এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩৯253559
  • আর "আপাত" নিরীহ ভেবে কন্সপিরেসি না-খুঁজে, মানুষকে সাদা চোখে দেখতে ভুলে দেওয়াটাই সেকুলারিজমের সব চেয়ে বড় রাজনৈতিক সফলতা।
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩৯253560
  • এলসিএম-দা, গত দু-হাজার বছরের প্রথম উনিশশো বছর মানুষ যতখানি এগিয়েছে, গত একশো বছরে তার চেয়ে অনেক বেশি। তাই আমার আশা হয়, দুহাজার বছর ধরে এগুলো চলে এলেও অদূর ভবিষ্যতে এগুলো আর থাকবে না। বলা যেতেই পারে এটা বোকার মত আশা।
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩৭253558
  • সমিস্যে হয় যদি আজান ভালো লাগা লোককে রামা হো শোনানো হয় বা বিরিয়ানি ভালো লাগালোককে লিট্টি গেলানো হয় জোর করে - বা যার লিট্টি বা বিরিয়ানি কি্ছুই ভালো লাগে না - তাকে যদি জোর করে এইসব খাওয়ানো হয়!
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩৬253557
  • কিন্তু লিট্টি ভালো লাগার কথা বলা হয়েছে তো! বিরিয়ানি ভালো লাগে না এমন তো কেউ বলেন নি। মুখে কথা বসিয়ে লাভ কি ভাই?
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩৫253555
  • আহা, বিরিয়ানি ভালো লাগে না তো বলে নি। বলেছে কলকাতার বিরিয়ানি ভালো লাগে, লক্ষ্ণৌ-এর নয়।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩৫253556
  • আমার ২ঃ৩২ এর পোস্টে টিবিবিটির লেনার্ডের থেকে ধার করা সার্কাজম সাইনবোর্ড আছে। ইন কেস..
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩৪253553
  • ঠিক। বিরিয়ানী ভালো লাগে না এ আবার কেমন কথা!
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩৪253554
  • কারো আজান শুন্তে বিরিয়ানি খেতে (সে কলকাতা বা লক্ষৌ যাই হোক) ভালো লাগে, কারো লিট্টি খেতে বা রামা হো গাইতে ভালো লাগে। সমিস্যে কি?
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩৩253551
  • বাবা টি, তক্কে কেন যাও? নিতান্তই নিরীহ উক্তি তো! পোতিক্কিয়াশীল হয়ো না।
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩৩253552
  • বোঝানো? কাকে? কী? কেনো?
    পয়েন্টটা হল, মুসলিম হলে বাড়িভাড়া দেবো না - এগুলো আছে, আগেও ছিল। বিধর্মে বিবাহ যেমন এখনও অ্যাক্সেপ্টেড নয়, কোনোকালেই ছিল না।

    দুহাজার বছর আগে গ্রিক পন্ডিত সেনেকা কয়েসিলেন -

    Religion is regarded by the common people as true, by the wise as false, and by rulers as useful.

    দুহাজার বছর পেরিয়ে গেল, ফর্মূলা আজও এক রয়ে গেল।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩২253550
  • কোন বিরিয়ানি ভালো লাগেনা যারা বলে তারা বেসিকালি অসৎ। তাদের অবশ্যই টোন ডাউন করা উচিত, খুব ভালো হয় ওদের পোষাকে বিশেষ চিহ্ন দাগিয়ে দিলে। ভেরি খতরনাক, কদাপি বিসোয়াস করবেন না ওদের।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩১253549
  • ভালো। সেইটাই তো বলছি, টি। এর মধ্যে চাড্ডি-মোল্লা কিছু নাই!
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩০253547
  • না - ওই মুড়ি প্রসাদ চারপাশে কেউ বিলোচ্চে দেখলেই আমি টেবিলের ওপর মাছ কি চিকেনের ডাব্বা রেখে দি' - ভয়ে কাছেই ঘেঁষবে না!
  • T | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৩০253548
  • লেঃ, সৎ অসৎ এর কি আছে এতে। মাইরি। আরো যেমন ধরুন, লখনৌ বিরিয়ানি ভাল লাগে না। কলকাতাই সেরা।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২৯253546
  • মানে ২টো২৮এর প্রেক্ষিত হল ২টো২৪
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২৮253544
  • গুড। টি সৎ মানুষ ঃ-) এইটুকু সোজাসুজি বললেই হয়।
  • i | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২৮253545
  • দু,
    মাঝে মাঝে খবরাখবর দিও এখানে।

    দে,
    ঠিক হা হুতাশ করার লোক আমি নই। তবে ইদানীং আপিসের কাজ আর সংসারের কাজের চাপে না পারছি পড়তে, না টিখতে- সে জন্যই খুব ইয়ে লাগছে কদিন। কাটিয়ে উঠব। ঃ)
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২৭253543
  • এ তল্লাটে তো আবার প্রসাদ মানেই ভ্যায়েষ্ণোদেবী। কী আকাট অখাদ্য খেতে। মিয়োনো মুড়ি আর শুকনো আপেলের ট্রান্সপারেন্ট টুকরো - ব্লেড দিয়ে মিহি করে কাটা।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২৬253541
  • অবশ্যই নিন্দাযোগ্য দু। কিন্তু এই মানসিকতা এক দলের না। দুই দলেরই। তাই নিন্দা সকলেরই প্রাপ্য। এখানে উদাটা একপক্ষকে নিয়ে দেওয়া হচ্ছে। তাইতেই বিরক্তিকর লাগছে। এই আর কি!
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২৬253542
  • হ্যাঃ! একদিকে মাইকে আজান অন্যদিকে রাম্ভজন - সক্কাল-সক্কাল এরকম শুনতে হয় না তো রোজ? তাইলে বুইতেন! আমি মাইকের ঘোরতর বিরোধী!
  • T | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২৪253538
  • বাবা তারকনাথ ভালো লাগে না। আজান অসাম।
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২৪253539
  • দে, লসাগুদা, তোমরা কি মনে করছো, এরা ডায়ালেক্ট বোঝে না? এইচি খেইচি আর এলুম খেলুমের মধ্যেও বিভাজন করে একদলকে বাঙালি বলবে আরেকদলকে অবাঙালি, এতটা নাদান এরা নয়। সেই জন্যেই তো বললাম, প্রশ্নগুলো আপাত-নিরীহ। কিন্তু তুমি সারাজীবন ধরে বুঝিয়ে যাও, এদের এই ইনোসেন্টনেস আর কাটবে না। একসময়ে তুমিই হেজে গিয়ে চুপ করে যাবে।

    ঠিক এই সমস্ত প্যারামিটার মিলে গেলেই আমি আর তক্কে যাই না। ঐ একক যেমন বলল, শান্তি "আনতে হয়েছে", ক্ষমতায় থাকলে ঐ শান্তি "আনার" চেষ্টা করি।

    ও হ্যাঁ, বিটিডাব্লু, কালকের হিন্দু সংহতির মিছিলে গোপাল পাঁঠাকে বিশেষভাবে স্মরণ করা হয়েছে।
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২৪253540
  • যার লেখা নিয়ে অনুসন্ধিৎসা শুরু হয়েছিল তার লেখাটাও একবার পড়ুন
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২৩253537
  • টিম ঃ)) আর পেসাদ্দেবেনা তা'লে - আমারই লস!
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২২253536
  • ভালো সুরেলা কীর্তন, বা শ্যামাসঙ্গীত, সুরেলা আজান, সুফি গান, চার্চের কয়্যার - এসব তো খাসা জিনিস। মাইকে হলে তো ভালো, ফ্রি-তে।
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২১253533
  • আহ, ফেসবুক-কে এত সিরিয়াসলি নাও ক্যানো তোমরা। ফেসবুকের তো শুধুই ফেস ভ্যালু।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২১253534
  • ও, তিমির লেখায় "স্কুল কলেজের" বন্ধু পড়লাম মনে হল য্যান।
  • Du | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২১253535
  • - একজন বাসভাড়া দিয়ে খাওয়া মানুষকে বোধহয় নয়। একটা মানসিকতাকেই যেটা বহু লোকের মধ্যেই রয়েছে বা ছড়িয়ে পড়েছে। এটার নিন্দা করবো না?
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২০253531
  • ওহ! আবার! কে কানে আঙুল দিচ্ছে, কেন দিচ্ছে, না পড়েই কমেন্ট হয়ে গেল।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:২০253532
  • ঠিকই, এল্সিএম, দেওয়া নেওয়াটা সব্পক্ষেই থাকলে ভালো। শুধু ধর্ম গ্রন্থের থেকে শব্দ চয়ন করলে ডায়ালেক্ট বলে মনে করায় অসুবিধা হতেই পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত