এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ২০ আগস্ট ২০১৪ ১৮:০৫253920
  • দিল্লির টা বড্ড স্লো ডাউনলোডের ঐ হাব ভাবের জন্য
  • Ekak | ২০ আগস্ট ২০১৪ ১৮:০৩253919
  • এইত্ত ডিডি দা কে পেয়েছি। ও ডিডি দা, রমেশ চন্দ্রের ঋগ্বেদ সংহিতা সফট কপি হ্যাস ? ১ থেকে ৪। বাকিগুলান আছে। নেট এ যে লিংক দেখাচ্ছে সেখান থেকে ডাউন লোড হচ্ছেনা :(
  • Blank | ২০ আগস্ট ২০১৪ ১৮:০১253918
  • এদিকে চাঁদে অজানা মানুষের ছায়া দেখা যাচ্ছে। কি স্মস্যা।
  • dd | ২০ আগস্ট ২০১৪ ১৭:৫৯253917
  • ব্ল্যাং

    ক্ষি হয়েছে, আমি খুব একটা হ্যাজ নই। সেন্নাইতে এই আপিসে প্রথমে সব সাইট ব্লক ছিলো। তারপর ঠাকুরের আশীর্বাদে সার্ভারে ক্ষি একটা হাড় মুড়মুড়ি ব্যারাম হোলো আর সব রেস্ট্রিকশন উঠে গ্যালো।

    ওম্মা। আজ সকাল থেকে দেখি আবার সব ব্লকিং শুরু হয়ে গ্যাছে। সুখের কথা ডিজিটাল লাইব্রেরী চলে। তাই চুটিয়ে বই পড়ছি।

    দিল্লীতে আর একটা ডিজিটাল লাইব্রেরী আছে http://www.dli.ernet.in দারুন কলেকশন কিন্তু সেটা অ্যাকসেস কত্তে হলে কি একটা alternatiff ডাইনলোড কত্তে হয়, সেটা আবার কত্তে দ্যায় না। ওটা হলে আরো কতো পড়তে পারতাম।

    দিনে দু তিনবার ডেটা কার্ড দিয়ে ঢুঁ মেরে যাই। এই পর্যন্ত্য।
  • cb | ২০ আগস্ট ২০১৪ ১৫:৩০253916
  • নো বিরোধী দলনেতা টু কংগ্রেস। ছি ছি
  • Blank | ২০ আগস্ট ২০১৪ ১৫:২৩253915
  • dwaipayan.basu জিমেলে
  • de | ২০ আগস্ট ২০১৪ ১৫:২২253914
  • তোমার মেলাইডি বলো - আমি মেল করছি
  • Blank | ২০ আগস্ট ২০১৪ ১৫:১৬253913
  • সেতো ডিডি দা দিয়েছিল। আমি নামিয়ে রেখেছি। তোমার মেল আইডি পেলে ফরোয়ার্ড করে দিচ্ছি।
  • de | ২০ আগস্ট ২০১৪ ১৫:১১253912
  • ব্ল্যাংকি - বইটার লিং দেবে?
  • Blank | ২০ আগস্ট ২০১৪ ১৫:০৪253911
  • ডিডি দা কি হ্যাজ?
    ডিডি দা, ঐ বইটা বড় ভালো। আমি অত্যন্ত খুশী টাইপ হয়েছি পড়ে। এমন ভ্রমনকাহিনী আগে পড়িনি। প্রমোদবাবু ও স্পিরিচুয়াল ছিলেন - কিন্তু তন্ত্রে বেশী ইন্টারেস্ট থাকায় ওনার লেখার জায়গাগুলো আর দেখার জায়গা গুলো অনেক আলাদা ছিল।
    উমাপ্রসাদ তো হার্ড কোর ট্রেকার। কম্বল গায়ে কালিন্দী পেরোনো মানুষ। ওনার অভিজ্ঞতার ডোমেন টাই আলাদা।
    এই ভদ্রলোকের লেখায় পেলাম ছপোষা বাঙালীর হেঁটে ঘোরার গপ্প। সেই এক ই রাস্তা। দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, কুন্ড, গুপ্তকাশী, কেদার, উখীমঠ - সব চেনা জায়গা, ভীড় ভর্তি বাস স্ট্যান্ড। সেই সব জায়গা হেঁটে ঘোরা - এগুলো নাকি সব চটি ছিল আগে।
    শোনপ্রয়াগ কে বলতো শৌন প্রয়াগ, চোপ্তা কে চৌবাত্তা। সেখান থেকে গোপেশ্বর হয়ে বদ্রী - এখন তো ঐ রাস্তায় চলে ভুখ হরতাল বাস। এই রাস্তা দিয়েই গেছি রুদ্রনাথ, বদ্রীনাথে। রুট ম্যাপ প্রায় আগের মতনই রয়ে গেছে।
    কতদিন পাহাড় যাওয়া হয় না ঃ(
  • তাপস | ২০ আগস্ট ২০১৪ ১৩:৩৫253910
  • হ্যা, হ্যা, আমি সময় মত লিখব, তুমি সময় মত পড়বে। কবিতার মতন ব্যাপার আর কী !
  • Kaju | ২০ আগস্ট ২০১৪ ১৩:৩৪253909
  • হ্যাঁ চলুক চলুক, তবে পড়ছি না এখুনি। সময় পাই।
  • সিকি | ২০ আগস্ট ২০১৪ ১৩:১৫253908
  • হ্যাঁ, চলুক। পড়ছি।
  • তাপস | ২০ আগস্ট ২০১৪ ১৩:১১253907
  • না না, শুরুর হয়েছে। আসলে কাল অপর্ণা সেন নিয়ে একটা কথা শুরু হয়েছিল, সে সময়ে দুটো কথা বলেছিলাম। সেখান থেকে শুরু বলতে পারেন। শেষ হয়নি। সুযোগ মত লিখছি। ওই মিডিয়ার মাইনে ইত্যাদি নিয়ে কথা।
  • quark | ২০ আগস্ট ২০১৪ ১২:৪৯253906
  • তাপস এর পোস্টটা যেখান থেকে শুরু হ'ল সেখানে এসেই শেষ হ'ল কি?
  • তাপস | ২০ আগস্ট ২০১৪ ১২:৩৫253905
  • এখানে অনেকেই এগুলো জানেন। আমার থেকে বেশিই জানেন। কিন্তু আমিই বলতে শুরু করি। তাঁরা ইচ্ছে/সুযোগ/সময় হলে বলবেন। আমি ভুল বললে ধরিয়েও দিতে পারেন। তো কলকাতার বাংলা মিডিয়া মার্কেট আমার দেখা সবচেয়ে আনঅর্গানাইজড সেক্টর। বিশেষত অদিও ভিজ্যুয়াল মিডিয়া। অর্বাচীন ও অনভিজ্ঞতায় ভরপুর। এই অর্বাচীনতা আর অনভিজ্ঞতায় ভর করে যখন একটা ইন্ডাসট্রি তৈরি হয় - যার বিপুল সম্ভাবনা সবাই বুঝতে পারতে থাকে - উপভোক্তা থেকে শুরু করে যারা এসব চালাচ্ছে, তখন একটা অভূতপূর্ব পরিস্থিতি হয়। কলকাতার প্রথম অডিও ভিজ্যুয়াল খবর শুরু হয়েছিল প্রাইভেটে - সিটি কেবলে। তার মালিকের নাম কি জানেন? গোয়েল। সুভাষ গোয়েল। তিনি মাঝে মাঝে কলকাতায় এসে পার্ক সার্কাসের ছোট্ট অফিসে মিটিং ইত্যাদি করে যেতেন। এই ভদ্রলোকই জি এর এখনকার মালিক। এর পর বেসরকারি খবর শুরু হয় খাস খবরে। দেখানো হত দূরদর্শনেই। খাস খবরের ওই স্লট কিনেছিলেন যিনি - তিনি রমেশ গান্ধী। রমেশের টাকার সোর্স তখন অনেকেরই জানা। কিন্তু জানা হলেও টাকার গায়ে যেহেতু দাগ থাকে না:::::::::। এবার অডিও ভিজ্যুয়াল বাংলা খবর নিজেকে দূরদর্শনের খবরের টার্গেট ভিউয়ার থেকে নিজেকে আলাদা করতে চাইল। বিজ্ঞাপনের স্বার্থেই। খবর পরিবেশনে ভাষা - ভঙ্গি এমনকী খবরের কন্টেন্ট বদলাতে থাকে। খবরকে নিছক অবজেক্টিভ হিসেবে নিরপেক্ক হিসেবে দেখানোর চলন বদলাতে থাকে। দুটো উদাহরণ - ১। একটা ছোট ঘটনায় পথ অবরোধ হচ্ছে যাদবপুরে কিম্বা বালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। দীর্ঘক্ষণ চলার পরে, একজন পুলিশ অফিসার আন্দোলনকারীদের নেতাদের সঙ্গে কথা বলতে যান, অনুরোধ করেন অবরোধ তুলে নিতে। তাঁকে জানান হয়, খাস খবর ছবি তুলে নিয়ে গেলে অবরোধ তুলে নেওয়া হবে। পুলিশ অফিসার খাস খবরের অফিসে ফোন করে বিষয়টা জানিয়ে একটা টিম পাঠানোর অনুরোধ করেন। ২। এটা টিভিতে দেখা গিয়েছিল - বুদ্ধদেব ভট্টাচার্য নিজের ঘরে ঢোকার মুখ তাঁকে একটি প্রশ্ন করা হয়। অনেকে ছিলেন। যে রিপোর্টার প্রশ্ন করেছিলেন, তাঁকে বুদ্ধবাবু প্রশ্ন করেন, কোন চ্যানেল, তার পর নিজেই হাত দিয়ে চ্যানেলের বাম ঘুরিয়ে দেখেন - খাস খবর। তিনি বলেন, সবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। তার পর অন্যদের দিকে তাকিয়ে বলেন, আপনারা ঘরে আসবেন - কথা বলব।
  • Du | ২০ আগস্ট ২০১৪ ১২:২৭253904
  • b ঠিক উল্টোটা। তারাই সাধারনতঃ মৃত্যুদন্ডের সমর্থক।
  • pi | ২০ আগস্ট ২০১৪ ১২:০৩253903
  • ইন ফ্যাক্ট এঁরা তো এঁদের মুভমেন্টকে অ্যান্টি অ্যাবর্শনও বলেন না, প্রো-লাইফ বলেন।
  • hu | ২০ আগস্ট ২০১৪ ১২:০২253902
  • ডিঃ না দিলেও চলত ঃ)
  • pi | ২০ আগস্ট ২০১৪ ১১:৫৯253901
  • ডিঃ দিয়ে যাই। আমি কোনোভাবেই অ্যাবর্শন বিরোধী নই। বিরোধীরা কোন যুক্তি দেখান, কোন গ্রাউণ্ডে বা কীভাবে প্রোজেক্ট করে বিরোধিতা করেন, সেই কথা বললাম।
  • hu | ২০ আগস্ট ২০১৪ ১১:৫৭253900
  • ওকে। আমিও দে-দির মত জানতাম একটা নির্দিষ্ট সময়ের পর অ্যাবর্শন আইনসিদ্ধ নয়। আইনসিদ্ধ না হলেও লুকিয়ে চুরিয়ে চলবেই। কিন্তু সেটা ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন। তার জন্য অ্যাবর্শন বিরোধিতা করার মানে হয় না যদি সেই অ্যাবর্শন সেফ হয়।
  • pi | ২০ আগস্ট ২০১৪ ১১:৫৬253899
  • এটা দ্যাখো।
  • b | ২০ আগস্ট ২০১৪ ১১:৫৫253898
  • আমেরিকায় যাঁরা অ্যাবর্শনকে খুন বলে মানেন, তাঁরাই আবার মৃত্যুদন্ডের বিরোধী, এরকম নয় ব্যাপারটা?
  • pi | ২০ আগস্ট ২০১৪ ১১:৫৩253896
  • একটা পোস্টার দেখো, সেখানে ৯ মাসের কথাই লিখেছে।
    আরেকটা কানাডার কথা লিখেছে, কানাডায় তো মাসের কোন লিগ্যাল রেস্ট্রিকশন আছে বলে মনে হল না। রেকমেন্ডেশন আর লিগ্যালিটি তো আলাদা ব্যাপার।
  • de | ২০ আগস্ট ২০১৪ ১১:৫১253895
  • একটা সার্টেন টাইম পেরোলে অ্যাবর্শন আইনসিদ্ধ নয় কোথাওই, আনলেস মায়ের জীবন বিপন্ন হয়- এইরকমই জানতাম - ভুল না ঠিক?
  • hu | ২০ আগস্ট ২০১৪ ১১:৩৬253894
  • কিন্তু এই প্রোজেক্ট করাটা তো ভুল। কারন যে ছবিগুলো দেখিয়ে অ্যাবর্শনকে খুনের সাথে তুলনা করা হচ্ছে, ভ্রূণের সেই পর্যায়ে অ্যাবর্শন রেকমেন্ডেড নয়। এই ছবিগুলো ভুল মেসেজ দিচ্ছে।
  • pi | ২০ আগস্ট ২০১৪ ১১:৩২253893
  • অ্যাবর্শন বিরোধীরা খুন ই বলেন। অন্তত সেইভাবেই প্রোজেক্ট করেন।
  • hu | ২০ আগস্ট ২০১৪ ১১:২৪253892
  • ভ্রূণের যে পর্যায়ে অ্যাবর্শন আইনসিদ্ধ, এই ছবিগুলো তো সেই পর্যায়ের নয়। এ নিয়ে কেউ কিছু বলে না?
  • lcm | ২০ আগস্ট ২০১৪ ১১:১০253891
  • অ্যাবরশন কি খুন? এটা নিয়ে এত তক্কো..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত