এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২০ আগস্ট ২০১৪ ১১:০৮253890
  • হ্যাঁ, হ্যাঁ, ঠিক - WSAD-তে ইক্লিপ্স ছিল।
  • pi | ২০ আগস্ট ২০১৪ ১০:৫৫253887
  • সিকি | ২০ আগস্ট ২০১৪ ১০:৫৫253888
  • তাই? যাঃ, গপ্পোটা ভুল জানতাম তা হলে।

    ভিজুয়াল এজ ফর জাভাতে আমিও কাজ করেছি - ২০০৪ পর্যন্ত। :-)

    কিন্তু ডাব্লুস্যাডও তো ইক্লিপস বেসড টুল ছিল। ইন ফ্যাক্ট, ডাব্লুস্যাড ছিল এই লাইনের প্রথম আইডিই।
  • pi | ২০ আগস্ট ২০১৪ ১০:৫৫253889
  • বিশ্বাসটা ধর্মপ্রসূত হোক আর যাই হোক, সেটা কাজ করে বা প্রকাশিত হয় তো মানুষ হত্যার বিরুদ্ধে যুক্তি দেখিয়েই। আর হ্যাঁ, তারাই যখন যুদ্ধে পাঠায়, তখন সেখানেও স্ববিরোধ আছে। অনেক অ্যান্টি অ্যাবর্শন পোস্টারেও যুদ্ধ বিরোধিতা থাকে তো।





  • lcm | ২০ আগস্ট ২০১৪ ১০:৩৫253886
  • হীরক টইতে সিকি যে গপ্পোটা লিখেছে ইক্লিপ্‌স নিয়ে সেটা আসলে উল্টো।

    নব্বুই-এ দশকে আইবিএম-এর একটা টুল ছিল - ভিসুয়াল এজ ফর জাভা। ওটা কিছুদিন ব্যবহার করেছি। আরো একটা ছিল, ভিসুয়াল কাফে (সেমান্‌টিক), আর ছিল জেবিল্ডার। এগুলোও একটু আধটু ব্যবহার করেছি, যখন যে প্রজেক্টে যেটা ইউস হত।

    তো, ভিসুয়ালএজ (ফর জাভা) ছিল শুধু জাভা প্রোগ্রামিং-এর টুল। নতুন শতাব্দীতে আইবিএম নামালো - ওয়েবস্ফিয়ার স্টুডিও অ্যাপ্লিকেশন ডেভলপার (wsad) - যাতে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভলপ করা যায়। এটা খানিকটা মাইক্রোসফ্‌ট-এর ভিসুয়াল স্টুডিও-র প্যারালাল - ওয়ান এনভয়রনমেন্ট ফর অল ডেভলেপমেন্ট। এটাও কিছুদিন ইউজ করেছি।

    ইক্লিপ্‌স-কে ওপেন সোর্স হিসেবে বানানোর আইডিয়াটা আইবিএম-এর। ঐ ওপেন সোর্স ফাউন্ডেশনে প্রায় ৪০ মিলিয়ন ডলার আইবিএম দেয়। ডিলটা ছিল, ইক্লিপ্‌স ফ্রি হবে দুনিয়ার ইউজারদের জন্যে, আর আইবিএম যে কোনো সফ্‌টোয়ার টুলে ওটা ব্যবহার করতে পারবে।

    এর পরে আইবিএম র‌্যাশনাল কিনে নেয় ২ বিলিয়ন ডলার দিয়ে। র‌্যাশনাল রোস বলে একটা সফ্টওয়ার ছিল - uml মডেলিং-এ নাম্বার ওয়ান টুল। তখন আইবিএম, wsad ফেলে দিয়ে নতুন প্রোডাক্ট লঞ্চ করে - র‌্যাশনাল অ্যাপ্লিকেশন ডেভলপার rad - এটা ছিল ইক্লিপ্‌স বেস্‌ড - তারপর থেকে আইবিএম ওদের অনেক প্রোডাক্টেই ইক্লিপ্স কোর বেস করে তৈরী করে। RAD-এর আইডিয়াটা ছিল মডেলিং (uml) আর কোড জেনারেশন, কম্পাইল এবং রান করা - সব এক টুলের মধ্যে।

    শুরুর দিকের আইবিএম-এর ওয়েবস্ফিয়ার এক্সচেঞ্জ বলে একটা কনফারেন্স হত বছরে একবার। ওটাতে টান বেশ কয়েক বাছর গেছি। তাতে আইবিএম কানাডা থেকে wsad আর ইক্লিপ্‌স ডেভলমেন্ট টিমের এক গুচ্ছ ডেভলপার আসত - ইউজারদের সঙ্গে কথা বলে ফিডব্যাক নেবার জন্য। সেখানে এক প্রোগ্রামার ইক্লিপ্‌স-এর গপ্পো, আইবিএমের সাথে সম্পর্ক সব গুছিয়ে বলেছিল।
  • | ২০ আগস্ট ২০১৪ ১০:২২253885
  • আহা ব্ল্যাঙ্কি আর পাহাড়ে গিয়ে কী করবি? এই দ্যাখ তোদের শওরেই কেমন ধ্বস ফস নামছে

  • lcm | ২০ আগস্ট ২০১৪ ০৯:৩৯253883
  • গুড পয়েন্ট, দু।
  • সিকি | ২০ আগস্ট ২০১৪ ০৯:৩৯253884
  • এদিকে পাকিস্তানে বোধ হয় আবার ক্যু আরম্ভ হতে চলেছে।
  • Tim | ২০ আগস্ট ২০১৪ ০৯:৩৮253882
  • Du | ২০ আগস্ট ২০১৪ ০৯:৩৪253881
  • ভ্রূণহত্যা কি মানুষ বলে ভেবে তরপর উচিত অনুচিত বিচার করে? মনে হয় অনুচিত শাস্ত্রে লেখা আছে বলেই অনুচিত ভাবে।
    নইলে একই সেট ছেলেকে যুদ্ধে পাঠানো নিয়ে এত উত্সাহ কেন দেয়?
  • Pi | ২০ আগস্ট ২০১৪ ০৮:৫৯253880
  • ভ্রূণহত্যা কল্যাণমূলক নয় মনে করলে তার সাথে অন্য কল্যাণমূলক কাজ করাকে স্ববিরোধিতা ভাবা অযৌক্তিক নয়।
  • Ishan | ২০ আগস্ট ২০১৪ ০৮:৪৬253879
  • অযৌক্তিক বলিনি তো।
  • Pi | ২০ আগস্ট ২০১৪ ০৮:৪০253878
  • ভ্রূণকে পুরো মানুষ মনে করলে ভ্রূণহত্যা কে মানুষহত্যা ভাবা আর সেটা কল্যাণমূলক না ভাবার পিছনে যুক্তি আছে তো।
  • Ishan | ২০ আগস্ট ২০১৪ ০৮:০০253877
  • হ্যাঁ, মানুষ মনে করেও স্ববিরোধী নয় ভাবতে পারি তো। অন্য একটা উদাহরণ দিই। আমি সার্বজনীন ভোটাধিকারের পক্ষে। এবার কেউ আঠারোতে ভোটদান করতে দেয়, কেউ ষোলতে, কেউ একুশে। আমি ষোলকেও মানুষ ভাবি, একুশকেও। কিন্তু আমি কি কাউকে বলতে পারি, মশাই, আপনি আঠারো বছর একমাস হলেই মানুষকে মানুষ ভাবেন, কিন্তু সতেরো বছর এগারো মাসেও পারেন না, এ কি স্ববিরোধ? পারিনা। কারণ সে "সার্বজনীন" লাইনটাই ওইভাবে টেনেছে। এবার এই লাইন টানাটা ফাঁকফোকরে পরিপূর্ণ, অযৌক্তিক, সবই হতে পারে, কিন্তু স্ববিরোধী না।
  • aranya | ২০ আগস্ট ২০১৪ ০৩:৫৭253876
  • বন্য প্রাণী-দের মানুষের খাবার দেওয়া ঠিক না, এইরকমই শুনি, লাইফ স্প্যান অনেক কমে যায়
  • Atoz | ২০ আগস্ট ২০১৪ ০৩:৫৪253875
  • বিদেশের এক চিড়িয়াখানায় শিম্পাঞ্জীদের ওদের স্বাভাবিক খাবার দিত, কিন্তু তাতে কুলাতো না, ওদের খিদে পেত আর ওরা মনখারাপ করতো, রোগা দুর্বল হয়ে গিয়েছিল। তখন কর্তৃপক্ষ সঙ্গে পিৎজা আর কোক দিতে থাকলো। সেই পিৎজা আর কোক খেয়ে ওরা মহানন্দে ছিল, কিন্তু পরে ওদের ওজন অতিরিক্ত বেড়ে গেল আর অন্য নানা অসুখ করলো, এক্সারসাইজও আর ওরা করতো না।
  • Atoz | ২০ আগস্ট ২০১৪ ০৩:৪৯253874
  • আহা চায়ে ভিজিয়ে খাবে তো! সঙ্গে সিঙ্গাপুরী কলাও খাবে তো!
    ঃ-)
  • bong kim | ২০ আগস্ট ২০১৪ ০৩:২৮253873
  • ১)পাঁউরুটি খেলে কি বানরের কোষ্ঠকাঠিন্য হবে না?
    ২) তখন কি তার অস্বস্তি/মন খারাপ হবেনা?
    ৩) এর ফলশ্রুতিতে সে যদি কাউকে খিমচে দেয় তাহলে দায়ী কে?
  • Atoz | ২০ আগস্ট ২০১৪ ০২:৪২253872
  • সে কে মিস করছি। সে মনে হয় খুবই মেগাভাট করছে, সেটা শেষ হলেই লেখার দেখা হয়তো পাবো। ঃ-)
  • Atoz | ২০ আগস্ট ২০১৪ ০২:৩০253871
  • টিম, বাঁচালে। এইসব ঘনঘোর জটিল কথাবার্তার মধ্যে তোমার ঐ রামচন্দ্রের বনবাসকালীন নুডল খাওয়া আর পরে বানরবাহিনীর কুইক মীল নুডল-সিনেমার মতন দেখতে পেলাম।
    সীতা এনে রামকে আর লক্ষ্মণকে দিয়েছে, ওরা তেঁতুলখাওয়া মুখ করে খাচ্ছে।
    আর পরে হনুমান যুদ্ধকালে নুডল খেতে গিয়ে মাথায় নুডল চিপকে নিয়েছে। অন্য বানরেরা হেসে গড়াগড়ি যাচ্ছে।
    ঃ-)
  • pi | ২০ আগস্ট ২০১৪ ০১:৪৬253870
  • হ্যাঁ, কিন্তু যাঁরা তুলনাটা টানেন ও স্ববিরোধ দেখেন, তাঁরা ভ্রূণকে মানুষ মনে করেই ভ্রুণহত্যার সাথে মানুষের কল্যাণকামী চিন্তার বিরোধ দেখতে পান। মানুষ মনে করলে ব্যাপারটার মধ্যে স্ববিরোধ আছে তো। তুমি কি (হাইপোথেটিক্যালি) মানুষ মনে করেও এর মধ্যে স্ববিরোধ নেই ভাবতে পারো ?
  • potke | ২০ আগস্ট ২০১৪ ০১:৩৫253869
  • IISER kolkata
  • Samiran | ২০ আগস্ট ২০১৪ ০০:১৬253868
  • Watched the video... This person or professor shouldn't be allowed to do public speaking... Which university/college is this ?
  • Ishan | ২০ আগস্ট ২০১৪ ০০:১৫253867
  • গরীব মানুষের কথা বলিনি। ভ্রূণের কথা বলছিলাম। ঠিক কোন বিন্দুতে একটি ভ্রূণ "মানুষ" হয়ে ওঠে, সে আমি তো জানিনা।
  • সায়ন | ২০ আগস্ট ২০১৪ ০০:১১253866
  • শেষে অক্ষদা'!
    এই যে, "So what is a Gojju? For those unfamiliar with the name, Gojju is a Kannada name and is a spice paste/concentrate consisting of tamarind, jaggery, dry coconut, sesame, oil and plethora of spices. It has a balanced taste of sweet, sour, spicy and salty, but in concentrated form. This is treated more like a pickle and is eaten only in spoonfuls. The common way to eat this is by mixing a spoonful of Gojju along with warm cooked rice."

    http://redchillies.us/2010/07/19/konkani-chitranna-gojju/
  • T | ২০ আগস্ট ২০১৪ ০০:০০253865
  • অনেকদিন পর দেখলুম।
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ২৩:৫৭253864
  • হ্যাঁ।
  • T | ১৯ আগস্ট ২০১৪ ২৩:৫৫253863
  • আরে, ওটা কি পার্থদা ছিল? ভিডিওটার শেষের দিকে?
  • a x | ১৯ আগস্ট ২০১৪ ২৩:২৬253862
  • লেমন রাইসের কনসান্ট্রেটটা কি জিনিস? লেমন ফ্লেভার্ড ধেনো? ;-)
  • a x | ১৯ আগস্ট ২০১৪ ২৩:২৫253861
  • প্রত্যেকের উঠে বেরিয়ে আসা উচিৎ ছিল। আমি থাকলে তাই করতাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত