ ২২:০৭254204
  • আমার বাবার গপ্পোটা অন্য। সেটা উনিশশো সতচল্লিশ সালের কথা। বাবার একটি প্রিয় পোষা ছাগল ছানা ছিল। তার নাম বাবা আমাকে বলে যায়নি। শুধু এইটুকু বলেছে, যে, সে বাড়ির বাকিদের দুচোখের বিষ ছিল। এমনকি উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট যখন সব ট্রেন বাসের ভাড়া ফ্রি হয়ে গেল একদিনের জন্য, তখনও তার দেখভাল করতে কেউ রাজি হয়নি। বাবা তাই তাকে গুচ্ছের কাঁঠালপাতা দিয়ে একটা গাছের সঙ্গে বেঁধে ঘুরতে বেরিয়েছিল। সারাদিন টই-টই, স্বাধীনতার মোচ্ছব। বাড়ি ফিরে এসে দেখা গেল, সারাদিন কাঠফাটা রোদে বাঁধা থেকে ছাগলছানাটি আর নেই। বাবা নাকি খুব কেঁদেছিল। বাবার কাঠফাটা শক্ত মুখের দিকে তাকিয়ে আমার অবশ্য সেটা বিশ্বাস হয়নি।
  • Ishan | ২২ আগস্ট ২০১৪ ২২:০৪254203
  • ন্যাড়াদা কই?
  • Pi | ২২ আগস্ট ২০১৪ ২২:০০254202
  • আরে ন্যাড়াদা কদ্দিন বাদে!
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২১:৫৭254201
  • ঃ))) হনুর এই শেষ তিনটে পোস্ট কেউ একটু টইয়ে তুলে রাখো, নয়তো হারিয়ে যাবে।
  • h | ২২ আগস্ট ২০১৪ ২১:৫৫254200
  • বাই দ্য ওয়ে আমার এক কাকু, বুদ্ধ ভট্টাচার্জ্যর কাকুর মত তার ও নাম সুকান্ত্র, উনি বড় হয়ে একটু চোর মতো হয়েছিলেন, তো উনি ছোটোবেলায় খুব মজার ছিলেন। উনি এই গল্পটি শুনে একটি লেজেন্ডারি মন্তব্য করেন, তখন ষাটের দশকের শেষ ভাগ, জোড়া পাঁটা বলে কোনো মাপ হয় না, আর জোড়া বলদ হলে কংগ্রেস হয়।
  • Ishan | ২২ আগস্ট ২০১৪ ২১:৫৪254199
  • হনুর জ্যাঠামশাই নির্ঘাত রামমোহন রায়। :-)
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২১:৫৩254198
  • আমি হুমায়ুনের হুলো। অসাধারণ লিরিক।

  • h | ২২ আগস্ট ২০১৪ ২১:৪৫254197
  • এই গল্পটার নাম দিলাম, আমার বড় জেঠু, দুটি মৃত ছাগল এবং তৎকালীন বঙ্গ সমাজ।
  • h | ২২ আগস্ট ২০১৪ ২১:৪২254196
  • আমার এক জ্যাঠামশাই একবার সেদ্ধ হয়েছে কিনা টেস্ট করতে গিয়ে একটা গোটা ছাগল একা খেয়ে ফ্যালেন, শেষে নৌকা থামিয়ে অনেক তোড় জোড় করে আরেকটি কচি পাঁটা কিনে তাকে রাঁধা হয়, রাতের খাওয়া হতে হতে যাকে বলে রাত্রি দ্বিপ্রহর। এবং তখন আবার উনি না খেলে মাঝিরা লজ্জা পাবে এই লোকচিন্তায় বসে অল্প ভাত আর মাংস খান। আর দু বাটি তাল ক্ষীর খেয়ে কোন মতে পিত্ত রক্ষা করেন। দ্বিতীয় পাঁটার অংশ ভাগ মাঝিরা পেয়েছিলেন, কিন্তু তালের ক্ষীরের কিচু পেয়েছিলেন কিনা এ ব্যাপারে পারিবারিক ঐতিহাসিক রা নীরব। এবং আরো জঘন্য ব্যাপার হল, যাত্রা শেষে তাঁর পিশিমার বাড়িতে গিয়ে যাত্রা পথের ক্লান্তি দূর করার জন্য অসংখ্য লুচি ও এক জামবাটি বোঁদে খান। ইনি বেশি বয়সে পূর্নিয়ায় গিয়ে দ্বিতীয় বিবাহ করেন, এই সেই বিবাহ অনুষ্ঠানেও ইনি আজকাল আর বেশি খান না বলে মাত্র কেজি খানেক মিষ্টি দই ও গোটা তিরিশেক রসগোল্লা খান। ডেথ বেডে, বুজে আসা গলায়, এক বাটি লাল লংকা বাটা দিয়ে একটু কচু সেদ্ধ খেতে চেয়েছিলেন। এবং অবশেষে তিন বাটি বড় কচু বাটা সেই লংকা বাটা দিয়ে কোনো মতে দাঁতে কেটে, সজ্ঞানে ওদিকে পাড়ি দেন।
  • | ২২ আগস্ট ২০১৪ ২১:৩১254195
  • *মোস্ট ফেবারিট
  • | ২২ আগস্ট ২০১৪ ২১:২৯254194
  • আমেরিকার মোস্ট কম্ফর্ট ফুড কি বলুন তো?
  • pipi | ২২ আগস্ট ২০১৪ ২১:১৫254193
  • হাসছ!! পরদিন সেই বাজারের রাস্তা দিয়ে যাবার সময় লজ্জায় মুখ তুলতে পারি নি। খালি মনে হচ্ছিল বাজার দোকানীরা নিশ্চয়ই মুখ চিনে রেখেছে আর মুচকি হাসছে গতকালের কথা ভেবে। ওদিকে সেই ব্যাদড়া ছাগল যদি আবার কোন গলি তেকে বেরিয়ে তেড়ে আসে সেদিকে নজর রাখার জন্য মুখ তুলে তুলে মাথা ঘুরিয়ে দেখতেও হচ্ছিল (কি জানি স্বগোত্রীয় ভেবে ছাগলটাও যদি চিনে রাখে, আর কি)। আর সেসময় কারোর সাথে চোখাচোখি হলে অমনি মনে হচ্ছিল ঐ যে মুচকি হাসল! এ বোধহয় কাল এখানে ছিল! আমার পিটি উষা মার্কা দৌড়টা দেখছে।
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২১:১২254192
  • আমিও আরেকটা ছাগলের গল্প বলব। কুরবানির ছাগল। দাঁড়াও, ভাত বসিয়ে এসে বলছি।
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২১:১১254191
  • পিপি ঃ)))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত